শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

পাকিস্তানে বিমান হামলায় ৫৭ জঙ্গি নিহত

biman jপেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে সামরিক বাহিনী খায়বার এজেন্সির তিরাহ উপত্যকায় অন্তত ২০ দফা বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৫৭ জঙ্গি নিহত হয়েছে।

স্কুলে তালেবানদের হামলায় শিক্ষার্থীসহ ১৪১ জন নিহত হওয়ার পর সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ পাল্টা ব্যবস্তা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। তারপর এই হামলা শুরু হয়।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান তার দীর্ঘদিনের বিক্ষোভ কর্মসূচি ও রাজনৈতিক আন্দোলনের অবসান ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

তিনি বলেছেন, ইমরানের এ সিদ্ধান্ত পাকিস্তানে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইকে জোরদার করতে সহায়তা করবে।

মুসা বিন শমসেরকে দুদকে জিজ্ঞাসাবাদ

musaবিপুল পরিমাণ সম্পদ অর্জনের উৎস খুঁজতে অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ডা. মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

জানা যায়, ২০১১ সালে প্রিন্স মুসার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তবে অজ্ঞাত কারণে দুদকের এই অনুসন্ধান আলোর মুখ দেখেনি। এরপর চলতি বছরের বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর প্রতিবেদন বিবেচনায় নিয়ে দুদক আবারো নতুন করে অনুসন্ধান শুরু করে।

ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, মুসা বিন শমসেরই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পত্তির মূল্য প্রায় ১২ বিলিয়ন ইউএস ডলারের ওপরে। তিনি অস্ত্র সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিত।

১৯৯৭ সালে ডা. মুসা যুক্তরাজ্যের নির্বাচনে অনুদান দিতে চেয়ে সমালোচনার মুখে পড়েন। লেবার পার্টির প্রার্থী টনি ব্লেয়ার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তার ৫ মিলিয়ন ডলার অনুদান প্রত্যাখ্যান করেছিলেন। উপমহাদেশের শীর্ষস্থানীয় এই ধনী এক বিলিয়ন পাউন্ড উপার্জন করেছেন বেশিরভাগ ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বেচাকেনার ব্যবসা করে।

সূত্র আরা জানায়, ২০১১ সালের ২৪ জুন মুসার ব্যাংক হিসাব তলব করেছিল কেন্দ্রীয় ব্যাংক। দুদকের চাহিদার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক মুসার ব্যাংক হিসাব তলব করলেও রহস্যজনক কারণে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

রাষ্ট্রপতি ভারত যাচ্ছেন

hamid27রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রায় ৩ দশক পর বাংলাদেশের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার পত্নী রাশিদা খানমকে নিয়ে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজারাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

আশা করা হচ্ছে, এই সফরের মধ্যদিয়ে ঘনিষ্ঠ দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদার হবে।

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে শুক্রবার রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জীর বৈঠক অনুষ্ঠিত হবে। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেয়া ভোজসভায় যোগ দেবেন। এ ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদ পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রাষ্ট্রপতি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। সফরকালে আবদুল হামিদ আগ্রা, জয়পুর ও কলকাতার মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি আগামী ২৩ ডিসেম্বর দেশে ফিরবেন।

যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনৈতিক সম্পর্ক তৈরির ঘোষণা

obama kযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এই লক্ষ্যে শিগগিরই আলাপ আলোচনা শুরু কতে যাচ্ছে দুদেশ।

মঙ্গলবার বারাক ওবামা কিউবা সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতি ঘোষণা করেন যা গত ৫০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রেসিডেন্ট কাস্ত্রো পরস্পরের সঙ্গে কথা বলেন এবং সম্পর্ক জোরদারে বেশকিছু পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হন।

এর মধ্যে রয়েছে বন্দী বিনিময় এবং ভ্রমণ সংক্রান্ত কড়াকড়ি শিথিল করাসহ বেশকিছু বিষয়।

হাভানায় দূতাবাস খোলারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বারাক ওবামা তার বক্তৃতায় বলেন, আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি কারণ এখন এটাই সবচেয়ে যথার্থ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে অতীতের সমস্ত শৃঙ্খল ছিড়ে ফেলতে চায়। আর দুদেশের জনগণের সুন্দর ভবিষ্যতের জন্যই তা জরুরি। এমনকি পুরো পৃথিবীর জন্যই তা প্রয়োজন।

অন্যদিকে কিউবার প্রেসিডেন্ট কাস্ত্রো নতুন করে কূটনৈতিক সম্পর্ক শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ৫ দশক ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন।

রাউল কাস্ত্রো বলেন, আমরা কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষযয়ে সম্মত হয়েছি। কিন্তু এর মানে এই নয় যে প্রধান সমস্যাগুলো মিটে গেছে। নিষেধাজ্ঞার ফলে কিউবার অর্থনৈতিক ক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে এবং মানবিক সংকট তৈরি হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে।

তবে এই নিষেধাজ্ঞা কেবলমাত্র রিপাবলিকানদের নেতৃত্বাধীন কংগ্রেসের অনুমোদন পেলেই তুলে নেয়া সম্ভব। রিপাবলিকানরা যথারীতি এর বিরোধিতা জানিয়েছে।

ফ্লোরিডার সাবেক গভর্নর এবং ২০১৬ সালের নির্বাচনের একজন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জেব বুশ এই ঘোষণার পর একে বারাক ওবামার ‘ভুল পররাষ্ট্রনীতির প্রকাশ’ বলে মন্তব্য করেছেন ।

এদিকে দুই রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই ঘোষণা আসার কিছু আগেই ৫ বছর আগে কিউবায় আটক হওয়া যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদার অ্যালান গ্রস দেশে ফিরে এসেছেন।

এ ছাড়া ২০ বছর ধরে কারা ভোগ করছিলেন যুক্তরাষ্ট্রের এমন একজন গোয়েন্দা কর্মকর্তাকেও মুক্তি দিয়েছে হাভানা।

এর বিপরীতে ওয়াশিংটন ৩ জন হাই প্রোফাইল কিউবান বন্দীকে মুক্তি দিয়েছে যারা গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষিসাব্যস্ত হয়েছিলেন।

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

goldঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ শেখ মোঃ মঈন উদ্দিন (২৯) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় স্বর্ণসহ মোঃ মঈন উদ্দিনকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

জানা যায়, মঈন উদ্দিন মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। পরে তার শরীরে তল্লাশি করে ১ কেজি ওজনের ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

ভালুকায় একই পরিবারের ৪ খুনের ঘটনায় আটক ৫

valukaমযমনসিংহের ভালুকা উপজেলায় একই পরিবারের ৪ খুনের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে ভালুকা এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

জানা যায়, ভোরে ডিবি পুলিশ নিহত শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম বাচ্চুর গাড়ির হেলপার তনুর ভায়রা রফিকুল ইসলাম, তার স্ত্রী হোসনা আরা, জ্যোৎস্না আরাকে নেত্রকোনা জেলার পূর্বধলা থেকে এবং সাফিজ উদ্দিন ও আব্দুল বাতেনকে ভালুকা থেকে আটক করে।

মঙ্গলবার ভোরে ভালুকা উপজেলার লবণকুঠা গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম বাচ্চু ও তার স্ত্রী শেফালী এবং তাদের দুই শিশু কন্যা জিনিয়া ও রিমাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত বাচ্চুর পিতা ওয়াজ উদ্দিন ৪ জনকে আসামি করে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই এ চাঞ্চল্যকর হত্যা মামলাটি অবশেষে ডিবিতে হস্তান্তর করা হয়।

পাকিস্তানকে সহযোগিতার আশ্বাস দিলেন মোদি

nowaj modiপেশোয়ারের আর্মি স্কুলে জঙ্গি হামলার পর মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে টেলিফোন করেছেন নরেন্দ্র মোদি।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি গভীর শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। মঙ্গলবারের ওই হামলায় ১৪০ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৩২ জনই শিশু।

এ সম্পর্কে মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন, আমি টেলিফোনে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে কথা বলেছি এবং পেশোয়ারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছি।

এছাড়া পাকিস্তানের এই গভীর শোকের দিনে ইসলামাবাদকে সবধরনের সহযোগিতারও প্রস্তাব দিয়েছেন মোদি।

এছাড়া পেশোয়ার স্কুলে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের স্কুলগুলোতে দু মিনিটের নীরবতা পালনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

সম্প্রতি কাশ্মীরে সীমান্তে পাক-ভারত সেনাদের মধ্যে গুলি বিনিময় এবং দু পক্ষেরই বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার জের ধরে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে দু দেশের মধ্যকার সচিব পর্যায়ের নির্ধারিত আলোচনা বাতিল করে দিয়েছিল ভারত।

দিল্লির পাক হাই কমিশনার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করার প্রতিবাদে তারা ওই নির্ধারিত বৈঠক বাতিল করে দেয়।

এক রাতের জন্যে প্রস্তুতি নিচ্ছেন সানি

sunnyy14সানি লিওন মানেই ছবি জুড়ে যৌন উত্তেজক দৃশ্যের ছড়াছড়ি। এবার আর দৃশ্য নয়, ছবির নামের মধ্যেই যৌনতা এসে বাসা বেঁধেছে। তেমনি একটি নাম ‘ওয়ান নাইট স্ট্যান্ড’।

আর এই ছবিতে অভিনয়ের জন্যে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন সাবেক এই পর্ণ তারকা।

জেসমিন ডিসুজার পরিচালনায় ওয়ান নাইট স্ট্যান্ড ছবিতে অভিনয়ের জন্যে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। শিগগিরই ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর একারণে নিয়মিত প্রস্তুতি নিতেও শুরু করেছেন তিনি।

সম্প্রতি এক টুইট বার্তায় সানি লিখেন, ভোর ৬টা, একটি মনোরম কক্ষে আমি। ঘণ্টা খানিকের মধ্যেই ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এর জন্যে অনুশীলন শুরু করতে হবে। নতুন সফর শুরু হচ্ছে।

এদিকে ব্ল্যাক, গুজারিস এবং লুটেরা খ্যাত ভবানী আইয়ার ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির গল্প লিখেছেন। আর এ কারণেই ছবিতে যৌন উত্তেজক কোনো কিছু থাকছে না বলে জানিয়েছেন পরিচালক জেসমনি ডিসুজা।

পর্যটন হবে দেশের প্রধান আয়ের খাত

menonnবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন মানে ইট-কাঠ নয়। কিন্তু দেশের পর্যটন শহর কক্সবাজার আজ ইট-কাঠের জঙ্গলে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে পর্যটন শহরকে মুক্ত করতে প্রয়োজন কক্সবাজার পর্যটন কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে পর্যটন শিল্পের ওপর আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পর্যটনকে আমরা দেশের এক নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করতে চাই। এজন্য দেশের মানুষের মধ্যে পর্যটন মানসিকতা তৈরি করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতার উজ জামান খান কবির।

তারেক রহমানকে বদ্ধ উন্মাদ বললেন গাফফার চৌধুরী

gaffarবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বদ্ধ উন্মাদ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী।

তিনি বলেন, তারেক রহমান একজন বদ্ধ উন্মাদ। তাকে অর্ধউন্মাদ বললেও সম্মান করা হবে। এই উন্মাদ অবস্থাতাতেই তার শেষ পরিণতি ঘটবে।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেভেন মার্চ নামক সংগঠনের মতবিনিময় সভায় একথা বলেন আবদুল গাফ্ফার।

তিনি বলেন, তারেক রহমান বীরত্বের সঙ্গে দেশে চেহারা দেখাতে পারে না। জামায়াতের লোক নিয়ে তিনি লাখ পাউন্ড খরচ করে বিদেশে সভা করেন। আর পালিয়ে বেড়ান। তাকে চিৎকার করতে দিন। তার চিৎকারে বঙ্গবন্ধুর কিছু হবে না।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের এক আলোচনা সভায় লন্ডনে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার জবাবে এ ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট এই সাংবাদিক।