শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

রুবেলের ক্যারিয়ারের ক্ষতি চান না চিত্র নায়িকা হ্যাপি

happy rজাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলকে অন্ধের মতো ভালোবেসে প্রতারিত হয়েছেন দাবি করে চিত্র নায়িকা হ্যাপি জানান, তিনি রুবেলের ক্যারিয়ারের ক্ষতি চান না। তিনি চান, তার মতো আর কোন মেয়েকে যেন কষ্ট পেতে না হয়।

রবিবার রাতে ঢাকা এফএমএ রেডিওতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রোতাদের উদ্দেশে তাদের প্রেমের আদ্যোপান্ত জানান হ্যাপী। তিনি জানান, আমরা হাজব্যান্ডের ওয়াইফের মতো ছিলাম। এক সাথে রাত কাটিয়েছি। শপিং করেছি। ডেটিং করেছি। রবিবার রাত সাড়ে ১০টায় শুরু হওয়া ঢাকা এফএম-এর লাইভ অনুষ্ঠানে প্রায় আড়াই ঘন্টা যাবত ক্রিকেটার রুবেলের সাথে তার প্রেমের সম্পর্কের বর্ণনা দেন হ্যাপী।

মামলা দায়ের করার পর রুবেলের সাথে কথা বলা প্রায় বন্ধ। রেডিও থেকে রুবেলের সাথে যোগাযোগ করা হলে ‘তোমার সাথে আমার ব্রেক আপ’ বলেছিলেন ক্রিকেটার রুবেল। উত্তরে চিত্রনায়িকা হ্যাপি বললেন, ‘কেন? হঠাৎ এমন কথা বলছ কেন?’ একথার পর আর কথা বাড়াননি রুবেল।

হ্যাপি তার সম্পর্কের খুটিনাটি বর্ননা দিয়ে বলেন, রুবেল আমাকে পেতে কত ভনিতাই না করেছে। রাস্তায় একা একা বসে থেকেছে। বাসার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। তার বাসায় দিনের পর দিন দুজনে একসাথে সময় কাটিয়েছি। অন্তরঙ্গ মুহুর্তে দুজনে স্বামী স্ত্রীর মতো থেকেছি।

হ্যাপী জানান, হ্যাপী জানান, তাকে এড়িয়ে অন্য মেয়েদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতেন রুবেল। নয় মাসের সম্পর্কে অনেকবার প্রতারণার আশ্রয় নিয়েছেন রুবেল।

হ্যাপি রুবেলের সঙ্গে নিজের প্রেমের সম্পর্কে ‘ঘোর’ অভিহিত করেন। সারা দিন, সারা ক্ষণ রুবেলের চিন্তায় মগ্ন থাকলেও রুবেল অন্য মেয়েকে ফুসলিয়ে সম্পর্ক তৈরি করে- এ কথাও বলেছেন হ্যাপি।

মানবতাবিরোধী অপরাধের মামলা: জাপা নেতা কায়সারের রায় মঙ্গলবার

kaisarএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক জাতীয় পার্টি সরকারের প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মুহম্মদ কায়সারের বিরুদ্ধে করা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার রায় ঘোষণা এ দিন ধার্য করেন।

একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতনসহ ১৬টি অভিযোগে দায়ের করা মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২০ আগস্ট রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

১৬টি ঘটনায় ট্রাইব্যুনাল আইনে কায়সারের বিরুদ্ধে চলতি বছর ২ ফেব্রুয়ারি অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। এর পর ৪ মার্চ থেকে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ বিষয়ে প্রসিকিউশন আইনি যুক্তিতর্ক উপস্থাপন করে।

গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছয় কার্যদিবস প্রসিকিউশন এবং ৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত আসামিপক্ষ সাত কার্যদিবস যুক্তি উপস্থাপন করে। গত ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত কায়সারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমসহ ৩২ জন সাক্ষী। অন্যদিকে আসামিপক্ষ কোনো সাফাই সাক্ষী হাজির করতে পারেনি।

গত বছর ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ২১ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট বিশেষ বিবেচনায় কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল-২। অভিযোগ গঠনের শুনানিতে তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

সৈয়দ কায়সারের বাবা সৈয়দ সাঈদউদ্দিন ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে কনভেনশন মুসলিম লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। আর সৈয়দ কায়সার ১৯৭০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, একাত্তর সালে দখলদার পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় ৫০০ থেকে ৭০০ ‘স্বাধীনতাবিরোধীকে’ নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করেন এই মুসলিম লীগ নেতা। তিনি নিজে ছিলেন ওই বাহিনীর প্রধান। এ বাহিনীর নিজস্ব ইউনিফর্ম ছিল।

সৈয়দ কায়সারের বিরুদ্ধে অভিযোগ  তিনি পাকিস্তান সেনাবাহিনীকে পথ দেখিয়ে বিভিন্ন গ্রামে নিয়ে স্বাধীনতার পক্ষের লোক এবং হিন্দু সম্প্রদায়ের ওপর দমন অভিযান চালাতেন। পরে স্বাধীনতার ঠিক আগে তিনি আত্মগোপন করেন। পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৮ সালে আবারও রাজনীতিতে সক্রিয় হন কায়সার।

১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হন। পরে জিয়াউর রহমানের সময়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ বিএনপির সভাপতি হন। এরশাদের আমলে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন।

হাঁসের জন্য গাড়ি থামিয়ে কারাগারে!

amaহঠাৎ করেই রাজপথে গাড়ি থামিয়ে হাঁস পারাপারের সুযোগ করে দেয়ায় ৯০ দিন জেলে থাকতে হচ্ছে এক কানাডিয়ান মহিলা গাড়ি চালককে। ২০১০ সালে কিউবিক হাইওয়েতে এমমা করনোবাজ নামের ওই মহিলার গাড়ি থামানোর ঘটনায় নিহত হন দুই লোক। আর আদালত তাই তাকে ৯০ দিনের কারাদণ্ড দিয়েছে। এর পাশাপাশি তাকে ২৪০ ঘন্টা কমিউনিটি সেবা এবং দশ বছর গাড়ি চালাতে নিষিদ্ধ করা হয়েছে।

গত জুন মাসে বিপদজনক ড্রাইভিংয়ের মাধ্যমে দুইজনকে নিহত করার ঘটনায় কানাডার আদালতে তার বিচার শুরু হয়।

জানা য়ায়, ঘটনার দিন হাইওয়েতে হাঁসের পাল দেখে আচমকা গাড়ি ব্রেক করেন এমমা। আর এসময়ই তার পেছনে এসে ধাক্কা লাগে এক মটর সাইকেলের, তাতে নিহত হয় দুজন।

এ প্রসঙ্গে এমমা বলেন, “আমি হাঁসগুলো রাস্তা পার করার সুযোগ ও গাড়ির উপরে উঠার সুযোগ করে দিতে চাচ্ছিলাম। আমার ওই সময়ের কাজটা ভুল ছিল।”-জিনিউজ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৫০ হাজার শীতবস্ত্র

tranthobilইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার শীতবস্ত্র প্রদান করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ২০ ডিসেম্বর ২০১৪ গণভবনে এ শীতবস্ত্র হস্তান্তর করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক এসময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক চলতি বছর শীতার্ত মানুষের মধ্যে কোটি টাকা মূল্যমানের দুই লাখ ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহের মাধ্যমে এর অধিকাংশই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

ভারতে এবার ১০০ খ্রিস্টান ধর্মান্তরিত

maluanএবার ১০০ খ্রিস্টানকে হিন্দুতে ধর্মান্তরিত করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার দক্ষিণ গুজরাটের বালসাদে এ ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ব হিন্দু পরিষদ জানায়, “যাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে তারা পূর্বে হিন্দু ছিল।‘ঘর বাপসি’ অনুষ্ঠানের মাধ্যমে তাদের আবারো হিন্দু ধর্মে নিয়ে আসা হয়েছে।”

পরিষদটি জানায়, তারা কাউকে জোর করে নয়, যারা ধর্মান্তরিত হয়েছে তারা স্বেচ্ছায় হয়েছে।

বালসাদ হিন্দু পরিষদ সভাপতি অজিত সোলানকি বলেন, “জোর করে কাউকে ধর্মান্তিরত করা হয়েছে এমন কোন অভিযোগ আমরা পাইনি। তারা যেকোনো ধর্মের ব্যাপারে স্বাধীন।”

ধর্মান্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারি সবাইকে একটি করে ‘ভগবত গীতা’ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩০০০ লোক জড়ো ছিল বলে জানা গেছে।

এর আগে আগ্রায় ৫৭ জন মুসলমানকে ধর্মান্তরিত করার পর থেকেই দেশটিতে এ নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।–এনডিটিভি।

সংখ্যালঘুদের ৫ বছর মেয়াদি ভিসা ভারতের চালাকি?

vishaদুর্ভোগ কমাতে বাংলাদেশসহ তিনটি দেশের সংখ্যালঘু নাগরিকদের ভারতের পাঁচ বছর মেয়াদি ভিসার সিদ্ধান্ত বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে৷ একইভাবে আলোচিত হচ্ছে ২০২১ সালের মধ্যে ভারত ‘মুসলিম এবং খ্রিস্টানমুক্ত’ করারা দাবি৷

বাংলাদেশের সংখ্যালঘু নেতা এবং বিশ্লেষকরা বলেছেন, পাঁচ বছরের ভিসার সিদ্ধান্ত ভারতের একটি চাল৷ তাদের দেশেই সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে৷ ভারতের উচিত নিজের ঘর দেখা৷

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের পাঁচ বছর মেয়াদি ভিসা দেবে ভারত৷ গত ১৭ ডিসেম্বর দেশটি’র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে৷ বর্তমানে এসব সংখ্যালঘুকে এক বছর মেয়াদি ভিসা দেয়া হয়৷ কিন্তু তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে সে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়৷

এদিকে গত সপ্তাহে ভারতের সংবাদমাধ্যম আরো একটি খবর দিয়েছে৷ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের শাখা ‘ধর্ম জাগরণ মঞ্চ’ এর সভাপতি রাজেশ্বর সিং বলেছেন, ‘‘মুসলমান ও খ্রিস্টানদের ভারতে থাকার অধিকার নেই৷ ইসলাম বিদেশি ধর্ম৷ যদি ওরা মুসলমান হয়ে ভারতে থাকতে চায়, ওদের থাকতে দেয়া হবে না৷ তা সে বাংলাদেশি হোক বা অন্য কেউ হোক৷ এই দেশ মুসলমানদের সম্পত্তি নয়৷”

তার দাবি, ‘‘২০২১ সালের মধ্যে ভারত মুসলিম এবং খ্রিস্টানমুক্ত করা হবে৷”

‘ভারত যা বলছে তা হাস্যকর’
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার সত্য৷ কিন্তু ভারতের পাঁচ বছরের ভিসা তার কোন সমাধান দেবে না৷ ভারত উদ্দেশ্যমূলকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে৷”

তিনি বলেন, ‘‘প্রকারান্তরে ভারত এর মাধ্যমে সংখ্যালঘুদের দেশত্যাগে উদ্বুদ্ধ করে সংশ্লিষ্ট দেশের ওপর চাপ সৃষ্টি বা অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করতে চায়৷”

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘‘ভারতে সংখ্যালঘু নির্যাতন কোনো অংশেই কম নয়৷ তাদের রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় ভারতকে তেমন তৎপর দেখা যায় না৷ প্রতিবেশীকে নিয়ে তাদের আগ্রহ৷ আরএসএসের শাখা ‘ধর্ম জাগরণ মঞ্চ’ এর সভাপতি রাজেশ্বর সিং-এর কথায়ই বোঝা যায় সেখানকার পরিস্থিতি কী৷”

তিনি বলেন, ‘‘ভারতের এই দ্বৈতনীতি সবার জানা৷ তারা রাজনীতি করছে৷ সংখ্যালঘুদের জন্য এসব করছে না৷ কোনো নাগরিকই তার দেশ ছেড়ে চলে যেতে চায় না৷ সে চায় তার নিজের দেশে অধিকার নিয়ে বাঁচতে৷”

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘‘একমাত্র রাষ্ট্র চাইলে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে পারে৷ তাই রাষ্ট্রকে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে৷ দেশের সব সংখ্যালঘু ভারতে চলে যাওয়া কোনভাবেই সংখ্যালঘুদের অধিকার রক্ষার কাজ হতে পারে না৷ ভারত যা বলছে তা হাস্যকর৷”

‘রং ম্যাসেজ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘সংখ্যালঘুদের দুর্ভোগ লাঘবে তাদের পাঁচ বছর মেয়াদে ভারতের ভিসা দেয়ার সিদ্ধান্ত রং ম্যাসেজ দেবে৷ কারণ এটা গণতন্ত্রের মূলনীতি বিরোধী৷ হিন্দুত্ববাদী বিজেপি সরকার যে ধর্মের বাইরে রাজনীতিকে নিয়ে চিন্তা করতে পারে না এটা তার আরো একটি প্রমাণ৷”

তিনি বলেন, ‘‘কোনো সমস্যাকে রং মেডিসিন দিয়ে সারানোর চেষ্টা করলে তা আরো বেড়ে যায়৷ ভারতের এই সিদ্ধান্ত একটি রং মেডিসিন৷ কারণ এখন যদি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান ভারতের সংখ্যালঘুদের দুর্দশা লাঘবে ১০ বছর মেয়াদি ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ভারত এটাকে কীভাবে নেবে?”

শান্তনু মজুমদার বলেন, ‘‘পশ্চিমে যেমন রেসিজম তেমনি বাংলাদেশসহ এই উপমহাদেশে সংখ্যালঘু নির্যাতন একটি ঐতিহাসিক সমস্যা৷ রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছাই পারে এর সমাধান করতে৷”

তিনি বলেন, ‘‘সংখ্যালঘুরা কখনোই বাড়তি সুবিধা চায় না৷ তারা তাদের নাগরিক অধিকার চায়৷ ভারত পাঁচ বছরের ভিসার কথা বলে একটি বিভাজন সৃষ্টি করল৷ চিহ্নিত করে দিল তুমি সংখ্যালঘু৷ আমি মনে করি এই সুবিধা সবার জন্য হতে পারে৷ আরো বেশি চাইলে বলব এই অঞ্চলে ভিসামুক্ত অবাধ যাতায়তের ব্যবস্থা করা উচিত৷”

তার মতে, ‘‘নাগরিকত্বের ধারণার সঠিক প্রয়োগই সংখ্যালঘু সমস্যার সামাধান এনে দেবে৷ ভারত যা বলছে তার মধ্যে চালাকি আছে৷ আছে অন্য উদ্দেশ্য৷” সূত্র: ডিডব্লিউ

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোল্ডার

holdarঅলরাউন্ডার জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লউআইসিবি) ডোয়াইন ব্রাভোর পরিবর্তে তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের আগে ২৩ বছর বয়সী হোল্ডারকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ডব্লউআইসিবি।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন হোল্ডার।
ওয়ানডে দল : জেসন হোল্ডার (অধিনায়ক), সুইলেমান বেন, কারলোস ব্রাথওয়েট, জোনাথণ কার্টার, শেল্ডন কোট্রেল, নরসিং দেওনারিন, লিওন জনসন, ক্রিস গেইল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলোন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরোমে টেলর।

জেমস’র বাজিমাৎ!

jemes kostoনাগর বাউল জেমস তার গান দিয়ে সব সময়ে ভক্ত শ্রোতাদের মাতিয়ে আসছেন। জেমসের গান মানে ভক্ত শ্রোতাদের কাছে বিশেষ কিছু, তা আবার প্রমাণ পেলো। প্লে-ব্যকে তাকে নিয়মিত পাওয়া যায়না। তবে বেছে বেছে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।

৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পায় ‘ওয়ার্নিং’ ছবিতে জেমসের কণ্ঠে গাওয়া ‘এত কষ্ট’ শিরোনামের গানের অডিও। গানটি প্রকাশের মাত্র ১৯ ঘণ্টার মধ্যে ইউটিউবে গানটি দেখেছেন প্রায় ১১ হাজার মানুষ। যা এর আগে বাংলাদেশের গানের ক্ষেত্রে দেখা যায়নি। এবার গানটি ইউটিউবে ১২দিনে দেখছেন প্রায় ৫৫ হাজারবার দেখা হয়েছে। বলা যায় জেমস বাজিমাতিই করেছেন। কারণ এতো অল্প সময় ছবির শুধু অডিও গানে এবং কোন প্রকার বুস্ট ছাড়া এর আগে ইউটিউবে এত ভিউ দেখা যায়নি।

এছাড়াও ‘এত কষ্ট’ গানটি বিভিন্ন মিডিয়াতেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এইদিকে জেমসের ভক্তরা অনেকদিন পর জেমসের গান শুনতে পেয়ে বেশ আনন্দিত। পাশাপাশি গানটির প্রশংসায় এখন মুখরিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। আরিফিন শুভ ও মাহি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। ম্যাপল ফিল্মসের প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে আগামী ৯ই জানুয়ারি। ‘ওয়ার্নিং’ ছবির মিউজিক লেবেল টাইগার মিডিয়া ও সহযোগী অনলাইন মিডিয়া পার্টনার ঢালিউড২৪.কম।

২০১৬ সালের মধ্যে নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ২টি সাবমেরিন : প্রধানমন্ত্রী

hasina29২০১৬ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে ২টি সাবমেরিন যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বাংলাদেশ নেভাল একাডেমীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে ক্যাডেটদের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই নৌবাহিনীকে আরো আধুনিকায়ন করা এবং বিশ্বসভায় মর্যাদার সঙ্গে চলবার জন্য যুগোপযোগী করার লক্ষ্যেই আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধ জাহাজ ক্রয়, বিদ্যমান জাহাজগুলোর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি।

তিনি বলেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে চীনে দুটি অত্যাধুনিক জাহাজ নির্মাণাধীন রয়েছে। আগামী বছরের মাঝেই এগুলো আমাদের বহরে যুক্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নৌবাহিনী উন্নত বিশ্বের দেশগুলোর মতোই আন্তর্জাতিক জলসীমায়ও নিজেদের টহল বজায় রেখেছে এবং বিশ্বশান্তির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গা নেভাল একাডেমীতে পৌঁছান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নতুন কমিশনপ্রাপ্ত সালাম মিডশিপমেন্ট এবং ১০ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে ব্যাজ পরিয়ে দেন তিনি। এবার মোট ৭৩ জন কর্মকর্তা কমিশন লাভ করেন।

পরে ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার ছোট পর্দায় রুবেল-হ্যাপির রসাল গল্পের লাভ স্টোরি

hapiযতদিন গড়াচ্ছে ততই রুবেল-হ্যাপি অবৈধ সম্পর্ক আরও রাস্তায় নেমে আসছে৷ ঢলিউডের উঠতি অভিনেত্রী হ্যাপি যে কোনও মূল্যে এই ঘটনার শেষ দেখবেন বলে আগেই হুঙ্কার দিয়েছেন৷ এবং ঘটনা প্রবাহ জানান দিচ্ছে, হ্যাপি তাঁর কথা রাখতে চলেছেন৷

তাঁদের এই বহু চর্চিত প্রেমকাহিনী এবার ছোট পর্দায়৷ না, এখনই কোনও সিরিয়াল বা রোমান্সে ভরা নাটক নয়, আসলে হ্যাপি গোটা ঘটনার সব প্রমাণ নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে৷ আর ছোট পর্দায় হ্যাপি-রুবেলের রসাল গল্পের লাইভ টেলিকাস্টের জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে চ্যানেলগুলির টিআরপি৷ যা ছাপিয়ে যাচ্ছে বিভিন্ন বিনোদনের চ্যানেলকেও৷

এই প্রসঙ্গে হ্যাপি বলেন, আমি রুবেলের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছি ফোনালাপে তার প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, ‘রুবেলের সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে তার সবটা রেকর্ড করা সম্ভব হয়নি৷ কিছুটা রেকর্ড করতে পেরেছি৷ আর সেগুলোই আমি টিভি চ্যানেলের কাছে হস্তান্তর করেছি। তার একটা কপি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও পাঠাব।

১৯ বছরের অভিনেত্রী হ্যাপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের প্রেমের শুরুটা হয় ফেসবুক থেকে। অবশেষে এই প্রেম গড়িয়েছে আদালত পর্যন্ত। অনুসন্ধানে জানা গিয়েছে, হ্যাপি-রুবেলের প্রেম প্রথম দিকে ভালোই চলছিল। কিন্তু পরবর্তিতে হ্যাপির ফেসবুক আইডিতে রুবেলের মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে প্রশ্ন তোলেন রুবেল।

ফোনালাপের বিস্তারিত জানতে চাইলে হ্যাপি বলেন, ‘আমি এখনই এগুলো নিজে মুখে বলতে চাই না। টিভিতে প্রচার করা হলে তা দেখতে পাবেন সকলে। আমি রুবেলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছি আইনগতভাবে তা প্রমাণ করেই ছাড়ব।’ সব মিলিয়ে ছোট পর্দায় জমে উঠেছে রুবেল-হ্যাপি লাভ স্টোরি৷