শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রাজধানীতে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী গ্রেফতার

arrest28ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।

শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে এই গ্রেফতারের কথা জানানো হয়।

এসএমএসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন বিএনপির এবং অপর ১৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

রাজশাহীতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

train mরাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিতনগরে রেললাইনের ফিসপ্লেট খুলে নেয়ায় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলার ললিতনগর রেলস্টেশনের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে। ফলে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, কে বা কারা ফিসপ্লেট খুলে রাখায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ললিতনগর স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনার পর আমনুরা স্টেশন থেকে উদ্ধারকারী একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কাজ শুরু করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা বিকল্প উপায়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বরগুনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

cross fieeবরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোজাম্মেল হক নামে এক ব্যক্তি নিহত এবং ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত মোজাম্মেল হকের বাড়ি উপজেলার টিকিকাটা গ্রামে।

শুক্রবার রাত সোয়া ২টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে আমজেদ প্যাদার পরিত্যক্ত বাড়িতে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত মোজাম্মেল হক ডাকাত দলের সর্দার ছিলেন।

জানা যায়, রাতে আমজেদ প্যাদার পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় গোপনে সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দার মোজাম্মেল মারা যায়।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৬ ডাকাতকে আটক এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৫টি ককটেল ও বন্দুকের কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।

আটককৃতরা হলেন- জহিরুল (৩৫), আনসার (৩০), নাসির (২৫), মাসুম (২৫), হানিফ (২৫) ও বাচ্চু (৩৫)।

মোহাম্মদপুর বাসে ককটেল, আহত ৩

cocktel5২০ দলের টানা অবরোধের ৪১তম দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।  এতে তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল ছয়টার দিকে বেড়িবাঁধ এলাকার  লোহার গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম, হিরা মিয়া ও  মোজাম্মেল হক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন-নুরুল ইসলাম, হিরা মিয়া ও মোজাম্মেল হক। আহত  অবস্থায় সকাল সাতটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

পুরুষই প্রথম প্রেম জানাক, চায় নারীরা

love140প্রেমের ক্ষেত্রে বেশিরভাগ নারীর মত যে পুরুষ সঙ্গীটিই প্রথমে প্রেমের কথা জানাবেন৷ অনেকে আবার পুরুষের প্রেম নিবেদনকেই নিয়ম বলে ভাবেন৷ সাধারণত যেকোনো সিনেমাতেও প্রেমের বিষয়ে অগ্রণী ভূমিকায় থাকেন পুরুষই৷ নায়িকা হিরোকে প্রোপোজ করছেন এমন খুব কম ছবিতই দেখা গিয়েছেন৷ কিন্তু প্রশ্নটা একটু আলাদা৷ প্রেমের ক্ষেত্রে মহিলারা প্রথমে তাদের মনের কথা মনের মানুষটিকে জানান না কেন? কি কারণে মনে মনে ভালোবাসলেও মনের কথা মুখে আনতে এত দ্বিধা নারীর মনে? আসলে প্রেম নিবেদন করার প্রাকাল্লে মেয়েদের মনে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে যে মেয়েরা চাইলেও প্রথম প্রেম নিবেদন করতে পারেন না৷

প্রেম নিবেদন করার আগে রিজেক্ট হওয়ার ভয়টা সক্কলেরই থাকে৷ কিন্তু মেয়েদের কাছে সেটা অন্যধরণের৷ আসলে কোনো ছেলের কাছে রিজেক্ট হওয়ার বিষয়টা মেয়েরা মেনে নিতে পারেন না৷ তাই ছেলেটি যদি না বলে দেয় এই ভয়েই মেয়েরা আর প্রেম নিবেদনের দিকে এগোন না৷

একটা সকলে সকলেই জানেন, তা হলো মেয়েদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেয়েরাই হয়৷ তাই যাকে প্রেম নিবেদন করতে যাচ্ছি তার যদি প্রেমিকা থাকে, এই ভয়েই মেয়েরা প্রেম নিবেদনের সাহস পান না৷ কারণ এক্ষেত্রে সকলে বলতে পারেন, ইচ্ছে করেই মেয়েটি ঘর ভাঙতে চাইছেন৷ অন্যদিকে ছেলেটির প্রেমিকার কানে একথা গেলে যুদ্ধ বেধে যাবে৷ এই ভয়েই অনেক মেয়ে ভালোবাসার কথা পুরষ সঙ্গীকে বলতে চান না৷

প্রেমের ক্ষেত্রে অন্তত মেয়েদের চাইতে ছেলেদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকে৷ ছেলেদের আর কিছু থাকুক বা না থাকুক কেবলমাত্র আত্মবিশ্বাসে ভর করেই একটি ছেলে একটি মেয়েকে প্রেম নিবেদন করতে পারে৷ কিন্তু মেয়েরা আত্মবিশ্বাসের অভাবেই এ বিষয়ে মার খান৷

বর্তমান প্রজন্মের মেয়ের একটু বেশিই স্বাধীনচেতা৷ সেই কারণে তারা ভাবেন, প্রেম শুরু করার পর যদি তার স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু হয়৷ একথা না মানলেও একটি পুরুষই নারীকে দমিয়ে রাখার চেষ্টা করেন৷ এই কারণে প্রেম নিবেদনেও পিছিয়ে আসেন মেয়েরা৷

ছেলেরা কোনো মেয়েকে প্রোপোজ করছেন এটা যতটা স্বাভাবিক একজন মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করবে সেটা আমাদের দেশে এখনও ততটা স্বাভাবিক নয়৷ সেকারণেই যেকোনো মেয়ে ভাবে, প্রপোজ করলে ছেলেটি যদি তাকে বেহায়া ভাবে?

অতীত সকলের জীবনেই বর্তমান৷ কিন্তু অতীতের পিছুটান অত্যন্ত বেদনাদায়ক৷ দুজনের ব্রেকআপ হওয়ায় পরেও অনেকে নতুন সম্পর্কে জড়াতে ভয় পান৷ অনেক মেয়েই ভাবেন নতুন কাউকে প্রপোজ করতে গেলে কোনো ভাবে যদি তার প্রাক্তন প্রেমিক নতুন প্রেমিকের বন্ধু হয়? এই কারণেই অনেকে প্রোপোজের দিক থেকে পিছিয়ে আসেন৷

দুই নেত্রী বাংলাদেশকে প্রায় ব্যর্থ রাষ্ট্র করছেন: স্টেটসম্যান

statesmanবাংলাদেশ আজ প্রাণঘাতী মৃত্যুর ককটেল আর অনিশ্চিত গণতন্ত্রের সাক্ষ্য বহন করছে। সংঘাত যত বৃদ্ধি পাচ্ছে, আওয়ামী লীগ-বিএনপি উভয়পক্ষের মনোভাবও কঠোর হচ্ছে। উভয় নেত্রী তাদের নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য উদ্বিগ্ন।  দুই নেত্রী তাদের লক্ষ্য অর্জন করুন বা না করুন, বহির্বিশ্বের দৃষ্টিতে তারা বাংলাদেশকে প্রায় ব্যর্থ এক রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়েছেন।

ভারতের দ্য স্টেটসম্যান পত্রিকার এক সম্পাদকীয়কে এসব কথা বলা হয়েছে। `মৃত্যু ও গণতন্ত্র’ শীর্ষক ওই সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, আংশিক উগ্র ও তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মৌলিক ঝুঁকি রয়েছে। বাংলাদেশ জুড়ে বিরোধীদের প্রতিবাদে যেমনটা দেখা যাচ্ছে, একই সঙ্গে হত্যার অভিযোগে উসকানিদাতাদের বিচার করতে সমানতালে দৃঢ় সংকল্প রয়েছে সরকারের।

বস্তুত, উভয়পক্ষই জানুয়ারি থেকে ‘ওভারড্রাইভ’-এ চলে গেছে। প্রহসনের এক নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এক বছর পূর্ণ করার পর থেকে এ পরিস্থিতির সূত্রপাত। বিএনপির নির্বাচন বর্জনে তাদের সহজ জয়টা ছিল লক্ষণীয়। আজ দেশটি প্রাণঘাতী মৃত্যুর ককটেল আর অনিশ্চিত গণতন্ত্রের সাক্ষ্য বহন করছে; যা এ মাসের ২১ তারিখ মহান একুশে উদযাপনকেও নিশ্চিতভাবে বিষণ্নতায় ঘিরে ফেলেছে। কলকাতা ও ঢাকার মধ্যকার মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা অলৌকিকভাবে বেঁচে যান যখন দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান প্রতীক- বিরোধীদের পেট্রলবোমা হামলার শিকার হয়েছিল। ঢাকার উদ্দেশে যাত্রা করা বাসগুলোর ওপর একই রকম বোমা হামলায় ইতিমধ্যে যথেষ্ট মানুষের প্রাণহানি হয়েছে।

একদিকে যেমন সহিংস বিশৃঙ্খলা বেড়ে চলেছে, অপরদিকে আওয়ামী লীগ-বিএনপি উভয়পক্ষেরই মনোভাব কঠোর হয়েছে। কোনো পক্ষই সমঝোতার চেষ্টা করতে প্রস্তুত নয়।

চলমান সহিংসতার সব থেকে পীড়াদায়ক বিষয় হলো- শিশুসহ নিরপরাধ ব্যক্তিদের জীবন্ত অগ্নিদগ্ধ করার বিষয়ে বিএনপির কোনো বিবেকের অস্বস্তিবোধ নেই। একইভাবে, ধ্বংস করার জন্য প্রয়োজনে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগে আওয়ামী লীগের তাড়না প্রতিফলিত হয়েছে সপ্তাহান্তে। হাসিনা সরকার সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের বিষয়টি চিন্তা-ভাবনা করছে। নিবিড় পর্যবেক্ষণে দেখা যায়, বেগম জিয়ার দল ইসলামপন্থিদের প্রত্যক্ষ সমর্থন নিয়ে হাসিনার সরকারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে রাজনৈতিক আন্দোলনে রয়েছে।

গত দুই দশকে দুই নেত্রীই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন; মাঝে-মধ্যে সামরিক হস্তক্ষেপে বাধাগ্রস্ত হয়েছেন। এমনকি সর্বশেষ নির্বাচনও সেনার বন্দুকের ছায়ায় অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়া কিছু মাত্রায় ছলনার নির্বাচনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। কিন্তু এক বছরের ভঙ্গুর শান্তির পর কোন বিষয়গুলো এমন উত্তেজনা আর সহিংসতা উসকে দিল তা নিয়ে না ভাবাটা কঠিন। প্রধানমন্ত্রী এটা না জ্ঞাত হয়ে পারেন না যে, এ আন্দোলনের একমাত্র লক্ষ্য হলো তার উচ্ছেদ… ফান্ডামেন্টাল কোনো এজেন্ডা অবলম্বন নয়। অতএব, যখন তিনি সন্ত্রাসবিরোধী আইন আর সম্ভাব্য মৃত্যুদণ্ডের বিধান নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন তিনি কোনো না কোনোভাবে রাজনৈতিক আন্দোলন আর ইসলামপন্থি সন্ত্রাসবাদের মধ্যকার গুরুতর পার্থক্য উপেক্ষা করছেন। উভয় নেত্রী তাদের নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য উদ্বিগ্ন। হিউম্যান রাইটস ওয়াচ যেটাকে ‘সাইকেল অব ভায়োলেন্স’ বলে আখ্যা দিয়েছে, উভয় নেত্রী তার সমাপ্তি টানার লক্ষ্যে স্বপ্রণোদিত হয়ে সামান্যই পদক্ষেপ নিয়েছেন। দুই নেত্রী তাদের লক্ষ্য অর্জন করুন বা না করুন, বহির্বিশ্বের দৃষ্টিতে তারা বাংলাদেশকে প্রায় ব্যর্থ এক রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়েছেন।

২০ দলের বিক্ষোভে বাধা দেবে পুলিশ

20 dolবিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটকে আজ শনিবার বিক্ষোভ মিছিল করতে দেবে না সরকার। সরকারি দল ও পুলিশের সূত্র বলছে, এ ধরনের কর্মসূচি নিয়ে তাদের রাজপথে নামতে দেওয়া হবে না। কারণ আন্দোলনের নামে নাশকতা চলছে।

টানা ৩৯ দিনের অবরোধের মধ্যে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছে জোট। তবে ঢাকা মহানগরের কোথায়, কখন মিছিল হবে, তা বলা হয়নি। এ জন্য পুলিশের অনুমতিও চাওয়া হয়নি। জনসভা ও মাইক ব্যবহারের জন্য পুলিশের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সাধারণত রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিলের জন্য কোনো অনুমতি চায় না।

সরকার ও পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজধানীসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি বলেছে, বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হলে কাল রোববার থেকে ‘সর্বাত্মক’ হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলটি আইন অমান্য করা এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করারও হুমকি দিয়েছে।  শুক্রবার দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এ হুমকি দেন।

এ ছাড়া আওয়ামী লীগের যেসব নেতা-মন্ত্রী ও পুলিশের কর্মকর্তা আন্দোলনকারীদের ‘এনকাউন্টার’ ও ‘ক্রসফায়ারে’ হত্যার কথা বলেছেন, তাদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা হবে।

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পারায় ৬ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি দেয় ২০-দলীয় জোট। অবরোধের মধ্যে ছয় দফায় বিভিন্ন মেয়াদে দেশব্যাপী হরতালও দেওয়া হয়।

২০-দলীয় জোটকে বিক্ষোভ করতে দেওয়া হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  বলেন, ‘আমরা তাদের বিক্ষোভ করতে দেব কি না, সেটা বড় বিষয় নয়। তারা বিক্ষোভের জন্য লোক পাবে কি না, সেটা বড় বিষয়।’ তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে কোনো বাধা নেই। তবে নাশকতার চেষ্টা করা হলে চরম শাস্তি ভোগ করতে হবে।

বিক্ষোভ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে। গতকাল ও আগের দিন রাজধানীর পল্টন এলাকার বিভিন্ন বহুতল ভবনে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে। পুরানা পল্টনের আল-রাজি কমপ্লেক্সের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ভবনের সিঁড়ি ও লিফটের গোড়ায় সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা অবস্থান নেন। তারা আগন্তুকদের এই ভবনে কেন এসেছেন, কার কাছে এসেছেন, কোন অফিসে কাজ করেন-এ ধরনের নানা প্রশ্ন করেন।

শ্রীলঙ্কাকে ৩৩২ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

newziland14অনুমিত চিত্র দিয়েই শুরু হয়েছে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের মাঠের লড়াই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে কন্ডিশনে সংগ্রাম করতে হচ্ছে উপমহাদেশের দেশগুলোকে।শনিবার ক্রাইস্টচার্চ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের ফোয়ারা বইয়ে দিয়েছে স্বাগতিক কিউইরা। কেউ সেঞ্চুরি না করলেও তিন হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩১ রানের বিশাল স্কোর গড়েছে নিউজিল্যান্ড।

টসে হেরে ব্যাট করতে নেমে ১১১ রানের ওপেনিং জুটি ভালো শুরু এনে দেয় কিউইদের। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৪৯ বলে ৬৫ রান (১০ চার, এক ছয়) করে আউট হলে স্বস্তি ফিরে লঙ্কান শিবিরে। গাপটিল ৪৯, উইলিয়ামসনরা ৫৭ রান করলেও বোলারদের উপর চড়াও হননি।তবে শেষ দিকে কোরি অ্যান্ডারসন শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। তার ঝড়ো ব্যাটিংয়েই স্বাগতিকদের রানটা তিনশো ছাড়িয়েছে। ৪৬ বলে ৭৫ রান করেছেন তিনি ৮টি চার ও ২টি ছয়ে। এলিয়ট ২৯, রনকি অপরাজিত ২৯ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে লাকমল-জীবন মেন্ডিস ২টি করে উইকেট নেন। হেরাথ-কুলাসেকেরাও ১টি করে উইকেট পান। শ্রীলঙ্কার ভরসা পেসার মালিঙ্গা জ্বলে উঠতে পারেননি। ১০ ওভারে ৮৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

‘অনলাইনেও নিবন্ধন করতে পারবেন সৌদি গমনেচ্ছুরা’

online saudiএখন থেকে অনলাইনেও নিবন্ধন করতে পারবেন সৌদি আরবসহ বিভিন্ন দেশে গমনেচ্ছুরা। বিদেশ গমনেচ্ছুরা বিএমইটির ওয়েবসাইটের (www.bmet.gov.bd) মাধ্যমেও অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এছাড়া অফিস চলাকালীন সময়ে জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর(বিএমইটি) অধীনে সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। এজন্য তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। বিদেশ গমনেচ্ছুরা বিএমইটির ওয়েবসাইটের(িি.িনসবঃ.মড়া.নফ) মাধ্যমেও অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

এদিকে, নিবন্ধন ফরম জমা দিতে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ভিড় করেছেন সৌদি আরব গমনেচ্ছুরা। সেখানে হাজারো মানুষের ভিড়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। সৌদি গমনেচ্ছুদের ভিড় প্রবাসী কল্যাণ ভবন থেকে পূর্বে রমনা থানা ও পশ্চিমে টেলিযোগাযোগ ভবন পর্যন্ত বিস্তৃত হয়েছে।

সৌদি আরব গমনেচ্ছু হাজার হাজার মানুষের চাপ সামাল দিতে পারছেন না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, সৌদি সরকারের সঙ্গে গত মঙ্গলবার বাংলাদেশ সরকারের একটি চুক্তি সই হয়। এই চুক্তির মাধ্যমে দীর্ঘ প্রায় ৭ বছর পর সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হল বাংলাদেশের জন্য। চুক্তি অনুযায়ী আপাতত শুধু ৮০০ রিয়াল (প্রায় সাড়ে ১৬ হাজার টাকা) বেতনে গৃহকর্মী (নারী) নেবে সৌদি আরব। এর পর ধীরে ধীরে মালী ও দারোয়ানসহ অন্য ১১টি গৃহস্থালির কাজে কর্মী নেবে তারা।

পর্দা উঠলো বিশ্বকাপের

worldcupঅপেক্ষার প্রহর শেষ হলো। পর্দা উঠলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। শনিবার ১৪ দলের ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় বর্ণিল উদ্বোধনীতে পর্দা উঠল বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের। একই সময়ে দুই আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলছে উদ্বোধনী অনুষ্ঠানটি

অস্ট্রেলিয়ার উদ্বোধনী অনুষ্ঠানটি চলছে মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে। অন্যদিকে নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানটির ভেন্যু ক্রাইস্টচার্চ।

তবে ক্রাইস্টচার্চে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও আসল উদ্বোধনী অনুষ্ঠান হবে অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোল থেকে সেটি গোটা বিশ্বে সম্প্রচার করা হবে।

এদিকে মেলবোর্নের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৪ দলের অধিনায়কের সঙ্গে থাকবেন ক্রিকেটের সাবেক ও বর্তমান অনেক তারকা। তাছাড়া উদ্বোধনী সেই মাহেন্দ্রক্ষণ মাতাতে মঞ্চে উপস্থিত থাকবেন  জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই। এরপর প্রথাগত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্বকাপের দুই আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। তারপর থাকবে আতশবাজির চোখ ধাধানো প্রর্দশনী।

প্রসঙ্গত, এর আগ ১৯৯২ সালে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২৩ বছর পর আবার যৌথভাবে এই আসরের আয়োজন করতে পারায় উদ্বোধনী অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টা কোনো কমতি নেই এই দুই আয়োজক দেশের।