শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মাছ ধরার নৌকায় কোটি টাকার ইয়াবা

eyaba23চট্টগ্রাম বন্দরে একটি মাছ ধরার নৌকা থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় সাড়ে সাত কোটি টাকা।

মঙ্গলবার গভীর রাতে নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং টিমের সদস্যরা বন্দরের বহির্নোঙ্গরে থাকা ওই নৌকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

নৌবাহিনীর গণমাধ্যম শাখার কর্মকর্তা মুজিবুল করিম জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং টিমের সদস্যরা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালায়। এ সময় সেখানে থাকা একটি মাছ ধরার নৌকা থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অবরোধের দেশ অচল, রাজধানী বিচ্ছিন্ন, দাবি জামায়াতের

jamat logoবিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধে গোটা দেশ অচল এবং রাজধানী ঢাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে জোটের শরিক জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এমন দাবি করেন।

এ সময় ২০-দলীয় জোটের ঘোষিত মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন অব্যাহত রেখে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর বলেন, ‘আওয়ামী জোট সরকার ক্রমেই গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা ২০০৮ সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও হঠকারিতার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির জবাব জনগণ ২০১৪ সালের ৫ জানুয়ারি দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের জনগণ ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে আওয়ামী তাণ্ডবের বিপক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে। জোর করে ক্ষমতা দখলকারী আওয়ামী জোট সরকার জনগণের এই ভূমিকা থেকে শিক্ষা না নিয়ে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে।’

জামায়াত সেক্রেটারি দাবি করেন, ‘আওয়ামী জোট সরকার দেশে যে দুঃশাসন, জুলুম-নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা তার দায় নিতে রাজি নয়। এজন্য আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় অংশগ্রহণ না করে দলের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এরপরও স্বৈরাচারী, অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের শিক্ষা না হলে তাদের করুণ পরিণত বরণ করতে হবে।’

ডা. শফিকুর বলেন, ‘২০-দলীয় জোট ঘোষিত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গোটা দেশ আজ অচল হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি স্থবির হয়ে পড়েছে। রাজধানী ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘সরকার বেপরোয়া হয়ে সারা দেশে জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে। বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে জামায়াতসহ ২০দলীয় জোটের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘সিলেটের আদালত চত্বর থেকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতার করা হয়। এভাবে আদালত চত্বর থেকে একজন আইনজীবীকে গ্রেফতারের ঘটনা নজিরবিহীন।’

তিনি অভিযোগ করেন, ‘এ সরকার আইন-আদালত কোনো কিছুর ধার ধারে না। ক্ষমতার মোহ তাদের বেপরোয়া করে তুলেছে। তারা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না। আজও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাসুদ মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।’

ডা. শফিকুর বলেন, ‘শান্তিপ্রিয় জনগণ, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংলাপের মাধ্যমে সংকট নিরসনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। সরকার সে সবের তোয়াক্কা না করে নির্যাতন চালিয়ে গণআন্দোলনকে স্তব্ধ করে দিতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ যখনই রাজপথে নেমে এসেছে তারা বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যায়নি। এ আন্দোলনও সফল হবে, ইনশাআল্লাহ।’

ফ্রান্সে এক সপ্তাহে মুসলমানদের ওপর ৫৪ হামলা

franchhamlaফ্রান্সে এক সপ্তাহের কম সময়ের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে অন্তত ৫৪টি হামলা হয়েছে। প্যারিসের বিতর্কিত সাপ্তাহিক ‘শার্লি এবদো’-র কার্যালয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ফরাসি মুসলমান সম্প্রদায়।

সেন্ট্রাল কাউন্সিল অব মুসলমিস ইন ফ্রান্সের মুখপাত্র আবদুল্লাহ জাকির জানান, মুসলামানদের বিরুদ্ধে গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে ২১ দফা গুলি চালানো হয়েছে, একটি ইসলামি ভবন লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়েছে এবং ৩৩ দফা মারাত্মক হুমকি দেয়া হয়েছে। এ হিসেব ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে বলে জানান তিনি।

অবশ্য রাজধানী প্যারিস ও এর আশেপাশের এলাকায় যেসব হামলা হয়েছে তা এ পরিসংখ্যানের অন্তভূক্ত করা হয়নি। অল্প সময়ের মধ্যে এতগুলো হামলাকে খুবই অস্বাভাবিক হিসেবে অভিহিত করেন তিনি। একইসঙ্গে  ফ্রান্সের ইসলামি কেন্দ্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিরাপত্তা বাহিনীর নজরদারি জোরদারেরও আহ্বান জানান আবদুল্লাহ জাকির। -আইআরআইবি

শীতে সুস্থ রাখবে ৫ ভিটামিন

fishশীত মানেই রকমারি সব্জি, ভরপেট খানা-পিনা। ঋতুটাকে চুটিয়ে উপভোগ করতে চাইলে মাথায় রাখতে হবে- তাপমাত্রার ওঠা-নামা আমাদের শরীরে যথেষ্ট প্রভাব ফেলে। তাই ডাক্তারদের পরামর্শ, ডায়েটে ভিটামিন সি, ডি, ই, বি কমপ্লেক্স আর ওমেগা- ৩ রাখতে পারলে গোটা মৌসুম সুস্থ থাকবেন। ভিটামিনগুলি কেন এত প্রয়োজনীয়?

১. ভিটামিন সি: শীতের শুরুতে সবাই কম-বেশি সর্দি-জ্বর-কাশির মতো সংক্রামক রোগে ভোগেন। ভিটামিন সি-র মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এই ধরনের সংক্রমণজনিত রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনায় কমায়। একই সঙ্গে কোলাজেনের মাত্রা বাড়িয়ে জেল্লাদার ত্বক দেয় আপনাকে।

এছাড়া, ভিটামিন সি-তে প্রচুর পরিমাণে আয়রন থাকে। নিয়মিত খেলে রক্তে আয়রনের পরিমাণও বাড়বে। সব রকমের সাইট্রিক (টক) ফল যেমন, কমলালেবু, পাতিলেবু, খেজুরে প্রচুর পরিমাণে এই ভিটামিন আছে। চাইলে ভিটামিন সি ট্যাবলেটও খাওয়া যেতে পারে।

২. ভিটামিন ডি: শুধু শীতে নয়, বছর ভর এই ভিটামিন শরীরের জন্য ভীষণ জরুরি। বিশেষ করে হাড় মজবুত রাখতে এর জুড়ি নেই। অনেকেই ঠাণ্ডায় আর বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় গা-হাত-পায়ের জয়েন্টের ব্যথায় ভোগেন। সূর্যের আলোয় প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। তাই রোজ দিনের কিছুটা সময় সূর্যের আলোয় থাকতে পারলে এমনিতেই শরীরে ভিটামিন ডি তৈরি হবে। এছাড়া, ভিটামিন ডি সমৃদ্ধ দুধ ও কিছু শস্যদানাতেও এটি পাবেন।

৩. ভিটামিন ই: ত্বকের খসখসে, রুক্ষ ভাব কমাতে চাইলে ডায়েটে ভিটামিন ই রাখতেই হবে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তার জন্য কী খাবেন? মাছ, মাংসের পাশাপাশি পালংশাক, বাদাম, তেঁতুল আর ব্রকোলিতেও ভিটামিন ডি আছে।

৪. ভিটামিন বি কমপ্লেক্স: ত্বক, গোড়ালি এবং ঠোঁট ফাটা কমাতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স। এতে ভিটামিন-১ থেকে ভিটামিন-১২– সবটাই রয়েছে। ডিম, সবুজ পাতাওয়ালা সব্জি, চিকেন লিভার, মাছে এই ভিটামিন পাবেন।

৫. ওমেগা ৩: এটি আক্ষরিক অর্থে ভিটামিন না হলেও শরীরে কোলেস্টেরলে লিপোপ্রোটিনের (HDL) মাত্রা বাড়িয়ে দেয়। এই অ্যাসিড শরীরকে সুস্থ রাখে। সেই সঙ্গে হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ জয়েন্টে ব্যথা ও শক্তভাব কমাতে সাহায্য করে। বাদামী আখরোট, তেলতেলে মাছ যেমন, টুনা, ম্যাকারেল এবং ফ্লেক্সসিড-এ ওমেগা ৩ আছে।

বিএনপিকে এক্সিট দিতে আওয়ামী লীগকে তাগিদ ৫ শরিকের

alig logoচলমান সংকট থেকে উত্তরণে আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে আলোচনায় বসার তাগিদ দিয়েছে শরিকরা। মঙ্গলবার অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে শরিক দল জেপি, ন্যাপ, বাসদ, কমিউনিস্ট কেন্দ্র ও তরিকত ফেডারেশনের নেতারা এই তাগিদ দেন। তারা বলেন, বিএনপিকে বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার পথ সরকারকেই তৈরি করে দিতে হবে। এজন্য আলোচনার বিকল্প নেই। দ্রুততম সময়ের মধ্যে আলোচনা শুরুর পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উদ্ভূত পরিস্থিতিকে রাজনৈতিক সংকট হিসেবে আখ্যায়িত করে বলেন, এই সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।

জাতীয় ঐকমত্যের এ সরকারের জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, বিএনপিকে স্কেপ রুট দিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আলোচনার পথ বন্ধ করা ঠিক হবে না। কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় বলেন, অবরোধের নামে নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা চলছে- এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির সঙ্গে আলোচনার পথ বন্ধ করা একেবারেই ঠিক হবে না।

বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্মূল করার বিষয়ে কথাবার্তা বলা উচিত নয়। বিএনপিকে বর্তমান অবস্থা থেকে বের হয়ে আসার জায়গা দিতে হবে। তারা যদি আলোচনা করতে চায়- তাহলে সংবিধানের মধ্য থেকেই আলোচনার সুযোগ দেয়া যেতে পারে। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি বলেন, বিএনপি সংবিধান মেনে যদি নির্বাচনে আসে তাহলে তাদের সঙ্গে সমঝোতা হতে পারে।

তবে বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনার বিষয়ে শরিকদের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল। নাছিম বলেন, এই পরিস্থিতি থেকে আমাদের পেছনে ফেরার আর কোনো পথ নেই। আলোচনার প্রস্তাব নাকচ করে বাদল বলেন, নো, দেয়ার ইজ নো স্কোপ। এই ধরনের পরিস্থিতিতে আমাদের জিততে হবে। বিএনপি যদি অবরোধের এ কর্মসূচি অব্যাহত রাখতে না পারে তাহলে ২০১৫ সালের মধ্যে তাদের অস্তিত্ব থাকবে না। আর সরকার যদি এ পরিস্থিতি হ্যান্ডেল করতে না পারে তবে আমাদের বিপদ আছে।

বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান যুগান্তরকে বলেন, তারা মূলত (আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পাঁচ শরিক) চলমান সংকট থেকে জাতিকে মুক্তি দিতে বিএনপিকে তাদের অনির্দিষ্টকালের কর্মসূচি থেকে বের হয়ে আসার একটি জায়গা বা পথ তৈরিতে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন। আলোচনার পথ খোলা রাখার জন্যই তিনি এ পরামর্শ দিয়েছেন বলে জানান।

বৈঠকের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন যুগান্তরকে বলেন, রাজনৈতিক দল হিসেবে যদি গণতান্ত্রিক পথে ও সংবিধানের অধীনে বিএনপি নির্বাচন করতে চায় তাহলে সে বিষয়ে আলোচনা করা যেতে পারে বলে তিনি মত দিয়েছেন। কারণ এই সংকটটা রাজনৈতিক। সুতরাং একে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন, সাংবিধানিক পরিধির মধ্যে কেউ যদি আলোচনা করতে চায়- তাহলে সে পথ বন্ধ করা ঠিক হবে না বলে তিনি বৈঠকে মত দিয়েছেন।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার কাছে শরিকদের আলোচনার প্রস্তাবের সত্যতা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি তা স্বীকার করেন। তিনি বলেন, এ বৈঠকে বিএনপিকে এক্সিট পয়েন্ট তৈরি করে দিতে শরিকরা তাদের পরামর্শ দিয়েছে। তবে বিষয়টি বৈঠকেই নাকচ হয়ে যায়। সূত্র: যুগান্তর

রংপুরে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা, নিহত ৪

pettrol bomaরংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী একটি বাসে পেট্টল বোমা মেরেছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। গুরুতরভাবে দগ্ধ হয়েছে অন্তত ১০ জন।  তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাতাসন এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানান, খলিল এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসটি কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল। মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় বাসটিকে লক্ষ্য করে পেট্টল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চারজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গুরুতরভাবে দগ্ধ হওয়া ১০ জনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার পর থেকে আজ বুধবার ভোর পর্যন্ত জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাকিব ও সালমাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

sakib27টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে অলরাউন্ডারের র্যা ঙ্কিংয়েও শীর্ষে অবস্থান করায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আইসিসির ওয়ানডে র্যা ঙ্কিংয়ে শীর্ষে অবস্থানের মাধ্যমে সব ফরমেটের ক্রিকেটে শীর্ষে ওঠে এসেছেন সাকিব আল হাসান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ে তুলেছেন।”

একই সময়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে শীর্ষে ওঠে এসেছে বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন। এ কারণে সালমাকেও আন্তরিক অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। দু’জনেরই উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য কামনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

খুলনা বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার

hortal29খুলনা বিভাগের ১০টি জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গণ গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

নগরীর কেডি ঘোষ রোডে মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের সমাবেশ থেকে এই হরতাল ঘোষণা করেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

ধরা খেল ‘আইরন ম্যান’!

iron manস্মাগলিং আর নতুন কি? কত কায়দায় যে আশে পাশে স্মাগলিং হয়, তা সবাই দেখছে। তবে এবার নিজের পুরো শরীরে রোবট স্টাইলে আইফোন লাগিয়ে আলোড়ন তোলেছে এক পাচারকারি।তাকে ‘আইরন ম্যান’ তকমা লাগিয়ে ঢোল শুরু হয়ে অনলাইন জগতে। গতকাল সোমবার চীনের শেনজেন শহরে এ ঘটনা ঘটে।

চীনা সংবাদ মাধ্যম পিপলস ডেইলি জানায়, “এক যুবক ৯৪ টি আইফোন তার পুরো শরীরের টেপ দিয়ে প্যাঁচিয়ে হংকং যাচ্ছিল। সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালালে সে ধরে পড়ে যায়।”

খবরে বলা হয়, “যুবকটি যখন মেটাল ডিটেকটর গেইট অতিক্রম করতে যায় তখন সেটাতে সংকেত বেজে উঠে।” ধরাপড়ার পরে প্রকাশিত ছবি নিয়ে চলছে সমালোচনা আর হাস্যরস।

চীনের তৈরি মোবাইল সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও এগুলো সেখানে চড়া দামে বিক্রি হয়। আর তাই অবৈধপন্থায় তা পাচারের ঘটনা ঘটছে দেশটির শাসিত হংকং অঞ্চলেও।–ডন।

হিন্দুদের ৫ সন্তান থাকা উচিত

goshamiবিজেপি নেতা সাক্ষী মহারাজের পর এবার আরেক বোমা ফাটালেন শ্যামল গোসামী। হিন্দু পরিবারে পাঁচ জন করে সন্তান থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। চার সন্তান থাকা উচিত- সাক্ষী মহারাজের এমন বক্তব্যের জন্য ক্ষমতাসীন বিজেপি পার্টির নোটিশ দেবার একদিন না পেরুতেই এ ঘটনা ঘটলো।

বিজেপি নেতা শ্যামল গোসামী বলেন, “আমি হিন্দু মা-বোনদের বলতে চাই যে, যদি তাদের ৫টি করে সন্তান না থাকে তাহলে ভবিষ্যতে ভারতের ব্যালেন্স থাকবে না।”

তিনি বলেন, “আমাকে কেউ ভুল বুঝবেন না। হিন্দু মা-বোনদের যদি ৫টি করে ছেলে-মেয়ে না থাকে তবে ভবিষ্যতে কোন হিন্দু থাকবে না। হিন্দু ও সনাতন ধর্মকে রক্ষা করতে সবার পাঁচটি করে সন্তান থাকা উচিত।”

এর আগে গত সপ্তাহে সাক্ষী মহারাজ বলেছিলেন, “প্রত্যেক হিন্দু মহিলার চার সন্তান থাকা উচিত। একজনকে সেনাবাহিনীতে , অন্যজনকে ধর্মীয় নেতাদের কাছে, অন্যদের শিক্ষকদের কাছে।”-এনডিটিভি।