শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চাকরি আর সংসার নিয়েই ব্যস্ত ঈশিতা

eshitaদীর্ঘদিন টেলিভিশন পর্দায় অনুপস্থিত ছোটপর্দার জনপ্রিয় মুখ রুমানা রশীদ ঈশিতা। অভিনয় কিংবা নাচ- কোথাও নেই প্রতিভাবান এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। চাকরি আর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। আপাতত অভিনয়ে ফেরার কোন সম্ভাবনা নেই বলেই জানালেন ঈশিতা।

গত দুই বছর ধরে অভিনয় এবং নৃত্যাঙ্গন থেকে হারিয়ে গেছেন ঈশিতা। মাঝখানে তিনি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। এছাড়া চোখে পড়ার মত কোন কাজ নেই তার।

কিন্তু তিনি কাজ করছেন দৃষ্টির আড়ালে। একটি স্যাটেলাইট চ্যানেলে কমর্রত ঈশিতা কাজ করছেন ক্যামেরা কিংবা কোন ইভেন্টের পিছনে। সমপ্রতি ‘ফিরে এসো প্রেম’ নামের একটি নাটক পরিচালনা করেছেন তিনি।

ইমপ্রেম টেলিফিল্ম প্রযোজিত ভালোবাসা দিবসের বিশেষ এ নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম আবুল কালাম আজাদ, লাঙ তারকা নাদিয়া, ভিট তারকা তন্বী ও নাফিজা। ঈশিতা পরিচালিত প্রথম নাটক ‘নিঝুম অরণ্যে’।

চাকরী এবং সংসার নিয়েই ব্যস্ত ঈশিতা বলেন, নাচ এবং গান চর্চার ব্যাপার। হুট করে শুরু করে টেলিভিশনের পর্দায় চলে এলেই হয় না। নিয়মিত সাধনা করা সম্ভব হচ্ছে না বলেই নাচ গান থেকে দূরে আছি আমি। আর অভিনয়- গত দুই বছর করিনি। করার ইচ্ছা কিংবা পরিকল্পনাও নেই।

কিন্তু ভক্তরা তো আপনাকে দেখতে চায় টেলিভিশনের পর্দায়- এ কথা শুনে মুচকি হেসে ঈশিতা বলেন, ‘তেমন হলে তো ফিরতেই হবে।’

গাজীপুর ডিসি অফিসের পাশ থেকে ককটেল উদ্ধার

cocktel5গাজীপুর ডিসি অফিসের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার সকালে ককটেলটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকাল ৯টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের পাশে ককটেলের মতো বস্তুটি দেখতে পাওয়া যায়। এ সময় খবর পেয়ে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই ইকবাল হোসেন তার দলবল নিয়ে ককটেলটি উদ্ধার করে তাদের অফিসে নিয়ে যায়।

পরে সেখানে পানিভর্তি বালতিতে রেখে ককটেলটি নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রাজধানীতে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

wall22রাজধানী ঢাকার নিউ ইস্কাটন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ওবায়দুল। রবিবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর ২৯ নিউ ইস্কাটন ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়ালটি ধসে ওবায়দুলের মাথায় পগে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মমতা ব্যানার্জীর সফরসঙ্গী গ্রেপ্তার বিমানবন্দরে

momta22পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঢাকা থেকে ফেরার সময়ে কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে তাঁর এক সফরসঙ্গীকে।

আর্থিক অপরাধের অভিযোগে দিল্লি পুলিশ শিবাজী পাঁজা নামের ওই ব্যবসায়ীর নামে লুক আউট নোটিস জারি করেছিল।

গতরাতে মমতা ব্যানার্জী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকা থেকে কলকাতায় পৌঁছবার পরে অভিবাসন বা ইমিগ্রেশন দপ্তর মি. পাঁজাকে আটক করে।

বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হলে তাঁকে রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

অভিবাসন দপ্তরের সূত্রগুলি বলছে ১৯ ফেব্রুয়ারী দিল্লি পুলিশ ওই লুক আউট নোটিস পাঠিয়েছিল, কিন্তু তার আগেই মমতা ব্যানার্জীর সঙ্গে শিবাজী পাঁজা ঢাকা চলে গিয়েছিলেন।

শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার পরে পাসপোর্ট পরীক্ষার সময়ে লুক আউট নোটিস দেখা যায়।

দিল্লি পুলিশ ঠিক কী আর্থিক অপরাধের জন্য মি. পাঁজার বিরুদ্ধে লুক আউট নোটস জারি করেছে, সেটা এখনও স্পষ্ট নয়।

তবে তাঁকে গ্রেপ্তারের পরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সেখান থেকে একটি বিশেষ দল কলকাতায় আসছে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার হওয়ার পরে মি. পাঁজা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে আজ ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে।

মিরপুরে ঢাবির শিক্ষার্থী বহনকারী বাসে ককটেল

brtc duরাজধানী ঢাকার মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ককটেল ছুড়ে মেড়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এতে বাসটির হেলপার আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘বৈশাখী’ বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে মিরপুর ১০ নম্বরে গ্রামীণ ব্যাংকের সামনে এলে কে বা কারা বাসটি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।

এতে বাসের হেলপার আহত হন। পরে পুলিশ সেখান থেকে একজনকে আটক করে।

দল থেকে বহিষ্কার হলেন আল আমিন

alamin cবিশ্বকাপে মাঠেই নামা হলো না বাংলাদেশের পেসার আল আমিন হোসেনের। অথচ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই মিডিয়াম পেসারকে। একই সঙ্গে আজই ফ্লাইট ধরিয়ে দেয়া হচ্ছে তাকে।

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আল আমিনের বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টা টিম ম্যানেজমেন্ট অবহিত করেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের।

সেখানেই আজ সকালে টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিসিবি পরিচালকরা। এবং ওই বৈঠকেই দ্রুত সিদ্ধান্ত নেয়া হয় আল আমিনকে বহিষ্কারের ব্যাপারে। তবে সত্যি সত্যি কী ঘটেছিল, সেটা এখনো পুরোপুরি জানা যায়নি। তার পরিবর্তে কাকে নেয়া হবে সেটাও এখনো জানায়নি বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেননি আল আমিন। তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে। ১ উইকেট এবং ২ রান ছিল তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে।

এ পর্যন্ত ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে আল আমিন হোসেন ১৭ উইকেট পেয়েছেন। ৬ টেস্টে তার উইকেট ৬টি। এছাড়া ৯টি টি২০ ম্যাচ খেলে আল আমিন হোসেন উইকেট নিয়েছেন ১২টি।

নয়াদিল্লিতে নাইজেরীয় নারীকে গণধর্ষণ

rape induভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন নাইজেরিয়ার এক নারী (৩৫)। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  ঘটনায় অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে পূর্ব দিল্লির ময়ূর বিহারের কাছে অবস্থিত ডিএনডি টোল প্লাজার কাছে অচেতন অবস্থায় ওই নারী পড়ে ছিলেন। টোল প্লাজার কর্মচারীরা খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লির এলভিএস হাসপাতালে নিয়ে যায়। পরে টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণ হওয়া ভিডিও ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, চারজন লোক একটি হুন্দাই গাড়িতে চড়ে টোল প্লাজার কাছে এসে ওই নারীকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাইজেরীয় ওই নারীকে দক্ষিণ দিল্লির একটি বিপণি কেন্দ্রের সামনে থেকে ওই চারজন লোক তুলে নিয়ে যায়। এ চারজনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

পুলিশ ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও ময়ূর বিহারের কাছ থেকে গাড়িটি উদ্ধার করেছে। নাইজেরীয় ওই নারী ভারতে ভ্রমণ ভিসা নিয়ে অবস্থান করছেন।

পূর্ব ইউক্রেনে অস্ত্র প্রত্যাহারে রাজি বিদ্রোহীরা

ucrenপূর্ব ইউক্রেনে অস্ত্র বিরতি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত একজন রুশ জেনারেল বলছেন, লুহানস্ক এবং দোনেতস্কে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা ভারী অস্ত্র প্রত্যাহার চুক্তিতে সই করেছেন যা রবিবার থেকে কার্যকর করা শুরু হবে। মিন্স্‌ক শান্তি চুক্তির একটি প্রধান অংশই ছিল কামান প্রত্যাহারের বিষয়টি।

যা গত মঙ্গলবার থেকেই শুরু হওয়ার কথা থাকলেও কিছু কিছু এলাকায় উভয়পক্ষের মধ্যে লড়াই চলতে থাকায় তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল।

রুশ জেনারেল আলেকজান্ডার লেন্ত্‌সভ বলেছেন, পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেতস্কে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা একটি অস্ত্র প্রত্যাহার চুক্তিতে সই করেছেন।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউরোপের মধ্যস্থতায় করা শান্তিচুক্তিকে ভঙ্গ করে ইউক্রেনে অস্থিরতা সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করছেন।

লন্ডনে বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে আলোচনার সময় জন কেরি বলেন, পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা স্পষ্ট বলে উল্লেখ করেন।

জন কেরি এ সময় আরো বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেয়ার ব্যাপারটি আলোচনা করবে।

এদিকে ইউক্রেন সরকার জানিয়েছে, অস্ত্র বিরতি চুক্তি সম্পর্কে অবহিত আছেন তারা।

ইউক্রেনের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র কর্নেল আন্দ্রেই লিসেংকো জানান, চুক্তি সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় রুশপন্থহী বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহর মারিওপোলসহ বেশ কিছু এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ওপর গোলা নিক্ষেপ করেছে।

এর আগে অবশ্য ইউক্রেনীয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বেশকিছু বন্দী বিনিময় হয়।

পাহাড়ে জঙ্গিক্যাম্প, অস্ত্রসহ আটক ৫: দাবি র‌্যারের

rab cross fireচট্টগ্রাম: বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ী লটমণি এলাকার জঙ্গি প্রশিক্ষণের একটি ক্যাম্প আবিষ্কারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেখান থেকে বিপুল অস্ত্রসহ পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

চট্টগ্রাম র‌্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে লটমণির পাহাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব।

সোহেল মাহমুদের ভাষ্য, ওই পাহাড়ি এলাকার জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প থেকে আটক হওয়া পাঁচ জঙ্গি এবং উদ্ধার করা অস্ত্র নগরের পতেঙ্গার র‌্যাব-৭-এর কার্যালয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র গণনা করা হচ্ছে। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবের‌্যাব-৭।

গুলশানে বহুতল ভবনে আগুন

fire tরাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার সকাল পৌনে নয়টার দিকে গুলশান-২ নম্বর সেক্টরে ‘আইকে টাওয়ার’ নামের ওই  ভবনের সপ্তম তলায় আগুন লাগে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও  কোনো হতাহতের খবর কিংবা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি। কন্ট্রোল রুম জানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে।