শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

থাপ্পড়ের ভয়ে সানির শুটিং বাতিল!

sunnyy14একসময়ের পর্নো তারকা সানি লিওন বর্তমানে বলিউডের মশলাদার সিনেমা বা আইটেম গানের জনপ্রিয় নায়িকা। সম্প্রতি ববি খানের পরিচালনায় লীলা সিনেমায় কাজ করছেন তিনি।

কিন্তু হঠাৎ করে সিনেমাটিতে কাজ করতে অনীহা জানিয়েছেন এই অভিনেত্রী। সহ-অভিনেতা মোহিত আহ্লাতের ভয়েই নাকি শুটিং সেটে যেতে আপত্তি জানান তিনি।

মিড-ডে অনলাইনের খবরে বলা হয়েছে, শুটিং সেটে সানি লিওনের সঙ্গে অন্য কাউকে কথা বলতে দেখলেই তার ওপর চটছেন মোহিত। এমনকি সানি লিওনের সঙ্গে কথা বলার অপরাধে একজনকে থাপ্পড় মারেন এই অভিনেতা। সহ-অভিনেতার এমন আচরণে খানিকটা ভয়ের মধ্যে রয়েছেন সানি লিওন।

এ অবস্থায় তিনি যতক্ষণ শুটিং স্পটে থাকছেন ততক্ষণ তার স্বামী মাইকেল ওয়েবার সঙ্গ দিচ্ছেন সানি লিওনকে।

লীলা সিনেমার শুটিং দলের একজন সদস্য জানান, মোহিতের এমন আচরণে মানসিকভাবে অপ্রস্তুত হয়ে পড়েছেন সানি। তিনি এখানে অনিরাপদ বোধ করছেন এবং তার স্বামীর উপস্থিতি ছাড়া অভিনয় করতে অনীহা জানান।

তবে এ ব্যাপারে একেবারেই বিপরীত মন্তব্য করেন পরিচালক ববি খানের ভাই কোরিওগ্রাফার আহমেদ খান। তিনি বলেন, মোহিত একজন পেশাদার অভিনেতা। তিনি এমন কাজ করতে পারেন না।

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৪ জন আহত

cobiচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। রবিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ষংঘর্ষ শুরু হয়।

গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীর নাম তাপস। তিনি সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাপসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীতে আট ডাকাত ও অস্ত্র চোরাচালানকারী আটক

dakatরাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাত ও চার অস্ত্র চোরাচালানকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক আটজনের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৪৫ হাজার টাকা জব্ধ করা হয়। রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষথেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আ.লীগ বুদ্ধিজীবিদের আত্মত্যাগ ম্লান করে দিয়েছে: মির্জা আলমগীর

fakrul14আওয়ামীলীগ ১৯৭১ সালে শহীদ বুদ্ধীজীবিদের আত্মত্যাগ ম্লান করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এদেশের বুদ্ধিজীবিরা যে স্বপ্ন নিয়ে দেশেন স্বাধীনতার জন্য আত্মত্যাগ  করেছিল তা আওয়ামী লীগ অপশাসন, দুর্নীতি আর লুটপাাটের মাধ্যমে ম্লান করে দিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে  তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ১৯৭১ সালে যে চক্রান্ত হয়েছিল ৪২-৪৩ বছর পরও দেশ ধ্বংসের চক্রান্ত শেষ হয়নি। দেশে গণতন্ত্র নেই। অথচ গণতন্ত্রের জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ‘চক্রান্ত’ প্রতিহত করার আহ্বান জানান তিনি।

সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এখনো দেশব্যাপি প্রতিনিয়তই খুন-গুম চলছে। এই স্বৈরাচার সরকারের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।’ দলমত নির্বিশেষে সবাইকে সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা আলমগীর।

এ সময় বিএনপির স্থয়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল পৌনে ৯টায় দলের শীর্ষ নেতাদের নিয়ে বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ্য অর্পন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ইরাকে আরো একটি শহর দখলে নিল আইএস

is iraqইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের একটি শহর শনিবার দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এসময় তারা ওই শহরের ১৯ পুলিশ সদস্যকে হত্যা করেছে। সেই সাথে অনেককে আটক করা হয়েছে।

আলজাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়, ইরাকের আনবারের প্রদেশের রাজধানী রামাদি থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে আল-ওয়াফা শহর দখলে নিতে শুক্রবার থেকে ব্যাপক হামলা শুরু করে আইএস যোদ্ধারা। শনিবার শহরটি দখলে নিতে ১৯ পুলিশকে হত্যার পাশাপাশি আরো অনেককে আটক করে।

আল-ওয়াফা ছাড়াও অপর দুই শহর হিত ও কুবাইসা দখলে নিয়েছে আইএস। তবে এখনও প্রাদেশিক রাজধানী রামাদির নিয়ন্ত্রণ ইরাকি প্রশাসনের হাতে রয়েছে। ইরাকি সরকার আইএস প্রতিরোধে রামাদিতে অতিরিক্ত পুলিশ পাঠিয়েছে।

আল-ওয়াফার মেয়র হুসেন কাসার বলেছেন, ‘শুক্রবার থেকে আইএসের বিরুদ্ধে লড়াই করছিল পুলিশের সদস্যরা। কিন্তু যথেষ্ট গোলাবারুদের অভাবে ব্যর্থ হয়েছে পুলিশ এবং শহরটির নিয়ন্ত্রণ হারাতে হয়েছে।’

মেয়র বলেন, আমি শঙ্কিত, কারণ এখন আমরা একা হয়ে পড়েছি। বিভিন্ন বাধা স্বত্ত্বেও আইএস দিন দিন আরো বেশি শক্তিশালী ও অপ্রতিরোধ্য হয়ে উঠছে বলে ইরাক প্রশাসনের অনেক কর্মকর্তা মনে করছেন।

নতুন ইতিহাস সৃষ্টির হাতছানি: ‘রেডি ফর হিলারী ’ ক্যাম্পেইন শুরু

hillaryআমেরিকার  আড়াইশ বছরের ইতিহাসে  প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার অপেক্ষায় রয়েছে এ দেশের মানুষ। অন্তত জরিপ প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক ফলাফলে তাই দেখা যাচ্ছে। যদিও নির্বাচনের জন্য এখনও দুই বছর বাকী রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্বতির¡ চিরাচরিত ধারা অনুযায়ী দুই বছর আগে থেকেই শুরু হয়ে যায় প্রচার প্রচারণা। বাংলাদেশী কমিউনিটিতেও হিলারীকে নিয়ে শুরু হয়েছে মাতামাতি। বিপুল সংখ্যক বাংলাদেশী অংশ নিচ্ছে ‘ রেডি ফর হিলারী’ ক্যাম্পেইনে।
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালে ডেমোক্রেট দলীয় মনোয়ন  পেয়ে এবং নির্বাচনে বিজয়ী হয়েই ইতিহাস সৃষ্টি করেন। কারণ তিনিই ৪৪তম এবং একমাত্র  প্রেসিডেন্ট যিনি প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ হয়েও বিজয়ী হয়েছেন।  একজন কৃষ্ণাঙ্গ   অথবা একজন নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন বা এই পদে লড়তে পারেন সেটা মাত্র একযুগ আগেও যুক্তরাষ্ট্রে কেউ কল্পনাও করতে পারেনি। পরিস্থিতির পালাবদলের ফলে  হিলারী ক্লিনটনও একজন নারী হিসেবে প্রথমবারের মতো ডেমোক্রেটদের মনোনয়ন পাচ্ছেন বলে জরিপগুলো জানাচ্ছে। ইতিমধ্যেই ‘রেডি ফর হিলারী’ ক্যাম্পেইন শুরু হয়ে  গেছে। প্রাথমিক এই ক্যাম্পেইনে বিভিন্ন পেশার  ৩০ লাখ সমর্থক নাম লিখিয়েছে।  যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশীও রয়েছে। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট এরই মধ্যে হিলারীকে স্পন্সর করেছেন।  ‘ রেডি ফর হিলারী ’ ক্যাম্পইনের জন্য ২৫ হাজার ডলার অনুদানও দিয়েছেন। একইসাথে তিনি বলেছেন , ‘আমি বাজী ধরে বলতে পারি, ‘২০১৬ সালের নির্বাচনে হিলারীর চেয়ে যোগ্য প্রার্থী আর নেই। সুতরাং তাকেই বিজয়ী করতে হবে।’
এদিকে, ১০ ডিসেম্বর এনসিবিএস এর ‘মিলিয়নিয়ার চয়েস ফর প্রেসিডেন্ট ২০১৬’ জরিপেও হিলারী সবচেয়ে বেশি ভোট পেয়েছে।  আমেরিকার পাঁচ শতাধিক মিলিয়নিয়ারের উপর এই জরিপ চালিয়ে দেখা যায়, ডেমোক্রেট সমর্থক মিলিয়নিয়াদের মধ্যে ৭২ ভাগ হিলারীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। প্রতিদ্বন্ধি অপর ডেমোক্রেট প্রার্থী এলিজাবেথ ওয়ারেনকে চায় ১৪ ভাগ মিলিয়নিয়ার।   ডেমোক্রেটদের মধ্যে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডাব্লিউ  বুশের ছেলে জেব বুশকে চায় মাত্র এক ভাগ মিলিয়নিয়ার।
অন্যদিকে রিপাবলিকান সমর্থক মিলিয়নিয়ারদের মধ্যে ৩৬ ভাগ জেব বুশকে এবং দলীয় অপর  প্রতিদ্বন্দি স্কট ওয়াকারকে চায় ১৯ ভাগ মিলিয়নিয়ার। রিপাবলিকান মিলিয়নিয়ারদের মধ্যে অবশ্য পাঁচ ভাগ চায় হিলারীই প্রেসিডেন্ট হউক। উভয় দলের সমর্থকদের মধ্যেও হিলারী এগিয়ে রয়েছেন জরিপের ফলাফলে।
সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের ডেমোক্রেটদের ভরাডুবির পর ওবামা নিজেও বলেছেন, ‘হিলারী হতে পারেন একজন যোগ্য প্রেসিডেন্ট। আমার অনেক মতের সাথেই হয়তো তার দ্বিমত থাকতে পারে, তবে আমি বলবো তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। ’
৬৭ বছর বয়সের হিলারী সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী। পেশায় আইনজীবি হিলারী ক্লিনটন টানা দুইবার সিনেটর  নির্বাচিত হয়েছেন। ওবামার ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীও ছিলেন ছিলেন। যদিও তিনি ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়নের চেষ্টা করেও জনমত জরিপে ওবামার কাছে হেরে যান।
মার্কিন নির্বাচনে জনপ্রিয়তা প্রমান হয় তার ‘ফান্ড রেইজিং’ এর অংক দেখে। যে যতো জনপ্রিয় তার ফান্ড রেইজিং হয় তত বেশি। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার প্রচারণার পেছনে ব্যায় হয়েছিল ছয় বিলিয়ন ডলার। প্রতিদ্বন্ধি রিপাবলিকান প্রার্থী মিট রমনির চেয়ে ওবামা ওই নির্বাচনের অনেক বেশি ফান্ড রেইজ করতে সক্ষম হয়েছিলেন। ব্যাপক ব্যায়বহুল প্রচার প্রচারণা, নির্বাচনী ব্যায় আর ফান্ড রেইজিং  নিয়ে সারাবিশ্বে হইচই পড়ে গিয়েছিল তখন। ২০১৬ সালে এই ব্যায় দ্বিগুন হতে পারে বলে ধারণা করছে জপির প্রতিষ্ঠানগুলো। সেই হিসেবে বিত্তশালীরা হিলারীকে সমর্থন দিলে ডেমোক্রেট মনোনয়ন পাওয়া এবং বিজয়ী হওয়া অসাধ্য নয় বলেই আমেরিকানদের ধারনা। ‘রেডি ফর হিলারী’ শুরু হবার পর এরই মধ্যে হিলারীর নির্বাচনী ফান্ডে ১০ মিলিয়ন ডলার জমা হয়ে গেছে।
এদিকে হিলারীকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে বাংলাদেশী কমিউনিটিতে। নভেম্বরের শেষ সপ্তাহে ‘ রেডি ফর হিলারী’র আয়োজনে দুটি সমাবেশ হয়েছে যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশীও হাজির ছিল।
‘ রেডি ফর হিলারী’র অন্যতম সংগঠক মূল ধারার রাজনীতিবিদ বাংলাদেশী গিয়াস আহমেদ ওই সমাবেশে বলেন, ইতিপূর্বে আমরা ওবামাকে বিজয়ী করেছিলাম। কিন্তু তিনি আমাদের সব আশা পূরণ করতে পারেননি। আশা করছি এবার হিলারী মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ভোটারদের সব প্রত্যাশা পূরণ হবে। উল্লেখ করা প্রয়োজন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের শতকরা ৯৯ ভাগ ভোটারই ডেমোক্রেটদের সমর্থক।
মূলধারার রাজনীতির সাথে জড়িত যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এ্যাট ল’ মঈন চৌধুরী বলেন, ‘হিলারী একজন জনপ্রিয় মানুষ। তার মনোয়ন পাওয়া এবং বিজয়ী হওয়া দুটোরই সম্ভাবনাই অনেক বেশি।
প্রেসিডেন্ট ক্লিনটনের সকল নির্বাচনী কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালককারী জেরি ক্রোফোর্ড বলেছেন, হিলারীর পক্ষে এখনই যে গণজাগরণ সৃষ্টি হয়েছে সেটা তার নির্বাচনী প্রচারাভিযানে বিরাট ভূমিকা রাখবে।
উল্লেখ্য ২০১৬ সালের ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ । অবশ্য ওই বছরের মধ্য জানুয়ারি থেকেই প্রাইমারী ইলেকশন শুরু হবে।  আগামী জানুয়ারি থেকেই প্রধান দুই দলের প্রতিদ্বন্ধী প্রার্থীদের  নিজেদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

আশুলিয়ায় ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত

road accident2আশুলিয়ায় ট্রাকচাপায় মুশফিকুল (২০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুশফিকুল রংপুর সদর থানার রুস্তম আলীর ছেলে। তিনি জিরাবো বাজারে ফলের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব জানান, মুশফিকুলসহ ৩ পথচারী রাস্তা পার হওয়ার সময় রবিবার ভোরে দ্রুত গতির একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

গভীর শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

buddijibiগভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতি স্মরণ করছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, জাতীয় সংসদের স্পিকারসহ সর্বস্তরের জনগন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

রবিবার সকাল ৮টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন। হাজার হাজার জনতা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে ৭১ এর অমর শহীদদের।

রাষ্ট্রপতির পর দলীয়ভাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। এর পর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।

রবিবার সকাল ১০টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে  শহীদ বুদ্ধীজীবীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারপারসন।

এসময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাসসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাপার সংসদ সদস্য নোমান মিয়া, সেলিম উদ্দিন প্রমুখ।

এর আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সভাপতিত্ব করবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

শহীদ বুদ্ধীজীবীদের প্রতি রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শ্রদ্ধা

hasina14শহীদ বুদ্ধীজীবীদের প্রতি  শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৭ট ৫৯মিনিটে তারা একই সঙ্গে রায়েরবাজার শহীদ বুদ্ধীজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শহীদ বুদ্ধীজীবীদের প্রতি  শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়।

রবিবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। কুয়াশাচ্ছন্ন সকালে লাল সবুজের পতাকা ও বাহারি সব ফুল হাতে তারা শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা রকম কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনের মর্মন্তুদ স্মৃতিঘেরা দিন। বাঙালীর মেধা-মনন-মনিষা শক্তি হারানোর দিন। মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে। বাংলাপিডিয়ার তথ্য মতে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ৯৯১ শিক্ষাবিদ, ১৩ সাংবাদিক, ৪৯ চিকিৎসক, ৪২ আইনজীবী এবং ১৬ শিল্পী, সাহিত্যিক ও প্রকৌশলী ছিলেন।

শহীদ বুদ্ধীজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া

khaleda22শহীদ বুদ্ধীজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার সকাল ১০টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে  শহীদ বুদ্ধীজীবীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারপারসন।

এসময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাসসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সন নেতাকমীদের সাথে নিয়ে ফুল দিয়ে শহীদ বুদ্ধীজীবীদের প্রতি  শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।