শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

কুষ্টিয়ায় ধানভর্তি ট্রাকে পেট্রলবোমা, দগ্ধ ১

trak10মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষিপুর ১৪ মাইল নামক স্থানে ধানভর্তি একটি ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় কতিপয় দুর্বৃত্ত। এ সময় সাইফুল নামের ওই ট্রাকের হেলপার অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মহিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রো ট ১১-২৮৭৩ ধান বোঝাই ট্রাকটি ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে আসার সময় ঘটনাস্থলে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ করে পেট্রলবোমা ছুড়ে মারলে এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ট্রাকের হেলপার সাইফুল ইসলাম (২৫) বের হওয়ার চেষ্টা করেও অগ্নিদগ্ধ হন। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত সাইফুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

ধর্মীয় বিভক্তি থাকলে সফল হবে না ভারত

obama27ধর্মীয় বিভক্তি থাকলে ভারত সফল হতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিন দিনের সফরের শেষ দিনে গতকাল মঙ্গলবার নয়াদিলি্লর সিরি ফোর্ট প্রেক্ষাগৃহে তরুণ প্রজন্মের সামনে ভাষণে এ সতর্কবার্তা দেন তিনি। ওবামা বলেন, আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ জৈন; কিন্তু কোনো ভয়-ভীতি ছাড়াই সবার নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা থাকা উচিত। ওবামা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শতাব্দীর শ্রেষ্ঠ অংশীদারত্ব হবে বলেও জানান তিনি।

ওবামা বলেন, ‘ভারত তখনই সফল হবে, যখন দেশটি ধর্মের ভিত্তিতে খণ্ডিত চেতনা ধারণ করবে না। আমি যখন অ্যাথলেট মিলখা সিংয়ের শৌর্যে উৎসাহিত হই, কিংবা শাহরুখ খানের অভিনয়ে মুগ্ধ হই,সেটা ধর্মের কারণে হই না। আমাদের কত অস্ত্র আছে, সেটার ওপর আমাদের বিচার হবে না। বিচার হবে আমরা কতটা উদার। একে অন্যের ধর্মের প্রতি সহনশীল হতে না পারলে কখনও সামনে এগোনো যাবে না। উগ্র ধর্মান্ধতা মানুষকে নেহাত ছোট ও পশ্চাৎপদ করে ফেলে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করাই প্রগতির প্রধান সোপান। ভারতের সংবিধানের কথা উল্লেখ করে ওবামা বলেন, সংবিধানের ২৫ ধারায় সেই স্বাধীনতা রয়েছে। এটা রক্ষা করা সরকার এবং নাগরিকদের সবার দায়িত্ব। মহাত্মা গান্ধীর উদ্ধৃতি দিয়ে ওবামা বলেন, এক একটি ধর্ম একই বৃক্ষের ভিন্ন ভিন্ন ফুল। এ সময় তিনি মার্টিন লুথার কিংয়ের আদর্শের কথা, মহাত্মা গান্ধীর অহিংস নীতি ও স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করেন।

সিরি ফোর্টে ওবামার দেওয়া এ ভাষণকে গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতিবিদরা। ভারতে সম্প্রতি ধর্মীয় প্রতিহিংসা ও গোঁড়ামি আগের চেয়ে ভিন্ন মাত্রা পেয়েছে। আগে সাম্প্রদায়িক হানাহানি এখন জোর করে সংখ্যালঘুদের ধর্মান্তরকরণ কর্মসূচিতে পরিণত করেছে উগ্রপন্থিরা। দিলি্লতে সম্প্রতি তিনটি গির্জা আক্রান্ত হয়েছে। ভেঙে দেওয়া হচ্ছে অন্য ধর্মের উপাসনালয়। এতে সরকারি দল বিজেপির নীরবতাকে অনেকেই রহস্যময় মনে করছেন। ওবামার ধর্ম নিয়ে এ বক্তব্যকে তাৎপর্যময় বলেই ভাবছে সচেতন মহল। তবে উগ্র ধর্মান্ধতার বিরুদ্ধে তার এই সতর্কবার্তা ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করা হচ্ছে।কূটনৈতিক সম্পর্ক :কূটনৈতিক সম্পর্কের কথা বলতে গিয়ে ওবামা বলেন, ভারতের যোগ্য এবং সবচেয়ে ভালো সহযোগী হয়ে উঠতে পারে আমেরিকা। কারণ আমাদের দু’দেশের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে পুরনো এবং বৃহৎ গণতন্ত্র। আমরা একসঙ্গে কাজ করলে গোটা বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠবে।এর পরেই তিনি নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বললেন। তিনি দারিদ্র্য দূরীকরণে ভারতের প্রশংসা করে বলেন_ ‘যেভাবে কর্মসূচির মাধ্যমে ভারত দারিদ্র্য নির্মূলে কাজ করে যাচ্ছে, তা গোটা বিশ্বকে পথ দেখাতে পারে।’

নমস্তে… :দিলি্লর সিরি ফোর্ট অডিটোরিয়ামে হাজার দুয়েক দর্শক-শ্রোতাকে এভাবেই সম্ভাষণ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার সকালে অডিটোরিয়ামের মঞ্চে প্রায় দৌড়ে উঠে দর্শকদের দিকে ডান হাত তুলে সাদা স্ট্রাইপড শার্ট আর গাঢ় নীল রঙের সুট-টাই পরা ওবামা বললেন, ‘নমস্কার। অনেক ধন্যবাদ।’ প্রায় পঁয়ত্রিশ মিনিটের ভাষণ শেষ করে বললেন, ‘জয় হিন্দ।’স্বপ্ন দেখার কথা বললেন ওবামা :স্বপ্ন মানুষকে কোন স্তরে নিয়ে যেতে পারে ভাষণে সে কথাও বললেন ওবামা। বৈষম্যময় এই পৃথিবীতে একমাত্র স্বপ্নই মানুষকে উত্তরণের পথে নিয়ে যেতে পারে। বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তিগত প্রসঙ্গ টানেন তিনি। বলেন, ‘ব্রিটিশ সেনাবাহিনীতে রাঁধুনির কাজ করতেন আমার দাদা। মিশেলের পরিবারও ছিল একসময় দাস।’ বললেন, ‘রাঁধুনির নাতি যদি প্রেসিডেন্ট হতে পারে, চা-ওয়ালা যদি প্রধানমন্ত্রী হন, তা হলে স্বপ্ন দেখতে দোষ কোথায়! প্রত্যেকেরই তা দেখার সুযোগ রয়েছে।’

আমেরিকা ভারতের বড় অংশীদার :যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় অংশীদার হয়ে উঠতে পারে। ভারতের গণতন্ত্র, সন্ত্রাসবিরোধী মনোভাব ও পদক্ষেপ, কারিগরি ও আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে সুসম্পর্কের মেলবন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ওবামা এও বললেন, ভারতকে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আরও কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমরা স্বাভাবিক অংশীদার নই, সবচেয়ে ভালো অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে পারি নিজেদের ও অন্যের কল্যাণের জন্য।’নারীশক্তির জয়ে মুগ্ধ ওবামা :ভারতে এসে নারীশক্তির জয় দেখে উচ্ছ্বসিত ওবামা। রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার দিয়েছিলেন ভারতের বিমানবাহিনীর উইং কমান্ডার পূজা ঠাকুর। এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকায় নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে এখনও কাজ চলছে। কিন্তু ভারতে মা এবং বউয়েরাই পরিবারকে বেঁধে রেখেছেন।’ভারতকে পাশে নিয়ে উন্নয়নের যে বার্তা ওবামা শুনিয়েছেন, তাতে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক-শ্রোতারা। শেষ করার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারতবাসীর ওপর আমাদের অগাধ বিশ্বাস। ভারতের বন্ধু হিসেবে গর্ববোধ করি। সহযোগী হিসেবেও।’ এরপর ‘জয় হিন্দ’ বলে তার পঁয়ত্রিশ মিনিটের ভাষণ শেষ করেন।

শাহরুখের কথা বললেন ওবামা :ওবামা বক্তৃতায় বলিউড তারকা শাহরুখ খানের নাম বললেন। উদ্ধৃতি দিলেন তার ছবির সংলাপ থেকে। বললেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘সেনোরিটা…বড়ে বড়ে দেশঁ মেঁ অর্থাৎ তুমি জানো আমি কী বোঝাতে চেয়েছি’ এই সংলাপটিতে। এ সময় দর্শকের করতালিতে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম। দু’দেশের গুরুত্বপূর্ণর্ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে নিজের দেশে শাহরুখ খান কতটা জনপ্রিয় সে কথাও তুলে ধরেন।ভারতে মেধাবীদের অভাব নেই উল্লেখ করে ওবামা বললেন, ‘ভারত মিলখা সিং, মেরি কম ও কৈলাশ সত্যার্থীর মতো প্রতিভাবানদের নিয়ে গর্ব করতে পারে।’সিরি ফোর্টে বক্তৃতা শেষে প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার স্ত্রী মিশেলকে নিয়ে সৌদি আরবের উদেদশে দিলি্ল থেকে যাত্রা করেন।

 

শুয়েই আয় ১৪ লাখ টাকা!

lonikiটানা ঘাম ঝরানো পরিশ্রম করেও লাখ টাকা আয় করা অধিকাংশ মানুষের জন্য বেশ কঠিন। সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যান্ড্রু লনিকি শুয়ে থেকেই তিন মাসে আয় করেছেন ১৮ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। কেবল শুয়ে থাকার জন্যই তাকে এই অর্থ দেওয়া হয়েছে। খবর শুনে আমাদের চমকে যাওয়ারই কথা। অবশ্য অ্যান্ড্রুর অভিজ্ঞতা বলছে, শুয়ে থাকার কাজটা মোটেও সোজা নয়। কারণ, তিনি নিজের বাসায় আরাম করে ঘুমাননি। তাকে টানা শুয়ে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মার্কিন মহাকাশ সংস্থা নাসার গবেষণা কেন্দ্র ফ্লাইট অ্যানালগ রিসার্চ ইউনিটের বেডে, তাও আবার নাকে-মুখে নল এবং সারা গায়ে অনেক বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে। নাসার একটি গবেষণার অংশ হিসেবে অ্যান্ড্রুকে এ কাজের জন্য নির্বাচিত করা হয়। সংস্থাটি মহাশূন্যে মানুষের পেশি ও হাড়ের ক্ষয় নির্ণয়ের জন্য তিন বছর ধরে সিএফটি ৭০ বা বেড রেস্ট স্টাডি নামে এ গবেষণা চালিয়ে যাচ্ছে। এ জন্য সর্বমোট ৫৪ জনকে পর্যবেক্ষণ করা হয়, অ্যান্ড্রু ছিলেন তাদের মধ্যে শেষ ব্যক্তি।
অ্যান্ড্রু বলেন, ‘২৫ হাজার প্রার্থীর মধ্যে আমি এ কাজের জন্য নির্বাচিত হব, কখনও ভাবতেই পারিনি।’ অবশ্য তার ভাগ্যও বেশ ভালো। কারণ, আগের চাকরিটা যেদিন খুইয়েছেন, তার পরদিন থেকেই তিনি নাসার এ কাজের জন্য ডাক পান। তিন সপ্তাহের প্রশিক্ষণ এবং ১০ সপ্তাহের মূল কাজ মিলে টানা তিন মাস তাকে ব্যস্ত থাকতে হয়েছে। অ্যান্ডু্র বলেন, ‘আমার মতো অস্থির লোক এভাবে শুয়ে থাকতে পারবে, আমি বিশ্বাসও করতে পারিনি। কারণ, কাজটি ছিল প্রত্যাশার চেয়েও বেশি কষ্টকর।’ শুরুর দিকে তাকে মাথাব্যথা, ঘাড়-পিঠব্যথাসহ নানা শারীরিক সমস্যায় পড়তে হয়েছে। আর বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা তো ছিলই। অবশ্য ধীরে ধীরে নতুন এই জীবনধারার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। সূত্র :অভিটি সেন্ট্রাল অবলম্বনে।

ত্রিপোলির হোটেলে হামলায় বিদেশি নাগরিকসহ নিহত ৯

tripoliলিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক। দিনভর হোটেলটি অবরুদ্ধ রেখেছিল বন্দুকধারীরা।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শেষ যে দুজন বন্দুকধারী হোটেলটিতে লুকিয়ে ছিল, তারা হোটেলটির ভেতরে একটি বিস্ফোরন ঘটিয়ে আত্মহত্যা করেছে। এরপরই মূলত দিনভর চলতে থাকা ঘটনাপ্রবাহের অবসান হয়।

নিহত বিদেশি নাগরিকদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন ফরাসি নাগরিক এবং তিনজন এশিয়া অঞ্চলের নাগরিক।

ইসলামিক স্টেটের লিবীয় শাখার সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট থেকে হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়েছে।

ভবনে যে তিনজন বন্দুকধারী প্রথমে প্রবেশ করেছিল, তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা গেছে বলে জানিয়েছেন লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

গুলি বিনিময়ের সময় অন্তত ১৫ জন লিবীয় নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং তাদের মধ্যে তিনজন পরবর্তীতে হাসপাতালে মারা গেছে।

কিছু বিদেশি প্রতিষ্ঠান পাঁচ তারকা এ হোটেলটিকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।

হোটেলটি দীর্ঘদিন যাবত কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং বিদেশি ব্যবসায়ীদের নিয়মিত গন্তব্য হিসেবে পরিচিত।

গত কয়েক মাস ধরে লিবিয়ার বিভিন্ন স্থানে এধরনের বোমা হামলা চালানো হচ্ছে। -বিবিসি

রাজধানীর কয়েকটি অভিজাত এলাকায় বসছে সিসি ক্যামেরা

cc cameraনিরাপত্তা আরো বাড়াতে রাজধানীর কয়েকটি অভিজাত এলাকাকে আনা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। নাগরিক ও পুলিশের যৌথ উদ্যোগে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনে ফেব্রুয়ারির মধ্যে বসছে প্রায় আড়াই শ’ ক্যামেরা। এর ফলে অপরাধ দমন সহজ হবে বলে মনে করছে পুলিশ। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

৬৫ কোটি টাকায় প্রায় সাত বছর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশ। তবে আমলাতান্ত্রিক জটিলতায় এতদিনেও কার্যকর হয়নি প্রকল্পটি।

এই ব্যর্থতার মধ্যেই নাগরিক উদ্যোগে সিসি ক্যামেরা বসানো হচ্ছে অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনে। প্রথম ধাপে ফেব্রুয়ারির মধ্যে বসছে ২৩০টি ক্যামেরা। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ১৬টি। স্মার্টফোন ব্যবহার করেও দেখা যাবে কোথায় কী হচ্ছে। আর এগুলো তদারকির দায়িত্বে থাকছে পুলিশ।

পুলিশ ও নাগরিক উদ্যোক্তারা জানান, অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে পরিচালিত এসব ক্যামেরা দিয়ে খুব সহজেই শনাক্ত করা যাবে অপরাধী এবং নির্দিষ্ট নম্বরপ্লেটের গাড়ি।

নাগরিক ও পুলিশের এই যৌথ উদ্যোগ সফল হলে পরের ধাপে আরো ৪৬৫টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।

‘উড়ন্ত চোখ’ হেলিকপ্টার পাঠাবে নাসা

nasha helicaptarনাসা এবার মঙ্গলে উড়ন্ত চোখ পাঠাবে! তাও আবার হেলিকপ্টারে৷

টিসু বক্স আকারের বিশেষ ধরনের হেলিকপ্টার পাঠাবে নাসা৷ এটা মার্চ রোভারের সহায়ক হিসাবে কাজ করবে৷
নতুন ধরণের এই হেলিকপ্টার মঙ্গলে পাঠানো নাসার রোবটযান গুলির ‘উড়ন্ত চোখ’ হিসেবে কাজ করবে৷ মঙ্গলে থাকা পাথরখন্ড সেখানে পাঠানো রোবটযান গুলির কাজ করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে থাকে৷ এক্ষেত্রে রোবটটিকে ধীরে ধীরে বিকল্প পথে এগিয়ে নিয়ে তাৎক্ষণিকভাবে এর সাথে থাকা ক্যামেরাযুক্ত হেলিকপ্টার উড়িয়ে মঙ্গলের ছবি সহ অন্যান্য কাজ করতে সাহায্য করবে৷

জেট প্রপালশন ল্যাবে ভ্যাকুয়াম চেম্বারে এটি পরীক্ষা করা হয়৷ এই ভ্যাকুয়াম চেম্বারের পরিবেশ অনেকটা মঙ্গলগ্রহের মতই৷মঙ্গলে পাঠানো এই হেলিকপ্টারটির ওজন ২.২ পাউন্ড এবং এর ব্লেড গুলি ৩.৬ ফুট৷ ছোট্ট এই হেলিকপ্টারটি সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে প্রতিদিন প্রায় ৩ মিনিট উড়তে পারবে যা ১.৩ মাইল যেতে সক্ষম৷

মানবদেহ থেকেই চার্জ হবে মোবাইল ফোন

mobile chargeধরুন আপনি অফিসে আছেন অথবা কোনও কাজে বাড়ির বাইরে৷ কিন্তু ভুলে গেছেন আপনার স্মার্টফোনের চার্জার আনতে৷ কিংবা ধরুন, চ্যাট করতে করতে মোবাইলের চার্জ শেষ হলে কি করবেন? এই বিপত্তি থেকে মুক্তির সময় এসে গেছে৷ চার্জার লাগবে না, মানবশরীর থেকেই শক্তি নিয়েই চার্জ হবে মোবাইল ফোন৷ গবেষনাকারীরা জানিয়েছেন, নয়া প্রযুক্তির একটি ব্যাটারির সাহায্যে মোবাইল ফোনটি ব্যবহারকারীর শরীরের নড়াচড়া থেকেই চার্জ হবে৷ চলাফেরার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে চার্জও৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই নয়া প্রযুক্তির ব্যাটারি তৈরি করেছেন। ‘থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রো কেমিক্যাল সাইকেল’ নামের বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে৷তবে গবেষনাকারীদের তরফে জানান হয়েছে, এখনই এই ব্যাটারিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য বাজারে আনা হচ্ছে না৷ গবেষণা পুরোপুরি শেষ হলেই তবেই এই ব্যাটারি বাজারে ছাড়া হবে৷

অবরোধে বাধাগ্রস্ত হচ্ছে বইমেলার প্রস্তুতি

book fairটানা অবরোধে অমর একুশে বইমেলার জন্য প্রকাশকদের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে। মাওলা প্রকাশনীর প্রকাশক আলমগীর রহমান জানিয়েছেন, যান চলাচল বন্ধ থাকায় ছাপায় দরকারি সবচাইতে গুরুত্বপূর্ণ কাঁচামাল কাগজ ঠিকমতো পৌঁছাতে পারেনি। তাই সব বই সময় মতো ছেপে বইমেলায় পৌছাতে পারবেন কিনা সেনিয়ে অনিশ্চয়তা। এবার তারা কম বই ছাপছেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকায় আর তিন দিন পরেই শুরু হচ্ছে একুশের বইমেলা। বাংলাদেশের প্রকাশনা শিল্প মূলত বছরের এই একটা সময়েই সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে। ঢাকার বাংলা একাডেমীর মুল প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে বইমেলার বর্ধিত অংশ থাকবে। ইতিমধ্যেই দোকান তৈরির কাজ শুরু হয়ে গেছে।

বই ছাপার কাজ জানুয়ারিতে থাকার কথা তুঙ্গে। কিন্তু এবার তা হয়নি। অনেক গাড়িভাড়া দিয়ে কাগজ আনতে হচ্ছে।

অবরোধ-হরতাল চলতে থাকলে মেলায় দর্শনার্থী আসবেন কতটা সে নিয়েও রয়েছে শঙ্কা। -বিবিসি

জিয়াউর রহমানের পরেই কোকোর জানাজা হয় স্মরণকালের বড় জানাজা

cocoলাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। মঙ্গলবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি ও ২০ দলের নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ এতে অংশ নেন। প্রশাসনের কড়াকড়ির মধ্যেও জানাজাকে ঘিরে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে খালেদা জিয়ার প্রতি সমর্থন ও ভালোবাসার প্রমাণ হয়েছে বলে মনে করা হচ্ছে।

১৯৭০ সালে যখন স্বাধীনতার মুক্তি সংগ্রামে দেশের মানুষ সংগঠিত হচ্ছিল, ঠিক ওই সময়ে কুমিল্লা সেনানিবাসে আরাফাত রহমান কোকো জন্ম নেন।
জিয়া পরিবারের দুই সন্তানের মধ্যে কোকো ছোট। বড় ছেলে তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হলেও কোকোর ছিল না কোনো রাজনৈতিক পরিচয়। বড় হওয়ার পর নিজের বেশকিছু ব্যবসা পরিচালনা করতেন তিনি।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তখনকার কর্তৃপক্ষের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান।অর্থপাচারের একটি মামলায় বাংলাদেশের আদালতে ছয় বছর কারাদণ্ড দেয়। কোকো স্ত্রী ও দুই মেয়ে নিয়ে কুয়ালালামপুরে একটি বাড়ি ভাড়া করে থাকতেন বলে জানা যায়।

গত শনিবার মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কোকো। পরদিন  রোববার কুয়ালালামপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।পরে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে পরিবার ও স্থানীয় বিএনপি নেতারা।

কোকোর মরদেহবাহী মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটার দিকে মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল (র.)আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোকোর মরদেহ গ্রহণ করেন বিএনপির নেতা আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফজলুল হক মিলন, গিয়াস কাদের চৌধুরী, আবদুল মান্নান প্রমুখ।

সেখান থেকে বেলা দেড়টার দিকে কোকোর মরদেহ বহনকারী গাড়ি পৌঁছে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। উত্তর পাশের ফটক দিয়ে গাড়ি ঢোকানো হয় কার্যালয় প্রাঙ্গণে। নেতা-কর্মীদের ভিড়, ধাক্কাধাক্কিতে ফটক খুলে কয়েক গজ ভেতরে গাড়ি ঢুকাতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। পৌনে দুইটার দিকে কোকোর কফিন কার্যালয়ের ভেতরে ঢোকানো হয়। কার্যালয়ের ভেতরে দলীয় নেতা-কর্মী বা গণমাধ্যমের কর্মীদের যাওয়ার সুযোগ ছিল না। সকাল থেকে ভেতরে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা। এর বাইরে তার নিজস্ব কর্মকর্তা এবং মহিলা দলের কয়েকজন নেত্রী ছিলেন।

কিন্তু মরদেহবাহী অ্যাম্বুলেন্স কার্যািলয়ের গেইটের ভেতরে নেয়ার সময় বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে ঢুকে পড়েন।এতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যা সামাল দিতে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তকর্মী (সিএসএফ)সহ কার্যােলয়ের লোকজনকে হিমশিম খেতে হয়। এরআগে কার্যা্লয়ে প্রবেশে বাধা দেয়ায় সিএসএফের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন নারী নেত্রী।

এদিকে কোকোর মরদেহ কার্যাএলয়ে পৌঁছার সঙ্গে সঙ্গে মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ দেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। তিনি নেতাকর্মীদের কোকোর রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানান।

এসময় শিমুল বিশ্বাস সরকারের  বিরুদ্ধে  সামরিক কবরস্থানে কোকোকে দাফন করার অনুমতি না দেয়ার অভিযোগ করেন।

কোকোর মরদেহ রাখা হয় কার্যালয়ের নিচতলার একটি কক্ষে। এ কক্ষে সাধারণত খালেদা জিয়া সংবাদ সম্মেলন করেন।কক্ষের ভেতর স্থায়ী মঞ্চে রাখা হয় কফিন। কক্ষে কোকোর মরদেহ আনার পর দৃশ্যপট সবার মন কেড়ে নেয়। প্রায় ১০ মিনিট পর দোতলা থেকে বেগম জিয়াকে হাতে ধরে নিয়ে আনা হয় নিচ তলায়। ক্রিম কালারের সুতি শাড়ি পরিহিতা বেগম জিয়া সিঁড়ি দিয়ে নামার সময়ে তার ছোট দুই ভাইয়ের স্ত্রী ও কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ছিলেন।

কার্যালয়ের নীচে এসে ছেলের নিথর মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। দুই নাতনীর সঙ্গে দাদীর কান্না যেন একাকার হয়ে যায়। পুরো পরিবেশটাই যেন কান্নার ভারে নুইয়ে পড়ার এক অজানা দেশের পরিবেশের মতো মনে হয়েছে। সেখানে যারা ছিলেন, তারাই এই দৃশ্যপট অনুধাবণ করতে পেরেছে।

এরপরের দৃশ্যপট আরো বেদনাবিধুর। ছেলের কফিনের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন বেগম জিয়া। কখনো ঘুমড়ে কান্না আবার কখনো নাতনীকে জড়িয়ে কান্না।

সাদা কফিনে সাদা পোশাকে শুয়ে আছেন কোকো। মুখে দাঁড়ি। মা যখনই ছেলের দিকে তাকাচ্ছিলেন তখন কাঁদছিলেন শিশুর মতো। এ যেন এক অন্যরকম দৃশ্য।

সেখানে বেগম জিয়ার প্রবেশ ও পরিবেশের সঙ্গে অনেকে নিজেদের আর সামলিয়ে রাখতে পারেনি।  সবাই অশ্রুসজল ছিলেন। পরে ছেলের মরদেহের পাশে বসেই  মোনাজাত করেন খালেদা। ওইসময় পাশের আরেকটি কক্ষে  কোরআন তিলাওয়াত চলছিল।

সেখানে এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন কোকোর দুই মেয়ে, খালেদা জিয়ার দুই ভাইয়ের স্ত্রী, তারেক রহমানের শাশুড়ি, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

পরিবারের ছোট বলে মায়ের কাছে সবচেয় প্রিয় ছিল কোকো। যেকোনো আবদার মায়ের নিমিষেই পুরণ করতে হতো। আর সেই প্রিয় পুত্রকে হারিয়ে বেগম জিয়া যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন।

প্রায় ৩৫ মিনিট কফিনের পাশেই বসা ছিলেন বেগম। এরপর তার সামনে কফিনটি ঢেকে দেয়া হয়। সেটাও ছিল অনেক বেদনার। কান্নার মধ্যেই বেগম জিয়া নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে বিদায় দিয়ে অজানার দেশে।পরে বেগম জিয়াকে ধরে নিয়ে দোতলায় তুলেছেন তার দুই ভাইয়ের বউ।

পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর প্রায় এক ঘণ্টা পর কোকোর মরদেহ বেলা পৌনে তিনটার দিকে গুলশান কার্যালয় থেকে বায়তুল মোকাররমের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

কোকোর জানাজা হয় স্মরণকালের বড় জানাজা। বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মীকে বলতে শোনা যায়, জিয়াউর রহমানের পরেই ঢাকাতে এটি সবচেয়ে বড় জানাজা। বায়তুল মোকররমের তিনদিকে জানাজার লোকজন ছড়িয়ে পড়ে।দক্ষিণে নবাবপুর রোড, পূর্বে মতিঝিল সোনালী ব্যাংক আর উত্তরে যতটুকু জায়গা পাওয়া গেছে তার সবটুকু ভরে ওঠে লাখো জনতায়।

জানাজা শেষে কোকোকে বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নং সারিতে অবস্থিত ১৮৩৮/১৪৭ নং কবরে তাকে দাফন করা হয়। দাফনের পর কোকোর আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

বিশ্বকাপে নতুন স্টাইলে সাকিব

sakibsআগামী মাসে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মতো এখন ক্রিকেটাররাও বড় বড় ইভেন্টের আগে চুলের নতুন ছাঁট নিয়ে হাজির হচ্ছেন ভক্ত-সমর্থকদের মাঝে।

রোনালদো-নেইমারের কথা সবারই জানা। তাই ফুটবলের মতো চুলের স্টাইলে পরিবর্তন আনবেন অনেক তারকা ক্রিকেটারই। যেমন কিছুদিন আগে রোনালদোর স্টাইলে চুল কাটিং করেছেন পাকিস্তানের উমর আকমল।

এদিক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও চুলের নতুন ছাঁট দিয়েছেন। আর চুলের নতুন স্টাইলের ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে পেজে। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বিগব্যাশে খেলতে আগ থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সাকিব।