শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ঢাকার রিকশায় চড়তে চান মমতা

momta18২০ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকার ভাষা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ দেখবেন অমর একুশে ভাষা শহীদদের স্মরণে রাতভর চলা অনুষ্ঠান৷ তিন দিনের সফরে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি৷ দু’দেশের সম্পর্ক আরও ভালো করতে উদ্যোগ নেবেন৷

বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিনের সফরে ঢাকায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু-সহ ৩৩ সদস্যের প্রতিনিধি দল৷ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ থাকবেন ঢাকায় ভারতীয় দূতাবাসের পদস্হ কর্মকর্তারা৷

পরের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সেখানে অতিথি আপ্যায়নের পাশাপাশি সৌজন্য সাক্ষাতে হাসিনা তুলবেন অমীমাংসিত তিস্তার পানি বণ্টনের প্রসঙ্গটি৷ বলবেন বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ তিস্তার পানি আর একটু না পেলে খুব সমস্যায় পড়ছেন৷ জলের অভাবে চলন বিল শুকিয়ে যাচ্ছে৷ দীর্ঘদিন ধরে বাংলাদেশের চাওয়া স্হল সীমাম্ত চুক্তির বিষয়ে সম্মতি দেওয়ায় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবেন হাসিনা৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার শেখ হাসিনার বাবা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ সে বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানাবেন হাসিনা৷ বলবেন দুই বাংলার সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের মানুষের অকুন্ঠ সহায়তার কথা৷ ওই সময়ই মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় এসে বঙ্গবন্ধুর নামাঙ্কিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ার উদ্বোধনের আমন্ত্রণ জানাবেন৷ ওই দিনই বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলি মমতা ব্যানার্জির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন৷ ২০ তারিখেই বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি রাতে তার সঙ্গে শহিদ মিনারে যাবেন৷ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন৷ বৈঠক হতে পারে বাংলাদেশ বণিকসভার প্রতিনিধিদের সঙ্গেও৷ পরিকল্পনায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ঘুরিয়ে দেখানোর৷ বাংলাদেশের সাংসদদের সঙ্গে সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী ঢাকার পথে রিকশা চড়ে ঘুরে বেড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন৷ ঢাকার পথে সুসজ্জিত রিকশায় করে ঘোরানোর পরিকল্পনা রয়েছে৷ একুশে স্মরণে ঢাকায় এখন চলছে বইমেলা৷ সেই বইমেলায়ও যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ তবে বাংলাদেশ এখন রাজনৈতিক কারণে উত্তপ্ত৷ ঢাকার পথে যখন তখন বাস, অটো, গাড়ি পুড়ছে৷ সেই জন্য মুখ্যমন্ত্রীর ঢাকা সফরের সফর সূচিতে কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে৷ ২১ তারিখে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসবেন৷

শিক্ষার্থীদের নিয়ে খালেদার কার্যালয়ের সামনে সাংসদ আবুল কালামের অবস্থান

bnfহরতাল- অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

রোববার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছে।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী ইমন, আব্দুল্লাহ, রাব্বী, ইয়ামিন , ফাহিম, নয়ন, সাকিব, মাহবুব, হাদি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর দলীয় ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে।

এ সময় বিএনএফের চেয়ারম্যান ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য এস এম আবুর কালাম আজাদ বলেন, হরতাল –অবরোধে  জনজীবনে অশান্তি ও নাশকতা না হলে আমি রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতাল-অবরোধের পক্ষে থাকতাম। যদি খালেদা জিয়া নিশ্চয়তা দিতে পারে কারো জীবন হানি ঘটবে না তাহলে আমি হরতাল-অবরোধের পক্ষে।

তিনি বলেন, “শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি তার কর্মী হিসেবে আজ বিএনপির কার্যালয়ের সামনে হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে আসছি। খালেদা জিয়া দেশের ও জনগণের কথা ভেবে হরতাল অবরোধ প্রত্যাহার করবে।”

সংসদ সদস্য কালাম বলেন,  “হরতাল- অবরোধে নাশকতা চলছে। নাশকতা যারাই করুক চিহিত করা যাচ্ছে না ।  আমি শুনেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসহযোগ আন্দোলনের কথা ভাবছেন। তাই অসহযোগ আন্দোলনে যাওয়ার আগে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন । জনগণের বিরুদ্ধে কর্মসূচি প্রত্যাহার করুন।”

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

arrest28হরতাল ও টানা অবরোধে নাশকতা এড়াতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার গভীররাত থেকে রোববার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, আটক ব্যক্তিদের মধ্যে নয়জন বিএনপির ও সাতজন জামায়াতের কর্মী।

দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন জানান, নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অবহ্যাত থাকবে।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ আটক ২

arrestজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে একটি বিদেশি রিভালবার ও ২৬ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো- বগুড়ার সূত্রাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম (৩৯) এবং শাহজাহানপুর উপজেলার ফুলতলি এলাকার মৃত খয়বর হোসেনের ছেলে মেহবুবুর রহমান লিটু (৪০)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি জার্মাানীর তৈরি রিভালবার, ২৬ রাউন্ড গুলি, ২ পিস ইয়াবা, ৬৩ হাজার ৫০০ টাকা, একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল সেটসহ একটি হত্যা মামলার আসামিসহ ২ জনকে আটক করেছে।

আটক মেহবুবুর রহমান লিটুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে এবং সে উক্ত মামলার পলাতক আসামি।

আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানার মামলা ১৮৫৭ সালের অস্ত্র আইনের ১৯ এর ৯ (ক) ও ৯ (চ) এবং ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ব ইউক্রেনে অস্ত্র বিরতি চুক্তি কার্যকর

ucren15পূর্ব ইউক্রেনে একটি নতুন অস্ত্র বিরতি চুক্তি কার্যকর হয়েছে, যা দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী উভয় পক্ষই মেনে চলছে বলছে খবরে জানা যাচ্ছে। অস্ত্র বিরতি কার্যকর হওয়ার পরই দোনেটস্ক, লুহানস্ক এবং ডেবাল্টেসভ শহরেগুলোতে চলা সহিংসতার মাত্রা কমে এসেছে।

দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, তিনি তার বাহিনীকে অস্ত্র বিরতি মেনে চলার আদেশ দিয়েছেন। তবে, বিদ্রোহীরা অস্ত্র বিরতির শর্ত ভঙ্গ করলে সরকারি বাহিনীও আর তা মেনে চলবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে অস্ত্র বিরতির চুক্তি বলবত করা না হলে, সামরিক আইন জারি করার হুঁশিয়ারি দেন পেত্রো পোরোশেঙ্কো।

এর আগে সহিংসতা চলার প্রেক্ষাপটে বিদ্রোহীরা বলেছিল অস্ত্র বিরতি নিয়ে যে চুক্তি হয়েছে, ডেবাল্টেসভ শহর এই যুদ্ধবিরতির আওতার বাইরে থাকায় সেখানে যুদ্ধ চলছে। এ ছাড়া মারিওপোলেও বিচ্ছিন্নতাবাদীরা হামলার তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে।

নড়াইলে আ.লীগ কার্যালয়ে আগুন

fire31ড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা দিঘলিয়া বাজারে অবস্থিত ওই কার্যালয়ে আগুন দেয়।

জানা যায়, গভীর রাতে আগুন দেখে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে। তবে ততোক্ষণে কার্যালয়টি পুড়ে যায়। এ সময় পাশের এক চাটাই ব্যবসায়ীর লক্ষাধিক টাকার চাটাই পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে রবিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

pabnaপাবনায় আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৫টি বাড়িঘর ভাঙচুর ও মহিলাসহ সাতজন আহত হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে সবুজ ও মামুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা  ঘটে। এ সময় সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় মামুন ও সবুজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উভয় গ্রুপের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ও বগুড়ায় পুলিশের গুলি

police actionবিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী চলছে ৭২ ঘণ্টার হরতাল। রোববার সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলবে বুধবার সকাল ছয়টা পর্যন্ত।

হরতালের প্রথম দিন রোববার সকালে বগুড়া ও লক্ষীপুরে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ গুলি ও রাবার বুলেট ছোড়ে।

নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, গ্রেপ্তার হওয়া বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সব রাজবন্দীর মুক্তির দাবি, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতাকর্মীকে হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে হরতাল ডেকেছে ২০ দল।

শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেপ্তার হওয়া বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সব রাজবন্দীর মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেপ্তার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

এর আগে গত সপ্তাহেও টানা পাঁচ দিন হরতাল পালন করে ২০ দল।

হরতালে পিকেটিং করার সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিরোধী জোটের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

হরতালের সমর্থনে রাজধানীর নদ্দা, উত্তরা ও তেজগাঁও এলাকায় মিছিল  পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

তেজগাঁওয়ের ইন্দিরা রোডে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা। হরতালের সমর্থনে ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

লক্ষ্মীপুরে জামায়াত-শিবির সকাল নয়টায় শহরে হরতালের সমর্থনে মিছিল বের করলে ধাওয়া দেয় পুলিশ। জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ  গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। তিন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হরতালের সমর্থনে রোববার সকালে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বাচ্চুর নেতৃত্বে নগরের নাওজোর এলাকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে মিছিল শুরু করলে পুলিশের ধাওয়ায় কিছুক্ষণের মধ্যেই তা ছত্রভঙ্গ হয়ে যায়।

চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে  শিবিরের নগর সেক্রেটারি আহমদ ইমতিয়াজ এর নেতৃত্বে পিকেটিং করেছে ছাত্রাশিবির।

চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ২

cobiচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন।

রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার কয়েক ঘণ্টা পর ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে এক পক্ষ। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের একটি হলো ‘ভিএক্স’ (ভার্সিটি এক্সপ্রেস)। আর ‘সিএফসি’ (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ মিলে আরেক পক্ষ।

ক্যাম্পাস সূত্র জানায়, দীর্ঘ দিন বাইরে থাকার পর আজ সকালে ‘ভিএক্স’ পক্ষ ক্যাম্পাসে প্রবেশ করে। খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপও পাল্টা অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল সোয়া নয়টার দিকে ‘সিএফসি’ ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষ ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, “ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।”

প্রযুক্তিতে জাতীয় পুরস্কার পেলেন যারা

degital fair‘ফিউচার ইজ হেয়ার’ স্লোগানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্মেলনের চতুর্থ আসরে আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ড. আতিউর রহমান। তথ্যপ্রযুক্তি-বিষয়ক সাংবাদিকতায় সেরা পুরস্কার পেয়েছেন আবির হাসান। আর সেরা সংবাদপত্র হয়েছে দৈনিক সমকাল এবং তথ্যপ্রযুক্তিতে সেরা সাংবাদিক সম্মাননা পেয়েছেন এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা।

এ ছাড়াও সেরা পুলিশ সুপার (এসপি) হয়েছেন  বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক। সেরা পুলিশ অফিসার (ওসি)  মাইনুল ইসলাম ভূঁইয়া, অফিসার ইনচার্জ, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম। সেরা ডিজিটাল পৌরসভা  ঝিনাইদহ পৌরসভা। সেরা ডিজিটাল হাসপাতাল  জাতীয় কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজি (নিকড), শেরে বাংলা নগর, ঢাকা। সেরা ডিজিটাল ব্যাংক  ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এবং সেরা নারী উদ্যোক্তা  ফারাহানা এ রহমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রবর্তিত প্রথম এই জাতীয় সম্মাননা দেয়া হয়েছে ৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। সাতটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।

সেরা জেলা প্রশাসক
ঢাকা বিভাগের সেরা জেলা প্রশাসক তোফাজ্জাল হোসেন মিয়া, ঢাকা। চট্টগ্রামে বিভাগে মো. হুমায়ুন কবীর খোন্দকার, ফেনী। খুলনা বিভাগে সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া। রাজশাহী বিভাগে মো. শফিকুর রেজা, বগুড়া। বরিশালে অমিতাভ সরকার, পটুয়াখালী। সিলেটে শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ। রংপুর বিভাগে আহমদ শামীম আল রাজী,  দিনাজপুর।

সেরা উপজেলা নির্বাহী অফিসার
ঢাকা  বিভাগে মো. অহিদুল ইসলাম, নান্দাইল, ময়মনসিংহ। চট্টগ্রাম বিভাগে শেখ ছালেহ আহাম্মদ, চান্দিনা, কুমিল্লা। খুলনা বিভাগে সিফাত মেহনাজ, অভয়নগর, যশোর। রাজশাহী বিভাগে মোহাম্মদ নায়িরুজ্জামান, নাটোর সদর। বরিশাল বিভাগে শামীমা ফেরদৌস, ঝালকাঠি সদর। সিলেট বিভাগে আমিনুর রহমান, বড়লেখা, মৌলভীবাজার। রংপুর বিভাগে বেগম মাকসুদা বেগম সিদ্দীকা, সদর পঞ্চগড়।

সেরা সহকারী কমিশনার (ভূমি)
ঢাকা বিভাগে মো. মমিন উদ্দিন, ধানমন্ডি সার্কেল, ঢাকা। চট্টগ্রাম বিভাগে মো. সামিউল মাসুদ, সদর সার্কেল, চট্টগ্রাম। খুলনা বিভাগে তৌহিদুজ্জামান পাভেল, নড়াইল সদর, নড়াইল। রাজশাহী বিভাগে মুহা. শওকাত আলী, পাবনা সদর। বরিশাল বিভাগে মুহাম্মদ ইব্রাহীম, বরগুনা সদর, বরগুনা। সিলেট বিভাগে বি এম মশিউর রহমান, বানিয়াচং, হবিগঞ্জ। রংপুর বিভাগে এস এম গোলাম কিবরিয়া,  পীরগঞ্জ, রংপুর।

সেরা ডিজিটাল সেন্টার
ঢাকা বিভাগে আদিয়াবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা-রায়পুর, জেলা-নরসিংদী। বরিশালে ছোটবগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তালতলী, বরগুনা। খুলনা বিভাগে আলামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। সিলেট বিভাগে রুস্তমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, গোয়াইন ঘাট, সিলেট। চট্টগ্রামে নেওয়াজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, নোয়াখালী সদর, নোয়াখালী। রাজশাহী বিভাগে সয়দাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। রংপুর বিভাগে মঙ্গলপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বিরল, দিনাজপুর।

সেরা ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান
ঢাকা বিভাগে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বরিশাল বিভাগে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, খুলানা বিভাগে খুলনা পাবলিক কলেজ। সিলেট বিভাগে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। চট্টগ্রামে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। রাজশাহী বিভাগে কামারখন্দ ফাজিল মাদ্রাসা। রংপুর বিভাগে বি পি সরকারি উচ্চ বিদ্যালয়।

সেরা ডিজিটাল থানা
ঢাকা বিভাগে সাভার মডেল থানা, ঢাকা। চট্টগ্রাম বিভাগে দেবিদ্বার থানা, কুমিল্লা। খুলনা বিভাগে কোতোয়ালি থানা, যশোর। রাজশাহী বিভাগে কাহালু থানা, বগুড়া। বরিশালে ভোলা সদর থানা, ভোলা। সিলেট বিভাগে কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট। রংপুর বিভাগে সদর থানা, ঠাকুরগাঁও।

বিশেষ সম্মাননা (আইসিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
বিশেষ সম্মাননা (আইসিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) পেয়েছেন নাফিস বিন জাফর, হিমেল দেব, ড.  অনন্য রায়হান, কামাল কাদির, ফাহিম মাশরুর এবং ওয়াহিদ শরীফ।

এছাড়াও স্টল দিয়ে সম্মাননা পেয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু বিভগি, অর্থ মন্ত্রণালয়, রিভ সিস্টেমস, কোর নলেজ লিমিটেড, বিজনেস অটোমেশন, রাইজআপ ল্যাবস, হুয়াই, ইনোভেশন নেক্সট জেনারেশন সফটওয়্যার লিমিটেড, চালদাল এবং এখনই ডটকম।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

অপরদিকে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্র্যাকে পুরস্কার জিতেছে টেকনেক্সট লিমিটেড কোম্পানি ও আইআইটি ইউনিভার্সিটি অব ঢাকা। রানার্স আপ হয়েছে যান্ত্রিক টেকনোলজিস লিমিটেড ও ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্র্যাকে এ পুরস্কার জয়ী হয়েছে মোবিওঅ্যাপ লিমিটেড ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রানার্স আপ হয়েছে টেকনেক্সট লিমিটেড কোম্পানি ও বাংলাদেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।