শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

দশ লাখ মানুষের জিনগত তথ্য নেবে আমেরিকা

obama21প্রায় দশ লাখ মানুষের জেনেটিক ইনফরমেশান বা জিনগত তথ্য সংগ্রহ করে তথ্যের এক বিরাট ভাণ্ডার গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রতিটি মানুষের থেকে পাওয়া আলাদা আলাদা তথ্যের ভিত্তিতে আরো কার্যকর ওষুধ তৈরির লক্ষ্যেই এই কর্মযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ওবামা।
আলাদাভাবে প্রতিটি রোগীকে আরো কার্যকরভাবে চিকিৎসা দেয়ার উদ্দেশ্য নিয়ে জিনগত তথ্যের এই ভাণ্ডার গড়ে তোলা হবে।

এই তথ্যভাণ্ডার গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে ১০লাখ স্বেচ্ছাসেবীর থেকে নেয়া হবে জীনগত নমুনা।

ওবামা বলেছেন, তারা এমন একটি জাতি হতে চান যার ভাগ্য দুর্ঘটনা বা পরিস্থিতি দিয়ে নিয়ন্ত্রিত নয়।

নিজেদের ভাগ্য নিজেরাই পুনরায় নির্মাণ করে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

এই প্রকল্পের যাত্রা শুরু করতে প্রাথমিকভাবে ২০১৬ সালে ২১৫ মিলিয়ন ডলারের বাজেট ধরা হয়েছে।

তবে, এই তথ্য ভাণ্ডারকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে এখন শুধু ক্যান্সারের জন্য আরো বেশি কার্যকরী ওষুধ তৈরির দিকেই মনোযোগ দেয়া হবে। -বিবিসি

আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরি সভা কাল

alig logoআওয়ামী লীগ সংসদীয় দলের এক জরুরি সভা ১ ফেব্রুয়ারি রোববার সংসদ অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম. ফিরোজ দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

গর্ভবতী হলেন ওবামার কুমারী কন্যা!

maliyaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ষোড়শী কুমারী কন্যা মালিয়া নাকি গর্ভবতী! এমন খবর জানিয়েছে চটুল সংবাদমাধ্যম অ্যাম্পায়ার নিউজ। সংবাদটি সামাজিক যোগাযোগ-মাধ্যমে তুমুল আলোচিত হচ্ছে। তবে এ নিয়ে বিতর্ক ও সমালোচনাও কম হচ্ছে না। বিশ্বের প্রভাবশালী দেশের প্রেসিডেন্টের মেয়ে বলে কথা। অ্যাম্পায়ার নিউজের খবরে বলা হয়, হোয়াইট হাউস প্রতিষ্ঠার পর এবারই সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটতে যাচ্ছে সেখানে। কারণ প্রেসিডেন্টের কুমারী কন্যা মালিয়া মা হতে চলেছে! এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার উদ্ধৃতিও তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘কিশোরীর গর্ভবতী হওয়া একটি সাধারণ বিষয়। এ নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই। এমনকি প্রেসিডেন্টও বিষয়টি জানেন।’ পরে অবশ্যও মিশেলের ওই উদ্ধতি ভুয়া বলে প্রমাণিত হয়। এ খবরটি গুজব বলেও উড়িয়ে দিয়েছে মূলধারার মার্কিন সংবাদমাধ্যমগুলো। বিতর্ক যেন প্রেসিডেন্ট ওবামার মেয়েদের পিছু ছাড়ছেই না। দিন কতক আগে মালিয়া ও সাশার পোশাক নিয়ে রিপাবলিকান পার্টির এক নেত্রীর বিতর্কিত মন্তব্য ওবামা দম্পতিকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। এবার মালিয়ার গর্ভবতী হওয়ার খবর। নিঃসন্দেহে এটিও একই সমস্যায় ফেলবে প্রেসিডেন্ট-পরিবারকে।

দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করাই খালেদার মূল লক্ষ্য: হানিফ

hanif14কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “কোনো রাজনৈতিক দল এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ পুড়িয়ে জঘন্যতম কর্মকাণ্ড চালিয়ে যাবে তা সাধারণ মানুষের ধারণার বাইরে। বেগম খালেদা জিয়া নৃশংসমূলক কর্মকাণ্ড চালিয়ে প্রমাণ করেছেন দেশ ও জনগণ তার কাছে কিছুই নয়। রাষ্ট্রীয় ক্ষমতা  দখল ও দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করায় তার মূল লক্ষ্য।”

শনিবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে  মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

এসএসসি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘেœ হয় সে ব্যাপারে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

বিরোধীদলের নেতাদের গ্রেফতার প্রসঙ্গে হানিফ বলেন, “কোনো রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে গাড়িতে আগুন পোড়ানো মানুষ হত্যার অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।”

এ সময় জেলা আওয়ামী সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রাজধানীতে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

arrest28রাজধানীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

বিদ্যুৎ কার্যালয়ে পিকেটারের ককটেল

cocktelসিরাজগঞ্জ আবাসিক নির্বাহী প্রকৌশলীর (বিদ্যুৎ) কার্যালয়ে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ পৌরএলাকার বাহিরগোলায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ আবাসিক নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুটখালী সীমান্তে শিশুসহ ২৩ নারী পুরুষ আটক

benapollঅবৈধ পথে ভারতে যাওযার সময় শনিবার ভোরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৩ নারী পুরুষকে আটক করেছে বিজিবি।

২৩ বিজিবি কমানিাডং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে বালুর মাট এলাকা থেকে শিশুসহ ২৩ নারী পুরুষকে আটক করেছে। এরা সকলে সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও ১৫ জন পুরুষ রয়েছে।

আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও গোপালগজ্ঞ জেলার বিভিন্ন এলাকায়। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান

sakibআবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একই প্যানেলের ওমর সানী ও নাদির খান। শাকিব-মিশা প্যানেলের মিশা সওদাগরকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডন, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কমল। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আমির সিরাজী, আলীরাজ, জনাব আমীর, আফজাল শরীফ, বেগম জেসমিন, ফরহাদ, মৌসুমী, রকিব খান, শহীদুল আলম সাচ্চু, সুশান্ত ও ববি। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মিজু আহমেদ শুক্রবার রাতে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিএফডিসিতে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৫৮৩ ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোট দেন। সভাপতি পদে শাকিব খান পেয়েছেন ৩৫৬টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ শরীফ পেয়েছেন ৭১টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অমিত হাসান পেয়েছেন ২৪৭ ভোট, অপরদিকে মিশা সওদাগর পেয়েছেন ১৮০ ভোট। সহ-সভাপতি পদে ওমর সানী পেয়েছেন ২৮৮ ও নাদির খান পেয়েছেন ২৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত পেয়েছেন ৩৩৭ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডন পেয়েছেন ২৬৭ ভোট। দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীরপেয়েছেন ৩৬০ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা পেয়েছেন ২৭৪ ভোট। কোষাধ্যক্ষ পদে কমল পেয়েছেন ২১৫টি ভোট। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্যপদে সর্বোচ্চ ৪০৭টি পেয়ে ভোট নির্বাচিত হয়েছেন আলীরাজ। প্রথমবারের মতো নির্বাচন করে ববি পেয়েছেন ২৬৬টি ভোট। মৌসুমী পেয়েছেন ৪০৩টি ভোট।

পুরান ঢাকায় বাসে অগ্নিসংযোগ

bus fire31পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জনসন রোডে সাত নম্বর রুটে চলাচল করা ওই বাসে আগুন দেয়া হয়। পরে খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন  নেভায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

খালেদার কার্যালয়ে এবার ডিস সংযোগ বিচ্ছিন্ন

karjaloy khaledaবিদ্যুতের পর এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের ডিস (ক্যাবল) সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

শুক্রবার রাত ৩টার দিকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। তার মাত্র সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে এবার ডিসের লাইন বিচ্ছিন্ন করা হলো।

চেয়রপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৮টা থেকে ডিস লাইনে তারা কোনো ধরনের স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছেন না।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে জেনারেটর দিয়ে বিদ্যুতের কাজ সারানো হচ্ছে বলেও জানান তিনি।