শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খিলক্ষেতে পল্লী বিদ্যুতের স্টাফ বাসে আগুন

bus fire17রাজধানীর খিলক্ষেত এলাকায় পল্লী বিদ্যুতের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার বেলা পৌনে ১১ টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে পল্লী বিদ্যুতের স্টাফদের অফিসে পৌঁছে দেয়ার পর বাসটি ভবনের কাছের রাস্তায় পার্কিং করে রাখা হয়েছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানীতে তিন নাশকতাকারী গ্রেফতার

arrestঅভিনব কায়দায় রাজধানীতে নাশকতার অপচেষ্টার সময় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে নাশকতা চালানোর জন্য বিভিন্ন ধরণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণে মানুষ মারছেন খালেদা: প্রধানমন্ত্রী

hasina29বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের জন্য মানুষ পুড়িয়ে মারছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এর প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার হতে নারীসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব নারী দিবসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে শেখ এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো, ‘নারীর ক্ষমতায়ন: নারীর উন্নয়ন’।

প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থের জন্য হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন। আমার প্রশ্ন হচ্ছে- পেট্রল ঢেলে, ককটেল মেরে দেশের মানুষকে হত্যার অধিকার তাকে (বেগম জিয়া) কে দিয়েছে?”

শেখ হাসিনা বলেন, “বেগম জিয়া দাবি করেন যে, তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু পরিতাপের বিষয় যে, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা কিভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারেন?”

প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের জন্য ও তাদের কল্যাণের জন্য; রাজনীতি মানুষ পুড়িয়ে হত্যার জন্য নয়। এটা কোনভাবেই সহ্য করা যায় না। খালেদা জিয়াকে তার নির্মম ও নৃশংস কর্মকাণ্ডের শাস্তি পেতেই হবে।”

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্জেন্টিনা মেতাভেল পিককিন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এতে দেশের নারীসমাজের সার্বিক উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বাসস।

সাঙ্গাকারাকে ফেরালেন ফকনার

sangakara8কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছিল শ্রীলঙ্কা। বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়া সাঙ্গাকারাকে থামিয়ে দিয়েছে স্বাগতিকরা। দলীয় ২১৪ রানে ফকনারের বলে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি ১০৭ বলে ১১টি চারে ১০৪ রান করেন।

সাঙ্গাকারা ফিরলেও অধিনায়ক ম্যাথুস ও চান্দিমাল রানের চাকা সচল রাখার চেষ্টা করছেন। ব্যাট হাতে অগ্নিশর্মা হতে চেষ্টা করছেন তারা দুজন। ৩৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২২৪ রান।

বিশাল টার্গেট পাড়ি দিতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই লাহিরু থিরিমান্নে (১) জনসনের শিকার হন। দ্বিতীয় উইকেট জুটিতে দিলশান ও সাঙ্গাকারার ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তারা ১৩০ রানের জুটি গড়েন। দিলশানকে এলবির ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ফকনার। দিলশান ৬০ বলে ৮টি চারে ৬২ রান করেন।

এদিন ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রাহকও হয়ে যান সাঙ্গাকারা ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে। শচিন টেন্ডুলকারের পর এখন সাঙ্গাকারার অবস্থান। ১৮ হাজার ৪২৬ রান নিয়ে শচিন শীর্ষে। তারপরই ১৪ হাজারি সাঙ্গাকারা। তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ঝুলিতে আছে ১৩ হাজার ৭০৪ রান।

দিলশান ফিরলেও এক প্রান্তে সাঙ্গাকারার ব্যাট পোড়াতে থাকে অস্ট্রেলিয়ানদের। এই বাঁহাতি ব্যাটসম্যান তুলে নেন ক্যারিয়ারের ২৪তম ওয়ানডে সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশের পর ইংল্যান্ডের সঙ্গেও সেঞ্চুরি করেন সাঙ্গাকারা। তৃতীয় উইকেটে জয়াবর্ধনের সঙ্গেও ৫৩ রানের জুটি গড়েন তিনি। জয়াবর্ধনে ১৯ রান করে রানআউট হন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে আসা অস্ট্রেলিয়ার শুরুটা খুব ভালো ছিল না। ৪১ রানেই দুই ওপেনার ওয়ার্নার (৯), ফিঞ্চকে (২৪) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের চেপে ধরেছিল শ্রীলঙ্কা। স্পিনের সামনে অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ দলের হাল ধরেন। তাদের ১৩৪ রানের সময় উপযোগী জুটি স্বাগতিকদের পাইয়ে দেয় বড় রানের ভিত। তাদের সাবলীল ব্যাটিং দৃশ্যপট পাল্টে দেয়।

ইনিংসের ৩২তম ওভারে দলীয় ১৭৫ রানে ক্লার্ককে বোল্ড করে জুটি ভাঙেন মালিঙ্গা। ক্লার্ক ৬৮ রান করেন। ২ রান পরই স্মিথ দিলশানের শিকার হন। ৭২ রানের ইনিংস খেলেন স্মিথ। এরপরই শুরু হয় ম্যাক্সওয়েলের ব্যাটিং তান্ডব। সঙ্গে যোগ দেন ফর্ম হারিয়ে খুঁজতে থাকা ওয়াটসন। দুজন মিলে ম্যাচ অনেকটা একপেশে করে ফেলেন। শুরু করেন ধুন্ধুমার ব্যাটিং। বিশেষ করে ম্যাক্সওয়েলের মারকুটে ব্যাটিং অস্ট্রেলিয়ার রানটা প্রায় শ্রীলঙ্কার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায়। তারা ১৩.৪ ওভারে ১৬০ রানের জুটি গড়েন।

২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সওয়েল। উইকেটের চারপাশে তার ঝড়ো ব্যাটিং দিশেহারা করে তোলে শ্রীলঙ্কাকে। ম্যাক্সওয়েলকে থামানোর অনেক চেষ্টা করেও সফল হয়নি লঙ্কানরা। সিডনিতে চারÑছক্কার বৃষ্টিতে মেতে উঠেন ম্যাক্সওয়েল। ৫১ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন ম্যাক্সওয়েল। এটি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। বিশ্বকাপে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ানদের পক্ষেও অবশ্য দ্রুততম।

কয়েকবার জীবন পেয়েছিলেন ম্যাক্সওয়েল সেঞ্চুরির আগে। তবে বেশিরভাগ সময়ই ফিল্ডাররা তার ক্যাচ তালুবন্দি করতে পারেননি অনেক চেষ্টার পরও। সাঙ্গাকারা, থিসেরা পেরেরা লম্বা দূরত্ব দৌড় চেষ্টা করেছিলেন কিন্তু বলের নাগাল ঠিকমত পাননি। সেঞ্চুরির পর থিসেরা পেরেরার ফুল টস বলে মিড অনে যে ক্যাচ তুলেন ম্যাক্সওয়েল সেটি সহজেই ধরেছেন মালিঙ্গা। ৫৩ বলে ১০টি চার ও ৪টি ছয়ে ১০২ রানের টর্নেডো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

রান খরায় থাকা ওয়াটসনও ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন। ফকনার রানের খাতা খোলার আগে রান আউট হন। ইনিংস শেষের এক ওভার আগে ওয়াটসন চান্দিমালের হাতে ধরা পড়েন। তিনি ৪১ বলে ৬৭ রান (৭ চার, ২ ছয়) করেন।  হ্যাডিন ৯ বলে ২৫ বলের ক্যামিও খেলেন। শ্রীলঙ্কার মালিঙ্গা ও থিসেরা পেরেরা ২টি করে উইকেট পান।

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

jelএক মহিলাকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সবজে আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রোববার ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আবদুল মতিন জনাকীর্ন আদালতে উক্ত রায় দেন।

সেই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেয়া ছেলে সন্তান খলিলুর রহমানকে ২১ বছর পর্যন্ত ভরন পোষনের আদেশ দেয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শাসলা পিয়ালা গ্রামের সবজে আলী নামে এক ব্যক্তি একই গ্রামের স্বামী হারা এক মহিলাকে ২০০০সালে (১৪০৭ বাংলা সনের ২ জৈষ্ঠ্য ) রাত ১টায় ঘরের জানালা ভেঙ্গে ধর্ষণ করে।এতে ওই মহিলা অন্তঃসত্বা হয়ে পড়লে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা চলাকালীন সময়ে ধর্ষিতা মহিলা একটি ছেলে সন্তান প্রসব করেন।বর্তমানে ওই সন্তানের বয়স ১৩ বছর, নাম খলিলুর রহমান।মামলা চলাকালীন সময়ে ধর্ষক অভিযোগ অস্বীকার করলেও ডিএনএ টেস্ট এর ফলাফলে অভিযোগ প্রমাণিত হয়।অতঃপর মামলার অভিযোগ, চার্জসীট ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় দেন।

সাঙ্গাকারার সামনে শুধুই শচিন

sangakara8২০১৪ সালে বাংলাদেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জেতার পরই ছোট ফরম্যাটের ক্রিকেটাকে বিদায় বলেছেন কুমার সাঙ্গাকারা। চলমান বিশ্বকাপের আগে জানিয়েছেন, ওয়ানডে ক্যারিয়ারকেও বিদায় বলবেন বিশ্বকাপের পর। এবার শনিবার জানিয়েছেন, আগামী আগস্টে টেস্ট ক্রিকেট ছেড়ে দেবেন। মানে ক্রিকেটকে পরিপূর্ণভাবে বিদায় জানাবেন এই লঙ্কান ব্যাটিং গ্রেট চলতি বছরের আগস্টে।

তবে বিশ্বকাপে সাঙ্গাকারার পারফরম্যান্স দেখে আফসোস জাগছে গোটা ক্রিকেট বিশ্বের। কেন তিনি ছাড়বেন ওয়ানডে ক্রিকেট? রোববারই এই বাঁহাতি ক্রিকেটার হয়ে গেছেন ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সাঙ্গাকারার সামনে এখন শুধুই ভারতের লিটল জিনিয়াস শচিন টেন্ডুলকার।
১৮ হাজার ৪২৬ রান নিয়ে শচিন শীর্ষে। তারপরই ১৪ হাজারি সাঙ্গাকারা। তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ঝুলিতে আছে ১৩ হাজার ৭০৪ রান। তার স্বদেশি সনাথ জয়াসুরিয়া (১৩ হাজার ৪৩০ রান) ও মাহেলা জয়াবর্ধনে (১২ হাজার ৬৪৩) রয়েছেন পরের দুটি স্থানে।

অস্ট্রেলিয়ার ৩৭৭ রান তাড়া করতে গিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই মাঠে এসেছেন সাঙ্গাকারা। ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় ১৪ হাজার রান পূর্ণ করেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

সালাহ উদ্দিনের পিএ ও গাড়িচালককে ধরে নেয়ার অভিযোগ

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ও দুই গাড়িচালককে আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

তারা জানান, শনিবার রাতে মিরপুর থেকে ব্যক্তিগত সহকারী ওসমান গণিকে এবং সালাহ উদ্দিনের গুলশানের বাসার সামনে থেকে গাড়িচালক শফিক ও খোকনকে ধরে নিয়ে যাওয়া হয়।

রোববার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন।

ব্যক্তিগত সহকারী ওসমান ফারুকের স্ত্রী শিখা জানান, তিনি র্যা ব সদর দফতরে খোঁজ নিতে গেলে তারা ওসমানের আটকের কথা অস্বীকার করে।

শিখা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা-চারটার দিকে আট-দশজন সাদা পোশাকধারী লোক তাদের বাসায় প্রবেশ করে। বাইরে দুজন র্যা বের পোশাকে ছিল। তারা ওসমান গণিকে আটক করে নিয়ে যাওয়ার সময় বলেছে, ঠিক ঠিক তথ্য দিলে তাকে ছেড়ে দেবে।

এরপর থেকে ওই তিনজনের খোঁজ নেই বলে স্বজনরা জানান।

বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা এখন জেলে। আবার কেউ কেউ আত্মগোপনে। আরেক যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী আটক হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে সালাহ উদ্দিন দলের কর্মসূচি ঘোষণা করে আসছেন।

গণতন্ত্র বিকাশে ভিন্নমত ও রাজনৈতিক সংলাপ অপরিহার্য

marshiyaঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ভিন্নমতের প্রকাশ ও বিরোধীদের অধিকার চর্চার পর্যাপ্ত ও নিরাপদ সুযোগ এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমেই গণতন্ত্র পুরোপুরি বিকশিত হতে পারে।

আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন মার্শা বার্নিকাট।

মুক্তিযুদ্ধের সময় ঢাকায় কর্মরত মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড ও তাঁর সহকর্মীদের সই করা টেলিগ্রাম জাদুঘরে হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত।

টেলিগ্রাম গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারোয়ার আলী, রবিউল হুসাইন, জিয়াউদ্দীন তারিক আলী ও আক্কু চৌধুরী।
অনুষ্ঠানে মার্শা বার্নিকাট বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর এক পবিত্র স্থান। এটি একাত্তরের আখ্যান ও বাংলাদেশের ইতিহাসের প্রতীক।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসী অগণিত মানুষের কাছে এ জাদুঘর এক প্রেরণার উৎস। স্বাধীনতার জন্য আপনারা যুদ্ধ করেছিলেন। আর স্বাধীনতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান।

আর্চার কে ব্লাড ও তাঁর সহকর্মীদের সই করা ওই টেলিগ্রামকে ‘বিশেষ উপহার’ হিসেবে আখ্যায়িত করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তাদের সই করা ১৯৭১-এর বিখ্যাত এই টেলিগ্রাম এক সত্যায়িত উপহার। এই টেলিগ্রামে ওই কর্মকর্তারা বাংলাদেশ প্রশ্নে মার্কিন নীতির বিপক্ষে নিজেদের ভিন্নমত তুলে ধরেছিলেন।

মার্শা বার্নিকাট বলেন, পররাষ্ট্র সার্ভিসের প্রত্যেক কর্মকর্তার জন্য টেলিগ্রামটি ঐতিহ্যের স্মারক। বিদ্যমান শক্তি ও প্রশাসনিক অবকাঠামোর বিরুদ্ধে সোচ্চার হওয়া যে গুরুত্বপূর্ণ, এটি তা সুস্পষ্টভাবে মনে করিয়ে দেয়।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্র তখনই পুরোপুরি বিকশিত হতে পারে, যখন তা ভিন্নমতের প্রকাশ ও বিরোধীদের অধিকার চর্চার পর্যাপ্ত ও নিরাপদ সুযোগ এবং রাজনৈতিক সংলাপ নিশ্চিত করে।

আন্দোলনের নামে সন্ত্রাস বরদাশত করা যায় না

mizanurদেশের বর্তমান পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলে মন্বত্য করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা দান।

রাষ্ট্র তার এই ভূমিকা থেকে পিছপা হতে পারে না। রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা যায় না।

রোববার সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হুমকির মুখে মানবাধিকার: আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় মানবাধিকারকর্মী, বিভিন্ন দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে বর্তমান পরিস্থিতি ও জাতীয় মানবাধিকার কমিশনের অবস্থান তুলে ধরা হয়।

মিজানুর রহমান বলেন, সন্ত্রাসীদের রুখতে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে।

মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, আইন কমিশনের সদস্য শাহ আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ইংল্যান্ড ম্যাচ বাংলাদেশের সত্যিকারের চ্যালেঞ্জ

mashrafiনিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিকে বিশ্বকাপে বাংলাদেশের সত্যিকারের চ্যালেঞ্জ বলে মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সোমবার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, নিজেদের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত রয়েছে তারা।

সামনে আমাদের সামনে সত্যিকারের চ্যালেঞ্জ। ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। আমরা খুব রোমাঞ্চিত খেলার জন্য। আমরা আমাদের সেরা খেলাটা খেলার জন্য অপেক্ষা করছি।

ইংল্যান্ডের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে তাতে সমীকরণ সহজ হয়ে যায়নি বলে মনে করেন মাশরাফি।

আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারাতেই হবে, সঙ্গে একটা বড় দলকে হারাতে পারলে আমাদের সুযোগ থাকবে। শুরু থেকে চিন্তা করে আসা এই সমীকরণই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে।

ইংল্যান্ডকে হারাতে পারলে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। হেরে গেলেও একটি সুযোগ থাকবে তাদের। তবে নিউ জিল্যান্ড পর্যন্ত ভক্তদের অপেক্ষায় রাখতে চান না অধিনায়ক।

ভালো ক্রিকেট খেলেছি, আমাদের সামনে ভালো সুযোগ এসেছে। আমাদের সামনে আরো একটা সুযোগ আছে। কিন্তু একটা একটা করে এগুনোই ভালো। আপতত আমাদের সামনের ম্যাচের দিকে মনোযোগ দেয়া দরকার, আর আমরা তাই করছি।

গত আসরের মতো এবারো ইংল্যান্ডকে হারাতে চান জানিয়ে মাশরাফি বলেন, দেশে ১৬ কোটি মানুষ অপেক্ষা করছে, চাপ কিছুটা থাকবেই। এটা থেকে বের হয়ে আসাও অন্য রকম আনন্দ। সবাই সেই আনন্দই পেতে চাচ্ছে। সবাই যেন আনন্দ করতে পারে আমরা সেই চেষ্টাই করবো।