শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রাজধানীতে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২০কর্মী গ্রেফতার

bnp jamatরাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, বুধবার দিনে ও রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন বিএনপির ও আট জন জামায়াত-শিবিরের। হরতাল ও অবরোধকে কেন্দ্র করে এরা রাজধানীতে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ওমানে আগুনে দগ্ধ হয়ে চার বাংলাদেশিসহ ছয়জন নিহত

omanওমানের বুরাইমি এলাকায় একটি ফার্নিচারের দোকানে আগুনে দগ্ধ হয়ে চার বাংলাদেশিসহ ছয়জন মারা গেছেন। ঘটনার সময় শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। নিহত বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তবে প্রাথমিকভাবে তাদের পুরো পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে।

ওমানের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রবিউল ইসলাম জানান, নিহত চার বাংলাদেশির মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- রুহুল আমিন এবং শিপন, বাকি দুজনের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

ওমানে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বুরাইমির একটি ফার্নিচার তৈরির কারখানায় ঘুমিয়ে ছিলেন বাংলাদেশি ও পাকিস্তানী ছয় নাগরিক। বুধবার ভোরে ওই কারখানায় আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

‘কী ছিল সাগর সরওয়ারের ল্যাপটপে?’

shagor12তিন বছর আগে নৃশংসভাবে খুন হন সাগর সারওয়ার ও মেহেরুন রুনি৷ এই দীর্ঘ সময়ে তদন্তের কূল-কিনারা করতে পারেনি ব়্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী৷ বিভিন্ন সময়ে নানা ইস্যু সামনে এলেও এখন প্রধান আলোচ্য সাগরের ল্যাপটপট দু’টি৷

সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হওয়ার পর বাসা থেকে তেমন কিছুই খোয়া যায়নি৷ শুধু দু’টি মোবাইল ফোন এবং দু’টি ল্যাপটপ পাওয়া যায়নি৷ তাই স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে এখন খোয়া যাওয়া ঐ দু’টি ল্যাপটপ৷

বর্তমানে দেশের অন্যতম আলোচিত এই মামলাটির তদন্ত করছে ‘ব়্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ন’ সংক্ষেপে ব়্যাব৷ তদন্তকারী সংস্থার মুখপাত্র লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘‘তদন্তের শুরু থেকেই আমরা ল্যাপটপ দু’টি খুঁজছি৷ কিন্তু ল্যাপটপের কোনো ‘ক্লু’ পাওয়া যায়নি৷ ফলে গত ৮ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছি৷ তাদের কাছে ল্যাপটপের ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে৷ গত ২৯ জানুয়ারি বিটিআরসি সবগুলো মোবাইল ফোন কোম্পানিকে চিঠি দিয়ে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেলে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে৷ কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মোবাইল ফোন কোম্পানি তথ্য দিতে পারেনি৷”

প্রশ্ন উঠেছে কী ছিল সাগরের ল্যাপটপ দু’টোয়? সাগরের অন্যতম ঘনিষ্ট বন্ধু, একসঙ্গে এনার্জি সেক্টরে একসঙ্গে কাজ করা সহকর্মী এবং বর্তমানে ‘সমকাল’-এর সিনিয়র রিপোর্টার রফিকুল বাসার বলেন, ‘‘সাগর ভাই নিহত হওয়ার ঠিক চার দিন আগে আমার সঙ্গে তার লম্বা সময় আলোচনা হয়েছে৷ আলোচনার বিষয়বস্তু ছিল তাঁর একটি বই৷ এর আগে ‘সাম্প্রতিক’ থেকে সাগর ভাইয়ের একটি বই বের হয়েছে৷ বইয়ের নাম ‘কর্ণেলকে আমি মনে রেখেছি’৷ চার দিন আগের ওই আলোচনায় সাগর ভাই আমাকে বলেন যে, বইটির পরবর্তী সংস্করণের লেখা তাঁর শেষ হয়েছে৷ এবারের বইমেলাতেই বইটা বের করতে চান তিনি৷” বইয়ের বিষয়স্তু সম্পর্কে সাগর ভাই বলেন, পার্বত্য এলাকার আদিবাসীদের নিয়ে তার এই লেখা৷ কয়েকদিনের মধ্যেই পান্ডুলিপি আমার কাছে দিতে চেয়েছিলেন৷ কিন্তু তার আগেই তো তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন৷”

রফিকুল বাসার বলেন, ‘‘বইয়ের পান্ডুলিপি ছাড়াও সাগর ভাইয়ের অভ্যাস ছিল ব্যক্তিগত ডায়েরি লেখা৷ একই সঙ্গে তিনি ব্লগও লিখতেন৷ তাঁর ল্যাপটপ দু’টির মধ্যে একটি বড় সাইজের এবং অপরটি ছোট আকারের৷ বড় ল্যাপটপটি তিনি জার্মানিতে ডয়চে ভেলেতে কাজ করার সময় কিনেছিলেন৷ আর ছোটটি দেশে ফেরার পর কেনেন৷ ছোট ল্যাপটপটি তিনি সব সময় সঙ্গে রাখতেন৷ এছাড়া ল্যাপটপে তাঁর বিভিন্ন সময় করা রিপোর্টগুলোও রেখে দিতেন৷ নতুন কোনো তথ্য পেলেও সঙ্গে সঙ্গে সংযোজন করতেন নিজের ল্যাপটপে৷”

সাগর-রুনি হত্যা মামলার বাদি রুনির ভাই নওশের আলম রোমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘ল্যাপটপের বিষয়টি নতুন কিছু নয়৷ এর আগে ডিবি ও ব়্যাবকে আমরা ল্যাপটপ দু’টির সব কাগজপত্র দিয়েছি৷ আমরা ওই ল্যাপটপ দু’টি সম্পর্কে যা জানি তাও বলেছি৷ কিন্তু ব়্যাব কিছুই করেনি৷ আমাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি৷”

কী ছিল সাগরের ল্যাপটপে, এ বিষয়ে কী কিছু জানেন? এমন প্রশ্নের জবাবে নওশের বলেন, ‘‘সাগর ভাইয়ের ল্যাপটপ দু’টি ছাড়াও ওই বাসায় কিন্তু আরও একটি ল্যাপটপ ছিল৷ সেটি অবশ্য নষ্ট৷ ওই নষ্ট ল্যাপটপটা পাওয়া গেছে৷ শুধু ভালো ল্যাপটপ দু’টি খোয়া গেছে৷ সাগর ভাইয়ের ল্যাপটপে তাঁর সর্বশেষ বইয়ের একটা পান্ডুলিপি ছিল৷ এটি আসলে তার আগের বই ‘কর্নেলকে আমি মনে রেখেছি’-র পরের সংস্করণ৷ এটি পার্বত্য চট্টগ্রাম নিয়ে লেখা৷ এর পাশাপাশি ব্যক্তিগত ডায়েরি ও বিভিন্ন ধরনের ব্লগও লিখতেন সাগর ভাই৷”

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, রশিদ লজ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলার ফ্ল্যাট মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়৷ এ ঘটনায় রুনির ছোট ভাই নওশের আলম রোমান বাদি হয়ে শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা করেন৷ এ মামলাটি বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে ব়্যাব তদন্ত করছে৷- ডিডব্লিউ।

বাংলাদেশের সঙ্কট নিরসনে উদ্যোগ নিয়েছেন বান কি মুন : মুখপাত্র

dojarikবাংলাদেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিসংঘের মহাসচিব বান কি মুন উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন মূখপাত্র স্টিফেন ডোজারিক।

বুধবার স্থানীয় সময় দুপুড় সাড়ে ১২টায় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডোজারিক।

তিনি আরো জানান, বাংলাদেশের স্থিতিশীলতা এবং ইতিবাচক উন্নয়নে জাতিসংঘ মহাসচিব ব্যাক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে মহাসচিব উদ্যোগ গ্রহণ করেছেন।

বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রেস ব্রিফিংয়ে জানতে চান,  বাংলাদেশ এক সঙ্কটময় পরিস্থিতি পার করছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবমাত্রা অতিক্রম করেছে। রাস্তায় অগ্নিসংযোগের ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্যে সংগ্রাম করছে। গত বছরের ৫ জানুয়ারি বাংলাদেশে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পূর্বে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সফর করে কোনো ধরণের সমঝোতা ছাড়াই ফিরে আসেন। ফলে ১৫৪টি আসনে কোনো ধরণের প্রতিদ্ধন্দ্বিতা ছাড়াই ক্ষমতাসীনরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে আসছে। আপনি কি মনে করেন, জাতিসংঘের পক্ষ থেকে শুধুমাত্র উদ্বেগ প্রকাশই যথেষ্ট, নাকি একটি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মূখপাত্র স্টিফেন ডোজারিক বলেন, বাংলাদেশের সঙ্কট নিরসনে জাতিসংঘেরর সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফারনান্দেজ তারানকো জাতিসংঘ মহাসচিবের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। যাতে করে বাংলাদেশ সরকারের সাথে বিষয়টি নিস্পত্তি করা যায়। এছাড়া জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের স্থিতিশীলতা এবং ইতিবাচক উন্নয়নে ব্যাক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ।  বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ন অংশীদার। বাংলাদেশ প্রশ্নে জাতিসংঘ গভীরবাবে উদ্বিগ্ন, বিশেষ করে গত এক বছর ধরে যে সহিংসতা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে সেজন্য।

হাসিনার পদত্যাগ ছাড়া সংকটের সমাধান হবে না: খালেদা

khaledaaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নতুন নির্বাচন ছাড়া বর্তমান সংকটের কোনো সমাধান হবে না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তা যত দ্রুত হবে, ততই সবার জন্য মঙ্গলজনক।

বুধবার টেলিফোনে এএফপিকে ওই সাক্ষাৎকার দেন খালেদা জিয়া।

গত ৩ জানুয়ারি থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকা খালেদা জিয়ার এ সময়ে এটাই কোনো পশ্চিমা মিডিয়াকে দেয়া প্রথম সাক্ষাৎকার।

খালেদা জিয়া বলেন, দেশের বিবেকবোধ সম্পন্ন প্রতিটি মানুষ জানেন যে, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একটিই মাত্র পথ আছে। তা হলো সবার অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক ও অর্থপূর্ণ নির্বাচন। যত দ্রুত তা আয়োজন করা হবে, ততই তা সবার জন্য মঙ্গলজনক হবে। বিলম্ব করা হলে সংকট আরও জটিল আকার ধারণ করতে পারে।

এএফপি তার রিপোর্টে বলেছে, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। আর এ দলের  নেতৃত্বে রয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছাতে চেয়েছিলেন। কিন্তু এ জন্য তিনি যে প্রস্তাব দিয়েছেন এর আগে, সে বিষয়ে কোন সাড়া পাননি।

খালেদা জিয়া বলেন, “আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন হতে হবে আলোচনার মাধ্যমে ও সব দলের ঐকমত্যের ভিত্তিতে। আমরা সেটাই চেয়েছি। সব দলের জন্য যাতে সমান ক্ষেত্র (লেভেল প্লেইং ফিল্ড) তৈরি হয় সে জন্য আমাদেরকে নির্বাচন কমিশন, প্রশাসন ও নির্বাচনী আইন নিয়ে কিছু সিদ্ধান্তে আসতে হবে। কিছুদিন আগে আমরা সাত দফা প্রস্তাব দিয়েছি। কিন্ত তাদের কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাইনি।”
অবরোধের কর্মসূচির সময় পেট্রলবোমা হামলা ও মৃত্যুর জন্য  আওয়ামী লীগকে দায়ী করে খালেদা জিয়া সাক্ষাৎকারে বলেন, “এসব সহিংসতার নেপথ্যে রয়েছে আওয়ামী লীগ। তারাই এ ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা খবরের কাগজে পড়েছি, কীভাবে আওয়ামী লীগ অফিসে পাওয়া গেছে পেট্রলবোমা।”

এএফপি তার রিপোর্টে বলেছে, খালেদা জিয়া দাবি করেছেন, এ বছরের শুরু থেকে বিরোধী দলের ১৮ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার তার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। তিনি সব দলকেই তাদের কর্মকাণ্ড বিবেচনার আহ্বান জানান। বলেন, দেশের জাতীয় স্বার্থের আরও ক্ষতি হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা উচিত।

এএফপির রিপোর্টে বলা হয়, গত বছর একতরফা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হাসিনার ওপর নতুন নির্বাচন দেয়ার জন্য বিভিন্ন দিক থেকে আহ্বান জানানো হচ্ছিল। শেখ হাসিনার ওপর আন্তর্জাতিক চাপকে স্বাগত জানিয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, বিশ্বসম্প্রদায়ের উচিত সরকারের ওপর কঠোর ও অধিক কার্যকর চাপ দেয়া, যাতে তারা সমঝোতা ও সংলাপে আসে।

কেনেডিকে পুতুল পাঠানো জাপানি নারীর সন্ধান

dollযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে প্রায় পঞ্চাশ বছর আগে এক সেট ঐতিহ্যবাহী পুতুল উপহার পাঠিয়েছিলেন জাপানি এক নারী। এতদিন পর অবশেষে তার সন্ধান পেয়েছে জাপানের গণমাধ্যম।

কিয়োদো নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী জাপানের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট কেনেডির কন্যা ক্যারোলিন কেনেডি।

তিনি তার পিতাকে ‘হীনা পুতুল’ উপহার হিসেবে যিনি পাঠিয়েছিলেন তাকে ধন্যবাদ জানানোর জন্য খুঁজে পেতে মিডিয়ার সহায়তা চেয়েছিলেন।

মিসেস কেনেডির ছোটবেলায় খেলার সঙ্গী ছিল ওই পুতুলগুলো। আগামী ৩ মার্চ থেকে শুরু হওয়া পুতুল উৎসবের প্রস্তুতি হিসেবে পুতুলগুলো এখন তার টোকিওর সরকারি বাসভবনে প্রদর্শন করা হচ্ছে।

জাপানের গণমাধ্যম পুতুলগুলোর প্রেরককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

৯২ বছর বয়সী ওই নারীর নাম সুয়াকো মাতসুমোতো। বাস করেন রাজধানী টোকিও থেকে আটশ মাইল দুরের কিতামি শহরে।

বার্তা সংস্থার খবর অনুযায়ী ওই নারী ১৯৬২ সালে প্রেসিডেন্ট কেনেডিকে চিঠি লিখেছিলেন এবং পরে তার সেক্রেটারির কাছ থেকে ধন্যবাদ সূচক চিঠি পেয়ে বিস্মিত হয়েছিলেন। এ ঘটনায় উৎসাহিত হয়ে তিনি ১৫টি পুতুলের একটি সেট কিনেন এবং ডাক মারফত হোয়াইট হাউজের ঠিকানায় পাঠিয়ে দেন।

মিস মাতসুমোতো বলেন, “আমি ভেবেছিলাম এটা হবে একটি সারপ্রাইজ। কারণ এগুলো দামি এবং বিরল”।
তিনি বলেন রাষ্ট্রদূত কেনেডি তাকে ধন্যবাদ জানাতে চেয়েছেন শুনে তিনি খুশী। রাষ্ট্রদূত কেনেডির সাথে দেখা হলে কী বলবেন এমন প্রশ্নের উত্তরে মিস মাতসুমোতো বলেন, “এটি এখন বলবো না ।”সূত্র: বিবিসি

ঘুমের জন্য কতটা সময় নেবেন

sleepশিশুদের বেশি ঘুমানো দরকার, স্বাভাবিকভাবে সেটা দিনে ১৯ ঘণ্টা পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে বয়স অনুযায়ী মানুষের ঘুমের সময়টাও ভিন্ন হবে। অধিকাংশ মানুষ যখন জানে যে তাদের যথেষ্ট ঘুম হচ্ছেনা – কিন্তু সেই যথেষ্ট বলতে কতটা ?

 

ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণা বলছে যে এ প্রশ্নের উত্তর আসলে নির্ভর করে বয়সের উপর। রুটিন না মেনে চলা, অ্যালকোহল বা উত্তেজক কিছু সেবন, যেমন কফি বা কোনো এনার্জি ড্রিঙ্ক, এলার্ম ঘড়ি বা দিনের আলো এমন সব কিছুই প্রাত্যহিক জীবন চক্রকে বাধাগ্রস্ত করতে পারে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বা এনএসএফ বলছে প্রত্যেকের লাইফ স্টাইলই আসলে তার ঘুমের চাহিদা বুঝতে মূল ভূমিকা পালন করে থাকে।

তরুণ বা প্রাপ্তবয়ষ্কদের জন্য ৭-৯ ঘণ্টার ঘুমের পরামর্শ দেয়া হয়েছে।  কিন্তু বয়স অনুসারে ঘুমের প্রয়োজনীয়তা তুলে ধরে পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

• নবজাত শিশু : (৩ মাস পর্যন্ত) ১৪ থেকে ১৭ ঘণ্টা। যদিও ১১ থেকে ১৩ ঘণ্টাও যথেষ্ট হতে পারে। তবে কোন ভাবেই ১৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।
• শিশু (৪ থেকে ১১ মাস) : কমপক্ষে ১০ ঘণ্টা আর সর্বোচ্চ ১৮ ঘণ্টা।
• শিশু (১/২ বছর বয়স):১১ থেকে ১৪ ঘণ্টা
• প্রাক স্কুল পর্ব (৩-৫ বছর বয়স): বিশেষজ্ঞরা মনে করেন ১০ থেকে ১৩ ঘণ্টা।
• স্কুল পর্যায় ( ৬-১৩ বছর) : এনএসএফ’র পরামর্শ ৯-১০ ঘণ্টার ঘুম
• টিন এজ (১৪-১৭ বছর): ৮-১০ ঘণ্টার ঘুম প্রয়োজন।
• প্রাপ্ত বয়স্ক তরুণ (১৮-২৫ বছর): ৭-৯ ঘণ্টা ঘুমানো উচিত।
• প্রাপ্ত বয়স্ক (২৬-৬৪ বছর): প্রাপ্ত বয়স্ক তরুণদের মতোই।
• অন্য বয়স্ক ( ৬৫ বা তার বেশি বছর): ৭/৮ ঘণ্টার ঘুম আদর্শ। কিন্তু ৫ ঘণ্টার কম বা ৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।

এনএসএফ’র ঘুম বিশেষজ্ঞরা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে করণীয় সম্পর্কে একটা তালিকাও প্রকাশ করেছেন। এক্ষেত্রে তারা প্রথমেই ঘুমকে অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন। একই সাথে তারা বলছেন নীচের টিপসগুলোও গুরুত্বপূর্ণ হতে পারে ঘুমের জন্য। নিদ্রাহীনতা স্বাস্থ্য ও কাজের ক্ষতি করতে পারে।

• ঘুমের নির্ধারিত সময় মেনে চলা
• নিয়মিত ব্যায়াম
• বেডরুমের আদর্শ তাপমাত্রা, সাউন্ড ও লাইট
• আরামদায়ক বিছানা ও বালিশ
• অ্যালকোহল ও ক্যাফেইন না নেয়া
• শয্যায় যাওয়ার আগে ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ করা

সূত্র: বিবিসি

আইএসের বিরুদ্ধে অভিযানের জন্য ওবামার প্রস্তাব

obama21আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে তিন বছরের জন্য সামরিক হামলা চালানোর ব্যাপারে কংগ্রেসে অনুমোদন চেয়েছেন।

মি ওবামা বলেছেন, ইসলামিক স্টেটকে নিশ্চিহ্ন করে দেয়াই এখন লক্ষ্য। আইএস জঙ্গিরা অবশ্যই পরাজিত হবে।

ইরাক ও সিরিয়ার আইএস যোদ্ধাদের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন চাওয়ার পর হোয়াইট হাউজে দেয়া বক্তৃতায় মি ওবামা বলেন, “এই প্রস্তাবের মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য পরিষ্কারভাবেই প্রতিফলিত হচ্ছে। আর তা হলো আইএসকে নিশ্চিহ্ন করে দেয়া”।

ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের একটি অভিযান এখন অবশ্য চলছে, তবে তা চলছে প্রেসিডেন্টের সংবিধিবদ্ধ একক ক্ষমতাবলে।

“একটি ব্যাপক ও সমন্বিত কৌশলের মাধ্যমে ইরাক ও সিরিয়ায় আইএস যোদ্ধাদের বিরুদ্ধে স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা ও প্রশিক্ষণ দেয়া হবে। সিরিয়ার বিরোধীদেরও অন্তর্ভূক্ত করা হবে। ওই অঞ্চলে আইএস বাহিনীর হামলা প্রতিহত করতে হবে” উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা প্রশাসনের এ্রই পরিকল্পনায় সীমিত আকারে স্থল হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে, তবে  ওবামা বলছেন, মধ্যপ্রাচ্যে আরো একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে যেতে চাইছে না তার দেশ। তবে আইএস বাহিনীকে দমনে সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন। এজন্য আইন প্রণেতাদেরকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

আইএস যোদ্ধাদের দমন করতে ২০১৪ সাল থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক অভিযানে সামরিক বাহিনী মোতায়েনের জন্য কংগ্রেসের অনুমোদন চাওয়ার পর এই প্রথম অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট একই ধরনের অনুমোদন চাইলেন ।- বিবিসি

টকশোতে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

hasina parlamentযারা টেলিভিশনের টক শোতে ‘উসকানিমূলক’ কথা বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

যারা টক শোতে নাশকতার পক্ষে ‘সুড়সুড়ি’ দেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, হাজি সেলিমের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “যারা টক শোতে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন, তাদের মনিটর করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। তাদের ব্যাপারটাও আমরা দেখব। তবে সরকারের সমালোচনা করা যাবে।”

প্রধানমন্ত্রী বলেন, “যারা টক শোতে নানান কথা বলেন, তাদের বলতে চাই, তারা কি একবারও বার্ন ইউনিটে পোড়াদের দেখতে খোঁজ নিয়েছেন, দেখতে গিয়েছেন?”

প্রধানমন্ত্রী বলেন, “প্রাইভেট চ্যানেলগুলো থেকে টক শোয়ের মাধ্যমে তারা পেট্রলবোমা মারা বন্ধ করতে বলুক। তারা ভাবছে, কয়েক দিন পর কিছু একটা হবে। কী হবে? অন্যর ওপর নির্ভর না করে নিজেরা কিছু করেন।”

শেখ হাসিনা বলেন, “পেট্রলবোমায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তা দেওয়া হবে। মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। খেটে খাওয়া মানুষের জন্য কাজ করব। দেশের অন্য হাসপাতালে টাকা পাঠানো হচ্ছে। মানুষ পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে, সেদিকে তার (খালেদা) খেয়াল নাই।”

আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর ড. কামাল হোসেন ও মাহামুদুর রহমান মান্নার খালেদা জিয়ার বাসায় শোক জানাতে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তারা শোক জানাতে গেলেন, এসএসসি পরীক্ষার এক দিন আগে। আমি ভেবেছিলাম তারা পরীক্ষার সময় হরতাল–অবরোধ প্রত্যাহারে খালেদা জিয়াকে অনুরোধ করবেন। কিন্তু না, হরতাল প্রত্যাহারের কথা তারা বললেন না, বার্ন ইউনিটে পুড়ে যাওয়া মানুষের কথা একটিবারও তারা বললেন না।”

এর আগে আবদুল মতিন খসরুর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের মানুষ কী অপরাধ করেছে? মানুষ শান্তিতে থাকতে পারবে না। ছোট ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে না। পেট্রলবোমার ভয়ে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। একটা বছর মানুষ শান্তিতে ছিল, মানুষের শান্তি দেখে খালেদা জিয়া অশান্তিতে থাকেন। এগুলোর জন্য উনার বিচার হবে।”

বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি ও জামায়াত যা করছে, তা কোনো রাজনীতি না। এত মানুষ কষ্ট পাচ্ছে, তার (খালেদা জিয়া) কোনো কষ্ট নাই। নিজের ঘর ছেড়ে উনি কার্যালয়ে আছেন, আবার কাঁটাতার দিয়ে নিজেকে সুরক্ষিত করছেন জনরোষ থেকে বাঁচার জন্য। মানুষ আক্রমণ করতে পারে ভেবে উনি নিজেকে সুরক্ষিত করছেন। উনি জঙ্গিনেতা, উনি দস্যুবৃত্তি করে বেড়াচ্ছেন। বাংলা ভাই উনার সৃষ্টি, বাংলা ভাইয়ের মা খালেদা। বাংলাদেশকে ধ্বংস করতে চান উনি। খালেদা জিয়া যা করছেন, এটা রাজনীতি নয়।”

প্রধানমন্ত্রী বলেন, “যারা পেট্রলবোমা ছুড়ছে তাদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করা হবে।”

শেখ হাসিনা বলেন, “খালেদা জিয়ার মানুষ খুনের ব্যাপারে আগ্রহ আছে। ভোটেই তার সমস্যা, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে আমি ফোন করেছিলাম। আমরা সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাই। সে সরকারে তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চান, সেটা দিতেও রাজি ছিলাম। কিন্তু দেশবাসী জানে ফোনে উনি কী বলেছেন। আসলে খালেদা জিয়ার নির্বাচনে না যাওয়ার কারণ একটাই, জামায়াত নিবন্ধিত দল না হওয়ায় নির্বাচন করতে পারবে না। তাই উনিও যাবেন না।”

ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী রুহী

ruhiবেশ ব্যস্ত এবং ভালো সময় কাটাচ্ছেন অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী। রুহী অভিনীত ‘জিরো ডিগ্রি’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। এ ছবিতে মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সঙ্গে ছিলেন জয়া আহসানও। এরই মধ্যে ছবিটি বেশ আলোচনায় চলে এসেছে। পাশাপাশি দর্শকদের বাহবা কুড়াচ্ছেন রুহী। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার দ্বিতীয় ছবি। তার অভিনীত প্রথম ছবি ‘সংগ্রাম’ গত বছর মুক্তি পেয়েছিল।

মজার ব্যাপার হলো, গেল শুক্রবারই কলকাতায় মুক্তি পেয়েছে রুহী অভিনীত ছবি ‘গ্ল্যামার’। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় এতে তার সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি এরই মধ্যে বেশ আলোচনায় চলে এসেছে। প্রশংসিত হয়েছে রুহীর অভিনয়।

শুক্রবার সকালে তিনি জিরো ডিগ্রি ছবিটি উপভোগ করেছেন। বিকালেই কলকাতায় উড়াল দিয়েছেন ‘গ্ল্যামার’-এর প্রিমিয়ারে অংশ নিতে। ওপার বাংলার ২৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।

সব মিলিয়ে রুহী বেশ সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দুই বাংলার শিল্পী-কলাকুশলী-নির্মাতা-দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন সমান তালে। খুব শিগগিরই নতুন ছবির শুটিংয়ে অংশ নেবেন এই লাস্যময়ী তারকা।