শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

মোদিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত

momota14ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জির সরকার একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে। বহু ঘটনায় বারবার সমালোচনার মুখে পড়েছে তার সরকার।

সারদাকাণ্ডে তার দল তৃণমূল কংগ্রেসের নাম জড়ালেও এতদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের সব বাউন্সারের উত্তরই  দিয়েছেন একজন প্রশাসক হিসেবে। কিন্তু, বহুদিনের বিশ্বস্ত সঙ্গী মদন মিত্র জেলে যাওয়ার পর আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিদ্রোহী রূপ।

এ অবস্থায় নরেন্দ্র মোদির সঙ্গে সুব্রত রায়ের ছবিকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। কারণ সারদা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়ের সঙ্গে তার ছবি রয়েছে।

এ মুহূর্তে চিটফান্ডের তালিকায় সাহারাও আছে। সাহারাকর্তা এখন জেলে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সারদা গোষ্ঠীর গোপন আঁতাতের ঘটনাকে প্রমাণ করতে এ ছবিকে হাতিয়ার করছে মমতার তৃণমূল।

মুখ্যমন্ত্রীর মতে, ওই ছবিটিকে উপজীব্য করে ১০ লাখ পোস্টার ছাপাচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দলটির দাবি, কলকাতা থেকে দিল্লি সবখানেই এ পোস্টার লাগানো হবে।

প্রসঙ্গত, সারদাকাণ্ডে শুক্রবার গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী মদন মিত্রকে।  শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই)তাকে ৭ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায়।তাকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন আদালত।

জামিনের আবেদন খারিজ করে  মদন মিত্রকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

এটা স্বাধীনতা লীগ, নাকি চানপুর লীগ?

suronjitআওয়ামী লীগের মতো নামের সঙ্গে ‘লীগ’ যোগ করে বিভিন্ন সংগঠনের সংখ্যা বেড়ে যাওয়ায় নিজের অসন্তোষ জানালেন সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার এই ধরনেরই একটি সংগঠনের আলোচনা সভায় বক্তব্যে আয়োজকদের উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, এটা স্বাধীনতা লীগ, নাকি চানপুর লীগ?

প্রবীণ এই রাজনীতিক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমার করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।

সুরঞ্জিত বলেন, তারা বলতেছে, সোনার বাংলাদেশ গড়তে আমাদের করণীয়। করণীয় হচ্ছে, যত লীগ কমানো যায়, ততই সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সাহায্য হবে। কিন্তু লীগের আর অভাব নাই।

অঙ্গ সংগঠনগুলোর উচিত, সরকারের কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করা। তা না করে যদি নিজের কর্মসূচি বাস্তবায়ন করতে থাকে। তাইলে তো বিপদ। এখানেই সমস্যাগুলা হইতেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রলীগের সংঘাতে এক ছাত্র নিহত হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার একটা ছেলেকে মাইরা ফেললো, কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস কনফারেন্স করে বলল- না না, এ ছাত্রলীগ না।

এইটা করলে কি আমরা নেত্রীকে সাহায্য করব? সরকারকে সাহায্য করব? এই অবস্থা থেকে কিভাবে সরে আসা যায়, তা ভাবতে হবে।

বক্তব্যের মাঝে তিনি মত জানান, একবার নির্দিষ্ট অবস্থানে থেকে আঞ্চলিক সংগঠনগুলোও সহযোগী সংগঠন হিসাবে সাহায্যকারী হতে পারে।

পরে এই অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সুরঞ্জিত বলেন, এখন বিজয়ের মাস। সীমিত পরিসরে এই ধরনের একটি অনুষ্ঠান করতে পেরেছেন। এ কারণে অভিনন্দন জানাই।

এই অনুষ্ঠানে আসার কারণ ব্যাখ্যা করে এই সংসদ সদস্য বলেন, আপনারা বারবার আমার কাছে গেছেন। আজকাল এটাও একটা বিপদ হইছে। কোনটা আসল স্বাধীনতা, আর কোনটা নকল স্বাধীনতা, সেটা বোঝা কঠিন।

তাহলে প্রশ্ন করতে পারেন, এলেন কেন? খুঁজতে খুঁজতে আমি সুজিতরে পাইছি। সুজিতের ওপর আমার বিশ্বাস আছে।

পেসার রুবেল সম্পর্কে যা বললেন নায়িকা হ্যাপি

rubellনাজনীন আক্তার হ্যাপি।‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রের নায়িকা তিনি। কিন্তু তার কিছু আশা এখন ধুলিস্মাত, পেলেন না কিছু ভালবাসাও। তাই, নাম হ্যাপি হলেও তিনি এখন আর হ্যাপি (সুখী) নন। বরং প্রেমের নামে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন হ্যাপি। অভিযোগ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হয় হ্যাপির সঙ্গে। তিনি বলেন, ‘রুবেলের সঙ্গে আমার ৯ মাসের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে সে কয়েকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। আর এটা হয়েছে মিরপুর কমার্স কলেজের বিপরীতে তার বাসায়।

হ্যাপি বলেন, ‘কয়েকদিন আগেও সে ডেকে নিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। এ সময় আমি তাকে বিয়ের কথা বলি। যা অনেক আগে থেকেই বলে আসছি। বিয়ের কথা বললেই সে নানা অজুহাতে পাশ কাটিয়ে চলে। এখনও বিয়ের বয়স হয়নি। কিছুদিন পড়ে করব।

ক্যারিয়ারটা আরেকটু এগিয়ে নেই। তুমি পড়াশোনা শেষ কর। তারপর ধুমধাম করে বিয়েটা হবে। এমন সব গল্প বলে দিন পার করত আর আমাকে ভোগ করত।

‘৩/৪ দিন আগে আমি তাকে বিয়ের কথা বলি। উত্তরে রুবেল বলে, মিডিয়ার মেয়েরা ভালো না। তাদের চরিত্র খুব খারাপ। তাদের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু বিয়ে কোনোভাবেই সম্ভব না।

সুতরাং আমি তোমাকে বিয়ে করতে পারব না। বিয়ে করবে না তো এতদিন আমার শরীরটা নষ্ট করলে কেন? এ কথায় ক্ষিপ্ত হয়ে রুবেল আমার গায়ে হাত তোলে। সেদিনের পর আর কোনো কথা হয়নি তার সঙ্গে।

আমি ভেবেছিলাম রুবেল আমাকে ফোন করবে। কিন্তু না কয়েকদিন ধরে কোনো যোগাযোগ নেই তার সঙ্গে। ফলে এক প্রকার বা্ধ্য হয়েই আমাকে মামলা করতে হলো,’ অভিযোগ করেন নাজনীন আক্তার হ্যাপি।

কে এই নায়িকা হ্যাপি
২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালবাসা’ সিনেমার মাধ্যমে হ্যাপির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে কাজ করছেন বদরুল আমিনের ‘রিয়েলম্যান’, মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’, মেজবাহ শিকদারের ‘অন্যরকম’, জামশেদুর রহমানের ‘ছন্দপতন’ চলচ্চিত্রে।

এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। হ্যাপির গ্রামের বাড়ি খুলনায়। পরিবারসহ ঢাকার রূপনগর আবাসিক এলাকায়  বাস করছেন এখন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর মডেল থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন হ্যাপি। যার নম্বর ৩৭। মামলার এজাহারে তিনি বলেন, ক্রিকেটার রুবেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন বিয়ের কথা বললে সে টালবাহানা করে।

মামলার বিষয়ে মিরপুর মডেল থানার এসআই এবং এই মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, হ্যাপি নামের ওই নায়িকা মামলা করার পরপরই ওপর মহলের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে তার সুরতহাল পরীক্ষা করা হয়েছে। আজ রোববার ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে নেওয়া হতে পারে তাকে। সেখানে না হলে অন্য কোনো প্রাইভেট হাসপাতালেও এ রিপোর্ট করানো হতে পারে।

রুবেল হোসেনকে কখন গ্রেফতার করা হবে, জানতে চাইলে এসআই মাসুদ পারভেজ বলেন, সবদিক থেকেই তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে। রুবেল হোসেনকে নজরদারিতে রাখা হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করা হবে। তদন্তের আগে আর কিছু বলা সম্ভব না।

যাকে নিয়ে এতো আলোচনা সেই রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মামলার পরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে

tafayelবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,   বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।

রোববার সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, যত দিন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না, তত দিন পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে না।

একাত্তরের ঘাতকরা বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জাতিকে পিঁছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ পিঁছিয়ে যায়নি, এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৯ সালের এক দিন আগেও কোনো নির্বাচন হবে না। সরকারের মেয়াদ শেষ হলে সঠিক সময়ে নির্বাচন হবে। তার আগে আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না।

বিমান সেবিকার গায়ে গরম পানি যাত্রীর

biman14বিমানে বিপত্তি৷ বিমানের এক সেবিকার গায়েগরম পানি ছুড়ে মারলেন এক যাত্রী৷ যার জেরে মাঝ পথ থেকেই ব্যাংককে ফিরিয়ে আনা হয় বিমান৷ শনিবার থাই এয়ার-এশিয়ার এক বিবৃতিতে এ কথা জানানো হয়৷

এই বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার নানজিং এর উদ্দেশে ব্যাংকক থেকে উড়ান দেয় বিমানটি৷ কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান সেবিকাকে লক্ষ্য করে গরম ছোড়ে এক চিনা যাত্রী৷ এই ঘটনায় আহত হন তিনি৷ বিমানের মধ্যেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন তার সহকর্মীরা৷ এমনকী ওই যাত্রী বিমান সেবিকাকে গালিগালাজও করেন বলেও অভিযোগ৷ এই ঘটনার পরই বিমানের মুখ ঘুরিয়ে দেয় চালক৷ এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে প্রকাশ করেছে চায়না ন্যাশনাল রেডিও৷ ভিডিওতে দেখা গিয়েছে, গরম পানির সঙ্গে ওই বিমানকর্মীর দিকে  নুডলসও ছুড়ে মারা হচ্ছে৷

সন্ধ্যায় মজীনার বিদায়ী সংবর্ধনা

mozinaaআড়াই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে চলতি মাসেই আমেরিকায় ফিরে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় তার বিদায় সংবর্ধনা দেয়া হবে।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। ইতিমধ্যে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, সাবেক ও বর্তমান দেশি-বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

২০১১ সালের ২৪ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব আসেন ড্যান ডব্লিউ মজিনা। এর আগেও ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘প্রেম-ট্রেম ফালতু বিষয়, গোটাটাই সময় নষ্ট’

anuska14এ কী বলছেন আনুশকা শর্মা! প্রেম করা মানে অযথা সময় নষ্ট! তাহলে কি বিরাটের সঙ্গে এতদিনের মাখো-মাখো সম্পর্কে চিড় ধরল! না, আনুশকার কথা থেকে এমনটা ভাবার কোনও কারণ নেই। সম্প্রতি ‘কাউচিং উইথ কোয়েল’ অনুষ্ঠানে নিজের আসন্ন ছবি ‘পিকে’, গসিপ, অভিনয় এবং প্রেম-জীবন নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ‘বিরাট আর আমার সম্পর্ক নিয়ে এক কথা বলতে আর ভালো লাগছে না!’

শুরুটা শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়ে। তাকে ‘গসিপ’ বা ‘সম্পর্ক’ যা-ই বলুন না কেন, বেশ বোঝা গিয়েছিল, বিরাট-আনুশকা ‘প্রীতি’ জমে গিয়েছে। অনেক লুকোচুরির পর অবশেষে মিঞা-বিবি (এখনও হবু!) আপাতত খোলাখুলি মেনে নিয়েছেন তাদের ‘সম্পর্ক’।

শুধু কি জানানো! কোয়েল পুরি রিনচেট-র অনুষ্ঠানে ব্যাট হাতে শ্যাডো প্র্যাকটিস করে বুঝিয়ে দিলেন ‘বিরাট’ আর ‘ক্রিকেট’ তার কাছে সমান প্রিয়। এবং এই অনুভূতি তিনি লুকোতেও চান না। কেবল সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলতে চান না তিনি।

কথায় কথায় এমনটাও বলেছেন, বিরাটের সংবেদনশীলতা ও আবেগপ্রবণতা-ই তাকে আকৃষ্ট করেছে। এক সময় রণবীর সিং আর আনুশকার প্রেম নিয়ে বলিউডি বাতাসে গুঞ্জন শোনা গিয়েছিল। এ ব্যাপারে আনুশকার বক্তব্য, ‘রণবীর কোনোদিন আমার বয়ফ্রেন্ড ছিল না।’

একই সঙ্গে লিপ এনহ্যাসমেন্টের বিষয়টাও সবিস্তারে জানান। অনুরাগ কাশ্যপের ‘বম্বে ভেলভেট’ ছবিতে আনুশকা জ্যাজ সিংগার-র ভূমিকায় অভিনয় করেছিলেন। চরিত্রটাকে প্রাণবন্ত করতেই এই লিপ এনহ্যাসমেন্টের প্রয়োজন হয়েছিল।

আসন্ন ছবি ‘পিকে’ সম্বন্ধে আনুশকা জানিয়েছেন, রাজকুমার হিরানি, আমির খান-র মতো মি. পারফেকশনিস্টদের সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। দু’জনের সম্বন্ধে বলতে গিয়ে আনুশকা জানান, পরিচালক হিরানি খুব মেপে কথা বলেন। আর আমিরের মধ্যে রয়েছে অন্য স্তরের ‘একাগ্রতা’।

তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি

tarek fakrulআওয়ামী লীগকে ‘কুলাঙ্গারের দল’ এবং শেখ হাসিনাকে ‘কুলাঙ্গার দলের নেত্রী’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রতিবেদনের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো প্রতিবেদন না আসায় ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এ দিন ধার্য করেছেন।

গত ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের অঙ্গসংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ বাদীর জবানবন্দী গ্রহণের পর ঘটনাটি তদন্ত করে ২০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ আগস্ট লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটিতে তারেক রহমান এক আলোচনা সভায় ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার’ এবং ‘শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী’, গত ২ সেপ্টেম্বর তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ ও ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকারকরা তেলবাজ’ বলে বক্তব্য করেছেন। যা মিথ্যা, বানোয়াট ও মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে গত ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে ‘জয় পাকিস্তান’ বলেছেন এবং ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি’ বলে মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন। যা মিথ্যা, বানোয়াট ও মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধ। ওইসব বক্তব্য গত ২৬ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে।

মামলায় বলা হয়, বঙ্গবন্ধ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমান তাকে রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন সময়ে গার্ড অব অনারও প্রদান করেছেন জেনেও তারেক রহমান লন্ডনে বসে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে এবং মির্জা ফখরুল দেশের বিভিন্ন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে মানহানিকর বক্তব্য দিয়ে চলেছেন। ওই সব মিথ্যা, বানোয়াট, ইতিহাস বিকৃতি ও মানহানিকর প্রকাশ করে দেশসহ বিশ্বের দরবারে বাঙালি জাতির মান সম্মান ক্ষুণ্ন করে ৫০০ কোটি টাকার মানহানি করেছেন। যা দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় শান্তিযোগ্য অপরাধ।

পাকিস্তানিদের মতোই গুম-খুনের কালচার চলছে: এরশাদ

ershaddজাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “পাকিস্তানি বাহিনী আমাদের দেশকে মেধাশূন্য করতে গুম-খুন-হত্যা করেছিল। বর্তমান আমাদের সরকার, এখনও সেই কালচার চলছে।” এ সময় এরশাদ গত নয় মাসে ৮২ জন গুম-খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে এরশাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

এরশাদ বলেন, “আমরা এই সংস্কৃতি চাই না। গুম-খুন থেকে আমরা মুক্তি চাই। আমরা শান্তিতে থাকতে চাই। দেশে এভাবে গুম-খুনের রাজনীতি চলতে পারে না।”

তিনি বলেন, “২০ হাজার নেতাকর্মী নিয়ে আজ আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এ জায়গাটি আগে বিরানভূমি ছিল। আমিই প্রথম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে সৌন্দর্যবর্ধনের কাজ করি।”

সাবেক এই স্বৈরশাসক বলেন, “আমিই প্রথম রাষ্ট্রপতি যে প্রথম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসি।”

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আপনি (খালেদা জিয়া) জিয়াউর রহমানকে হত্যার বিষয়ে আমার জড়িতের কথা বলেছেন। কিন্তু আমি বলতে চাই আপনারা তিনবার ক্ষমতায় ছিলেন। কেন জিয়া হত্যার বিচার করতে পারেননি?”

এরশাদ বলেন, “একবার বিচার শুরু হলেও তা কেউ প্রমাণ করতে পারেনি। প্রয়োজন হলে আবারো বিচার শুরু করুন। আমরাও জানতে চাই- জিয়ার প্রকৃত হত্যাকারী কে?”

তিনি বলেন, “দেশে এখন সন্ত্রাস, চাঁদাবাজি চলছে। এভাবে চলতে পারে না। তবে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে আমরা এসবের বিচার করব। আমরা ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরে আসবে।”

এ সময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবলুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীতে ভুয়া চিকিৎসক ধরতে র‌্যাবের অভিযান

doctor14রাজধানীতে ভুয়া চিকিৎসক ও নার্সদের গ্রেফতারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

র‌্যাব সদর দফতর থেকে জানানো হয়, রোববার দুপুর ১২টায় কদমতলী থানা এলাকার রায়েরবাগ ও চাঁনখারপুলে অভিযান শুরু হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।
র‌্যাব জানায়, ওই সব এলাকায় ভুয়া চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অনেক আগ থেকে অভিযোগ আসছিল। তাদের সম্পর্কে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর রোববার অভিযান শুরু করা হয়।