শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

এসএসসি পরীক্ষা পেছালো

s s cসোমবার থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিনের পরীক্ষাটি শুক্রবার নেয়া হবে। রোববার দুপুরে  সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, হরতালের মধ্যে এসএসসি পরীক্ষা হবে না। ২রা ফেব্রুয়ারির পরিবর্তে ৪ঠা ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। সোমবারের পরীক্ষাটি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলো যথাসময়ে নেয়া হবে।

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

road accident2রংপুরের দমদমা এলাকায় ট্রাকের সঙ্গে থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতদের কারো পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আজ রোববার  সকাল নয়টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থ্রিহুইলারটি রংপুর মডার্ন মোড় থেকে মিঠাপুকুরের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি মিঠাপুকুর থেকে আসছিল। পথে দমদমা এলাকায় ট্রাক ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতরা থ্রিহুইলারের যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা শঙ্কাজনক।

সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণ

shocibaloy1বিরোধী জোটের ডাকা ৭২ ঘন্টার হরতাল চলাকালীন সচিবালয়ে দুটি ককটেলের বিস্ফারণ ঘটেছে। রোববার সকাল পৌনে ১১টার দিকে গণপূর্ত বিভাগের ইএম ভবন ও ডে কেয়ার সেন্টারের মাঝামাঝি স্থানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সচিবালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকায় ২০ দলরে ৩২ নেতাকর্মী আটক

arrestগত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাককায় অভিযান চালিয়ে ২০ দলের ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি বিএনপি, জামায়াত এবং শিবিরের নেতাকর্মী রয়েছেন। এ তালিকায় বিএনপির সহযোগী সংগঠন জাসাসের এক নেতা্ও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

৪৫ সহযোগীসহহ আইএস কমান্ডারকে আটক করেছে তালেবান

is1আইএসের এক  কমান্ডার ও তার ৪৫ সহযোগীকে আটক করেছে আফগান তালেবানরা।

তালেবানের গভর্নর মোল্লা আব্দুর রহীম আখুন্দের নির্দেশে আইএসআ কমান্ডার মোল্লা আব্দুর রউফ খাদিমকে আটক করা হয়। কারণ হিসেবে বলা হয়েছে- কমান্ডার খাদিম ‘তালেবান আফগান’ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ইসলাম-বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আফগান তালেবানের ধর্মীয় নেতারা ও বিচারকরা মোল্লা খাদিমের বিচার করবেন বলেও জানিয়েছেন  তারা।

মোল্লাহ খাদিমের বিরুদ্ধে আফগানিস্তানের কাকাজি আযান এলাকায় লোকজনকে আইএস-এ রিক্র্যুট করার অভিযোগ তোলা হয়।

মোল্লা খাদিম কিছুদিন মার্কিন কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে বন্দি ছিলেন এবং ২০০৭ সালে তাকে মুক্তি দেয়া হয়।

গাজীপুরে শিবিরের মিছিল, যানবাহন ভাঙচুর

gazipur mapআবারো তিনদিনের ডাকা হরতালের প্রথম দিনে রোববার গাজীপুর মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাব এর নেতৃত্বে সকালে নগরের তেলিপাড়া এলাকায় মিছিল করেছে শিবির নেতাকর্মীরা। এসময় ইটপাটকেল ছুড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক যানবাহন ভাঙচুর করা হয়। অন্যদিকে সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বাসে হরতালকারীরা আগুন দিলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়।

লক্ষ্মীপুরে পিকআপে আগুন, সিএনজি ভাঙচুর

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ার কাশিপুরে শনিবার রাতে একটি মালবাহী পিকআপে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়।

আজ রোববার সকালে শহরের মিয়ার রাস্তার মাথা এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত, শিবির। এ সময় দুইটি সিএনজি অটোরিকসা ভাঙচুর করা হয়। জেলা বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে রিকসা ও সিএনজি চালিত অটোরিকসা চলছে  স্বাভাবিক।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে মিয়ার রাস্তার মাথা এলাকায় জামায়াত শিবিরের ঝটিকা মিছিল ছাড়া ২০দলীয় জোটের নেতাকর্মীদের জেলার কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের মিছিল বা পিকেটিং করার খবর পাওয়া যায়নি।

আড়ি পেতে ২ কোটি তথ্য সংগ্রহ করে জার্মান গোয়েন্দা সংস্থা

teliটেলিফোনে আড়ি পেতে দিনে প্রায় ২ কোটি ২০ লক্ষ তথ্য জোগাড় করে জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি৷ গোয়েন্দাদের নজর এড়ায় না টেক্সক্ট মেসেজও৷

প্রয়োজনে এসব তথ্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং  জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-কে সরবরাহ করা হয়। জার্মানির জাতীয় সাপ্তাহিক জেইটে এই খবর প্রকাশিত হয়েছে৷

জার্মানির পাঁচটি স্থান থেকে এসব তথ্য জোগাড় করা হয় এবং এক সপ্তাহ সংরক্ষণের পর বেশির ভাগ তথ্যেই মুছে ফেলা হয়৷ এর মধ্যে প্রায় এক শতাংশ তথ্য পরবর্তী বিশ্লেষণের জন্য আর্কাইভে রেখে দেয়া হয়।

এ তথ্য সংগ্রহ করার বিষয়টি বিএনডি তথ্য সংরক্ষণ এবং তথ্য স্বাধীনতা বিষয়ক সংস্থা বিএফডিআই’কে অবহিত করেছে কিনা, তা অবশ্য জানা যায়নি৷ আইনগত দিক থেকে এ বিষয়টি বিএফডিআই’কে অবহিত করতে বাধ্য বিএনডি৷

মিরপুরে ‘ক্রসফায়ারে’ শিবিরকর্মী নিহত

marder gunnরাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় পুলিশের কথিত ‘ক্রসফায়ারে’ এমদাদুল্লাহ (২০) নামে এক শিবির কর্মী নিহত হয়েছে। তার বাবার নাম মৃত জামাল উদ্দিন। গ্রামের বাড়ি জামালপুরের বানারিপাড়া।
মিরপুর থানার ডিউটি অফিসার এস আই বজলার জানান, শনিবার রাতে এমাদুল্লাহকে নিয়ে মিরপুর মডেল থানার এসআই কামাল আসামী ধরতে ও বিস্ফোরক উদ্ধারে যান। রাত সাড়ে ১১টার দিকে রুপনগর বেড়িবাঁধের এনা প্রপার্টিজের সামনে পৌছলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল্লাহর মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।

বেনজিমার জোড়া গোলে জয় রিয়ালের

benjimarরিয়াল সোসিয়েদাদের কোচ ডেভিড মোয়েস চেয়েছিলেন রিয়াল মাদ্রিদকে একটা জোর ধাক্কা দিতে ৷কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল৷ ঘরের মাঠে জ্বলে উঠল কার্লো অ্যানসেলোত্তির দল ৷ জোড়া গোল করলেন করিম বেনজিমা ৷পাশাপাশি গোল করলেন জেমস রডরিগেজ ও র্যামোস৷ শনিবার লা লিগার ম্যাচে সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিল অ্যানসেলোত্তির দল ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকার সুবিধা নিতে পারল না মোয়েসের দল ৷ তবে প্রথম গোল অবশ্য সোসিয়েদাদই করে ৷আত্রিজ এক মিনিটে গোল করে মোয়েসের দলকে এগিয়ে দেন ৷তবে দু’মিনিট পরেই রডরিগেজ গোল করে দলকে সমতায় ফেরান ৷ ৩৭ মিনিটে রিয়ালের পক্ষে ২-১ করেন র্যামোস৷ বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল ৷ বিরতির পরে জোড়া গোল করেন বেনজিমা ৷ এরপর অবশ্য আর ম্যাচে ফিরতে পারেনি সোসিয়েদাদ ৷