বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গোপন বৈঠকে লিপ্ত

obaidullসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় এখন গোপন বৈঠকে লিপ্ত।

আজ রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় চারলেনের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মহাসড়কের চারলেনের কাজ সম্পর্কে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এগুলোর সংস্কার কাজ চলছে। এছাড়া অবৈধ যানবাহন চলাচল বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

সাকিব এবার টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার

sakib27আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে প্রথম স্থান দখল করেছেন বালাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডারের তালিকায়ও প্রথম স্থানে আছেন সাকিব।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে এসেছেন সাকিব। সাকিবের পরেই আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তিনি ৩৬৪ রেটিং পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। ৩২৭ রেটিং পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

উল্লেখ্য যে, আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়েও ৩৯৮ রেটিং পয়েন্ট পেয়ে সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব। সদ্য শেষ হওয়া জিম্বাব‍ুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার নৈপুণ্যে শীর্ষ টেস্ট অলরাউন্ডারের অবস্থানটা পুণরুদ্ধার করেছেন সাকিব। ৩৫৭ পয়েন্ট পেয়ে দুইয়ে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে ওডিআই অলরাউন্ডারের তালিকায় ৪০৩ রেটিং পেয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। ৪২৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।

তালেবান কমান্ডারকে পাকিস্তানের কাছে তুলে দিলো আফগানিস্তান

teheriআফগানিস্তানে আটক তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির শীর্ষ স্থানীয় কমান্ডার লতিফ মেহসুদ ও তার ৩ সহযোগীকে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়েছে। সাবেক তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ সহযোগী এবং তৎকালীন টিটিপির দ্বিতীয় ব্যক্তি হিসেবে লতিফ মেহসুদকে গণ্য করা হতো।

শীর্ষ স্থানীয় সূত্রের বরাত দিয়ে তাকে পাকিস্তানের কাছে তুলে দেয়ার খবরটি দিয়েছে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক।

ওই খবরে বলা হয়েছে, গত বছরের অক্টোবরের গোড়ার দিকে পাক-আফগান সীমান্তের শাহ জেহান অতিক্রম করার সময় আফগান ন্যাশনাল আর্মি লতিফ মেহসুদকে আটক করেছিল।

পরে ন্যাটো বাহিনী লতিফকে তাদের জিম্মায় নিয়ে নেয়। অস্ত্র কেনার জন্য সীমান্ত পাড়ি দিতে যেয়ে আটক হয়েছিল লতিফ।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সামপ্রতিক পাকিস্তান সফরের পর লতিফকে পাক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। লতিফ মেহসুদকে ফিরিয়ে দেয়ার জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানাচ্ছিল পাকিস্তান।

বাবা বলেছেন আগামী নির্বাচনে ২০০ আসন পাব : এরশাদ

ershaddআগামী নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) ১৫১ আসনে জয়ের লক্ষ্য থাকলেও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন তার ‘বাবা’ বলেছেন তারা ২০০ আসন পাবেন। ‘বাবা’ বলতে তিনি হয়তো কোনো এক পীর বাবাকে বুঝিয়েছেন, তবে তা স্পষ্ট করেননি।

শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, শুনছি গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে। এও শোনা যায় সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। অনেকেই বিদেশে নাগরিকত্ব নিয়েছে। কারা এই টাকা পাচার করেছে? কত টাকা পাচার হয়েছে? তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করুন। এসব টাকা ফেরত আনুন। ভর্তুকি দিন। গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবেন না।

জাপা চেয়ারমান বলেন, ১৯৯০ সালের পর দেশে অনেক অসাংবিধানিক কাজ হয়েছে। আমার ভয়ে তৎকালীন সরকার প্রেসিডেন্ট পদ্ধতির শাসন থেকে বেরিয়ে সংসদীয় শাসন ব্যবস্থা চালু করেছে। গণতন্ত্রকে ভালোবেসে তারা এ শাসন চালু করেনি। আমার ভয়ে ও আতঙ্কে।

তিনি বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় ১৯৯০ সালের এইদিনে ৬ ডিসেম্বর  আমি ক্ষমতা ছেড়েছিলাম। সারাদেশের কোথাও আন্দোলন হয়নি। শুধু ঢাকায় কিছু আন্দোলন হয়েছিল। উপরাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়োগ করি। তার কাছে পদত্যাগ করি। শাহাবুদ্দিন আমাকে গ্রেপ্তার করেন। শাহাবুদ্দিন বেঈমান। ওয়াদা ভঙ্গ করেছেন। একইসঙ্গে  বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। একদিন তার বিচার হবে।

বিএনপি এখন যড়যন্ত্র করছে বলে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র করছেন। ঘরে বসে বৈঠক করছেন। লাভ নেই। মানুষ আপনাদের পরিত্যাগ করেছে।

এরশাদের জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না দাবি করে তিনি বলেন, এরশাদের জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না। মানুষ এখন পরিবর্তন চাইছে। শান্তিতে ঘুমাতে চাইছে। দুই দলের কাছ থেকে চিরতরে মুক্তি চাইছে। মানুষ শুনতে চায় এরশাদ কি কর্মসূচি দিচ্ছে। তাই জাপার আলোচনা সভা আজ মহাসমাবেশে পরিণত হচ্ছে।

দেশে এখন সন্ত্রাসের রাজত্ব চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। দুই দল থেকে মানুষ চিরতরে মুক্তি চায়। টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস, হত্যা, গুম ও  শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব চলছে। সন্ত্রাস এখন স্লোগানে পরিণত হয়েছে। আমরা ক্ষমতায় গেলে গুম-খুন থাকবে না। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।

জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এস এম ফয়শল চিশতী, আবুল কাশেম, শেখ সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান প্রমুখ।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি : ২০ দল

20 dolগ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগের বিরোধিতা করে যে দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে সেদিন থেকে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, বিশ্ববাজারে তেলের মূল্য অনেক কমেছে। অথচ বাংলাদেশের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। কোনো কিছুর দামই কমেনি। অথচ বর্তমান সরকার আবারো গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের জন্যই মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এর আগেও বর্তমান সরকার কয়েক দফা গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছিল। কৃষি উপকরণের দাম বাড়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।

মির্জা আলমগীর বলেন, সরকার একদিকে ভারত থেকে ব্যাপক হারে চাল আমদানি করে অন্যদিকে বিদেশে চাল রফতানির করে হঠকারিতা করছে। চাল আমদানির কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না জানিয়ে তিনি অবিলম্বে ভারত থেকে চাল আমদানি বন্ধের দাবি জানান।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যে কূটনীতিক সম্পর্কে নীতিবাচক প্রভাব পড়বে দাবি করে মির্জা আলমগীর বলেন, সংবাদ সম্মেলনে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছেন তা রুচিহীন ও রাজনৈতিক শিস্টাচার বহির্ভূত। শেখ হাসিনার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে আগামী ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে ২০ দলের জনসভা সফল করতে জোটের প্রত্যেক শরিক দল আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ডা. রেদওয়ানউল্লাহ শাহেদী, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিশের আহমেদ আব্দুল কাদের, বিজেপির সালাহ উদ্দিন মতিনসহ ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জে রাজশাহী এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

trainnnবঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ইকোপার্কের কাছে রাজশাহী এক্সপ্রেস লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার ভোরে রাজশাহী থেকে রওনা হয়ে সকাল সোয়া ৮টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছায়। যাত্রা বিরতি শেষে লাইনে সবুজ সংকেত পেয়ে পশ্চিম স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়। কিছুদূরে যেতেই আকস্মিকভাবে ট্রেনের ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটি লাইনচ্যুত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার পর আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।

এদিকে উদ্ধারকারী ট্রেনের জন্য পাবনার ঈশ্বরদীতে খবর পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

marder gunকুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার অঞ্চলিক নেতা এনামুল হক (৩৫) নিহত হয়েছে। সে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আশাননগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

রবিবার ভোরে উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় লাবনী ব্রিঙে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শাটারগান ও ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত এনামুলের নামে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় ৭টি হত্যাসহ ২ ডজন মামলা রয়েছে।

বাংলাদেশে আসছেন সানি লিওন

sunny l0আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনের সেলিব্রেটি ক্রিকেট লীগ। সেখানে থাকছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকারা। এর মধ্যে থাকবেন পর্নোস্টার সানি লিওনও।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হতে যাওয়া এই আয়োজনে নোবেল, তাহসানদের নিয়ে গড়া বাংলাদেশ দল লড়বে সুনিল শেঠি, অজয় জাদেজার ভারত এবং আতিফ আসলাম, শোয়েব আক্তারের পাকিস্তানের বিপক্ষে।

ভারতীয় দলকে সমর্থন দিতে গ্যালারিতে থাকতে পারেন সালমান খান, অক্শয় কুমার, সোনাক্শি সিনহা, সানি লিওনির মতো তারকারা।

সেলিব্রেটি ক্রিকেট লিগে প্রাথমিকভাবে বাংলাদেশ দলে খেলার কথা রয়েছে নোবেল, শুভ্র দেব, আমিন খান, নীবর, ইমন, তাহসানদের।

ভারতীয় দলে থাকতে পারেন সুনিল শেঠি, ববি দেওল, শান, আজহারউদ্দিন, মোহাম্মদ কাইফ, অজয় জাদেজা এবং পাকিস্তান দলে থাকতে পারেন আতিফ আসলাম, আলী জাফর, শোয়েব আক্তার, ইমরান আব্বাস, শোয়েব মালিকদের মতো তারকারা।

সেলিব্রেটি ক্রিকেট লীগের আয়োজন করছে ফ্যাশন হাউজ ভাসাভি। সহ-আয়োজক হিসেবে রয়েছে এটিএন বাংলা।

শুক্রবার বিকালে এটিএন বাংলা কার্যালয়ে ভাসাভি ক্রিকেট ক্লাব এবং এটিএন বাংলার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 

পোশাক শিল্পের নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ প্রধানমন্ত্রীর

hasina bপোশাক শিল্পের নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ-এর উদ্যোগে ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন।

প্রধানমন্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পোশাক শিল্পের শ্রমিক ও মালিক পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যাতে অস্থিরতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হ্‌েব।

তিনি বলেন, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

প্রসঙ্গত, পোশাক খাতের বাজারকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর জন্য সরকার, বেসরকারি খাত, দাতা সংস্থা, ব্যাংক ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে এ সামিটের আয়োজন করা হয়েছে।

লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর

latifধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৫ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।

এর আগে সকালে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতিষময় বড়ুয়া এই জামিনের আবেদন করেন। তিনি অভিযোগ গঠনের শুনানির বিষয়ে ২ মাস সময়ের আবেদন জানান।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী পবিত্র হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। সংবাদ মাধ্যমে তার মন্তব্য প্রকাশিত হওয়ার পর সারাদেশ ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

পরে সারাদেশে একাধিক মামলা রজু করা হয়। এ ঘটনায় এড. আবেদ রেজা ২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায়ই তাকে কারাগারে পাঠানো হয়।