মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তায় পুলিশকে সহায়তা করতে প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবার ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ দিয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশকে সহায়তা করার জন্য ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ইতোমধ্যে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজও শুরু করেছেন। নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের তারা সহযোগিতা করবেন। তবে কারা ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ পেয়েছেন তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

অক্ষয়ের সঙ্গে মাধবন চমক, রয়েছেন অনন্যাও

ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘কেশরি’ দর্শক মহলে দারুণ সারা ফেলেছিল। এবার নির্মিত হয়েছে সেটির সিক্যুয়েল, ‘কেশরি চ্যাপ্টার ২’। সম্প্রতি উন্মুক্ত হয়েছে সিক্যুয়েলটির টিজার। টিজারে অক্ষয় কুমারকে দেখা গেছে আইনজীবী হিসেবে।
এবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। সেখানে অনন্যা পান্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গেছে।

সিনেমাটির নতুন পোস্টার প্রেক্ষাগৃহে টাঙানো হলে দর্শকরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর তা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে।

পোস্টারে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গেছে। পোস্টারে অক্ষয়ের মতো, মাধবনকেও চশমা পরেতে দেখা গেছে। সঙ্গে কাঁচা-পাকা দাড়িতে বেশ অন্য রকম লুকে নজর কেড়েছেন মাধবন। আইনজীবীর ভূমিকায় নজর কেড়েছেন অনন্যা।
অনন্যাকে সাদা শাড়ি, কালো ওয়েস্টকোট এবং গলায় সাদা ব্যান্ড পরে দেখা গেছে। পোস্টারে তার চোখ যেন কথা বলছে।

তবে ‘কেশরি চ্যাপ্টার ২’-এর এই নতুন পোস্টার দেখে দুই ভাগে বিভক্ত নেটপাড়া। অনেককে অনন্যার এই নতুন অবতার দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যেমন একজন লেখেন, ‘অনন্যা একজন অভিনেত্রী হিসেবে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন।
’ তবে অনেকে তাকে এই লুকে দেখে নানা নেতিবাচক মন্তব্যও করেছেন। একজন লেখেন, ‘এটা কেন? এত হাস্যকর লাগছে। তবে আশা করি অনন্যা সবার মন জয় করবে।’ তবে অনেকে অনন্যাকে ট্রলও করেছেন। একজন লেখেন, ‘মিস্‌কাস্ট! এতে ক্যাটরিনাকে কাস্ট করলে না! সে অ্যাংলো-ব্রিটিশ ভূমিকায় অসাধারণ অভিনয় করতো!’ আর একজন তাকে সমর্থন জানিয়ে লেখেন, ‘মিস্‌কাস্ট।’

তবে এই প্রথম নয়, এর আগেও অনন্যা একটি ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২৩ সালে, অভিনেত্রী ‘ড্রিম গার্ল ২’-তে আয়ুষ্মান খুরানার বিপরীতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘কেশরি চ্যাপ্টার ২’ আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে।

‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও ক্যাসেনেলি। আর্জেন্টাইন কিংবদন্তির ময়নাতদন্তে অংশ নেওয়া ক্যাসেনেলি জানিয়েছেন, ‘যন্ত্রণায়’ কাতরাতে কাতরাতে মারা গেছেন ম্যারাডোনা।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ক্যাসেনেলি। তিনি বলেছন, ‘হৃদযন্ত্র বন্ধ এবং লিভার সিরোসিসে ম্যারাডোনার মৃত্যুর আগে কমপক্ষে ১০ দিন আগে তার ফুসফুসে পানি জমেছিল।
ডাক্তার এবং নার্সদের এ বিষয়টা লক্ষ্য করা উচিত চিল। এতে হৃদপিন্ডের ওজন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ছিল। ফলে মৃত্যুর আগে কমপক্ষে ১২ ঘণ্টা যন্ত্রণায় কাতরিয়েচ্ছেন তিনি।’

ম্যারাডোনাকে যে বাড়িতে রাখা হয়েছিল তা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না বলেও জানিয়েছেন ক্যাসেনেলি।
তিনি বলেছেন, ‘ম্যারাডেনাকে যেখানে রাখা হয়েছিল তা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং ‘অ্যাকিউট পালমোনারি এডেমা’য় কারণে ফুসফুসে পানি জমে মারা গেছেন তিনি।’

২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনো। তবে পরিবারের অভিযোগ চিকিৎসায় অবহেলা করেছেন ৭ স্বাস্থ্যকর্মী।
তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই বর্তমানে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে স্বাস্থ্যকর্মীদের। আগামী জুলাই পর্যন্ত কমপক্ষে ১২০ জনের সাক্ষ্য নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই বিচার কাজ চলার সময়ই কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকেও।

শূন্য বর্জ্য দিবসে ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসায় তুরস্কের ফার্স্ট লেডি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অসামান্য অবদান এবং শূন্য অপচয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী সমর্থনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃপস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় তার মূল বক্তব্যে তুরস্কের ফার্স্ট লেডি এই প্রশংসা করেছেন।

ফ্যাশন ও টেক্সটাইল বর্জ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এমিন এরদোয়ান বর্তমান রৈখিক উৎপাদন মডেলের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি বিশ্বব্যাপী ভোগের ধরণে জরুরি পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।
গ্রহের ভবিষ্যত রক্ষার জন্য বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের মহাসচিব এবং ইউএনইপি এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালকরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

টেক্সটাইল বর্জ্যের কারণে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী বিশেষজ্ঞ, সুশীল সমাজের নেতা এবং কর্মীদের একটি গতিশীল প্যানেল তাদের চিন্তাভাবনা ভাগ করে নিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী টেকসই টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।

হামজা বলেছিলেন, ‘তুমি শুধু দায়িত্বটুকু পালন করো, বাকিটা দেখা যাবে’

ভাগ্যের দরজা কার কোন দিক দিয়ে খুলে যায় কে বলতে পারে! বিকেএসপি থেকে মিরাজুল ইসলাম, ইমরান খানরা বাফুফে একাডেমিতে সুযোগ পেয়ে গেলেন, ট্রায়ালে বাদ পড়লেন শাকিল আহাদ তপু। কিন্তু ভারতের বিপক্ষে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ম্যাচটায় সেই আহাদই বাংলাদেশ দলের রক্ষণ সামলেছেন প্রচণ্ড দৃঢ়তায়। মিরাজুলরা এখনো জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। কিন্তু শিলংয়ের নৈপুণ্যে রক্ষণভাগে এখন আহাদকে নিয়ে বাজি ধরা যায় অনায়াসে।

জুনে এবং সামনে আরো অনেক ম্যাচ খেলবে বাংলাদেশ। কিন্তু সেই পর্যন্ত এই ভারতের বিপক্ষে ম্যাচটায় যাঁরা ছিলেন তাঁদের ভাগ্যবান বলতেই হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করা, মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়া—বাংলাদেশের ফুটবলারদের জন্য এ যেন স্বপ্নের মতো অভিজ্ঞতা। মাত্র ১৮ বছর বয়সে সেই স্বপ্ন পূরণ করা আহাদ ভবিষ্যতের পথ বেয়ে এগিয়ে যাবেন বহুদূর, তা বলাই যায়।

“সত্যি বলতে ভারত ম্যাচের উত্তেজনা, চাপ নেওয়াটা সহজ ছিল না আমাদের কারো জন্যই। আমি তো কেবলই জাতীয় দলে খেলা শুরু করলাম। এর আগে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচে শুধু খেলেছি। সেখানে হামজা ভাইয়ের সঙ্গে এই ম্যাচটা আমার জন্য ছিল বিরাট এক অভিজ্ঞতা।
আর মাঠে যে চাপ, তাপ ছিল তার অনেকটাই শুষে নিয়েছিলেন তিনি। ডিফেন্সের সামনে তিনি আছেন, এটি ছিল আমাদের জন্য বড় শক্তির ব্যাপার। উনিও বলেছিলেন, ‘তুমি শুধু তোমার দায়িত্বটুকু পালন করে যাও। বাকিটা দেখা যাবে।’ আমি নিজের সেই দায়িত্বটুকুই শুধু পালন করার চেষ্টা করেছি নিজেকে উজাড় করে দিয়ে”, ভারত ম্যাচের অভিজ্ঞতা, সেই সঙ্গে হামজাকে নিয়ে বলেছেন আহাদ।

নিজের সে দায়িত্বটুকু যেভাবে পালন করেছেন তিনি, ম্যাচ শেষে তাতে প্রশংসায় ভেসেছেন এই তরুণ।

মূলত সেন্টারব্যাক তিনি। অনূর্ধ্ব-২০ সাফ জয়েও একই ভূমিকায় ছিলেন। মালদ্বীপের বিপক্ষেও তাঁকে সেন্টারব্যাকে পরখ করেছিলেন কাবরেরা। তবে এবারের লিগের প্রথম পর্বে মোহামেডানে বেশ কিছু ম্যাচ রাইট ব্যাকে খেলায় আহাদকে সেই পজিশনেই দেখা গেছে ভারতের বিপক্ষে। লিস্টন কোলাসোর মতো দ্রুতগতির উইঙ্গারকেও তিনি ভালোভাবেই সামলাচ্ছিলেন। পরে তপু বর্মণ উঠে যাওয়ায় তারিক কাজির সঙ্গে জুটি গড়ে সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলেছেন আস্থা নিয়ে। তারিকও ম্যাচ শেষে বলেছেন, ‘ও (আহাদ) যেভাবে তাল মিলিয়েছে এটা দারুণ ছিল। মনে হচ্ছিল যেন অভিজ্ঞ খেলোয়াড়। জাতীয় দলে ওকে প্রথম দেখলাম। ওর অনেক সম্ভাবনা।’

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের পিপলস গ্রেট হলে তারা বৈঠকে অংশ নেন।

এই বৈঠকের পর অধ্যাপক ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।

বৈঠককালে তিনি বিভিন্ন কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রফেসর ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রেসসচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন।

ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়।

গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল ডিএসইতে ৩১৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবস থেকে ১১৭ কোটি ৭৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

ট্রাম্প-পুতিনের মধ্যে কি সম্পর্ক সেটা জানি না : জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমি জানি না। আমার পক্ষে এটা বলা কঠিন। আমি জানি না তাদের কী সম্পর্ক আছে। তাদের কতবার কথা হয়েছে, তা-ও জানি না।
গত বুধবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই কথা বলেন। খবর বিবিসির।

এদিকে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির শর্ত হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্র সেই দাবির মুখে দৃঢ় অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করছেন জেলেনস্কি।
যুক্তরাষ্ট্র রাশিয়ার চাপ প্রতিরোধ করবে কি না, জানতে চাইলে জেলেনস্কি বলেন, আমি আশা করছি তারা করবে। দেখি কী হয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আমি খুবই কৃতজ্ঞ। তবে তাদের কেউ কেউ রাশিয়ার প্রপাগান্ডার মাধ্যমে প্রভাবিত।
আমরা এর সঙ্গে একমত নই।

কোয়ালিশন অব দ্য উইলিং জোট গঠনের প্রচেষ্টার কথা উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, উইটকফ আবাসন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। কিভাবে সম্পদ বেচাকেনা করতে হয়, তা ভালো জানার কথা তার। এ বিষয়টি কিছুটা ভিন্ন।

গতকাল বৃহস্পতিবার লন্ডনে কোয়ালিশন অব দ্য উইলিং জোটের বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও জেলেনস্কি।

বৈঠক শেষে স্টারমার বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় এখন নয়।

মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

ইরান সমর্থিত ইয়েমের হুতি গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনা এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগেই ইসরায়েল জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে ‘একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে’ এবং তেল আবিবের দক্ষিণে ‘একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, ‘যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়’।
এর ফলে জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়।

সারি আরো বলেন, বিদ্রোহীরা ‘লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরি (ইউএসএস হ্যারি এস) ট্রুম্যান।’

হুতি মুখপাত্র জানান, ’আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ’ হিসেবে এ চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ১৫ মার্চ হুতির বিরুদ্ধে ব্যাপক আকারের সামরিক অভিযান চালায়, যা মার্কিন সেন্ট্রাল কমান্ড ‘বৃহৎ পরিসরের অভিযান’ বলে উল্লেখ করে।
পাশাপাশি ওয়াশিংটন হুঁশিয়ারি দেয়, যতক্ষণ না হুতি লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হামলা বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে থাকবে। এর আগে হুতি গাজার যুদ্ধের কারণে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেয়। তখন থেকেই হুতি প্রায় প্রতিদিনই মার্কিন বিমান হামলার শিকার হওয়ার দাবি করছে।

২ জন নিহত
এর আগে হতি বৃহস্পতিবার জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কাছে রাতভর চালানো বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
তারা এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের ওপর দোষ চাপিয়েছে।

হুতি মালিকানাধীন আল-মাসিরাহ টিভি চ্যানেল জানায়, সানা প্রদেশের উত্তর ও দক্ষিণ অংশে প্রায় ২০টি হামলা চালানো হয়েছে। এক্সে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, ‘মার্কিন আগ্রাসনে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।’

আল-মাসিরাহ আরো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সাদা শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়, যা হুতির উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগের দিন হুতি গণমাধ্যম জানায়, সেখানে ১৭ বার হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সব সময় এই ধরনের হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেয় না। তবে পেন্টাগনের এক কর্মকর্তা রবিবার এএফপিকে বলেন, মার্কিন বাহিনী ‘প্রতিদিন ও প্রতি রাতেই ইয়েমেনে ইরান সমর্থিত হুতির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে’।

চ্যাট গ্রুপ কেলেঙ্কারি

এদিকে হুতির দাবি করা সর্বশেষ হামলাগুলোর মধ্যেই যুক্তরাষ্ট্র একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, যা ১৫ মার্চের হামলার সঙ্গে সম্পর্কিত। দ্য আটলান্টিক ম্যাগাজিন তাদের হাতে আসা এমন তথ্য প্রকাশ করেছে, যেখানে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি সিগন্যাল চ্যাট গ্রুপে ভুলবশত শেয়ার করা বার্তার বিবরণ রয়েছে।

হোয়াইট হাউস অবশ্য বৃহস্পতিবার এই কেলেঙ্কারির প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছে, এতে কোনো গোপনীয় তথ্য ফাঁস হয়নি। এরপর দ্য আটলান্টিক ১৫ মার্চের হামলার বিস্তারিত প্রকাশ করে। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের উপকূলে বিমানবাহী রণতরী গ্রুপ ট্রুম্যানের ওপর একাধিক হামলা ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় স্বীকার করে হুতি।

গাজা যুদ্ধ শুরুর পর হুতি গোষ্ঠী লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে তারা এসব চালায় বলে দাবি করে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তারা এসব হামলা বন্ধ করে। পরে চলতি মাসের শুরুতে গোষ্ঠীটি ঘোষণা দেয়, ইসরায়েলের মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে তারা আবারও হামলা শুরু করবে। এর ফলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইয়েমেনে সামরিক অভিযান চালায়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের পর প্রথমবার ঘটে।

রোনালদোকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মানেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ডও

আমিই ফুটবলে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়—গত মাসে এমন দাবি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তখন এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হলেও পর্তুগালের কিংবদন্তির কথার সঙ্গে একমত লুইস সাহা। ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড মনে করেন, রোনালদোই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সাহা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সম্বোধন করে তিনি বলেছেন, ‘আমি সব সময় বলে এসেছি সেই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। এ ক্ষেত্রে অন্য যেকোনো খেলোয়াড়ও মাঠে সব কিছু করতে পারে। তবে সব কিছু মিলিয়ে যেকোনো খেলায় যেকোনো পর্যায় থেকে যদি শুরু করতে চান তাহলে অবশ্যই সে ফুটবল খেলোয়াড়দের মধ্যে সেরা সংস্করণ। যদি আপনি কিছুটা ভিন্ন স্টাইলে দেখতে চান তাহলে আপনার দলে থাকা অন্য খেলোয়াড় বা মেধাবীদের দিকে তাকাতে পারেন।
তবে একটা যন্ত্র বা রোবট হিসেবে দেখতে চাইলে সেই সবচেয়ে এগিয়ে থাকবে।’

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছা রোনালদোর খেলা দেখে এখনো অভিভূত হন বলে জানিয়েছেন সাহা। ৪৬ বছর বয়সী সাবেক ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘মনে করি, এখনো তার ২০ বছর বয়সী একজন খেলোয়াড়ের হৃদয় আছে। সে প্রতিটি আবেগ প্রকাশ করে।
সে সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকতে চায়। আশা করি, সে দলকে সহায়তা করে তা প্রমাণও করতে পারে। সে এটাই করেছে (ডেনমার্কের বিপক্ষে)। এ বয়সেও তার এমন খেলা দেখে আমি অভিভূত হই। এটা বিশাল এক অর্জন।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ ও গোল করা খেলোয়াড় রোনালদো। ক্লাব পর্যায়েও সবচেয়ে বেশি গোল তারই। ২১৯ ম্যাচে ১৩৬ আন্তর্জাতিক গোলের মালিক ব্যক্তিগত সব অর্জনই জিতেছেন ৪০ বছর বয়সী তারকা। দলীয়ভাবে শুধু বিশ্বকাপ ছাড়া তার নামের পাশে সব ট্রফিই আছে। সেই অধরা স্বপ্ন পূরণ করতেই ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বমঞ্চে পর্তুগালের বড় সম্পদ হবে জানিয়ে সাহা বলেছেন, ‘সম্প্রতি বেশ কিছু সাক্ষাৎকারে সে জানিয়েছে সেখানে (আসন্ন বিশ্বকাপে) খেলতে চায়। সে পর্তুগালের সম্পদ হবে বলে আমার মনে হয়। সে এমন একজন যে কিনা শুধু গোলই করতে চায় না নিজ দলকে ট্রফি জেতাতেও চায়। এ জন্যই আমি তার বড় সমর্থক।’