শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রাজশাহীতে ৩২টি ককটেল ও ১০টি ধারালো অস্ত্র উদ্ধার

cocktel26রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকা থেকে ৩২টি ককটেল ও ১০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

সোমবার গভীর রাতে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেননি।

জানা যায়, গভীর রাতে খবর পেয়ে র‌্যাব সদস্যরা রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় অভিযানে যান। পরে তারা ওই এলাকা থেকে ককটেল ও ধারালো অস্ত্রগুলো উদ্ধার করেন।

ককটেলগুলো কার্টনে এবং ধারালো অস্ত্রগুলো ব্যাগের মধ্যে রাখা ছিল। তবে র‌্যাব সদস্যরা এ সময় সেখান থেকে কাউকে আটক করতে পারেনি।

অবরোধ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীকে মাঠে পাওয়া যায় না: কামরুল

kamrul29খাদ্যমন্ত্রী এডভোকেট  কামরুল ইসলাম বলেছেন মা বেটার হঠকারী সিদ্ধান্তে বিএনপির নেতাকর্মীরা আগুনে পুড়ে অনল হয়ে যাচ্ছে ।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে  এক আলোচনা সভায় তিনি  এসব কথা বলেন।

তিনি বলেন, অবরোধ  কর্মসূচিতে তাদের নেতাকর্মীকে  মাঠে পাওয়া যায় না। তারা কিছু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে  বাসে আগুন দেওয়াসহ সকল প্রকার নাশকতা পরিচালনা করছে।

তিনি আরও বলেন,  ১৬ তারিখ বা ১৮ তারিখে আপনারা যে সমাবেশ করতে চাচ্ছেন আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি সেখানে  তাবলীগ জামাতের বেশ ধরে আপনাদের নেতাকর্মীরা ঢাকায় আসবে । আমি স্পষ্ট বলতে চাই কোনো অসৎ পরিকল্পনায় আপনারা যদি সমাবেশ করতে চান তাহলে সেই সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তাজুল ইসলাম এমপি, ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ ।

ড.তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

tuhin malikkসংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.তুহিন মালিকের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

একই সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার ড.তুহিন মালিক আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম সামছুল আরেফিন এ আদেশ দেন।

এর আগে, গত ১০ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। এবং একই সঙ্গে ১৩ জানুয়ারি তুহিন মালিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য,  গত ৯ ডিসেম্বর সংবিধান নিয়ে কটূক্তি, মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে ড. তুহিন মালিকের বিরুদ্ধে আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বেলা ৩টায় অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে ফল জানা যাবে।

পরীক্ষায় ২৭টি অনার্স বিষয়ে সারাদেশে ২০৫টি কলেজের এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল মোট ১৪০টি।

প্রকাশিত ফলাফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইল থেকে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h4 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গত ১১ নভেম্বর অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার লিখিত এবং ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর দুই মাসের মাথায় পোস্টাল সার্ভিসেসের পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব শিক্ষার্থী ২০১২ সালের তৃতীয় বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সংশোধিত ফলাফল আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

ধানমন্ডিতে শিবিরের মিছিল : লেগুনায় আগুন

leguna fireরাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সাত মসজিদ রোডে অবরোধ সমর্থনে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। তাদের মিছিল শেষে ওই এলকায় একটি লেগুনায় অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় অবরোধ সমর্থনে একটি মিছিল করে শিবির নেতাকর্মীরা। অগ্নিকান্ডের বিষয়টি ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মাসুম নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি করবে ১৪ দল

nasim21সন্ত্রাসীদের ধরিয়ে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আহ্বানে সাড়া দিয়ে পাড়া-মহল্লায় কমিটি গঠন করে সন্ত্রাস প্রতিরোধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্ষমতাসীন ১৪ দল।

এজন্য তারা খুব শিগগিরই পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি করবে, যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ খবর জানান।

একনেকে ‘সাকিব-তামিম-মুশফিক তৈরির’ প্রকল্প অনুমোদন

sakib23বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাহাতি ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো জনপ্রিয় অসখ্য ক্রিকেটার তৈরি করতে চায় সরকার। সে লক্ষ্যে চট্টগ্রামের রামু ও রাজশাহীর পবা উপজেলায় এবার আধুনিক প্রশিক্ষণ সুবিধাদিসহ দুটি ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদনে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫টি বোমা উদ্ধার

duoporajitoঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মধ্যেই ৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের আগে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের একটি শৌচাগার থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় বোমগুলো পাওয়া যায়। পরে খবর পেয়ে বোমাগুলো গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ৪৯তম সমাবর্তন। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উপস্থিত রয়েছেন। এবারের সমাবর্তনে ৬ হাজার ১০৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হচ্ছে।

বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক অধ্যাপক ফ্রান্সিস গ্যারি। তাকেও সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাক-ভারত সমঝোতায় সময় প্রয়োজন: কেরি

keryআমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, “প্রতিবেশী দেশসমূহের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্পর্কের গুরুত্বের বিষয়টি বলে শেষ করা যাবে না। এটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

মঙ্গলবার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জন কেরি বলেন, “এখন দু’দেশের মধ্যে একটা কঠিন সময় চলছে। ঐতিহাসিক সমঝোতার জন্য অনেক সময় দেয়া প্রয়োজন। সংলাপের মাধ্যমে দু’দেশের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে হবে।”

পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, “আন্তর্জাতিক প্রভাবশালী মিত্র হিসেবে আমেরিকার চাইলে ভারতকে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে পারে। লাইন অব কন্ট্রোলে সাম্প্রতিক সময়ের গুলি বিনিময়ের ঘটনার কারণেই দুই-দেশের পররাষ্ট সচিব পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে।”-ডন।

উইন্ডোজে পা স্যামসংয়ের

windows samsungএবার উইন্ডোজ অপারেটিং সিস্টমের দুনিয়ায় পা  রাখতে চলেছে স্যামসং৷ চলতি বছরের তারা উইন্ডোজ  স্মার্টফোন বাজারে আনছে৷ কোরীয় টাইমসের তরফে এক রিপোর্টে এ কথা জানান হয়েছে৷

রিপোর্টে জানান হয়েছে খুব গোপনে স্যামসং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করছে তারা৷এতদিন কোরীয় এই স্মার্টফোন তৈরিকারী সংস্থাটি এতদিন মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত৷ রিপোর্ট সত্যি হলে এই প্রথম তারা উইন্ডোজ ফোনের জগতে প্রবেশ করবে৷

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিযোগিতার বাজারে স্যামসং বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল৷প্রতিযোগিতার বাজারে চমক দিতে তাদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ তবে কবে নাগাদ তাদের নয়া ফোনটি বাজারে আসবে তা নিয়ে  নিদিষ্ট করে স্যামসংয়ের তরফে কিছু জানান হয়নি৷