বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

‘আনলাইকের’ মতো কিছু যোগ করার কথা ভাবছে ফেসবুক

facebookফেসবুকে ‘আনলাইক’ বাটনের আদলে কিছু একটা যোগ করার চিন্তা চলছে। ক্যালিফোর্নিয়ায় এক প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, সরাসরি আনলাইক নয়, কিন্তু মানুষ যাতে তাদের খারাপ লাগার প্রকাশ ঘটাতে পারে, তেমন কিছু যোগ করার কথা আমরা ভাবছি।

উদাহরণ দিয়ে তিনি বলেন, কারও মৃত্যু সংবাদে যেমন লাইক দেয়া যায় না, আবার আনলাইকও দেয়া ভালো দেখায় না। কিন্তু তার দুঃখ পাওয়ার অনুভূতিটি যেন সহজে প্রকাশ করতে পারে, সে বিষয়টি ভাবা হচ্ছে।

ফেসবুক বলছে, পৃথিবীতে প্রতিদিন সাড়ে ৪ বিলিয়ন লাইক দেয়া হয়ে থাকে। অনেক অনুষ্ঠানে অনেকেই ‘লাইক’ এর মতো একটি ‘আনলাইক’ বাটনের কথা আমাকে বলেছেন। মার্ক জুকারবার্গ বলেন, কিন্তু আমার পৃথিবীকে এ রকম নেতিবাচক কিছু দিতে চাই না।

ফেসবুকে অনেক বানোয়াট লাইক দেয়ার যে অভিযোগ রয়েছে, সেটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মার্ক জুকারবার্গ জানিয়েছেন।

এদেরকে ‘লাইক খামার’ অভিহিত করে মার্ক জুকারবার্গ বলেন, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের দুগ্রুপের সভায় ১৪৪ ধারা

b.briyaব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দলীয় কার্যালয়ে একই সময়ে আওয়ামী লীগের দুগ্রুপের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এই ১৪৪ ধারা জারি করেন।

শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা দলীয় কার্যালয়, রেলগেট, আশুগঞ্জ বাজার, গোলচত্বর ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হাইওয়ে রোড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

জানা যায়, নবগঠিত দুই আহ্বায়ক কমিটি নিয়ে দুভাগে বিভক্ত হয় উপজেলা আওয়ামী লীগ। নবগঠিত দুটি কমিটি শনিবার বেলা ১১টায় উপজেলার দলীয় কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দলীয় কার্যালয়ের সামনে উভয় পক্ষের নেতাকর্মীরা বাকবিত-ায় জড়িয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে উপজেলা প্রশাসন উভয়পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়।

এ নিয়ে উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করায় উপজেলা প্রশাসন ১৪৪ জারি করে।

আশুলিয়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

road accident2আশুলিয়ায় ট্রাকচাপায় মান্নান (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মান্নান আশুলিয়ার নাল্লাপোল্লা গ্রামের বাসিন্দা ও জিরানী এলাকার মুদি ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার রাতে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রাতে ব্যবসায়ী মান্নান তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

train13রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বনানী রেললাইন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সকাল ৯টার দিকে ওই যুবক মারা যান।

ওই যুবকের পরনে ছিল নীল জিনসের প্যান্ট এবং হালকা ছাই রঙের সোয়েটার।

মুন্সীগঞ্জের পদ্মায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি

trolar12মুন্সীগঞ্জের পদ্মা নদীতে ফেরির ধাক্কায় পাথরবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত কিংবা নিখোঁজ হয়েছেন কিনা তা জানা যায়নি। শনিবার সকালে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং চ্যানেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হওয়ার পরপরই এই দুর্ঘটনাটি ঘটে।

পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজের জন্য পাথর নিয়ে ট্রলারটি মাওয়া থেকে জাজিরা যাচ্ছিল।

আইসিসি বয়কটের আহ্বান উগান্ডান প্রেসিডেন্টের

ugandaআন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বয়কট করার জন্য আফ্রিকার দেশগুলোকে আহ্বান জানিয়েছেন উগান্ডান প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি।

আফ্রিকান ইউনিয়নের পরবর্তী বৈঠকে আইসিসির সদস্য পদ থেকে গণহারে পদত্যাগ করার জন্য তিনি প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন। নেদারল্যান্ডের হেগে আইসিসির মূল কার্যালয় অবস্থিত।

ইয়েরি মুসেভেনি অভিযোগ করেছেন, আফ্রিকা মহাদেশকে দমন-পীড়ন আর নিয়ন্ত্রণের একটি অস্ত্র হিসেবেই কাজ করছে পশ্চিমা দেশের তৈরি এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বিরুদ্ধে আইসিসি-তে যে অভিযোগ আনা হয়েছিল এই মাসের শুরুর দিকে আদালত তা খারিজ করেছে।

কেনিয়ার ২০০৭-২০০৮ এর নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনায় উহুরু কেনিয়াত্তা ও তার ডেপুটি উইলিয়াম রুটোর বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

উহুরু কেনিয়াত্তাকে অভিযোগ থেকে নিষ্কৃতি দিলেও তার ডেপুটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আইসিসি। কিন্তু উগান্ডার প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি বলেছেন, নির্বাচিত কোনো নেতা বা তার কোনো ডেপুটির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আনা উচিত নয়।

আফ্রিকার কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনায় আদালতের বিরুদ্ধে সেখানে অনেক নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন।

খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাচ্ছেন আজ

khaledaনির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এবং দেশব্যাপী বর্তমান সরকারের অব্যাহত গুম-খুন ও নির্যাতনের প্রতিবাদে জনসচেতনতা তৈরিতে আজ শনিবার নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার বিকালে সোনারগাঁওয়ের কাঁচপুরে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

আজকের সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দেবেন বলে আশা করছেন দলটির নেতারা।

সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলেও আশা করছেন আয়োজকরা। নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা, বন্দরসহ নরসিংদী, মুন্সীগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি, ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী এলাকার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেবেন।

শনিবার বিকাল ৩টায় সোনারগাঁওয়ের কাঁচপুর বালুর মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপি সভাপতি ও ২০ দলের আহ্বায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার।

এদিকে সমাবেশ সাফল্যমন্ডিত করতে নারায়ণগঞ্জে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ স্থানীয় সিনিয়র নেতারা।

এ ছাড়া সমাবেশকে সফল করতে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীসহ ২০ দলের শরিক অন্যান্য দলগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকারডুবি: ছোট খালগুলো থেকে ফার্নেস ওয়েল অপসারণের কাজ শুরু

sundorbanসুন্দরবনে বন বিভাগের উদ্যোগে ছোট খালগুলো থেকে ফার্নেস ওয়েল অপসারণের কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ১০০ নৌকা এবং ২০০ গ্রামবাসীর মাধ্যমে তেল অপসারণের কাজ শুরু করে বনবিভাগ। এই কাজে ২গগ গ্রামবাসীকে মজুরি দেবে বনবিভাগ।

এ ছাড়া এই তেল অপসারণ করে পদ্মা ওয়েল কোম্পানির কাছে বিক্রি করতে পারবে গ্রামবাসী। তেল পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত এই কাজ চলবে বলে জানা গেছে।

এদিকে ডিসপার্সেল কেমিক্যাল বুয়েটে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া ক্ষতিকর ফার্নেস অয়েল অপসারণে কেমিক্যাল ছিটানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে টোটাল নামের এক জাহাজের ধাক্কায় তেলবাহী ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ ডুবে যায়। বৃহস্পতিবার ট্যাংকারটি উদ্ধার করা হয়।

দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক

dcc8ঢাকার দুই সিটি কর্পোরেশনের (ডিসিসি) উত্তর ও দক্ষিণে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। দক্ষিণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা এবং উত্তরে পাট অধিদপ্তরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মন প্রশাসক নিয়োগ দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে।

রাজকুমারীকে ছুঁয়ে বিতর্কে ‘কিং’ জেমস

ketরাজ পরিবারের ‘বধুরানি’কে ছুঁয়ে বিপদে ‘রাজা’!

বাস্কেট বল কিংবদন্তি লেব্রন জেমস হয়তো ওই সব ছবি তার সংগ্রহে যত্ন করে রাখবেন৷ কিন্তু, ডাচেস অফ কেমবৃজকে ছুঁয়ে ছবি তুলে বিতর্কে ‘কিং’ জেমস! অভিযোগ, কেট মিডলটনের ঘাড়ে হাত দিয়ে ছবি তুলে তিনি প্রোটোকল ভেঙেছেন৷

যুবরাজ উইলিয়াম ও কেট গত কাল নিউ ইয়র্কে গিয়েছিলেন ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স বনাম ব্রুকলিন নেটসের খেলা দেখতে৷ খেলার শেষে তারা লেব্রন জেমসের সঙ্গে দেখা করেন৷ তখনই ছবি তোলার সময় ওই কাণ্ড!

বৃটেনের এটিকেট বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানসন একটি বৃটিশ ট্যাবলয়েডকে বলেছেন, ‘ডাচেস এ নিয়ে চিন্তা না করলেও, জেমসের উচিত ছিল ওই ভাবে তার গায়ে হাত না দেওয়া৷ আসলে, আমেরিকানরা বৃটিশ রাজপরিবারকে একটু ছুঁতে চায়৷ এত দিনেও ওরা বৃটিশ আদবকায়দা শিখল না৷’

এ নিয়ে বৃটিশ সংবাদমাধ্যমের সমালোচনায় টুইটারে পাল্টা দিয়েছেন আমেরিকানরা৷ সকলেই জেমসের পাশে দাঁড়িয়েছেন৷ বেশিরভাগ পোস্টের বক্তব্য, জেমসের এই ব্যবহার বন্ধুত্বপূর্ণই ছিল, নিয়ম ভাঙা তার উদ্দেশ্য ছিল না৷ অনেকের আবার মন্তব্য, ‘আমেরিকানরা এমন করেই সম্মান জানায়৷ সেটা আপনার ভালো বা খারাপ লাগলে কিছু করার নেই৷’ ডেনভার ডিসপিউটের জেফ ট্রড লিখেছেন, ‘বৃটিশ আদবকায়দা বাকিংহ্যাম প্যালেসে গেলে প্রযোজ্য৷ কিন্তু, বাস্কেটবল কোর্টে আমাদেরই নিয়ম চলবে৷’

২০০৯-এও এই প্রোটোকল ভাঙা নিয়ে তুমুল হইচই হয়েছিল৷ যখন জি-২০ বৈঠকের পর এক অনুষ্ঠানে মিশেল ওবামা রানির পিঠে হাত রাখেন৷ মিশেলের পাশে দাঁড়িয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ রানি মজা করে তাদের উচ্চতা নিয়ে মন্তব্য করেন৷ এমন সময় রানির হাত মিশেলের পিঠ ছুঁয়ে যায়৷ এর পরই মিশেল কয়েক সেকেন্ডের জন্য রানির পিঠে হাত রাখেন৷ যা নিয়ে তীব্র সমালোচনা হয়৷ যদিও বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র বিবৃতিতে এই ঘটনার সমালোচনা করেনিনি৷ বলেছিলেন, ওই ঘটনা স্বতস্ফূর্ততারই প্রতীক৷ জেমস-মিডলটন বিতর্ক ফের সেই ঘটনার স্মৃতিই উস্কে দিল৷