শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

“বিরাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি আমি’

anuska14অবশেষে বিরাটের সঙ্গে প্রেমের কথা অকপটেই স্বীকার করলেন আনুশকা।

বিরাটকে প্রেমিক স্বীকৃতি দিয়ে বললেন, “তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি আমি। এই সম্পর্ককে আমি শ্রদ্ধা করি।”

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনুশকা বলেন, “আমি আমার প্রেম নিয়ে কথা না বলার একমাত্র কারণ হলো, মানুষ বুঝতে পারে না কোথায় সীমারেখা টানতে হবে। প্রকাশ্যে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা খুলে বলার পরও সবাই যদি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে, তাহলে আমার ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে না বলেই মনে করব আমি।”

আনুশকা আরও বলেন, “আমি কী করছি বা করছি না, তা আমার কাছে পুরোপুরি পরিষ্কার। কিন্তু তা নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ এতে আমার কাজ ক্ষতিগ্রস্ত হয়। মানুষ আমার কাজকে সিরিয়াসভাবে নেয় না।”

নাইজেরিয়ায় বোমা হামলায় ৪০ জন নিহত

naijeriyassনাইজেরিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক তিনটি হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কোন জঙ্গি সংগঠন এখন পর্যন্ত এ হামলাগুলোর দায় স্বীকার করেনি। কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এ অঞ্চলগুলোতে তেমন সক্রিয় নয়। এ খবর দিয়েছে অনলাইন বারনামা।

এর আগে গতকাল বর্নো প্রদেশের বিউ অঞ্চলে বেসামরিক ও সামরিক বাহিনীর একটি যৌথ চেকপোস্টে তিনটি বোমা হামলা চালানো হয়। এতে ৩৬ জন নিহত হয়। এর অধিকাংশই শিশু পোশাক বিক্রেতা ও ফকির।

রিভার্স প্রদেশের ওকরিকা অঞ্চলে বিরোধী দলের একটি সমাবেশে হামলার ঘটনায় এক পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় আরও ৪ পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। ওই সমাবেশের ওপর প্রতিবেদন করতে যাওয়া এক সাংবদিককে ছুরিকাহত করা হয়।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োব প্রদেশের পোটিস্কামে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। একটি রেস্টুরেন্টের ভেতর এ হামলা চালানো হয়। এতে ম্যানেজারসহ ৩ জন নিহত এবং কর্মচারী ও খদ্দেরসহ ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

নীলফামারীতে আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

fire31নীলফামারীর ডিমলা উপজেলায় আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ডিমলা উপজেলার ভিতর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিমলা উপজেলার চুড়ি পট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডিমলা, ডোমার ও নীলফামারীর ৩টি ইউনিট এসে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। এর মধ্যে ইলেকট্রনিঙ, চুড়ি, গোলামাল, মনিহারী ও কাপড়ের দোকান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ভূমেন্দ্রনাথ বর্মন জানান, আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাটোরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

road accident2নাটোরে পণ্যবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। বুধবার দুপুর আড়াইটার দিকে জেলার আহাম্মেদপুর কারবালা মোড় এলাকায় এ দুর্ঘটনার ঘটনা। নিহতদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রামেক হাসপাতাল সুত্র জানায়, নাটোরের আলুবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৩টা ২০ মিনিটে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ৮ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়। ভর্তির পরপরই ৮ নম্বর ওয়ার্ডের চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

আমান-টুকুসহ ৮৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ মার্চ

amanগাড়ি ভাঙচুর ও যানবাহন চলাচলে বাধা দেয়া সংক্রান্ত সাভার থানার দু’টি দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেকপ্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৮৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামি ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আমান- টুকুসহ ৪৫ জন আসামির পক্ষে সময়ের আবেদন করায় ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক নাজমুল হক শ্যামল সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন।

গত বছরের ১৩ নভেম্বর মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দুটি মামলার একটিতে ৬৫ জন অপরটিতে ২৪ জন আসামি।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবহন চলাচলে বাধা, যানবাহন ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়েছিল।

ওই বছরের ২৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কোচের সঙ্গে অশোভন আচরণ আফ্রিদিদের

afredi22বিতর্ক আর অস্থিরতা তাদের নিত্যসঙ্গী। খেলাশুরুর আগেই রাতে দেরি করে হোটেলে ফেরায় জরিমানা হয়েছিল শহিদ আফ্রিদিসহ আট ক্রিকেটারের। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দি ভারতের কাছে ৭৬ রানে হেরে দলের অবস্থা আরও জেরবার। এবার তার সঙ্গে যোগ হয়েছে ফিল্ডিং কোচের পদত্যাগের হুমকি।

পাকিস্তান দলের ফিল্ডিং কোচ কাম ট্রেনার গ্রান্ট লুডেনের অভিযোগ, মঙ্গলবার দলের ফিল্ডিং অনুশীলনে কয়েকজন ক্রিকেটার তার সঙ্গে চরম অশোভন আচরণ করেছেন।একসময় বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ থাকা লুডেন অভিযোগের আঙুল তুলেছেন তিন সিনিয়র ক্রিকেটারের দিকে। এই তিনজন হচ্ছেন শহিদ আফ্রিদি, আহমেদ শেহজাদ এবং কামরান আকমল।
খেলোয়াড়দের কাছ থেকে এমন অশোভন আচরণের জন্য পদত্যাগ করবেন জানিয়ে পিসিবির কাছে লিখিত অভিযোগ করেছেন লুডেন।
এ ঘটনায় পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ইতিমধ্যে কোচ ওয়াকার ইউনিস, ম্যানেজার নাভিদ আকরাম আর লুডেনের সঙ্গে কথা বলেছেন।বিষয়টির মীমাংসা করার জন্য টিম ম্যানেজার নাভিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের ডন সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটার লুডেনের ফিল্ডিং অনুশীলন প্রক্রিয়া পছন্দ করেন না। এ কারণে লুডেন নিজেই সরে যেতে চাইছিলেন। পিসিবির অনুরোধে পাকিস্তানের সঙ্গে থেকে গেলেও সাম্প্রতিক সময়ে দলের দূর্বল ফিল্ডিং আর কিছু খেলোয়াড়দের অশোভন আচরণে ত্যক্ত-বিরক্ত হয়ে দায়িত্বেই থাকতে চান না দক্ষিণ আফ্রিকার এই ফিল্ডিং কোচ।

 

৫ উইকেট হারাল আফগানরা

bd18বাংলাদেশের দেয়া ২৬৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। ২৭ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৮৫ রান।

স্কোরবোর্ডে ৩ রান তুলতেই মাশরাফি-রুবেলের যৌথ আঘাতে ৩ উইকেট হারায় আফগানিস্তান। মাশরাফি দু’টি এবং রুবেল একটি উইকেট নিয়েছেন।
এরমধ্যেই মাশরাফির করা প্রথম ওভারের শেষ বলে কট অ্যান্ড বোল্ড হন জাভেদ আহমাদি। পরের ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই আফসার জাজাইকে এলবিডব্লুর ফাঁদে
 ফেলেন রুবেল হোসেন।
নিজের দ্বিতীয় ওভারে এসে আসগর স্তানিকজাইকে স্লিপে মাহমুদুল্লাহর ক্যাচ বানান মাশরাফি।
চতুর্থ উইকেট জুটিতে ৬২ রানের জুটি গড়ে তোলেন নওরোজ মঙ্গল এবং সামিউল্লাহ শেনওয়ারি। তবে ২৩তম ওভারে মাহমুদুল্লাহ’র বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে রুবেলের ক্যাচে পরিণত হন নওরোজ।
এর আগে প্রথমে ব্যাট করে মুশফিক-সাকিবের দুই ফিফটিতে ৫০ ওভারে ২৬৭ রান তোলে বাংলাদেশ।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। দেখে শুনেই ব্যাটিং শুরু করেন এনামুল হক এবং তামিম ইকবাল। প্রথম দশ ওভারে এই জুটি স্কোরবোর্ডে যোগ করেন ৩৮ রান।
১৫তম ওভারে মিরওয়াইজ আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তামিম। মিরওয়াইজের পরের ওভারে এলবিডব্লুর ফাঁদে পড়েন এনামুলও। তামিম করেছেন ১৯ আর এনামুল ২৯।
তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন সৌম্য সরকার-মাহমুদুল্লাহ। শাপুর জাদরানের বলে এলবিডব্লু হওয়া সৌম্য ফেরেন ২৫ বলে ২৮ রান করে। ৩ চারের পাশাপাশি গ্যালারিতে বল আছড়ে ফেলা বিশাল এক ছক্কা ছিল সৌম্যর ইনিংসে।
সাকিব ক্রিজে থিতু হওয়ার আগে আউট হন মাহমুদুল্লাহও। শাপুর জাদরানের বাঁ হাতি পেসে খোঁচাতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ১১৯ রানের মাথায় চতুর্থ উইকেট পতনের পর সাকিবের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা এই জুটি প্রথমে ইনিংস মেরামতে মনোযোগ দেন। এরমধ্যে ব্যক্তিগত ২৩ রান করে ক্যারিয়ারের ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব আল হাসান। এটি বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
সাকিব-মুশফিকের পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান আসে। ৪৩ বলে ফিফটি করা সাকিব আউট হন ৬৩ রান করে। সাকিবের শিকারি হামিদ হাসানের বলে বোল্ড হন সাব্বির রহমানও।
শেষের দিকে মাশরাফি ছাড়া বাকি ব্যাটসম্যানরা রানই করতে পারেননি। শেষ ৫ ব্যাটসম্যানের মধ্যে মাশরাফির ১৪ ছাড়া বাকিদের ব্যাট থেকে এসেছে ৭ রান।
পঞ্চাশতম ওভারের শেষ বলে তাসকিন বোল্ড হলে ২৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ।
দলের পক্ষে ৫৬ বলে সর্বোচ্চ ৭১ রান করেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৬৩ রান।
আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাপুর জাদরান, মিরওয়াইজ আশরাফ, আফতাব আলম এবং হামিদ হাসান।

এই ম্যাচে ৮ ব্যাটসম্যান নিয়ে দলে রেখেছে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসিরের বদলে নেওয়া হয়েছে সাব্বির রহমানকে।

এছাড়া ১৫ সদস্যের মধ্য থেকে জায়গা পাননি তাইজুল ইসলাম, আরাফাত সানি এবং আল-আমিন হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ৫০ ওভারে ২৬৭/১০ (মুশফিক ৭১, সাকিব ৬৩, এনামুল ২৯, সৌম্য ২৮, মাহমুদুল্লাহ ২৩; শাপুর ২/২০, মিরওয়াইজ ২/৩২, আফতাব ২/৫৫)

 

‘আইএসের সঙ্গে হিযবুত তাহরীরের তুলনা ঠিক নয়’

shohidulপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরকে আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

বুধবার রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দফতর পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরকে আইএসের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। তবুও নিষিদ্ধ সংগঠনের যে কোন নাশকতার পরিকল্পনার বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা তদন্ত রয়েছে।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরীহ মানুষ হত্যা করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘আত্মরক্ষার অধিকার আইন-শৃঙ্খলা বাহিনীর রয়েছে।’
এসময় আইজিপি আরো জানান, ‘চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করায় র‌্যাব-পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে।’
উল্লেখ্য, ১৯৫৩ সালে আন্তর্জাতিক ইসলামী সংগঠন হিসেবে হিযবুত তাহরীর প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা তকিউদ্দিন আল নাভানী। বিশ্বের প্রায় ৪০টি দেশে সাংগঠনিকভাবে বিস্তার লাভ করা এই সংগঠনটি স্পষ্টভাবেই গণতান্ত্রিক ব্যবস্থার বিরোধী এবং ইসলামী খেলাফত কায়েমে বিশ্বাসী। ২০০০ সালের পরপর বাংলাদেশে হিযবুত তাহরীর কাজ শুরু করে। ২০০৯ সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে।
কিন্তু নিষিদ্ধ হওয়ার পরও সংগঠনটি গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী কাউন্টার টেররিজম এক্সচেঞ্জে (সিটিএক্স) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে হিযবুত তাহরীর আইএসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের নজরদারি চাতুর্যের সঙ্গে এড়িয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।

 

‘খালেদা জিয়ার আন্দোলন বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ’

asrafঅবরোধের মধ্যে নাশকতার ঘটনাকে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উগ্রবাদীদের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলমান সহিংসতা বন্ধের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ট্রাক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, ‘এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তা উপলব্ধি করতে হবে। আজ ঢাকার মাটিতে যে রক্ত ঝরছে, একই রকম রক্ত ঝরছে প্যারিস, লিবিয়া, ডেনমার্ক ও রাশিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশে যে তাণ্ডব তারা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ তারই একটা অংশ।’
সারা বিশ্বে আল-কায়েদা ও আইএস জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে- উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া তাদের থেকে ব্যতিক্রম নয়। আমাদের আলবদর-রাজাকার বিএনপিও তাদেরই অংশ। খালেদা জিয়ার আন্দোলন নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ।’
সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশে যে সন্ত্রাস চলছে তা সারা বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসের অংশ। আমরা আজ যে যুদ্ধ করছি সে যুদ্ধ শুধু বাংলাদেশের একার নয়, সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি আমাদের সাথে রয়েছে। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে, না হলে মানুষের সভ্যতা থাকবে না।’
আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিহত হবে- জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা একা নই। এই যুদ্ধে সারা বিশ্ব আমাদের সাথে আছে।’
মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলারও প্রত্যয় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মুক্তিযুদ্ধ সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজ্জামেল হক এবং জাসদ নেত্রী শিরিন আক্তার এমপি প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন। এরপর অবরোধের মধ্যেও দফায় দফায় হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবরোধ-হরতাল চলাকালে গত দেড় মাসে পেট্রোলবোমা ও ককটেল হামলায় সারাদেশে নিহত হয়েছেন অন্তত ৫৫ জন।

টঙ্গীতে তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

tablig18টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। আরো ১০-১২ জন নিখোঁজ রয়েছেন  বলে দাবি করেছেন তাবলীগ জামাতের কাকরাইলের মুরব্বী ওয়াসিকুল ইসলামের প্রতিপক্ষ গ্রুপ। আজ  সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রক্তাক্ত অবস্থায় জাকারিয়া ও আজাহারকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ইজতেমা ময়দানে উত্তেজনা বিরাজ করছে। টঙ্গী মডেল থানার ডিউটি অফিসার এসআই মালেকা বানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ময়দানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, হামলার শিকার তাবলীগ সাথী মাহমুদুর রহমান টিপু সাংবাদিকদের জানান, তারা দীর্ঘ দিন যাবত তাবলীগ জামাতের কাকরাইলের মুরব্বী ওয়াসিকুল ইসলামের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। এতে বেশ কয়েকবার হামলার শিকার হন। আজ সকালে ইজতেমা ময়দানে চিল্লাধারী মুসল্লীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় ওয়াসিকুল ইসলামের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। কাকরাইলের মুরব্বী ওয়াসিকুল ইসলাম তাবলীগ ও বিশ্ব ইজতেমার নাম ভাঙ্গিয়ে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান হিসেবে কোটি কোটি টাকা আদায় করে  আত্মসাৎ করেছেন বলে তাদের অভিযোগ।