রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু রাঙা নিহত

cross fieeখুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান আমির হোসেন রাঙা (৪০) নিহত হয়েছেন। সুন্দরবনসংলগ্ন পাইকগাছা উপজেলার কুমারখালী চরে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, রবিবার রাতে পাইকগাছার হরিঢালী থেকে রাঙাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা রাঙাবাহিনীর অন্য সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে রাঙা নিহত হন।

ঘটনাস্থল থেকে এসএমজিসহ পাঁচটি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, দস্যুবাহিনীর প্রধান রাঙার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দুদু আটক

duduবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামসুজ্জামান দুদুকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে।

কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি এই গোয়েন্দা কর্মকর্তা।

১১ শর্তে সমাবেশের অনুমতি: দুপুরে সোহরাওয়ার্দীতে আ.লীগের জনসভা, মঞ্চ প্রস্তুত

monch soraurdiঅবশেষে ১১ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেলো ক্ষমতাসীন আওয়ামীলীগ। সেমাবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে দলটি।

সমাবেশের জন্য সকালে ডিএমপির অনুমতি পেলেও আগেই থেকেই মঞ্চ তৈরীসহ আনুষাঙ্গিক প্রস্তুতি সেরে রেখেছিল দলটি। তবে আনুষ্ঠানিক ভাবে অনুমতি পাওয়ার পর এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। জনসভায় প্রধান অতিথি হয়ে ভাষণ দিবেন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দলীয় নেতা-কর্মীরা জািেনয়ছেন, জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ডের পাশাপাশি ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এ জনসভায় অংশ নেবেন। বিএনপি অবরোধ-হরতালের মধ্যে দুই লাখের বেশি লোকের জনসমাগম ঘটিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় আওয়ামী লীগ।

জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে জানা গেছে। জনসভার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের সামনে বিশাল প্যান্ডেলও তৈরি করা হয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও।

পাবনায় রেলসেতুর গার্ডারের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ৫

pabna5ট্রেনের ছাদে ভ্রমণকালে রেলসেতুর গার্ডারের ধাক্কায় তিন যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাবনার ভাঙগুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতুর উপর এই দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত ও আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেস নামের ট্রেনের ছাদে উঠে বেশকিছু যাত্রী আসছিল। দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ট্রেনটি পাবনার ভাঙগুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতু অতিক্রম করার সময়ে ঘনকুয়াশায় ছাদে ভ্রমণকারী যাত্রীরা রেলসেতুর গার্ডারের ধাক্কায় গুরুতর আহত হয়। ট্রেনটি চাটমোহরের রেল স্টেশনে এসে থামলে আহতদের চিৎকারে স্থানীয়রা ট্রেনের ছাদে কিছু মানুষকে কাতরাতে দেখে নীচে নামিয়ে আনে। এ সময় ছাদ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আইনী ঝামেলা এড়াতে রাতেই আহত-নিহতদের তাদের স্বজনরা নিয়ে গেছেন বলে জানা গেছে। তবে একটি একটি সূত্র জানায়, আহতদের সাথে কথা বলে তারা জেনেছে, হতাহতরা প্রত্যেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ।

সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সে লাখো মানুষের ঐতিহাসিক সমাবেশ

francesফ্রান্সের পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটানয় চরমপন্থিদের বিরুদ্ধে এক সংহতি সমাবেশে যোগ দিতে লাখ লাখ মানুষ রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন। শুধুমাত্র প্যারিসেই ষোল লাখের বেশি মানুষ সমাবেশে অংশ নিয়েছে। আর গোটা ফ্রান্স জুড়ে ৩৭ লাখের বেশি মানুষ সমাবেশ করেছে।

র‌্যালিতে অংশ নেয়া অনেকের হাতে ছিল ফ্রান্সের পতাকা ও প্ল্যাকার্ড। কারো কারো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমিই চার্লি, আমিই পুলিশ, আমিই ইহুদী’।

লাখ লাখ মানুষের এই অংশগ্রহণ দেখে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ অভিভূত হয়ে বলেছেন, প্যারিস আজ হয়ে উঠেছে পৃথিবীর রাজধানী। এত বিপুল মানুষের সমাবেশ ফ্রান্সের ইতিহাসে আগে আর কখনই ঘটেনি। এই সমাবেশ উপলক্ষে প্যারিসে আজ কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিভিন্ন দেশের অন্তত ৪৪ জন নেতা এই সমাবেশে যোগ দিয়েছেন। এদের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফ্রান্সের র‌্যালির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ হয়েছে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ, যুক্তরাজ্যের লন্ডন, আমেরিকার ওয়াশিংটন ডিসি ও কানাডার মন্ট্রিয়লে।

উল্লেখ্য, প্যারিসে গত বুধবার চরমপন্থিরা রঙ্গ সাময়িকী শার্লি হেবডোর অফিসে হামলা চালায়। সেদিনের হামলায় নিহত হয় ১২ জন। পরের দিন গুপ্ত হামলায় নিহত হয় এক মহিলা পুলিশ।

সর্বশেষ হামলাটি চালানো হয় গত শুক্রবার প্যারিসের এক ইহুদি সুপারমার্কেটে। সেখানে একজন চরমপন্থি কয়েকজনকে জিম্মি করে। সূত্র : বিবিসি

টানা অবরোধের মধ্যেই ১৫ জেলায় হরতাল চলছে

hortal30বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আহুত সারা দেশে অনির্দিষ্ট কালের অবরোধের মধ্যেই রাজধানীসহ ১৫টি জেলায় হরতাল পালিত হচ্ছে। সোমবার দেশের বিভিন্ন স্থানে মিছিল, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের  খবর পাওয়া গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকা জেলাসহ ১৪টি জেলায় হরতালের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রবিবার এ হরতালের ঘোষণা দেয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

ঢাকা জেলা ছাড়া আশেপাশের জেলাগুলো হল : নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সীগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, জামালপুর জেলা, নেত্রকোনা জেলা। এদিকে একই দাবিতে বগুড়ায় রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল পালন করছে  ২০ দলীয় জোট।  সারা দেশে টানা অবরোধের মধ্যেই রোববার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার অবরোধের মাঝেও এ হরতালের সমর্থনে ২০ দল ও ছাত্রদল ঢাকা জেলাসহ নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার বিভিন্ন স্থানে মিছিল, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে একই দাবিতে বগুড়ায় রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল পালন করছে  ২০ দলীয় জোট। ফেনীর ফুলগাজী উপজেলায় আজ হরতাল পালন করছে উপজেলা বিএনপি। নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন যুবদল আহ্বায়ক ইউনুছ ও তার ছেলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলনকে গ্রেফতারের প্রতিবাদে আজ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।

হরতালকে ঘিরে এই ১৫ জেলায় নতুন করে উত্তেজনা বেড়েছে। জেলাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।

আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, অবরোধের পাশাপাশি হরতালকে কেন্দ্র করে ওইসব জেলায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা গেছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচ বন্ধ রয়েছে। হালকা কিছু যানবাহন চলাচল করছে। বেশীর ভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে।

হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করেছে।
তবে সকাল ৯টা পর্যন্ত কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাবার কবরের পাশে সমাহিত হবেন চাষী নজরুল

chashi nazrulখ্যাতিমান চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে তার বাবা মোসলেম উদ্দিনের কবরের পাশে সমাহিত করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মরহুমের লাশ তার পৈত্রিক বাড়ি শ্রীনগরের সমষপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

এদিকে তার প্রথম জানাজা সোমবার সকাল ১১টায় নগরীর এফডিসিতে অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে বিকেলে মুন্সীগঞ্জে তার নিজগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

রোববার ভোর পাঁচটা ৫১ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদক বিজয়ী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিছানাও হচ্ছে স্মার্ট!

mattrichএবার স্মার্ট হয়ে উঠেছে বিছানাও। ঘড়ি, বেল্ট আর চশমার পর শোবার খাটের ম্যাট্রেসে যুক্ত হচ্ছে ইন্টারনেট প্রযুক্তি। আমেরিকার লাসভেগাসে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত কনজুমার ইলেকট্রনিক শো- তে বাচ্চাদের জন্য এমনই একটি স্মার্ট বিছানার প্রোটোটাইপ প্রদর্শন করা হলো।  লুনা স্মার্ট ম্যাট্রেস নামের এই স্মার্ট বিছানায় রয়েছে শতাধিক সেন্সর। ম্যাট্রেসটির কাপড়ে এতোসব সেন্সর বসানো থাকলেও সহজেই মেশিনে ধোঁয়া যাবে।

বিছানার পরতে পরতে থাকা মাইক্রোচিপ আর সেন্সরের মাধ্যমে মুঠোফোন থেকেই ঘুমন্ত ব্যক্তির নড়াচড়া, শরীরের তাপমাত্রা, হৃদকম্পন, শ্বাস-প্রশ্বাস এমনকি নাক ডাকার বিষয়ে জানা যাবে। বলে দেবে ,কখন আপনি ঘুমাতে গেছেন এবং কখনইবা জেগে উঠলেন। শীতের রাতে শোবার জয়াগাটা প্রয়োজন মতো উষ্ণ করে তুলবে। একই বিছানায় দুইজন থাকলে যার যার জায়গায় নিজেদের পছন্দোমত উষ্ণ করা যাবে। একইসঙ্গে শরীরের তাপমাত্রা অনুধাবন করে স্বয়ংক্রিয় ভাবেই বিছানাটি এর উষ্ণতা সমন্বয় করতে পারবে।

স্মার্ট হোম ধারণা থেকে এই বিছানিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এর উদ্ভাবক ফ্রান্সেস শেঠী। তিনি জানান, আপাতত আইওএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালিত হবে লুনা স্মার্ট ম্যাট্রেস। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই স্মার্ট বেডটি জানিয়ে দেবে আপনার স্বাস্থ্য বার্তা। বলে দেবে, আপনার ঘুম কেমন হয়েছে।

আগামীতে এতে নেস্ট স্মার্ট থার্মোমিটার, ফিলিপসের হিউ লাইট, স্মার্ট লক এবং গান শোনার জন্য স্পুটিফাই মিউজিক অ্যাপ ব্যবহার করা হবে বলে জানান স্মার্ট বিছানা প্রস্তুতকারক প্রতিষ্ঠান লুনা’র সিটিও মাসিমো অ্যান্ড্রেসি বাসি। ‘ইফ দিস দেন দ্যাট’ নামের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিছানাটির প্রতিটি ফিচারকে সমন্বিত করা হবে। তখন এটি এক প্রোটো টাইপের তুলনায় আরও সাবলীলভাবে সেবা দিতে সক্ষম হবে।

অর্থসহায়তা প্রকল্পের ভিত্তিতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এক লাখ পিস স্মার্ট বিছানা বাজারে অবমুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে লুনা। অবশ্য ইতিমধ্যেই বেশ কিছু অর্ডারও পেয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে আশা করা হয়েছে, সাধারণ আকারের একটি লুনা স্মার্ট ম্যাট্রেসের দাম পড়বে ২৪৯ মার্কিন ডলার। আর ঢাউস আকার হলে দাম বেড়ে দাঁড়াবে ২৭৯ মার্কিন ডলারে। আর ইন্ডিয়াগোগো ওয়েব থেকে এই স্মার্ট বিছানা তৈরিতে যারা ইতিমধ্যেই বিনিয়োগ করতে শুরু করেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে ২০ শতাংশ ছাড়েই কিনতে পারবেন হবে লুনা স্মার্ট ম্যাট্রেস।

সিঙ্গাপুরে বাবা-মায়েদের জন্য অংকের টিউশন

tutionসন্তানরা স্কুলে অংকের ক্লাশে কি শিখছে তা বুঝতে সিঙ্গাপুরে বাবা মা-কেও এখন অংকের ক্লাশ করতে হচ্ছে। অনেক বাবা-মা এখন অংকের জন্য টিউশন নিচ্ছেন যাতে করে তারা ছেলে-মেয়েদের বাসায় অংকে সাহায্য করতে পারেন।

সিঙ্গাপুরের একটি টিউশন সেন্টার এজন্যে যে বিশেষ কোর্স পরিচালনা করছে যার কোর্স ফি সাতশ ডলার। অনেক বাবা-মা সেখানে ভর্তি হচ্ছেন।

সিঙ্গাপুরে টিউশন এখন একশো কোটি ডলারের বিশাল ব্যবসায় পরিণত হয়েছে।
জিনিয়াস ইয়াং মাইন্ডস সেন্টার নামে একটি টিউশন সেন্টারের প্রিন্সিপ্যাল নুর হিদায়েত ইসমাইল বলেন, অনেক বাবা-মা তাদের সেন্টারে আসেন যাদের অংকের জ্ঞান একেবারে শূন্য।

তবে এই সেন্টারে অংকের টিউশন নেয়ার অনেক বাবা-মা বলছেন তারা এখন ছেলে-মেয়েদের অংকে সাহায্য করতে পারছেন।

রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

dmp12সরকারি দল আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিতে রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ডিসি (গণমাধ্যম) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীতে সভা-সমাবেশের ওপর আর নিষেধাজ্ঞা নেই। ১৪ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

৫ জানুয়ারি বিএনপির সমাবেশ ঘিরে ৪ জানুয়ারি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।