শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ভাবিনি পরিস্থিতি এতো খারাপ হবে

muhitবিএনপির টানা অবরোধ নিয়ে কার্যত অসহায় প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তারা ভেবেছিলেন খুব দ্রুতই পরিস্থিতি সামাল দেয়া যাবে। কিন্তু বিএনপির অবরোধ প্রত্যাহার না করায় তার প্রভাব পড়া শুরু করেছে অর্থনীতিতে। এমনটাই জানালেন মুহিত।

বর্তমান অবরোধ নৈরাজ্যকর পরিস্থিতিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘স্টুপিড অ্যাক্টিভিটি বাই বিএনপি’ বলেও অভিহিত করেন।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি ম্যায়াডন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে নারকীয় পরিস্থিতি চলছে। তবে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত জানুয়ারিতে পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছিল। এবার ভাবিনি যে এ পরিস্থিতিটা এতো লম্বা হবে।’

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তাকে জানিয়েছেন যে, তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতাল বন্ধে ব্যবসায়ীরা আদালতে যেতেই পারেন।’

রানা প্লাজার প্রকৌশলীর জামিন বহাল

high courtরানা প্লাজা ধসের এক মামলায় সাভারের সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।

বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজারেরও বেশি মানুষ মারা যান। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় রাজউকের পক্ষ থেকে একটি ইমারত আইনে একটি মামলা করা হয়।

ঐ মামলায় একই বছরের ২৯ মে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালের ১৫ জুলাই তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট।

১৭ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি জামিন স্থগিত করেন। রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিলের আবেদন করলে শুনানির পর আজ বৃহস্পতিবার ওই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

আপনার জন্য দড়ি অপেক্ষা করতেছে, খালেদাকে মায়া

mayaদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “খালেদা জিয়া আপনি যাই করেন, দড়ি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে।”

বঙ্গবন্ধু এভিনিউতে বৃহস্পতিবার সকালে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, “কোর্টে না গেলে কী হবে, আপনি যতই অসুস্থতার কথা বলেন, আপনার বিচার নির্দিষ্ট সময়েই হবে।” মায়া বলেন, “আজকের হরতাল গরতাল হয়ে গেছে। আগে দিয়েছিল অবরোধ। কাজ হয় নাই। এখন একটু জোর দিয়ে হরতাল দিছে। কিন্তু তাতেও কাজ হয় নাই। রাস্তায় জ্যাম।”

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “খালেদা হলেন বিশ্ব মিথ্যাবাদী। বিজেপির সভাপতি নাকি তার খোঁজখবর নিয়েছেন। এতবড় মিথ্যা মানুষ কেমনে বলে? এ জন্য বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। এইটা কোনো দল না। মানুষকে কষ্ট দেয়ার বাক্স।”

মায়া বলেন, “পাড়া-মহল্লায় শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। বিএনপি-জামায়াতের এই শয়তানদের চিরজীবনের জন্য বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।”

২২টি আওয়ামী সমর্থক সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সহ-সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।

হাজিরা না দিতেই হরতাল: হাছান

hasan28দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদলতে হাজিরা না দেয়ার জন্যই বিএনপি হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, “এদিকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে আজ। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজও আদালতে উপস্থিত হবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।”

সানাউল্লাহ জানান, খালেদা জিয়া গুলশান অফিসে অবরুদ্ধ থাকায় ও ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে, আদালতে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। টানা অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতালের কারণ দেখিয়ে, পরবর্তী তারিখে হাজিরার জন্য আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “রিয়াজ রহমানের ওপর হামলার দিন বা তার পরের দিন হরতাল না দিয়ে আজকের হরতাল দিয়েছে বিএনপি। তার কারণ মূলত  খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে চান না।”

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালের প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন।

খালেদা জিয়ার নির্দেশে রিয়াজ রহমানের ওপর হামলা চালানো হয়েছে এবং তিনি (খালেদা) নিজেই হামলা পরিচালনা করছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ এই নেতা। তিনি বলেন, “যারা জনগণের নেতা তারা সাধারণ জনগণের ওপর পেট্রোল বোমা হামলা চালাতে পারে না। আর যারা এই হামলা চালায় তারা দেশে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায়।”

হাছান জানান, গত ১২ দিনে দুই ডজন মানুষকে হত্যা করা হয়েছে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটসহ সাড়া দেশের হাসপাতালে শত শত মানুষ কাতরাচ্ছেন। এসব ঘটনার হুকুকের আসামি হিসাবে খালেদা জিয়ার শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবান মাহামুদ, আওয়ামী লীগ উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমান মানিক, এম.এম করিম প্রমুখ।

তারেককে ফেরাতে ব্যবস্থা: আইনমন্ত্রী

anisul15আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, “বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। তাকে গ্রেফতারের বিষয়ে আদালদের আদেশ রয়েছে। আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেয়া হবে।”

রাজনীতিকে কলুষিত না করার আহ্বান টিআইবির

tib13রাজনীতিকে কলুষিত না করার জন্য দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সকালে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সহিংসতার রাজনীতি চাই না। মানুষের জীবন ও গণতন্ত্র বিপর্যস্ত হোক এমন কর্মসূচীও চাই না। দুই দলকে সহিসংতার রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি। ‘ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে লাইসেন্স প্রদানে প্রায়  ১৫ লাখ টাকা নিয়ম বহির্ভূত লেনদেন হয়। টাকার অংক নিয়ে প্রশ্ন থাকলেও অধিদপ্তর বিষয়টি স্বীকার করেছে। প্রতিবেদনের আরও বলা হয়, বড় বড় ঔষধ কোম্পানীগুলো রপ্তানীর জন্য উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে ঔষধ প্রস্তুত করে। আর দেশের অভ্যন্তরে বিক্রির জন্য অপেক্ষাকৃত নি¤œমানের কাঁচামাল ব্যবহার করছে। অত্যাবশ্যকীয় ঔষধ উৎপাদনে তাদের আগ্রহের ঘাটতি রয়েছে। রাজনৈতিক দলের প্রভাবকে ঔষধ প্রশাসনে চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করা হয় গবেষণা প্রতিবেদনে।

‘জীবন রক্ষায় গুলি চালাবে বিজিবি’

azizপেট্রোল বোমা হামলাকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের ওপর আক্রমন করলে জানমাল রক্ষায় সরাসরি গুলি চালানো হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজিবি মানুষ হত্যা করতে চায় না। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যেকোনো আক্রমণ প্রতিহত করবে বিজিবি। উপর থেকে এমন নির্দেশ আছে কি-না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন মহল থেকে এমন কোন নির্দেশনা নেই। জীবন বাঁচাতে বিজিবি অস্ত্র ব্যবহার করবে।
অপর এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, সীমান্ত পাহারা বিজিবির প্রধান কাজ হলেও আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করাও বিজিবির দায়িত্ব। জনগণের জানমাল রক্ষায় যতদিন দরকার ততদিন বিজিবি মাঠ পর্যায়ে কাজ করে যাবে বলেও জানান তিনি।
বিজিবি মহাপরিচালক জানান, সম্প্রতি ৩৫ জেলা প্রশাসক বিজিবি মোতায়েনের জন্য আবেদন করেন। বর্তমানে ১৭টি জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকদের আবেদনের পরিপ্রেক্ষতে প্রয়োজনীয়তা যাচাই করে বিজিবি মোতায়েন করা হয়। কিছু কিছু জায়গায় বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, প্রয়োজনে নামানো হবে।

সোহেলের নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল

habib shohelরাজধানীতে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে রাজধানীর বেইলি রোড থেকে মিছিলটি বের করা হয়। পরে ভিকারুন নিছা নুন স্কুল প্রদক্ষিণ করে রমনায় গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান, সহ-দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, হাজী মোঃ লিটন, আবুল কালাম আজাদ, এডভোকেট লোবান, সওগাতুল ইসলাম ছগির, রফিকুল ইসলাম, জেড আই কামাল, মোজাম্মেল হক মৃধা, আতিকুর রহমান, রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

‘৪০০ টাকা হাজিরায় মিছিলে আইছি’

micilaligহরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করেছে শতাধিক শ্রমিক। দিনমজুর শ্রমিক-জনতার ব্যানারে আজ সকালে তারা মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ গুলশান-২ নম্বর গোলচত্বরের কাছে তাদের আটকে দেয়। তাদের হাতে ছিল কোদাল, খুন্তি ও কাস্তে। এসময় শ্রমিকরা হরতাল ও অবরোধ বিরোধী শ্লোগান দেয়। পুলিশ তাদের নিবৃত্ত করলে প্রায় ২০ মিনিট অবস্থানের পর তারা বনানীর দিকে চলে যায়। মিছিলে অংশ নেয়া এরশাদ আলী জানান, স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তাকে মিছিলে পাঠিয়েছে। প্রথমে অসুস্থতার অজুহাতে তিনি মিছিলে আসতে চাননি। তখন ওই আওয়ামী লীগ নেতা জিজ্ঞেস করেন, ‘তোর হাজিরা কত?’। দৈনিক ৪০০টাকা হাজিরা জানালে তিনি পরিশোধ করতে রাজি হয়ে যান। এরশাদ আলী বলেন, ‘আমি কোনো দল করি না। ৪০০ টাকা হাজিরা পাইছি। তাই মিছিলে আইছি।’ মিছিলে অংশ নেয়া আরেক শ্রমিক শান্তি বেগম দাবি করেন, মিছিলে অংশ নেয়া সব মহিলারা আওয়ামী লীগ করেন। হরতাল-অবরোধে কাজ না পাওয়ায় তারা খালেদার কার্যালয় ঘেরাও করতে এসেছেন।

মত প্রকাশের স্বাধীনতা না থাকলে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে : ড. মিজান

mizan14বিরোধী মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এ ধরনের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে বলে মন্তব্য করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ড. মিজানুর রহমান আগামী এসএসসি পরীক্ষার আগে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান।