শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পাক তালেবানের ২ শীর্ষনেতা নিহত

talebanআফগান সীমান্তে সংঘর্ষে নিষিদ্ধ পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি)  দুজন শীর্ষনেতা নিহত হয়েছেন।

সূত্র মতে, গত বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের লালপুরা এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে টিটিপির কেন্দ্রীয় শুরা সদস্য শাকিল আহমদ হাক্কানি এবং ডা. তারিক আলীসহ আট জঙ্গি নিহত হন।

শাকিল এবং ডা. তারিক সহ এ চার জঙ্গির মৃত্যুর কথা নিশ্চিত করেন জামায়াতুল আহরের মুখপাত্র এহসানুল্লাহ এহসান।

ডা. তারিক আর্মি মেডিকেল কোরের সাবেক অফিসার ছিলেন। শাকিলের সঙ্গে গত বছর সরকারের একটি কমিটির শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া টিটিপি নেতা শামসুল হক ওরফে আবু বকরের এক ছোট ভাইও এ সংঘর্ষে নিহত হন। সরকারি তথ্য মতে, এ সংঘর্ষে মৃত চার জনের মধ্যে একজন পাঞ্জাবি তালেবান জঙ্গি।

পাঞ্জাবি তালেবানের একজন আহত সহযোগী নদীতে লাফিয়ে পড়েন। পরে তাকে আটক করা হয়। – ডন

সালাহ উদ্দিনকে ফিরিয়ে দিন : সরকারকে মাহবুব

mahbubbnpনিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে  দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

মাহবুব বলেন, আমরা সরকারের নিকট আবেদন, নিবেদন ও অনুরোধ করছি সালাহ উদ্দিন আহমেদকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, যদি তাকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন গড়ে তুলবে যে সরকারের টিকে থাকা কঠিন হবে।

সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাকর্মীরাই হরতাল মানছেন না: প্রধানমন্ত্রী

hasina23প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিএনপির জন্মই অবৈধ পন্থায়। বিএনপির নেতাকর্মীরাই হরতাল মানছেন না, তাদের অফিস, কল-কারখানা ও অফিস খোলা থাকছে।”

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী হরতাল-অবরোধের ডাক দিয়েছেন। তার হরতাল তো তার নিজ দলের নেতারাও মানেন না। বিএনপি নেতাদের সব ব্যবসা চলছে। তারা গাড়িতে ঘুরে বেড়ান। আর বিএনপি নেত্রী নিজেকে অফিসে অবরুদ্ধ রেখে একের পর এক কর্মসূচি দিচ্ছেন।

শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফেরারি আসামি হয়েও খালেদা সংবাদ সম্মেলন করেছেন খালেদা জিয়া। অবরুদ্ধ হলে তিনি সংবাদ সম্মেলন করলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসে লুটপাট করে খাওয়ার জন্য। এজন্য দেশের উন্নতি তাদের পছন্দ হয় না।

সাভারে শ্রমিক লীগের কার্যালয়ে আগুন

savarসাভারের শ্রমিক লীগের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

সাভর আশুলিয়া আঞ্চলিক শ্রমিক লীগের সহসভাপতি বাবু জানান, ভোর রাতে  রাজ ফুলবাড়িয়া খানপড়া এলাকায় অবস্থিত শ্রমিক কার্যালয়ে বিএনপি-জামায়াতের কিছু লোক আগুন দেয়।পড়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও অফিসের গুরত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।স্থানীয়দের সহায়তায় ওই এলাকার বেশ কয়েকটি দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘আগুণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের পস্তুতি চলছে’’।

মিয়ানমারে ফেরিডুবিতে নিহত ২১, নিখোঁজ ২৬

feri mayanmarমিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২১ জনের মৃত্যু ও ২৬ জন নিখোঁজ হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে।

অং তাকোন নামের ওই ফেরিটিতে দুই শতাধিক যাত্রী ছিল। শুক্রবার সন্ধ্যায় ফেরিটি পশ্চিম রাখাইন রাজ্যের কিয়াউকফিউ থেকে সিটউয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সিউওয়ে শহরের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা এই ঘটনায় ২১ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে দুইজন পুরুষ ও ১৯ নারী রয়েছে। এখনো প্রায় ২৬ যাত্রী নিখোঁজ রয়েছে।’

তিনি আরো জানান, ১৬৭ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।–এএফপি।

সরকারকে জিম্মি করে সংলাপ হবে না : আশরাফ

asrafবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হরতাল-অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।

খালেদা জিয়ার গতকালের সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

এসময় আশরাফ বলেন, খালেদা জিয়া, আপনি যেটাই চান না কেন, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনোদিন কোনো কিছুই সম্ভব নয়। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং সরকারকে জিম্মি করে কোনো কিছু আদায় করাও যাবে না।

তিনি বলেন, মানুষ, পুলিশ, নারী, শিশু, দিনমজুর পুড়িয়ে মারা বন্ধ করলে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে। সে পরিবেশেই একমাত্র আলোচনা সম্ভব।

মানুষ হত্যা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয় জানিয়ে আশরাফ বলেন, বিএনপি-জামায়াত জোট বাংলাদেশে আইএসের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

কান চলচ্চিত্র উৎসবে রাকিব সরকার আমন্ত্রিত

তরুণ চলচ্চিত্র গবেষক রাকিব সরকার ৬৮তম কান চলচ্চিত্র উৎসব- ২০১৫ তে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন। আগামী ১৩ মে ফ্রান্সের কান শহরে চলচ্চিত্রের এই বৃহত্তম সম্মেলন শুরু হবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রতিবছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর ১২ দিনব্যাপী এই সম্মেলনটি সারাবিশ্বের নামকরা চলচ্চিত্র ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হয়ে আসছে।

আমন্ত্রণ বিষয়ে রাকিব সরকার বলেন, “কানে আমন্ত্রণ পাওয়া চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য সৌভাগ্যের বিষয়। আমি উচ্ছ্বসিত। আমার মত একজন তরুণকে আমন্ত্রণ জানানোর জন্য কান কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমৃত্যু চলচ্চিত্র নিয়ে কাজ করতে এটি আমাকে অনুপ্রাণিত করবে।”

কর্মজীবনে তিনি একজন ব্যাংকার। পুরো নাম মো: রাকিবুল ইসলাম। ব্যাংকে যোগদানের আগে ছাত্রজীবন থেকে দীর্ঘ আট বছর তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে “সাহিত্যের চলচ্চিত্রায়ণ (Cinematizetion of Literature)” বিষয়ে পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে রয়েছেন। এছাড়াও তিনি নিয়মিত গল্প-কবিতা ও চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছেন।

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

cocktel5মুন্সীগঞ্জের খাসকান্দি গ্রামে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবক জুয়েল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে জুয়েল, কাউসার হোসেন কাদের ও সিরাজ নামে তিন যুবক আহত হয়।
রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে শুক্রবার রাতে ঢাকা সিটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১৩১ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া

austiriঅনুমিত চিত্রই দেখা যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচে। অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি অপেক্ষাকৃত র্দুবল দল স্কটল্যান্ড। হোবার্টে শনিবার স্কটিশদের ১৩০ রানে অলআউট করে দিয়েছে অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ডের দেয়া ১৩১ রানের টার্গেটে এখন ব্যাট করছে মাইকেল ক্লার্কের দল। চার ওভার শেষে ১ উইকেটে ৩০ রান করেছে স্বাগতিকরা। আউট হয়েছেন ওপেনার অ্যারন ফিঞ্চ। রব টেলরের শিকার হওয়ার আগে তিনি ১০ বলে ২০ রান করেন।

টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। মাচান ৪০, ম্যাকলেওড ২২,  জস ডাবি ২৬, লিস্ক অপরাজিত ২৩ রান করেন। অস্ট্রেলিয়ার স্টার্ক ৪টি, কামিন্স ৩টি করে উইকেট নেন। ওয়াটসন, জনসন, ম্যাক্সওয়েল নেন ১টি করে উইকেট।

ঢাকায় বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

arrest28রাজধানীতে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আটকদের মধ্যে বিএনপির তিন ও জামায়াতের চার কর্মী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি তিনি।

নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।