শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রেকর্ড গড়ে স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়

mushi5৩১৯ রানের টার্গেটে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বিশ্বমঞ্চে লাল-সবুজদের হয়ে রেকর্ড রান তাড়া করে জয় ছিনিয়ে নিল মাশরাফি বাহিনী। ১১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা।

গ্রুপ পর্বের তলানিতে থাকা স্কটিশদের হারিয়ে গ্রুপ পর্ব পেরোনোর রাস্তাটা সুগম করলো টাইগাররা। আর টাইগারদের জয়ের বন্দরে নিয়ে যেতে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান আর সাব্বির রহমান।

স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারে জোস ড্যাভের বলে উইকেটের পিছনে ক্রুসের গ্লাভসবন্দি হয়ে ফেরেন সৌম্য (২ রান)।

প্রাথমিক ধাক্কা সামলে তামিম-রিয়াদ জুটি ভালোই এগিয়ে নিচ্ছিলেন দলকে। বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি গড়ে ওয়ার্ডল’র বলে বোল্ড হয়ে রিয়াদ সাজঘরে ফিরলেও, ততক্ষণে বাংলাদেশের দলীয় স্কোর ১৪৪। এ দু’জন মিলে ১৩৯ রানের জুটি গড়েন।

এর আগে ৫ চার ও এক ছক্কায় ক্যারিয়ারের ১২তম অর্ধশতক হাঁকান রিয়াদ। শেষ পর্যন্ত শতভাগ স্ট্রাইক রেটে ৬২ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন রিয়াদ। আউট হওয়ার আগে ৬টি চার আর একটি ছক্কা হাঁকান রিয়াদ।

ওয়ানডে ক্যারিয়ারের ২৮তম অর্ধশতক করে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ৯৫ রান করে ফেরেন। তামিমের এ ইনিংসটি বিশ্বমঞ্চে বাংলাদেশের একক ইনিংস সর্বোচ্চ রান। ড্যাভের বলে এলবি’র ফাঁদে পড়ে আউট হওয়ার আগে তামিম ১০০ বলে ৯টি চার আর একটি ছক্কা হাঁকান।

দলীয় ২০১ রানের মাথায় টাইগার ওপেনার তামিম ইকবাল ফিরে গেলে ব্যাটিংয়ের দায়িত্ব নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ওয়ার্ডল’র বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ২০তম অর্ধশতক তোলা মুশফিক বিদায় নেন ব্যক্তিগত ৬০ করে। ৪২ বলের মুশফিকের এ ইনিংসে ছিল ৬টি চার আর দুটি ছয়।

দলকে জয়ের বন্দরে নিতে সাকিব অপরাজিত থাকেন ৫২ রানে। আর সাব্বির ৪২ রান করে সাকিবকে যোগ্য সঙ্গ দেন।

পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬২ রান। ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ১২৩ রান। আর ৩০ ওভার শেষে টাইগাররা তোলে দুই উইকেটে ১৯১ রান। ৪০ ওভার শেষে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে টাইগাররা তোলে ২৫২ রান।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কটল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে ৩১৮ রান। স্কটিশদের হয়ে ১৫৬ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন ওপেনার কোয়েটজার।

অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলিং ব্যর্থতার মাঝেও তাসকিন আহমেদ নেন তিনটি উইকেট। এছাড়া নাসির হোসেন পান দুটি উইকেট। সাকিব আল হাসান, মাশরাফি ও সাব্বির পান একটি করে উইকেট।

কোয়েটজার আউট হওয়ার আগে ১৩৪ বলে ১৭টি চার আর চারটি ছয়ে করেন ১৫৬ রান। এর আগে রুবেল হোসেনের বলে ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেন কোয়েটজার। আর এটিই স্কটল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি।

বিশ্বকাপের আসরে ১৬ বছর বছর পর নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে টাইগাররা আবার মুখোমুখি হয়েছে স্কটল্যান্ডের। ১৯৯৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষেই এসেছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

২০০৬ সালে অবশ্য দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশ-স্কটল্যান্ড দু’বার মুখোমুখি হয়। দুটি ম্যাচেই সহজ জয় পায় টাইগাররা। ওই সিরিজে খেলা মাশরাফি, সাকিব ও মুশফিক রয়েছেন এবারের বাংলাদেশ শিবিরে।

নিশা দেশাইয়ের সঙ্গে ওসমান ফারুকের বৈঠক অনুষ্ঠিত

nisha farukবাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সর্বশেষ অবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এশীয় বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা ড. ওসমান ফারুক।

বুধবার দুপুরে (বাংলাদেশ সময় মধ্যরাত) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে ২০ দলীয় জোটের অবস্থান এবং বিচারবহির্ভূত হত্যাকা-সহ একাধিক বিষয়ে বিভিন্ন নথিপত্রও সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের হাতে ওসমান ফারুক তুলে দেন বলে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, বর্তমান সরকার বাংলাদেশে বহুমতের চর্চা বন্ধ, স্বাধীন মত প্রকাশ এবং জনগণের ভোটের অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রতিনিয়ত বিচারবহির্ভূত হত্যাকা- ঘটাচ্ছে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই এর একমাত্র সমাধান- এ বিষয়গুলো নিশা দেশাইসহ যুক্তরাষ্ট্রের স্টেট ডির্পামেন্ট অবগত রয়েছে। তারা ২০ দলীয় জোটের অবস্থানকে সমর্থন করেছে বলে জানা গেছে। আর এসব বিষয়ে ওসমান ফারুক ও নিশা দেশাইয়ের বৈঠকে আলোচনা হয়েছে।

হ্যাজার্ডের গোলে চেলসির জয় অব্যাহত

chelsiপ্রিমিয়ার লিগে চেলসির বিজয অব্যাহত৷ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ হারাল তারা৷যার সুবাদে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট পেয়ে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল জোসে মোরিনহোর ছেলেরা৷ এক ম্যাচ বেশি খেলে ম্যান সিটি-র পয়েন্ট ৫৮৷

সদ্যই ক্যাপিটাল ওয়ান কাপ জেতা চেলসি বৃহস্পতিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল৷ কিন্তু দ্য ব্লুজদের খেলা দেখে মনে হয়নি যে তারাই এই টুর্নামেন্টে শীর্ষে রয়েছে৷ ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে গাদা-গাদা গোলের সুযোগ নষ্ট করল এদিন জন টেরি অ্যান্ড কোং৷ ম্যাচের ২২ মিনিটে ইডেন হ্যাজার্ডের একমাত্র গোলই তাদের জয়ের ট্র্যাকে ধরে রাখল৷ তবে এদিন অসাধারণ গোলকিপিংয়ের পাশাপাশি ডিফেন্সেও দুর্দান্ত মেজাজে খেলেলেন চেলসির গোলকিপার থিয়াবুট কোরতোয়ে৷ তার বিশ্বস্ত হাতের জন্যই এদিন তিন পয়েন্ট ঘরে তুলল চেলসি৷ না-হলে ম্যাচের স্কোরলাইন অন্যরকম হতে পারত৷

লালমনিরহাটে ট্রাকে পেট্রলবোমা হামলা

pettrol bomaলালমনিরহাটে দুর্বৃত্তরা একটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে।এতে ট্রাকটির ৭০ শতাংশ পুড়ে গেছে।

বুধবার  দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের সময় উপজেলার জুম্মারপাড় নামকস্থানে একদল দুর্বৃত্ত গাছ, বাঁশ ও কলা গাছ ফেলে মহাসড়কে ব্যারিকেট দিয়ে এ হামালা চালায়।

এ সময় চালক মমিনুল হক(৪২) ও ওই ট্রাকের সহকারী চালকসহ অপর দুই ব্যক্তি লাফিয়ে নেমে আত্মরক্ষা করেন।

স্থানীয় পাটগ্রাম ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় গ্রেফতার অভিযান চলছে।”

ঝড়ো হাফ সেঞ্চুরির পর ফিরে গেলেন মুশফিক

mushi5তামিম ইকবাল সেঞ্চুরি মিস করলেও বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। যদিও ঝড়ো গতির হাফ সেঞ্চুরির পর মুশফিক প্যাভিলিয়নে ফিরে গেছেন। ৩৮ বলে ২০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মুশফিকের হাফ সেঞ্চুরির আনন্দে নেলসনের গ্যালারি উল্লাস করতে দেখা গেছে তার বাবা মাহবুব হামিদকে। শুরু থেকেই গ্যালারি মাতিয়ে রেখেছিলেন তিনি। ইভানের শিকার হওয়ার আগে ৪২ বলে ৬০ রান (৬ চার, ২ ছয়) করেন মুশফিক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ। সাকিব ১৯, সাব্বির ৫ রানে ব্যাট করছেন।

এর আগে তামিমের সেঞ্চুরি না হওয়া নিয়ে আছে অপেক্ষ। ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ ঘুরে ২০১৫। বিশ্বকাপে পঞ্চম আসরে এসেও কোনো সেঞ্চুরি নেই বাংলাদেশের। মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হলেন তামিম ইকবাল। এটি পেলে তিনি হতে পারতেন দেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান।

পেশিতে টান পড়লেও তামিম খেলছিলেন বেশ সাবলীলভাবে। জস ডাভির বলে এলবির ফাঁদে পড়ার আগে তামিম ১০০ বলে ৯৫ রান (৯ চার, ১ ছয়) করেন।

৫ রানে সৌম্য সরকারের উইকেট হারালেও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৩৯ রান যোগ করেন। এটি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ১১৪ রানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক গত ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে।

১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিজের উইকেট বিলিয়ে এসেছেন মাহমুদউল্লাহ। অযথাই ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বল তার পায়ে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। তিনি ৬২ বলে ৬২ রান (৬ চার, ১ ছয়) করেন।

এছাড়া ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার পূর্ণ করেছেন তামিম ইকবাল। সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ থেকেই যার অপেক্ষায় ছিলেন তিনি। বিশ্বকাপে এসেও রান খরার কারণে হয়নি মাইলফলক অর্জন। তামিমকে দর্শক বানিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে চার হাজার রান অতিক্রম করেছিলেন সাকিব।

এদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পাওয়া এনামুল হক বিজয়কে এমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান বিজয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান র্দুজয় একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিজয়ের আজ ব্যাটিং করার সম্ভাবনা কম। পরে জানা গেছে, আজ আর ব্যাটিংই করবেন না বিজয়। তার বদলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার।

মার্কিন মহিলাকে ধর্ষণ, কাঠগড়ায় বৃন্দাবনের সাধু

repফের বিদেশিনী ধর্ষণে মুখ পুড়ল ভারতের। এবার কাঠগড়ায় বৃন্দাবনের এক সাধু। সুদূর মার্কিন মুলুক থেকে বৃন্দাবনে বেড়াতে এসেছিলেন এক মহিলা। বৃন্দাবনের ধর্মীয় সংস্কৃতিতে আকৃষ্ট গিয়ে ভক্ত হয়ে যান। কিন্তু আধ্যাত্মিকতার পরিবর্তে তাকে শিকার হতে হল এক ‘ভণ্ড’ সাধুর যৌন লালসার।

বছর ৪৩-এর ওই বিদেশি মহিলা গত ২৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়া থেকে বৃন্দাবনে আসেন। তারপরের দিন সকাল থেকেই ওই মহিলার কোনও খোঁজ পাচ্ছিলেন না তার পরিবারের লোকেরা। পুলিশ খোঁজ শুরু করে। ৩ মার্চ বৃন্দাবনের কোতওয়ালি এলাকায় অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার হন ওই মহিলা। মহিলার সর্বাঙ্গেই ছিল ক্ষতচিহ্ন। হাসপাতালে শারীরিক পরীক্ষার পর জানা গিয়েছে, মহিলাকে ধর্ষণ করা হয়েছে। জ্ঞান ফিরলে ওই বিদেশিনী জানান, তাকে ধর্ষণ করেছে এক সাধু।

যদিও মথুরা পুলিশের দাবি, এটি ধর্ষণ কিনা, এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। যদিও বৃন্দাবন ও সংলগ্ন অঞ্চলগুলির পর্যটন ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। আগ্রা ট্যুরিজস ওয়েলফেয়ার চেম্বারের সম্পাদক বিশাল শর্মার বক্তব্য, একজন মার্কিন পর্যটক তিন দিন ধরে নিখোঁজ হয়ে গেলেন, অথচ মথুরা পুলিশ তার কোনো খোঁজ পেল না। বিষয়টিতে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।

তামিমের চার হাজার বিজয় হাসপাতালে

tamimস্কটল্যান্ডের দেয়া ৩১৯ রান তাড়া করতে গিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জস ডাভির বলে ওপেনার সৌম্যর ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে চার হাজার পূর্ণ করেছেন তামিম ইকবাল। সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ থেকেই যার অপেক্ষায় ছিলেন তিনি। বিশ্বকাপে এসেও রান খরার কারণে হয়নি মাইলফলক অর্জন। তামিমকে দর্শক বানিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে চার হাজার রান অতিক্রম করেছিলেন সাকিব।

এদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পাওয়া এনামুল হক বিজয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান বিজয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিজয়ের আজ ব্যাটিং করার সম্ভাবনা কম। বিজয়ের বদলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার। যদিও তার সেই অভিজ্ঞতা সুখকর হয়নি।

মেহেরপুরে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

meherpurমেহেরপুরের মুজিবনগর-দর্শনা সড়কের রতনপুরে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে মুজিবনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়।

আটককৃতরা হচ্ছে- রাজবাড়ি জেলা শহরের আনিস আহম্মেদ (২৫), একই জেলার বলদিয়ার মানিক সর্দার (৩২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরের সুমন হোসেন (২৬)।

মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল বলেন, “মেহেরপুর-চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল সংগ্রহ করে ওই তিন মাদক ব্যবসায়ী। ফেনসিডিলগুলো রাজবাড়ী নেয়ার উদ্দেশ্যে তারা রতনপুর সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকের পর তাদের কাছ থাকা একটি বস্তার ভেতর থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক তিনজনের নামে মুজিবনগর থানায় মামলা সহ আদালতে সোপর্দ করা হবে।”

এমাসেই বিয়ে করছেন হরভজন সিংহ!

horvojonঅবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটার ভারতের হরভজন সিংহ। এমনটাই জানা গিয়েছে।
খবরে প্রকাশ, চলতি মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অফ-স্পিনার। পাত্রী, তাঁর দীর্ঘদিনের বান্ধবী তথা বলিউড অভিনেত্রী গীতা বসরা। যদিও, প্রকাশ্যে কখনই সম্পর্কের কথা স্বীকার করেননি দুজনেই। তবে, জাতীয় দলের হয়ে হরভজনের খেলা থাকলে, গীতাকে প্রায়ই স্টেডিয়ামে দেখা যেত। এদিকে পারিবারিক সূত্রে খবর, বিয়ের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সম্ভবত, এমাসের মাঝামাঝি বিয়ে অনুষ্ঠিত হবে।

তামিমের ৫ রানের আক্ষেপ

tamim5অপেক্ষাটা আরো বাড়ল। ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ ঘুরে ২০১৫। বিশ্বকাপে পঞ্চম আসরে এসেও কোনো সেঞ্চুরি নেই বাংলাদেশের। অথচ আইসিসি সহযোগী অনেক দেশেরই তা আছে।

সেই হাহাকারটা ঘুচিয়ে তামিম হতে পারতেন দেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান। কিন্তু মাত্র পাঁচ রানের জন্য তিনি সেঞ্চুরিবঞ্চিত হলে বাংলাদেশের সেই হাহাকারটা থেকেই গেল।

পেশিতে টান পড়লেও তামিম খেলছিলেন বেশ সাবলীলভাবে। জস ডাভির বলে এলবির ফাঁদে পড়ার আগে তামিম ১০০ বলে ৯৫ রান (৯ চার, ১ ছয়) করেন। তবে তামিম এখন বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। এর আগে সর্বোচ্চ ৮৭ রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ৩ উইকেটে ২০৪ রান তুলেছে বাংলাদেশ। মুশফিক ৩৬, সাকিব ১ রানে ব্যাট করছেন।

স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রান তাড়া করতে গিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ৫ রানে সৌম্য সরকারের উইকেট হারালেও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৩৯ রান যোগ করেন। এটি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ১১৪ রানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক গত ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে।

১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিজের উইকেট বিলিয়ে এসেছেন মাহমুদউল্লাহ। অযথাই ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বল তার পায়ে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। তিনি ৬২ বলে ৬২ রান (৬ চার, ১ ছয়) করেন।

এছাড়া ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার পূর্ণ করেছেন তামিম ইকবাল। সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ থেকেই যার অপেক্ষায় ছিলেন তিনি। বিশ্বকাপে এসেও রান খরার কারণে হয়নি মাইলফলক অর্জন। তামিমকে দর্শক বানিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে চার হাজার রান অতিক্রম করেছিলেন সাকিব।

এদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পাওয়া এনামুল হক বিজয়কে এমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান বিজয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান র্দুজয় একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিজয়ের আজ ব্যাটিং করার সম্ভাবনা কম। পরে জানা গেছে, আজ আর ব্যাটিংই করবেন না বিজয়। তার বদলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার।