রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ইস্তাম্বুলে জনপ্রিয় পর্যটন এলাকায় আত্মঘাতী বোমা হামলা

istambolতুরস্কের ইস্তাম্বুলে ব্যাপক জনপ্রিয় সুলতানামেত পর্যটন এলাকায় একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। হামলাকারী একজন নারী নিজেও মারা গেছেন। আরো এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

সুলাতানামেত এলাকায় বিখ্যাত ব্লু মসজিদ ও হাগিয়া সোফিয়া যাদুঘরের পাশেই এই ঘটনা ঘটেছে। পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক সেখানে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারী ওই নারী নিকাব পরিহিত ছিলেন। তিনি পুলিশ স্টেশনে আসেন এবং তার মানিব্যাগ হারিয়ে যাওয়ার কথা বলেন। এর পরপরই সে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সেই নারীর শরীরে আরো দুটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। পরে সেগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অকার্যকর করে দেয়।

ঘটনার পর তুরস্কের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন বলেছেন, হামলাকারী সেই নারী ইংরেজিতে কথা বলছিলেন বলে তারা জানতে পেরেছেন।

হামলাকারীর পরিচয় বা এই ঘটনায় কোনো সংগঠন জড়িত কিনা তা এখনো জানা যায়নি।

এই নিয়ে এক সপ্তাহের মধ্যেই তুরস্কে দুইবার এমন হামলা হলো।

ধলেশ্বরী নদী থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ

jatkaমুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে যাত্রীবোঝাই ৩টি লঞ্চে অভিযান চালিয়ে ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রীবোঝাই ৩টি লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ড ও স্থানীয় মৎস্য বিভাগ।

জানা যায়, স্থানীয় মৎস্য বিভাগ ও নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে এমভি শরিয়তপুর-৩, এমভি মিতালি-৬ ও এমভি ফারহান-৪ নামের ৩টি লঞ্চ থেকে ৭ ঝুড়ি থেকে ওই জাটকা জব্দ করা হয়।

পরে জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

পিপার স্প্রে’তে গুরুতর অসুস্থ খালেদা জিয়া

khaledaপুলিশের পিপার স্প্রে’তে (মরিচের গুঁড়ো) গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।

মঙ্গলবার রাত ৮টার দিকে গুলশান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন এসব কথা বলেন তিনি।

গুলশানের অবরুদ্ধ কার্যালয়ের ভেতরে যে ক’জন সাংবাদিক রয়েছেন, তারাই এ সংবাদ সম্মেলনে অংশ নেন। বাইরে থেকে কোনো সাংবাদিককে পুলিশ প্রবেশ করতে দেয়নি।

মারুফ কামাল খান বলেন, ৫ জানুয়ারি নিরাপত্তার নামে অবরুদ্ধ খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে পুলিশ ভয়ঙ্কর পিপার স্প্রে করেছিল। এ ঘটনা সারাদেশের মানুষ অবলোকন করেছে। এরপর থেকেই দেশের নানা প্রান্তে থাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন।

এরই প্রেক্ষিতে খালেদা জিয়ার নির্দেশক্রমে দেশবাসীকে জানাচ্ছি, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই।

মারুফ কামাল বলেন, সকাল থেকে দুইবার বমি করেছেন খালেদা জিয়া। এছাড়া, সারাদিন তার বমি বমি ভাব অব্যাহত ছিল। ব্যক্তিগত চিকিৎসক মামুনুর রহমান মামুনসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে বিএনপি চেয়ারপারসনকে অক্সিজেন ও নেবুলাইজার দেয়া হচ্ছে। দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসা করছেন। খালেদা জিয়ার চোখ এবং নাক দিয়ে পানি ঝরছে। তার শরীর জ্বালা-পোড়া করছে।

তিনি বলেন, এর আগে শিক্ষকদের ওপর এই পিপার স্প্রে করা হয়েছিল। কয়েকজন আহতসহ একজন শিক্ষক পিপার স্প্রের যন্ত্রণায় নিহতও হয়েছিলেন। এর প্রেক্ষিতে এই স্প্রে ব্যবহার না করার জন্য হাইকোর্টের নির্দেশও আছে। হাইকোর্টের এ নির্দেশ অমান্য করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসনকে লক্ষ্য করে পিপার স্প্রে করা হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি।

যশোরে ২ বাসে আগুন

bus fire6বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ চলাকালে যশোরে মধ্য রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এতে এক বাসে ঘুমন্ত হেলপার দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত আড়াইটা ও সাড়ে ৩টার দিকে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

জানা যায়, প্রথম বাসে আগুন দেয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে এ ঘটনার ঘণ্টাখানেক পর ওই বাসস্ট্যান্ডেই মাত্র ২০ গজের মাথায় আরেকটি বাসে আগুন দেয়া হয়। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার মুরাদ দগ্ধ হন। পরে মুরাদকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।

রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ranpruবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এদিকে হরতাল চলাকালে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের শুরুতে সকালে রংপুর শহরে মিছিল করেছে ছাত্রশিবির।

হরতারের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। আন্তঃজেলা বাসসহ দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। এরই প্রতিবাদে লালমনিরহাটের বড়বাড়িতে এক সংবাদ সম্মেলনে রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু এই হরতালের ডাক দেন।

হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত অন্দোলন অব্যাহত থাকবে

Tareqবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অবৈধ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে মঙ্গলবার থেকে সারাদেশে আন্দোলন শুরু হয়েছে। পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, চলমান এ আন্দোলনের গন্তব্য গণতন্ত্র পুনরুদ্ধার, শেখ হাসিনার বিদায় এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। যেকোন মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধারের এ আন্দোলন অব্যাহত থাকবে।

বুধবার লন্ডন থেকে দেয়া এক বিবৃতিতে তারেক রহমান আন্দোলনরত নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে সকল বাধা উপেক্ষা করে বিএনপিসহ ২০ দলীয় জোটের সারাদেশে জোরদার আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি আন্দোলনরত সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে এ আন্দোলনে কষ্ট স্বীকার করার জন্য তিনি দেশবাসীকেও অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, এই আন্দোলন শুধুমাত্র বিএনপি কিংবা ২০ দলীয় জোটেরই নয় এ আন্দোলনের পক্ষে দেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষের সমর্থন রয়েছে।

তিনি বলেন, গণবিরোধী জনসমর্থনহীন এ সরকার আন্দোলনে প্রচণ্ড ভয় পায়। এর প্রমাণ ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত ৪ দিন ধরে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। সারাদেশে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়েছে বিএনপি এবং জোটের বহু নেতাকর্মীকে। পাশাপাশি অনেককে হয়রানি করা হচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়  অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

সিনিয়র এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার পেটোয়া বাহিনী এবং তার দলের সন্ত্রাসীদের কারণে দেশের কোনো জেলায় বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা তাদের অফিসে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এমনকি গণমাধ্যমে আমার বক্তব্য প্রচারেও সরকার বাধা দিচ্ছে। তাদের ধারণা এভাবেই আন্দোলন দমন করা যাবে।

বিবৃতিতে তারেক রহমান অভিযোগ করে বলেন, আন্দোলনকারীদের দমনের পাশাপাশি সরকার মিডিয়াকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। সত্য খবর প্রকাশে বাধা দেয়া হচ্ছে। সত্য প্রচারের দায়ে গ্রেফতার করা হয়েছে ইটিভি’র চেয়ারম্যান আব্দুস সালামকে। কোনো কোনো মিডিয়াকে সরকারের পক্ষে লিখতে বাধ্য করা হচ্ছে।

তিনি অন্দোলনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী মিডিয়া নানারকম গুজব ছড়াচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, যেসব পত্রিকায় আন্দোলনের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট প্রচার করছে অবশ্যই ধরে নিতে হবে প্রকৃত চিত্র বিপরীত।

তারেক রহমান দল ও জোটের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি সকল ভয়কে জয় করে গণতন্ত্র বিরোধী খুনি ও মিথ্যাবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে যেকোনো মূল্যে চলমান আন্দোলন সফল করার আহ্বান জানান।

তিনি বলেন,  এই আন্দোলন মিথ্যার বিরুদ্ধে সত্যের, দুঃশাসনের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার। এই আন্দোলন ৫ জানুয়ারির জোচ্চুরির নির্বাচনের মাধ্যমে যারা গণতন্ত্র বাকস্বাধীনতা ও জনগণের ভোটাধিকার হরণ করেছে তাদের প্রতিহত করার। এই আন্দোলন গুম-খুন-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ার। এই আন্দোলন অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন।

তারেক রহমান র‌্যাব, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার, আপনারা অবৈধ সরকারের নির্দেশ মানতে বাধ্য নন। আপনারা নির্দেশ মানবেন সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল একটি সরকারের। অবৈধ সরকারের নির্দেশ মেনে আপনারা দেশের সন্তানদের বুকে গুলি করতে পারেন না

খালেদা অসুস্থ: দেখা হয়নি তাবলিগ প্রতিনিধিদলের

tablig jamatবিশ্ব ইজতেমার দাওয়াত দিতে বিএনপির  চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন তাবলিগ জামায়াতের একটি প্রতিনিধিদল। মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ওই প্রতিনিধিদলের অন্য দুজন হলেন মাওলানা মোয়াজ্জেম হোসেন ও মাওলানা আব্দুল আউয়াল।

তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় প্রতিনিধিদলটি তার সাক্ষাৎ পায়নি। পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, উপদেষ্টা সাবেক আইজি আব্দুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের মাধ্যমে খালেদা জিয়াকে বিশ্ব ইজতেমার দাওয়াত পৌঁছে  দেয়া হয়।

সেখান থেকে বেরিয়ে প্রতিনিধিদলের নেতা মাওলানা আব্দুর রহিম সাংবাদিকদের জানান, ইজতেমার দাওয়াত দিতে তারা খালেদা জিয়ার কার্যালয়ে যান। তবে তিনি অসুস্থ থাকায় তার সঙ্গে দেখা হয়নি বলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে তার কাছে দাওয়াত পৌঁছে দেয়া হয়েছে।

এদিকে দুপুরে ইফতেখার আহমেদ নামে আরও একজনের নেতৃত্বে তাবলীগ জামাতের আরও একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ের মূল ফটকে যান। কিন্তু অনুমতি না থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি।

পাক-ভারত সীমান্তে গুলিবিনিময়ে আমেরিকার উদ্বেগ

paskiপাকিস্তান ও ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ের গুলিবিনিময়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।সোমবার আমেরিকা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন পাসকি বলেন, “ইসলামাবাদ ও দিল্লিকে সংলাপে বসার আহবান জানাচ্ছে আমেরিকা।”

পাসকি বলেন, “দু’দেশের সীমান্তে চলা উত্তেজনাকর পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন আমেরিকা।” গুলিবিনিময়ে নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আমাদের হৃদয় তাদের পাশেই রয়েছে।”

অপর এক প্রশ্নের জবাবে পাসকি বলেন, “আমরা সব সময়ই সংলাপের জন্য ভারত-পাকিস্তানকে তাগিদ দিয়ে আসছি। দু’দেশের সম্পর্কের উন্নয়নে আরো কাজ করতে হবে।”

সেলফি শিখতে এবার কলেজে ক্লাস

selfiশিক্ষাক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে তো কত না কোর্স হয়, সে সাংবাদিকতা বলুন, অথবা হোটেল ম্যানেজমেন্ট ডাক্তারি আরও অনেক কিছু৷এই সব বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের জ্ঞান বৃদ্ধি করে৷ কিন্তু তাই বলে সেলফি নিয়ে পুরো একটা কোর্স৷আশ্চর্যের হলেও এটাই সত্যি৷

লন্ডনের সিটি লিট কলেজ এবছরই মার্চ মাস থেকে এরকমই নয়া কোর্স চালু করতে চলেছে৷নয়া এই কোর্সের নাম The Art of photographic Self-Portraiture৷ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দাবি নয়া এই কোর্সের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজেকে আরও ভালো ‘সেলফি ট্রেকার’ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন৷ আর এই সেলফি কোর্স করতে ছাত্রছাত্রীদের খরচ করতে হবে মাত্র ১৩২ ইউরো৷

রাজধানীতে চার বাসে আগুন

bus fire shaরাজধানীর শাহবাগ-দিলকুশাসহ তিনটি স্থানে চারটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসগুলোর বেশির ভাগ পুড়ে যায়। শাহবাগের ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি।

বেলা দুইটা থেকে বিকাল চারটার মধ্যে এসব ঘটনা ঘটে।

 

বিকাল পৌনে চারটার দিকে শাহবাগ মোড়ে মিরপুর-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী শিকড় পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দেয়।  এ সময় বাস থেকে নামতে গিয়ে দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়। বাসচালক জানান, মিরপুর থেকে যাত্রাবাড়ী যাওয়ার সময় শাহবাগ মোড় পার হতেই পেছন থেকে কে বা কারা গাড়িতে আগুন দেয়।

দুপুর পৌনে দুইটায় তাঁতীবাজারে একটি যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর  পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্তণে আনে।

দিলকুশার রাজউক ভবনের সামনে বেলা দুইটার দিকে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদি সুলতানা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।