শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লাখো জার্মান নারীকে ধর্ষণ

jarman rapedদ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির হাতে জার্মানী নেতৃত্বাধীন অক্ষশক্তির পরাজয়ের পর হিটলারের দেশটিতে প্রবেশ করে মিত্রশক্তিভুক্ত দেশগুলোর সৈন্যরা। এ সময় তাদের হাতে লাখ লাখ জার্মান নারী ধর্ষণের শিকার হয়েছিলেন বলে সম্প্রতি একটি বইয়ে দাবি করা হয়েছে। খবর ডেইলি মেইলের।

হোয়েন দ্য সোলজার্স কেইম নামক বইয়ে জার্মান ইতিহাসবিদ মারিয়াম গেবহার্ডট দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তিভুক্ত দেশগুলোর সৈন্য ও তাদের সাহায্যকারীরা অন্তত ৮ লাখ ৬০ হাজার নারী ও শিশুকে ধর্ষণ করে। জার্মান পুরুষরাও সৈন্যদের ধর্ষণের শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এতদিন ধারণা করা হতো, রেড আর্মি নামে পরিচিত সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা জার্মানীতে ব্যাপক নারী নির্যাতন চালিয়েছিল। তৎকালীন সোভিয়েত একনায়ক জোসেফ স্ট্যালিন ধর্ষণকে অস্ত্র হিসেবে গণ্য করতেন।

তবে এ বইয়ে উল্লেখ করা হয়েছে, শুধু সোভিয়েত সৈন্যরাই নয়, ধর্ষণযজ্ঞে পিছিয়ে ছিল না ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সৈন্যরাও।

সৈন্যদের যৌন লালসার শিকার হয়ে অনেক নারী আত্মহত্যা করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

বই লেখার আগে বেশ কয়েকজন নির্যাতিতের সাক্ষাৎকার নিয়েছেন জার্মান ইতিহাসবিদ গেবহার্ডট। তিনি বলেন, আমি এই বই লেখার জন্য দেড় বছর ধরে গবেষণা চালিয়েছি। আমি নির্যাতিতদের দৃষ্টিকোণ থেকে ঘটনা বর্ণনা করতে চাই।

তিনি বলেন, শুধু সোভিয়েত নিয়ন্ত্রণাধীন অঞ্চলেই এ ধরনের জঘন্য অপরাধ সংঘটিত হয়নি, ফ্রেঞ্চ, ব্রিটিশ ও আমেরিকান অঞ্চলেও একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। ওই সময়ে একটি জনপ্রিয় স্লোগান ছিল— জার্মান সেনাদের বিরুদ্ধে জয়ী হতে আমেরিকানদের ছয় বছর লেগেছে, কিন্তু জার্মান নারীদের জয় করতে লাগে একদিন ও এক টুকরা চকোলেট।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনা নিয়ে মিথ্যা ধারণা প্রচলিত আছে যে, প্রয়োজনীয় কাপড়, খাবার, সিগারেট, কফির জন্য সৈন্যদের কাছে নিজেদের সমর্পণ করতে বাধ্য হয়েছিলেন জার্মান নারীরা। যাকে ধর্ষণ না বলে অনেকটা পতিতাবৃত্তির মতোই বলা যায়।

এটা একটা ভুল ধারণা। সৈন্যরা জোরপূর্বক নারী-শিশুদের সঙ্গে যৌন সম্পর্ক করত। দক্ষিণ জার্মানীতে আমেরিকান সৈন্যরা টানা ৪৮ ঘণ্টা ধরে পালাক্রমে ধর্ষণ করত বলেও উল্লেখ করেছেন গেবহার্ডট।

আজ আন্তর্জাতিক নারী দিবস

nari dibosআজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সেলাই কারখানায় নারী শ্রমিকরা ভোটাধিকার, শ্রমঘন্টা দৈনিক ৮ ঘণ্টা, ন্যায্য মজুরিসহ বেশ কয়েকেটি সুনির্দিষ্ট দাবিতে আন্দোলন করে পুলিশি নির্যাতনের শিকার হন।

প্রথম নারী শ্রমিক ইউনিয়নও গঠিত হয় ১৮৬০ সালের এই দিনে। পরে ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্প কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার।

১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ই মার্চ নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব করেছিলেন। পরে ১৯৭৭ সাল থেকে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় জাতিসংঘ ।

এরপর থেকেই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করে আসছে। একইসঙ্গে এ দিন অঙ্গীকার ব্যক্ত করা হয় নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সমঅধিকার এবং তাদের মর্যাদার বিষয়ে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় আজ  দিনটি উদযাপন করবে। রাষ্ট্র ও সমাজ জীবনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’।

প্রতি বছর এমন নানা প্রতিপাদ্য নিয়ে পালিত হয় দিনটি।  নারী আন্দোলনের দীর্ঘ পথপরিক্রমায় নারী সমাজের যথেষ্ট অগ্রগতি হলেও এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেনি জেন্ডার সমতার বিষয়টি।  তবে এ চিত্র কেবল বাংলাদেশের ক্ষেত্রেই নয়, এটা পৃথিবীর বিভিন্ন দেশেরই চিত্র। এরপরও আমাদের দেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের বাইরে থাকা প্রধান রাজনৈতিক দলের নেত্রী, এ চারজনই নারী।

নারী সমাজের উন্নয়নে এর চেয়ে বড় ইতিবাচক আর কী হতে পারে? এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিচারপতি, পাইলট, ডাক্তার, ট্রেনচালক হিসেবে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন নারীরা।

এরপরও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে আজকের এই দিনের অঙ্গীকার নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথে যোগাবে অনুপ্রেরণা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।

আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০১৫’এর অনুষ্ঠান উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

৬৪টি মানবাধিকার ও নারী সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি নারী দিবস উপলক্ষে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

মহিলা ও শিশু বিষয়ক অধিদদপ্তরের তত্বাবধানে জেলা ও থানা পর্যায়ে আজ পালিত হবে  বিভিন্ন কর্মসূচি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নারী দিবস উপলক্ষে নারী সদস্যদের লেখা নিয়ে সংকলন “কণ্ঠস্বর” প্রকাশ করেছে। এ ছাড়া ডিআরইউ চত্বর থেকে শোভাযাত্রা বের করে তা জাতীয় প্রেসক্লাব হয়ে ফের ফিরবে ডিআরইউতে। এছাড়াও রয়েছে আড্ডার আয়োজন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক হাতে নিয়েছে দিনব্যাপি কর্মসূচি। এরমধ্যে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গৃহশ্রমিক সমাবেশ ও আলোচনা সভা, সকাল সাড়ে ১১টায় গৃহশ্রমিকদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সঙ্গীত পরিবেশন।

মুক্তির সংগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “রাজনৈতিক-সামাজিক সহিংসতা নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠায় বাধা”শীর্ষক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করবে।
পক্ষকালব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। এছাড়াও দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচছাসেবী সংগঠন, পেশাজীবী সংগঠন নারী দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচনের সুযোগ নেই

suronjit8বিবিসি বাংলাদেশ সংলাপে এসে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে বলেছেন রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই।

তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেছেন সংকট সমাধানে খালেদা জিয়া সাত দফা প্রস্তাব দিয়ে রেখেছেন। সরকার সেটি না মানলেও তাদের সংলাপে বসেই একটি সমঝোতার পথ বের করতে হবে।

ঢাকায় বিয়াম মিলনায়তনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশ সংলাপের এ পর্বে এসব বিষয় ছাড়াও বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সংলাপের এ পর্বে আরও আলোচক ছিলেন পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ড: আহসান মনসুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন।

অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের মধ্যে ছিল- চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশী কুটনীতিকদের উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কতটুকু। কিংবা বাংলাদেশ কি খুব দ্রুত সিরিয়ার মতো একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? বা রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচনই কি বর্তমান সংকটের একমাত্র সমাধান?

জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে।

সিরিয়া বা সোমালিয়ার মতো পরিস্থিতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই মন্তব্য করে তিনি বলেন তারপরেও আলোচনা চাইলে বিএনপিকে আগে সহিংসতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, কালই যদি বিএনপি যদি নিয়মতান্ত্রিক পথে ফিরে এসে আন্দোলন করে তাহলে সমস্যা থাকবে না। আর বিদেশীরা যেটি করছেন সেটি অব্যাহত থাকুক তাতে করে হয়তো একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বলেন বিদেশী উদ্যোগগুলোতে সমাধান হবে না, তবে এসব উদ্যোগ আলোচনার পথ প্রশস্ত করতে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন সংকট সমাধানের একমাত্র পথ সংলাপ আর সেটি না হলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা কম।

তিনি বলেন, সমঝোতা হলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। একটা প্রস্তাব দেয়া আছে। সরকার না মানতে পারে। কিন্তু সংলাপে বসেই সমাধান পেতে হবে এবং সেটি হতে হবে দীর্ঘমেয়াদী সমাধান।

আলোচনায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন সংকট সমাধানে যে কোন পক্ষ থেকেই উদ্যোগ আসতে পারে এবং সেটিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ২০১৩ সালে নির্বাচন সামনে ছিল। এখন বিরোধী পক্ষ অনেক দিন আন্দোলন করে হত্যা ছাড়া আর অর্জন নেই। একটা পর্যায়ে তে যেতে হবে । আর কত? সেরকম অবস্থায় গেলে তাহলে যেকোনো উদ্যোগ সফল হবে।

অপর প্যানেল আলোচক পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর বলেন বর্তমান সহিংস পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশ সিরিয়ার মতো হবেনা কিন্তু সে ধরণের পরিস্থিতি যেন না হয় তা সব পক্ষকেই ভাবতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র স্থিতিশীল করতে হলে সংলাপ করতে হবে বিরোধী দল ও জনগণের সাথে। কিন্তু জনগণের যে অভিযোগ তা কি সরকার বা বিরোধী দল আমলে নিচ্ছে?

আরেকজন দর্শক জানতে জান মেয়েদের বিয়ের বয়স ১৮-ই থাকছে, তবে অভিভাবক চাইলে ১৬ বছর বয়সে মেয়েদের বিয়ে দেয়া যাবে বলে আইনের খসড়া তৈরি করা হয়েছে। বিয়ের দু রকম বয়স কতটুকু যুক্তিসঙ্গত ?

জবাবে প্যানেল আলোচকদের সবাই একি ধরনের মতামত দিয়ে বলেন বিয়ের বয়স ১৮ রাখাটাই যৌক্তিক বলে তারা মনে করেন।- বিবিসি

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪

trolar mব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাওয়ার সময় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪-৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ শুরু করছে বলে জানান তিনি।

পাহাড়ে ৭০ পেট্রোলবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার

pettrolচট্টগ্রামের সীতাকুণ্ডের নুনাছড়া পাহাড়ে অভিযান চালিয়ে ৭০টি পেট্রোলবোমাসহ অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ সময় তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিক আটকদের নাম পরিচয় জানা যায়নি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এম শহিদুল্লাহ জানান, শনিবার রাত সাড়ে ১২টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত সীতাকুণ্ডের ইয়াকুবনগরের নুনাছড়া পাহাড়ে অভিযান চালায় পুলিশ।

এ সময় পেট্রোলবোমা ছাড়া ৫০টি ককটেল, ১০টি আগ্নেয়াস্ত্র, রকেট প্লেয়ার তিনটি, গুলি ২৪ রাউন্ড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া তিনজনকে আটক করা হয়েছে।

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত কর্মী গুলিবিদ্ধ

rajshahiরাজশাহীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জামায়াতে ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম নুরুল ইসলাম (৪৫)।

শনিবার ভোরে নগরীর কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নুরুল ইসলাম নগরীর মতিহার থানার রনহাট কবিরাজপাড়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। বন্দুকযুদ্ধে পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শুক্রবার জুমআ’র নামাজের পর জামায়াত কর্মী নুরুল ইসলামকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

নুরুল ইসলামের দেয়া তথ্যানুযায়ী অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে রাত আড়াইটার দিকে মতিহার থানা পুলিশ তাকে নিয়ে কাপাশিয়া এলাকায় যায়। সেখানে যাওয়ার পর নুরুল ইসলামের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পুলিশের গাড়িতে হামলা চালায়।

এসময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে নুরুল ইসলাম পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।

এতে নুরুল ইসলাম বাম পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধি হন। এছাড়া জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় মতিহার থানার এক কনস্টেবলও আহত হন বলে ওসি জানান। পরে পুলিশ আহত নুরুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

গুলিবিদ্ধ নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মতিহার থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

রান তাড়া করতে গেলেই পরাজয়

pak a7বিশ্বকাপে এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান। এর আগে তিন ম্যাচ খেলে সবকটিতেই জিতেছিল প্রোটিয়ারা।

তবে আরো কিছু উল্লেখযোগ্য বিষয় দেখেছে ইডেন পার্কের ম্যাচটি। তারই কয়েকটি…
তাড়া করতে গেলেই পরাজয়
২০১৩’র পর থেকে রান তাড়া করতে গিয়ে খেই হারিয়ে ফেলছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে ২৩টি ম্যাচে টার্গেটে ব্যাটিং করে ১৪টিতেই হেরেছে প্রোটিয়ারা। অথচ একই সময়ে আগে ব্যাট করে ৩২ ম্যাচের ২৪টিতেই তারা জিতেছে।
বাঁ হাতের আক্রমণ
আজ তিন উইকেট করে নিয়েছেন মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ আর রাহাত আলী। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বাঁ হাতি বোলাররা কোনো ম্যাচে ৯ উইকেট ভাগাভাগি করে নিলেন। প্রথমটিও এই বিশ্বকাপেই। জিম্বাবুয়ের বিপক্ষে চার চার আর একটি করে উইকেট নিয়েছিলেন পাকিস্তানেরই  বিশ্বকাপের
গিলক্রিস্টের পাশে সরফরাজ
দক্ষিণ আফ্রিকার ছয় ব্যাটসম্যানের আউটে সরাসরি হাত ছিল সরফরাজ আহমেদের। একদিনের ক্রিকেটে ছয় ক্যাচ ধরার নজির আছে ১৫টি। তবে বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা। প্রথমটি ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের, নামিবিয়ার বিপক্ষে।
আরও উচ্চতার আফ্রিদি
একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড অনেক আগেই আফ্রিদি নিজের করে নিয়েছেন। এখন শুধুই ছাড়িয়ে যাবার পালা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ছয় মেরে পূরণ করলেন ৩৫০তম ছক্কা।
দ্বিতীয় স্থানে সনাৎ জয়সুরিয়ার ছক্কার সংখ্যা ২৭০।
মিস্টার ফিফটি
আবারও ফিফটি দেখা পেলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। তবে পাকিস্তান অধিনায়ক শুধু ফিফটির দেখাই পাচ্ছেন, সেঞ্চুরির দেখা মিলছে না। ১৪৭ ইনিংসের ক্যারিয়ারের মিসবাহর নামের পাশে ৪২টি অর্ধশতক থাকলেও শতক নেই একটিও।
সেঞ্চুরিবিহীন সর্বোচ্চ ফিফটির সংখ্যায় দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোনস। তার শতকবিহীন ক্যারিয়ারে ফিফটির সংখ্যা ২৫টি।

 

বাড়ি ফিরেছেন সোনম কাপুর

sonomসোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারির ২৮ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। আর বাড়ি ফেরার এ খবর ভক্তদের টুইটারে জানিয়েছেন তিনি নিজেই।
অনিল কাপুর তনয়া লিখেন, ‘ডিসচার্জ!!! হোম সুইট হোম!!!’
গুজরাট প্রদেশের রাজকোটে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিং করতে এসে অসুস্থ হন তিনি। প্রবল জ্বর ও গলা ব্যাথা নিয়ে প্রথমে তাকে রাজকোটের স্টালিং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষা করে জানা যায়- সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন সোনম। খবর শুনে বাবা অনিল কাপুর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মুম্বইয়ে নিয়ে আসেন সোনমকে। ভর্তি করেন মুম্বাইয়ের কোকিলাবেহেন হাসপাতালে।
এর আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন সোনম। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, সামান্য সর্দি-কাশিতে ভুগছেন তিনি। তিন দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাই ছাড়াও পেয়ে যান সোনম।
সুরাজ বরজাত্য পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন সালমান-সোনম। এটি পরিচালক সুরাজের প্রথম ছবি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

অঙ্কের সমাধান দেবে মোবাইল!

math appsআজকাল ছেলেমেয়েরা পড়তে বসলেই বাবা-মায়ের একটা কথাই বলতে শোনা যায়, ‘ওরে মোবাইলটা রেখে একটু পড়াশোনা কর!’ কিন্তু এবার হয়তো দিন বদলাতে চলেছে। এবার মা-বাবারাই হয়তো বলবেন, ‘না পারলে মোবাইলে দেখে নে’।

কেননা, অঙ্কের সমাধান দেবে মোবাইল ফোন! আর এজন্য মোবাইলে বিনা মূল্যে ‘ফটোম্যাথ’ নামক একটি অ্যাপ ব্যবহার করলেই চলবে।

টেক ক্রাঞ্চের খবরে বলা হয়েছে, ফটোম্যাথ অ্যাপটি মোবাইলে থাকলে, বই-খাতার বা যে কোনো জায়গায় লেখা যে অঙ্কটি কষতে হবে, ফোনের ক্যামেরা দিয়ে শুধু তার ছবি তুললেই সঙ্গে সঙ্গে অঙ্কটির বা সমীকরণের সমাধান জানাবে অ্যাপ। চাইলে অঙ্কটি কীভাবে সমাধান করা হয়েছে, সেটাও দেখে নেওয়া যাবে।

অ্যাপটি অপটিক্যাল ক্যারেক্টার শনাক্ত করে গাণিতিক সমস্যা বুঝতে পারে এবং সেই ফাংশানটি সমাধান করে ফলাফল দেখায়।

বিনা মূল্যের ফটোম্যাথ অ্যাপটি তৈরি করেছে ক্রোয়েশিয়ার অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোব্লিঙ্ক। গত বছরের শেষের দিকে উইন্ডোজ ও আইওএস মোবাইলের জন্য বিনা মূল্যের এই অ্যাপটি উন্মুক্ত করার পর এখন পর্যন্ত উইন্ডোজ ও আইওএস ফোনে ১১ মিলিয়ন বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে।

সম্প্রতি অ্যান্ড্রয়েড চালিত মোবাইলের জন্যও এই অ্যাপটি উন্মক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইলে ফটোম্যাথ অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/RcqwiD লিংক থেকে। উইন্ডোজ মোবাইলে http://goo.gl/cXbsxI লিংক থেকে এবং আইওএস মোবাইলে http://goo.gl/b84dFF ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

রবি ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত

s s c২০ দলীয় জোটের হরতালের কারণে রবি ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত করেছে মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী শনিবার বিকেলে এই তথ্য জানান।