শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আশা করি ভদ্রলোকের মতো কোর্টে সারেন্ডার করবেন

hasina5বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আশা করি উনি আইন আদালত মানবেন, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, উনি ভদ্রলোকের মতো কোর্টে সারেন্ডার করবেন। এটাই ভদ্রলোকের নিয়ম।

খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, উনি যদি কিছুই না মানতে চান, তাহলে কিন্তু এদেশের মানুষ তাকে ছেড়ে দিবে না।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত আরও ২৩৬ জনকে মোট ৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি নেত্রীর কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উনি আইন মানেন না, আদালত মানেন না, উনি কিছুই মানেন না। ওনার মামলায় ৬৭টি তারিখ চলে গেছে। উনি আদালতে যান না। আর গেলেও লাঠি-সোটা, অস্ত্র, ক্যাডার বাহিনী নিয়ে যান। কোটকে অবমাননার জন্য।

খালেদা জিয়া বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

সালাহউদ্দিনকে আটক করা হয়নি : আইজিপি

salahuddin8বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

মিরপুর স্টাফ কলেজে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদের পরিবারের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, তাকে যদি আটক করা হতো, তাহলে ২৪ ঘণ্টার ভেতর আদালতে উপস্থিত করার যে বাধ্যবাধকতা রয়েছে তা করা হতো।

কে বা কারা তাকে নিয়ে গেছে সে সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।

বরিশালে ছাত্রলীগে সংঘর্ষ, আহত ৫

satrolig17বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

নগরীর বান্দ রোডের বিআইডব্লিউটিএ মাঠে বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা দুপুর ১২টার দিকে ওই মাঠে জড়ো হয়। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সেজানকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহত হন আরও চারজন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সাকার রায় ফাঁসের মামলার চার্জ শুনানি ১৫এপ্রিল

sakaমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের মামলায় তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য আগামি ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুহস্পতিবার মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী অসুস্হ থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী এ বি এম খায়রুল ইসলাম লিটন সময়ের আবেদন করলে আদালত তা মন্জুর করে আগামি ১৫ এপ্রিল নতুন করে দিন ধার্য করেন চাজ শুনানীর জন্য।

এদিকে হাজতে থাকা আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামকে কারা কূতপক্ষ আদালতে হাজির করেন।

সাকা ছেলে হুমাম কাদের চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার ফখরুল ইসলামের জুনিয়র আইনজীবী মেহেদী হাসান মামলার শুরু থেকেই পলাতক।

অপর তিন আসামি সাকার ম্যানেজার একেএম মাহবুবুল হাসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী কারাগারে আটক আছেন।

গত বছরের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান।

রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। মামলায় ট্রাইব্যুনালের ফারুক ও নয়ন এবং ব্যারস্টার ফখরুলের জুনিয়র আইনজীবী মেহেদীকে আসামি করা হয়েছিল।

এছাড়া ৪ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় আরেকটি মামলা দায়ের করেছিলেন।

মামলায় বলা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী রায়ের দিন রায় ঘোষণার পূর্বেই রায়ের কপি সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যস্ত করেন যে, রায়ের কপি ইন্টারনেটের মাধ্যমে তারা রায় ঘোষণার পূর্বেই পেয়েছে। তারা রায়ের স্পাইরাল বাইন্ডিং কপি মিডিয়াতে প্রদর্শন করেন এবং সেটি নিয়েই তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেন।

চার্জশিটে বলা হয়, মিডিয়ায় রায় প্রকাশ হলে পরিচ্ছন্নকর্মী নয়ন আলী মেহেদী হাসানের চেম্বারে যায় এবং রায় কিভাবে ফাঁস হলো জানতে চাই। মেহেদী হাসান তাকে জানায় রায়ের কপি তার কাছ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার নিয়ে গেছে। তারাই অনলাইনে এ রায় ফাঁস করে। মেহেদী নয়ন আলীকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

নয়ন আলীর জবানবন্দির ভিত্তিতেই ব্যারিস্টার ফখরুল ইসলাম ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসানকে গ্রেফতার করা হয়েছে মর্মে চার্জশিটে উল্লেখ করা হয়।

চার্জশিটে আরও বলা হয়, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ ও দেশ বিদেশে বিচার বিভাগ ও রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করতেই কৌশলে রায়ের কপি সংগ্রহ করে তা এমএস ওয়ার্ড থেকে পিডিএফ এ রুপান্তর করে www.traibunalleaks.be  নামক অনলাইনে প্রকাশ করেন।

প্রাথমিকে বৃত্তির ফল রোববার

psc12প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার যারা বৃত্তি পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে আগামী রোববার।

ওইদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এই তালিকা প্রকাশ করবেন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর জানিয়েছেন।

বৃহস্পতিবার তিনি বলেন, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরই বৃত্তিপ্রাপ্তদের তালিকা জানা যাবে।

মোবাইলে বৃত্তির ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে থানা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ২১ হাজার ৯৭৮ জনকে মেধাবৃত্তি (ট্যানেন্টপুল) এবং ৩২ হাজার ৪৩৪ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়।

এবারো প্রায় ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন।

এর আগে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড় শ’ টাকা করে পেয়ে আসছিলেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাইকে বছরে এককালীন দেড় শ’ টাকা করে দেওয়া হচ্ছে।

বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

prosonjitভারতের একটি অঙ্গরাজ্য কলকাতা, সেখানকার এক অভিনেতা প্রসেনজিৎ এবার ক্ষমা চাইলেন বাংলাদেশের মানুষের কাছে। ১২ মার্চ  নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে প্রসেনজিত লেখেন ‘বাঘের কিন্তু জাত আলাদা হয়, বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভাল!’ এরপরই চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। বিশ্বকাপের কোয়ার্টার বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। বাংলাদেশকে মানসিক ভাবে দুর্বল করতে কিংবা বাংলাদেশকে অপমান করতে তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হয়। এরপরই নিজের ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি মুছে প্রসেনজিৎ।

এদিকে ১২ মার্চ দুপুর ২ টা ৩৬ মিনিটে বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন প্রসেনজিৎ। এখানে তিনি এখানে লেখেন, আজকের সকালের পোস্ট টায় অনেকেই তাদের কুরুচিকর বক্তব্য রাখায় আমি অত্যন্ত দু:খিত। আপনাদের প্রতিক্রিয়া দেখে আমার বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিল যে কিসের ভিত্তিতে এই প্রতিক্রিয়া ? সংলাপটি আমার ‘অমর প্রেম’ ছবি থেকে নেওয়া হয়েছে যেখানে ছবির খলনায়কের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে। এখানে কোনো দেশ, জাতি কে ছোট করে দেখানোর কোনো উদ্দেশ্যই ছিল না। বাংলাদেশ এর মানুষদের আমি মন থেকে শ্রদ্ধা করি, তাঁদের ভালোবাসায় আমি আপ্লুত হয়েছি বহুবার। তাদের প্রতি এরকম কোনো বিরূপ মন্তব্য আমার করার কথা আমি ভাবতেও পারিনা। কিন্তু আজকে তাদের প্রতিক্রিয়ায় আমি অত্যন্ত দু:খিত এবং ব্যথিত। অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আমি তাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী।’

আফগানিস্তানে তালেবান হামলায় ৭ পুলিশ নিহত

talebanআফগানিস্তানে তালেবান হামলায় অন্তত সাত পুলিশ নিহত হয়েছেন।  দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে এ ঘটনা ঘটে।

দাস্তি আর্চি জেলার গভর্নর নাসিরউদ্দিন খান বুধবার জানান, পুলিশ সদস্যরা তাদের মাসিক বেতন নিতে পার্শ্ববর্তী প্রদেশে যাওয়ার সময় ৩০ জনের বেশী তালেবান বিদ্রোহী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রসঙ্গত, আফগানিস্তান থেকে ন্যাটো সেনা চলে যাওয়ার পর দেশটির নিরাপত্তাবাহিনীর ওপর হামলা বাড়িয়েছে তালেবানরা।
এক হিসাব অনুযায়ী গত বছর দেশটিতে পাঁচ হাজারের বেশী পুলিশ নিহত হয়েছেন।

সালাহউদ্দিনের বিষয়টি তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

assadujzamবিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ নিখোঁজের বিষয়ে পরিবারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। তিনি কোথায় গিয়েছেন, তাকে কেউ ধরে নিয়ে গেছে কি-না বা কোথায় আছেন এসব বিষয় আমরা তদন্ত করে দেখছি।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর পুলিশ স্টাফ কলেজে টার্মস ন্যাশনাল ক্রাইম শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে (সালাউদ্দিন আহমেদ) গ্রেফতার করলে নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা হতো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওয়ারেন্ট সংশ্লিষ্ট থানায় কবে পৌঁছাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছুই আদালতের নির্দেশে হচ্ছে।

১৪৬ রানে জিতল দ. আফ্রিকা

south africaগ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করে তারা। আজকের ম্যাচে অবশ্য কেউ শতরানের দেখা পাননি। তাতে কি? তারপরও ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে জমা হয় ৩৪১ রান।

জয়ের জন্য ৩৪২ রান তাড়া করতে নেমে ৪৭.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেন সংযুক্ত আরব আমিরাত।  প্রোটিয়াসরা জয় পায় ১৪৬ রানে। ইনজুরিতে পরায় ব্যাট করতে নামতে পারেননি আলহাশমি। ব্যাট হাতে আরব আমিরাতের স্বপ্নিল পাতিল অপরাজিত ৫৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে সাইমান আনোয়ারের ব্যাট থেকে।

বল হাতে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, মর্নে মরকেল ও ফিলান্ডার দুটি করে উইকেট নেন।  ব্যাট হাতে ৯৯ ও বল হাতে ২টি উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন এবি ডি ভিলিয়ার্স।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই তিনটি উইকটে হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর বাকি ব্যাটসম্যানরা ইনিংস টেনে নিয়ে যান। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ফারহান বেহারদিয়েন। ইউএইর বোলারদের পিটিয়ে তুলোধুনো করেন। মাত্র ৩১ বল খেলে করেন ৬৪ রান। তার এই ইনিংসে ৩টি ছক্কা ও ৫টি চারের মার ছিল।

৮২ বলে ৯৯ রান করে আউট হন এবি ডি ভিলিয়ার্স।  ব্যক্তিগত ৯৯ রানে কামরান শাহজাদের বলে শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা আমজাদ জাভেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এ ছাড়া রিলে রুশো ৪৩ ও ডেভিড মিলার ৪৯ রান করেন।

বল হাতে আরব আমিরাতের সেরা বোলার মোহাম্মদ নাভীদ। তিনি ৩ উইকেট নেন।

এ জয়ের ফলে ৬ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়াসরা। অন্যদিকে ৫ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি সংযুক্ত আরব আমিরাত।

মংলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধস,বহু হতাহতের আশঙ্কা

monglaবাগেরহাটের মংলা বন্দরের শিল্প এলাকায় সেনা কল্যাণ সংস্থার নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ ধসে পড়েছে। এতে ৫০ জনের বেশি মানুষ আটকা পড়েছে।

বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সেনা কল্যাণ সংস্থার এক কর্মকর্তা এই ধসের খবর নিশ্চিত করে বলেছেন,বন্দরের শিল্প এলাকায় নতুন একটি সিমেন্ট ফ্যাক্টরির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।প্রায় পাঁচ শত লোক কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ছাদ ধসে পড়ে।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারের কাজ চালাচ্ছেন।এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে তিনি জানান।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ধংস্তুপের নিচে এখনা শতাধিক মানুষ আটক রয়েছেন। এ পর্য়ন্ত ১০/১২ জনকে উদ্ধার করে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।