মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

প্রধান উপদেষ্টাকে ঈদ শুভেচ্ছা জানালেন তারেক রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টায় শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না।

চীন ও বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করবে

চীন ও বাংলাদেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে।

চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং আজ বৃহস্পতিবার হাইনানের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং পরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

উপপ্রধানমন্ত্রী ডিং বলেন, ‘প্রেসিডেন্ট শি চিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন।’ তিনি আরো বলেন, চীন আশা করে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান-চায়না নীতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়া প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে ঢাকা গর্ব অনুভব করে।

বৈঠকে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে এবং চীনা ঋণের সুদের হার ৩ শতাংশ থেকে ১-২ শতাংশে নামিয়ে আনার অনুরোধ করেছে।
এ ছাড়া বাংলাদেশ চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফের আহ্বান জানিয়েছে।

প্রধান উপদেষ্টা চীনের তৈরি পোশাক কারখানা, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস, চিপ উৎপাদন এবং সৌর প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সহায়তা চান।

উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং জানান, ২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের দুই বছর পর পর্যন্ত বহাল থাকবে।

তিনি আরো জানান, চীন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী।

উপপ্রধানমন্ত্রী বলেন, তার দেশ মোংলা বন্দরের আধুনিকায়ন এবং দাশেরকান্দি পয়োনিষ্কাশন প্রকল্পের উন্নয়নেও অর্থায়ন করবে।

তিনি উল্লেখ করেন, গত বছর চীন বাংলাদেশ থেকে আম রপ্তানির জন্য একটি প্রটোকল স্বাক্ষর করেছে।

এ বছরের গ্রীষ্মকাল থেকেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। বেইজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতেও আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায়।

চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের আরো বেশি স্কলারশিপ প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যেই হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

উপপ্রধানমন্ত্রী ঢাকার রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ ক্রয়ের ক্ষেত্রে চীনের অর্থায়নের আশ্বাস দেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় চীন বাংলাদেশ ও মায়ানমারকে নিয়ে সংলাপ করবে।

প্রফেসর ইউনূস চীনের নেতৃত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বৃহস্পতিবারের এই বৈঠক ক্রমবর্ধমান বাংলাদেশ-চীন অংশীদারির আরেকটি মাইলফলক চিহ্নিত করল।

তিনি বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করার সংকল্প গ্রহণ করি যাতে আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো সুদৃঢ় হয় এবং বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক অংশীদারির একটি নতুন যুগের সূচনা হয়।’

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

গৃহযুদ্ধের পরিকল্পনা, শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

‘জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফরমের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলমকে। এ ছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরো ৫০৩ জনকেও আসামি করা হয়েছে।
আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারের তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন যে গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফরমের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষনিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার সব নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করেন।

মামলার এজাহারে আরো বলা হয়, ড. রাব্বি আলমের (যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি) হোস্টিংয়ে (সঞ্চালনায়) শেখ হাসিনা এবং হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনায় ‘জয় বাংলা ব্রিগেড’ নামক প্ল্যাটফরমে দেশ-বিদেশ থেকে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না মর্মে আলোচনা হয়।
সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফরম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহের অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। এজন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।
’

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক নিন্দা, প্রতিবাদ ও শোক বিবৃতি তিনি এসব কথা বলেন। গত ২৬ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে হত্যার ঘটনায় এই বিবৃতি দেন তিনি।
.
বিবৃতিতে বলা হয়, নাসির উদ্দিনকে সশস্ত্র দুস্কৃতিকারীরা বর্বর ও নিষ্ঠুর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
একই সঙ্গে নৈরাজ্যের সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুস্কৃতিকারিদের নির্মম ও পৈশাচিক হামলায় নাছির উদ্দিন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরণের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।

এতে আরো বলা হয়, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। নাছির উদ্দিনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাই।

বিবৃতিতে নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন মির্জা ফখরুল ইসলাম।

ক্রিকেট না বলে ব্যাটারদের খেলা বলতে পারেন—রাবাদা

এবারের আইপিএলে বোলারদের মনোবিদ লাগবে বলে জানান রবিচন্দ্রন অশ্বিন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে যেভাবে রান হচ্ছে তার চাপে যেন মানসিকভাবে বোলাররা বিপর্যস্ত হয়ে না পড়েন সে জন্যই মনোবিদদের পরামর্শ নিতে বলেছেন ভারতের সাবেক অফস্পিনার।

কেননা ক্রিকেট দিন দিন ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে। অশ্বিন বলতে না পারলেও কাগিসো রাবাদা সরাসরি ব্যাটারদের খেলা বলেই জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে’ দক্ষিণ আফ্রিকার পেসার জানিয়েছেন, আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন।

ক্রিকেটে ব্যাট-বলের মধ্যে ভারসাম্য থাকা উচিত জানিয়ে ক্ষুব্ধ রাবাদা বলেছেন, ‘চাইলেই আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন। কিছু রেকর্ড ভাঙতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই। হাই-স্কোরিং ম্যাচগুলো ভালো, কিন্তু একই চিত্র লো-স্কোরিং ম্যাচেও দেখা যায়।
কিন্তু সব কিছু নাটকীয়ভাবে একপাক্ষিক করতে পারেন না। ব্যাট-বলের মধ্যে একটা ভারসাম্য থাকা প্রয়োজন।’

একপাক্ষিকভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে চাইলে খেলার মজা নষ্ট হয়ে যাবে বলেও জানিয়েছেন রাবাদা। ২৯ বছর বয়সী পেসার বলেছেন, ‘জানি কোনো না কোনোভাবে খেলাটি এগিয়ে নিতে হবে।
তবে মনে করি না সব সময় ফ্ল্যাট উইকেটই হওয়া উচিত, প্রতিটা ম্যাচের ফল একই হবে। এতে এক সময় খেলার মজাটাই নষ্ট হয়ে যাবে।’

মিথ্যা বলেননি রাবাদা। আগে ৫০ ওভার ক্রিকেটেও যখন ২৫০ রান করা কষ্টসাধ্য ছিল এখন ২০ ওভারের ক্রিকেটে হার হামেশাই দুই শর ওপর স্কোর হচ্ছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
এবারের ্আইপিএলে তো ৩০০ রানের স্কোরও দেখছেন রাবাদার দল গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে তো টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ রানের স্কোর করে।

বিদেশে বিনিয়োগের অনুমতি পেল স্টার্টআপ কোম্পানি

বাংলাদেশ ব্যাংক দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে যে, বাংলাদেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠানগুলি ১০ হাজার ইউএস ডলার বা সমতুল্য বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বিদেশে একটি মাত্র কোম্পানি গঠনের জন্য টাকা পাঠাতে পারবে।

এই অনুমতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর অধীনে দেওয়া হয়েছে। এখন থেকে নিবাসী প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মাধ্যমে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশি নাগরিকদেরও একই প্রক্রিয়ায় বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। তবে, আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরবর্তীতে বাংলাদেশে বিনিয়োগ এবং আয় আনার সুযোগ সৃষ্টি করবে।

ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি, নিবাসী কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার বা সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কোম্পানির শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে।

এই পদ্ধতিতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না। বিনিয়োগের প্রস্তাবনা বিবেচনায় শেয়ার বা সিকিউরিটিজের সোয়াপ অনুপাত আন্তর্জাতিকভাবে মান্য উত্তম চর্চার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

চাঁদাবাজরা মনে করছে চাঁদা আদায় করা তাদের দায়িত্ব : আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ফ্যাসিবাদী শাসনের কারণে আমরা এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করেছি যে, অনেকেই মনে করেছেন চাঁদা দেওয়া মনে হয় আমার দায়িত্ব। আবার যারা চাঁদা নেয় তারাও মনে করছেন চাঁদা নেওয়া এটা আমার অধিকার। কারণ, দীর্ঘদিন ধরে তো এভাবে চলে আসছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণ-অভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি ও মাদকব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, তাদের শক্ত হাতে দমন করা হবে।

সারা দেশের তরুণদের আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, আপনারা যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিবাদ করবেন। রুখে দাঁড়াবেন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম ও শিশু-কিশোররা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা তাদের যেভাবে গড়ে তুলব, তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে।
পরিশেষে আমরা সেরকমই একটি বাংলাদেশ পাব।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ প্রমুখ।

শুটিং করতে গিয়ে আহত বরুণ ধাওয়ান

এই মুহূর্তে আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিংয়ে ব্যস্ত বরুণ ধাওয়ান। হৃষীকেশের পাহাড়ি এলাকায় সেই ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা।

বলিউড সংবাদমাধ্যম বলছে, আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি। দুর্ঘটনার পরই দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে নিজেকে সামলে নিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, তার শারীরিক অবস্থার জন্য যাতে শুটিং কোনোভাবেই না আটকে থাকে সেদিকে কড়া নজর বরুণের।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত আঙুলের একটি ছবি দিয়ে বরুণ জানতে চেয়েছেন, আঙুল সারতে কত দিন সময় লাগবে?

গত ২২ মার্চ থেকে হৃষীকেশে শুরু হয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং। এতে বরুণের নায়িকা পূজা হেগড়ে।
শুটিংয়ের ফাঁকে ফাঁকে উভয়কেই সেখানকার নানা ছবি, ভিডিও সোশ্যালে শেয়ার করতে দেখা গেছে।

এর মাসখানেক আগে ‘বর্ডার ২’-এর শুটিং করতে গিয়ে আঙুলেই চোট পেয়েছিলেন বরুণ। গভীর ক্ষত হওয়ায় অনেক রক্তপাত হয়েছিল তার। সেই সময়েও শুটিং বন্ধ করেননি তিনি।
এদিনও চিকিৎসার পাশাপাশি আঙুলে বরফ ঘষতে দেখা যায় তাকে। চোট পাওয়া আঙুল ফুলে লাল! সেই ছবিও অভিনেতা ভাগ করে নিয়েছেন।

জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার

পাঁচ বছর তদন্তের পর বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সম্প্রতি জমা দেওয়া রিপোর্টে সুশান্তের সাবেক প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর উপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়। অভিনেতার মৃত্যুর পর দুজনকেই নানারকম আইনি সমস্যার মুখে পড়তে হয়েছে। সুশান্ত সিংহ রাজপুতকে নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন রিয়া চক্রবর্তী, অভিনেতার মৃত্যুর পর এমনই দাবি করেন তার অনুরাগীরা।
সেই ঘটনার পর রিয়াকে দিনের পর দিন জেলেও কাটাতে হয়েছে।

২০২০ সালে ২৭ দিন জেলে কাটিয়েছিলেন রিয়া। সেই কঠিন সময়ের স্মৃতি আজও তাকে তাড়া করে। হিউম্যানস অফ বোম্বের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জেল এক অচেনা পৃথিবী, যেখানে সমাজ বলে কিছু নেই, সবাই শুধুই একটি সংখ্যা মাত্র।
’ তিনি দাবি করেন, ‘জেলে যারা থাকেন, তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশ নির্দোষ। আমার দেখা অনেকেই বলেছিলেন, তারা কোনও অপরাধ করেননি। যারা স্বীকার করেছেন, তারাও বলেছিলেন আত্মরক্ষার জন্য বা বিশেষ পরিস্থিতির চাপে পড়েই তা করেছিলেন।’

জেলের দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে রিয়া বলেন, ‘সেখানে প্রতিটি মুহূর্ত লড়াই।
যেহেতু তেমন কোনও কাজ থাকে না, তাই দিন পার করাটাই কঠিন হয়ে ওঠে। একটা দিন যেন এক বছরের সমান লাগে। যারা জেলে যান, তারা প্রথমে বিশ্বাসই করতে পারেন না যে এটাই তাঁদের নতুন বাস্তবতা।

ভারতের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন রিয়া। অভিনেত্রী বলেন, ‘যদি কেউ দোষী হয়, তাকে তা প্রমাণ করতেই চার বছর কেটে যায়।
তারপর শুরু হয় শাস্তির মেয়াদ। আর যারা নির্দোষ, তাঁদের মধ্যে কেউ সাত, কেউ আট, কেউ আবার দশ বছর ধরে জেলে রয়েছেন।’

সুশান্তের মৃত্যুর পর বলিউডের অন্ধকার দিক জনসমক্ষে আসে। নানা বিতর্ক, ষড়যন্ত্র তত্ত্ব, রাজনৈতিক টানাপোড়েন—সব মিলিয়ে পাঁচ বছর ধরে চলেছে জল্পনা। অবশেষে আদালতের রায় আসে যে খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। রিয়া চক্রবর্তীর জীবন বদলে দিয়েছিল সেই ঘটনা। তবে পাঁচ বছর পর ক্লিন চিট পেলেন তিনি ও তার পরিবার।

বিদেশি তারকাদের প্রার্থনায় তামিম ইকবাল

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বজুড়ে ক্রিকেট তারকাদের শুভকামনা ও প্রার্থনার ঢল নেমেছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ভারতের যুবরাজ সিং, জিম্বাবুয়ের সিকান্দার রাজাসহ অসংখ্য তারকা তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন।

২৫ মার্চ রাতে পাকিস্তানি সাবেক অধিনায়ক বাবর আজম ইনস্টাগ্রাম স্টোরিতে তামিমের অফিসিয়াল অ্যাকাউন্ট ট্যাগ করে লিখেন, ‘দ্রুত সুস্থ হও’। বার্তাটির সঙ্গে তিনি দুই হাত তুলে প্রার্থনার ইমোজি যুক্ত করেন।

পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ লিখেছেন, ‘তামিমের অসুস্থতার খবরে আমি হতবাক। আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। তুমি শক্ত থাকো, আমরা তোমাকে শিগগিরই মাঠে দেখতে চাই।’

ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং বলেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।
তুমি ইতিমধ্যে জীবনে অনেক চ্যালেঞ্জ জয় করেছো, এবারও তুমি জয়ী হবে। দ্রুত ফিরে আসো, চ্যাম্পিয়ন!’

জিম্বাবুয়ের সিকান্দার রাজা বলেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে আমি খুবই দুঃখিত। আল্লাহ তাকে সুস্থ করুন এবং তিনি যেন শিগগিরই তার পরিবারের কাছে ফিরে যান। সবাই তার জন্য দোয়া করুন।
’

জিম্বাবুয়ের সিকান্দার রাজা বলেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে আমি খুবই দুঃখিত। আল্লাহ তাকে সুস্থ করুন এবং তিনি যেন শিগগিরই তার পরিবারের কাছে ফিরে যান। সবাই তার জন্য দোয়া করুন।’

ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।
’

শ্রীলঙ্কান তারকাদের মধ্যে লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, দিমুথ করুনারত্নে দোয়া ও শুভকামনা জানিয়েছেন তামিমের জন্য।

গত ২৪ মার্চ হার্ট অ্যাটাকের পর তামিমকে সাভারের কেপিজে হাসপাতালে রিং বসানো হয়। অবস্থা স্থিতিশীল হলে ২৫ মার্চ তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এখনও তার চিকিৎসা চলমান।