শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সাবিকের আইপিএলে খেলা অনিশ্চিত

sakib iplইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দুইবার আইপিএল জিতেছেন এই অলরাউন্ডার।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১১ সাল থেকে খেলে আসছেন সাকিব। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়নও হয় শাহরুখের এই দল, যেখানে সাকিবের ভূমিকা ছিল চোখে পড়ার মত।
কিন্তু বিশ্বকাপের পর পরই এপ্রিলে পাকিস্তানের বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা রয়েছে। যদি পাকিস্তান বাংলাদেশে খেলতে আসে, সেক্ষেত্রে এপ্রিলের ৮ তারিখ থেকে শুরু হওয়া আইপিএলের অষ্টম আসরে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের বিরুদ্ধে হাইকোর্টের রুল

high courtমুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধার সংজ্ঞা ঠিক না করেই তালিকা প্রকাশ করায় এ রুল জারি করা হয়েছে।

বুধবার দুপুরে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইন সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. রফিকুর রহমান ও হাসানাত কাইয়ুম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন।

আইনজীবী হাসানাত কাইয়ুম বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করেই বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদের মতো করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে।

যার কারণে অনেক আসল মুক্তিযোদ্ধারা তালিকা থেকে বাদ পড়েছেন, আবার অনেক নকল মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়েছে। তাই মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করে সঠিকভাবে তালিকা প্রকাশ করার আবেদন জানানো হয়েছিল।

রাজনীতিবিদদের মুখের বিষ ফরমালিনের চেয়ে ভয়ঙ্কর

obaidul22রাজনীতিবিদদের কথা তাদের নিজেদের জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজে বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদের মানুষের ভালবাসা ছাড়া আর কিছুই পাওয়ার নেই। আমাদের কথা আমাদের জন্য আত্মঘাতী। এই মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর।

তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের কতজন দাবি করতে পারি আমি সৎ, আমি দুর্নীতি করি না। আমার ব্যক্তিগত সহকারী যদি দুর্নীতি করে তাহলে আমি নিজেকে ভাল মন্ত্রী দাবি করতে পারি না। আমি যদি আমার পরিবারকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমি কীসের রাজনীতিবিদ? মানুষের চোখের ভাষা, মনের কথা যারা বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই।

কর্ণফুলী টানেলের কাজ চলতি বছরের নভেম্বরে শুরু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই দুঃসময়ে, সহিংসতার আগুনেও বাংলাদেশ বিশ্বের ১০টি সম্ভাবনাময় দেশের একটি। পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। অবরোধ-হরতালের মধ্যে পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে। মেট্রোরেলে কাজ শুরু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসের কাজও শুরু হয়েছে।

সহিংসতা-নাশকতা দিয়ে বাঙালীর অগ্রযাত্রার স্বপ্নকে কেউ দমাতে পারবে না বলেও এ সময় জানান মন্ত্রী।

হরতাল-অবরোধ রাজনীতির অকার্যকর হাতিয়ার উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রমাণ হয়ে গেছে হরতাল-অবরোধ-পেট্রোলবোমা রাজনীতির আন্দোলনের অকার্যকর হাতিয়ার। কার্যকর হাতিয়ার দুটি। ক্ষমতার পরিবর্তন চাইলে হয় নির্বাচনে যেতে হবে, না হয় জনতাকে হাতিয়ার করতে হবে। জনগণ যাদের সঙ্গে নেই, বোমাবাজি করে ও সহিংসতা করে তারা কোনোদিনও আন্দোলন সফল করতে পারবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা আসবে। চরিত্রবানরা না এলে চরিত্রহীনরা আসবে। রাজনীতির প্রতি বিদ্বেষ রাখলে খারাপ মানুষ দেশ চালাবে। এতে দেশের ক্ষতি হবে।

মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শামসীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আওলাদ হোসেন ও অন্য পরিচালকরা।

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

cocktel5রাজশাহীর জেলা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

বুধবার সকাল ১০ টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকাল ১০টার দিকে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

ককটেলের বিস্ফোরণে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ভারতের সংবাদমাধ্যমেও টাইগার-আতঙ্ক

bdc10মেলবোর্নে বাংলাদেশ-ভারত মাঠের লড়াইয়ের আগে স্নায়ুর লড়াইয়ে কাঁপছে দুই দেশের ক্রিকেটামোদীরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে টাইগারদের নির্ভয়-নির্ভার মানসিকতা ভয় ঢুকিয়ে দিয়েছে ভারতীয় শিবিরে। এবার সেই আতঙ্ক গ্রাস করেছে ভারতীয় সংবাদমাধ্যমকে।

বুধ ও মঙ্গলবার ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রতিবেদনে টাইগারদের নিয়ে তাদের আতঙ্ক আর শঙ্কার কথা ফুটে উঠেছে। তারা ভয়ে আছে, ২০০৭ সালের স্মৃতি না আবার ফিরে আসে।

কোয়ার্টার ফাইনালে আবার বাংলাদেশের বিপক্ষে ‘বাঁচা-মরার ম্যাচ’ খেলতে হবে জানার পর থেকেই দেশটির সংবাদমাধ্যমে বাংলাদেশকে নিয়ে চুলচেরা সব বিশ্লেষণ ছাপা হচ্ছে। মঙ্গলবার সে ব্যাপারটা একটা তুঙ্গে পৌঁছে গেছে বলা যায়। মূলত এখন যত না বিশ্লেষণ, তার চেয়ে বাংলাদেশ নিয়ে অনেক বেশি ‘আতঙ্ক’ ভারতীয় মিডিয়ায়; এটা বলা যায়।

ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র ‘টাইমস অব ইন্ডিয়া’ মঙ্গলবার তাদের খেলার পাতায় বড় শিরোনাম দিয়ে খবর করেছে—বাংলাদেশকে নিয়ে শঙ্কিত থাকবে ধোনির দল!

খবরের ভেতরে বাংলাদেশের দৈত্যবধের ইতিহাসগুলো, এই বিশ্বকাপে তাদের দারুণ আত্মবিশ্বাসী পদচারণের কথা উল্লেখ করে বলা হয়েছে, এদের নিয়ে চিন্তাহীন থাকা ভারতের পক্ষে অন্তত সম্ভব নয়।
পত্রিকাটি লিখেছে, “গত ২৯ বছরে বাংলাদেশ অনেক অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে তারা ২০০৭ সালে ভারতকে। সেই ধাক্কার ইতিহাস ফিরিয়ে আনতে চায় এই দলটি।”

আরেকটি শীর্ষস্থানীয় দৈনিক ‘টেলিগ্রাফ ইন্ডিয়া’ বাংলাদেশের নির্ভয় ও নির্ভার মানসিকতা বোঝাতে একটি প্রতিবেদন করেছে শুধু বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভাবভঙ্গি নিয়ে। মাশরাফির একটি কথা দিয়েই তারা বোঝাতে চেয়েছে, বাংলাদেশ দল কতটা চিন্তামুক্ত। সরাসরি বাংলায় তারা কথাটা ছেপে দিয়েছে, ‘টেনশন করব কেন! আমরা রিল্যাক্স আছি।’

ভারতের অন্যতম বৃহত্তম পত্রিকা ‘দ্য হিন্দু’ খেলার পাতায় বড় বড় করে ছেপেছে—অতীত ইতিহাস থেকে গর্ব ফেরাতে চায় বাংলাদেশ। সাকিব আল হাসানের উদ্ধৃতি ব্যবহার করে করা এই প্রতিবেদনে তারা লিখেছে, ক্রিকেটীয় রাজনীতিতে বাংলাদেশ ভারতের ছায়ায় থাকলেও মাঠে এই দলটিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ভয়ের কারণ।

এদিকে বাংলাদেশ দল কীভাবে এমন ভয়-ডরহীন হয়ে গেল, তা নিয়ে গবেষণা করেছে কলকাতার একটি দৈনিক—এই সময়। তারা দাবি করেছে, মনোবিদ ফিল জনসির কল্যাণেই এমন উদ্যমী ও নির্ভয় হয়ে উঠেছে বাংলাদেশ দল।

আর কলকাতার শীর্ষ বাংলা দৈনিক ‘আনন্দ বাজার’ বাংলাদেশ দলকে নিয়ে প্রতিবেদন করেছে তিনটি। এর মধ্যে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও ২০০৭ সালে তাদের বধ করা দলের অধিনায়ক হাবিবুল বাশারের দুটি সাক্ষাৎকারও আছে।

ব্লগার রাজীব হত্যার বিচার শুরু

rajibব্লগার রাজিব হত্যা মামলায় চার্জ গঠন করেছে বিশেষ ট্রাইব্যুনাল। যাদের বিরুদ্বে চার্জ গঠন করেছে তারা সকলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

চার্জ গঠন শেষে আগামী ২১ এপ্রিল স্বাক্ষ্য গ্রহণের জন্য দিন ধায্য করেছে বিশেষ ট্রাইব্যুনাল বিচারক মো. রুহুল আমিন ।

যাদের বিরুদ্বে চাজ গঠন করা হয়েছে তারা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দ্বিপু, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, মো. নাঈম সিকদার ওরফে ইরাদ , নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ  ও রেদোয়ানুল আজাদ রানা ,আসামিদের শেষের জন পলাতক।

গত ৫মাচ চার্জ শুনানি শেষে  ১৮ মার্চ বুধবার আদেশের জন্য দিন ধায্য  করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষে মহানগর পিপি অ্যাডভোকেট আবু আবদুল্লাহ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য শুনানি করেন।

এপর আসামিপক্ষে অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট এম এ খায়রুল হক লিটন ও অ্যাডভোকেট মো. ফারুকসহ অন্যান্য আইনজীবীরা শুনানি করেন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের রিমান্ডে নিয়ে নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন না করে তাদেরকে অব্যাহতি দেয়ার জন্য আবেদন করা হয়েছে।

শুনানিকালে কারাগারে আটক সাত আসামিকে আদালতে হাজির করে কারাকৃতপক্ষ।

আটক আসামিরা আদালতে রাজিব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারা মতে জবানবান্দির দিয়েছে। তবে শুধু মাত্র মুফতি জসীম উদ্দিন রাহমানী স্বীকারোক্তিতে নিজের জড়িত থাকার কথা স্বীকার না করলেও অপরাপর স্বীকারোক্তিকারী আসামিরা রাহমানী রাজিবকে হত্যার নির্দেশ দিয়েছিল বলে উল্লেখ করেছেন।

মামলাটিতে গত বছর ২৮ জানুয়ারিতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন আদালতে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য,শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম উদ্যোক্ত রাজীব হায়দার শোভনকে গত  বছরের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা পৌনে আটটার দিকে রাজীব যখন পল্লবীর বাসার গেইটের কাছাকাছি পৌঁছার পর রানা তাকে রিক্সা থেকে ধাক্কা দেয় এবং ফয়সাল বিন নাঈম ওরফে দীপ চাপাতি দিয়ে গলা থেকে মাথা আলাদা করার জন্য কোপ দেয়। কোপে রাজীব মারাত্মক আহত হয়ে চিৎকার করে দেয়ালের ওপর পড়ে যান। তারপর ফয়সাল রাজীবকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপায়।

প্রোটিয়া বোলিং তোপে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা

africa18কুমার সাঙ্গাকারার ক্যাচটা তালুবন্দি করেন ডেভিড মিলার। সাঙ্গাকারা প্যাভিলিয়নের পথে হাঁটছেন। তখনই বিরাগভাজন হয়ে পড়লো যেন প্রকৃতি। সিডনিতে অঝোর ধারায় নেমে আসলো বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার সমর্থকদের বুকটা নিশ্চয় কিছুটা কেঁপে উঠেছিল!

তবে প্রোটিয়াদের জন্য স্বস্তির যে, সেই বৃষ্টি তাদের জন্য প্রাণসংহারী রুপে আর্বিভূত হয়নি। মিনিট বিশেক পরই রোদ্রকজ্জল আবহাওয়া দেখা দেয়।  তবে বৃষ্টির আগে বড় টুর্নামেন্টের অভিজ্ঞ দলকে শ্রীলঙ্কাকে রীতিমতো বল হাতে নাজেহাল করেছে প্রোটিয়ারা। বৃষ্টির পর মালিঙ্গার উইকেটটি নিয়ে শ্রীলঙ্কার ইনিংসটা গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিডনিতে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ৩৭.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য প্রোটিয়াদের করতে হবে ১৩৪ রান।

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার দুই ওপেনারকে ইনিংসের পঞ্চম ওভারেই প্যাভিলিয়নে পাঠিয়েছে প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারে কাইল অ্যাবোট ফিরিয়ে দেন কুশাল পেরেরাকে। ৩ রান করে ডি ককের হাতে ক্যাচ দেন কুশাল পেরেরা। পঞ্চম ওভারে স্টেইনের শিকার হন দিলশান। তিনি রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় উইকেটে লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা প্রতিরোধ গড়েন।

তারা ৬৫ রানের জুটি গড়েন। থিরিমান্নেকে কট এন্ড বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন ইমরান তাহির। তিনি ৪১ রান করেন। বড় ম্যাচের ব্যাটসম্যান খ্যাত মাহেলা জয়াবর্ধনেও ইমরান তাহিরের শিকার হন। ডু প্লেসিসের হাতে ক্যাচ দেওয়ার আগে জয়াবর্ধনে ৪ রান করেন। এরপরও ঘুরে দাঁড়ানোর আশা ছিল লঙ্কানদের। অধিনায়ক ম্যাথুস ও সাঙ্গাকারা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ৩৩ রান যোগ করেন তারা দুজন। রানের চাপ বাড়তে থাকায় ম্যাথুস ধৈর্য্য হারান। ১৯ রান করে ডুমিনির শিকার হন তিনি দলীয় ১১৯ রানে।

তার বিদায়ের পরই আবারও মড়ক লাগে শ্রীলঙ্কার ইনিংসে। ২ রানে চার উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ম্যাথুসের পর থিসেরা পেরেরা ইমরান তাহিরের বলে স্লিপে ক্যাচ দেন। পরপর দুই বলে কুলাসেকেরা ও থারিন্ডু কুশালকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে ছিলেন ডুমিনি। এক প্রান্তে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় চলছে। অপর প্রান্তে দর্শক হয়ে তা দেখছিলেন সাঙ্গাকারা। ইনিংসের শুরুতে চাপে পড়ায় যিনি খোলনলচে বদলে ফেলেছিলেন নিজের ব্যাটিং।

স্রোতের বিপরীতে বুক চিতিয়ে লড়েছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। কিন্তু দলীয় ১২৯ রানে তিনিও হার মানলেন বিরাট চাপের কাছে। মরনে মরকেলের বলটাকে সীমানা পার করতে গিয়ে ক্যাচ দেন মিলারের হাতে। ৯৬ বলে স্বভাববিরুদ্ধ ৪৫ রান করেন সাঙ্গাকারা। মালিঙ্গাকে ফিরিয়ে লঙ্কান ইনিংসের লেজটা মুড়ে দেন ইমরান তাহির।  প্রোটিয়াদের পক্ষে ইমরান তাহির ২৬ রানে ৪টি, ডুমিনি ২৯ রানে ৩টি করে উইকেট নেন।

এবার হাতে পরার প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট

microsoft butchগুগল এবং অ্যাপলের পর পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে আসছে মাইক্রোসফট ইনকরপোরেশন। মাইক্রোসফটের পরিধানযোগ্য প্রযুক্তির নাম ‘মাইক্রোসফট ব্যান্ড’। তারা যেটির নাম দিয়েছে ‘মাইক্রোসফট হেলথ’।

মাইক্রোসফটের এই ব্যান্ড হাতে পরামাত্রই এটির স্বয়ংক্রিয়ভাবে হার্ট বিট, রক্তচাপ, ক্যালোরির পরিমাণ এবং ঘুম পরিমাপ করতে শুরু করবে।

নতুন এই ব্যান্ডটিতে ইমেইল আদান-প্রদান, ফোন কল রিসিভ, ফেসবুক নোটিফিকেশন এবং টেক্সট ম্যাসেজিংয়ের সুবিধাও রয়েছে।

মাইক্রোসফট হেলথ কব্জিতে স্মার্টওয়াচের মতই পরা যাবে। যারা কাজের চাপে শরীরের যত্ন নিতে পারেন না, তাদের জন্য এই ব্যান্ড দারুণ কাজ দেবে। কেননা, এটি ব্যবহারকারীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবে।

শরীরের ক্যালোরির পরিমান কমে গেলে নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে তা জানিয়ে দেবে। একই ভাবে বাড়তি ওজনের মানুষের ক্যালোরি পোড়ানোর জন্য ঘণ্টায় কত মাইল গতিতে হাঁটতে হবে তাও জানিয়ে দেবে।

এছাড়া এটি ব্যবহারকারীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং স্বাস্থ্য বিষয়ক অ্যাপস খুঁজতে সাহায্য করবে।

মাইক্রোসফট তাদের নতুন ব্যান্ডটি আসছে আগামী এপ্রিলে। তবে এর দাম সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তবে আভাস দিয়েছে এটি অ্যাপলের স্মার্টওয়াচের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। প্রথমে ইংল্যান্ডের বাজারে মাইক্রোসফট তাদের নতুন ব্যান্ড ছাড়ার পরিকল্পনা নিয়েছে।

অস্ত্র আমদানিতে বিশ্বে শীর্ষে ভারত

osro18বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষে আছে এশিয়ার দেশ ভারত। অন্যদিকে অস্ত্র রপ্তানিতে তৃতীয় অবস্থানে একই মহাদেশের চীন। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

চীনের কাছ থেকে পাকিস্তান ৪১ শতাংশ, বাংলাদেশ ১৬ শতাংশ এবং মিয়ানমার ১২ শতাংশ অস্ত্র কেনে। গতকাল মঙ্গলবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

ভারত তার প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তানের চেয়ে তিনগুণ বেশি অস্ত্র কেনে। বিশ্বের মোট অস্ত্র আমদানির ১৫ শতাংশ ভারতের। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ত্র আমদানির হিসাব করে এসআইপিআরআই এ তথ্য দিয়েছে।

২০০৫ সাল থেকে ২০০৯ পর্যন্ত এই পাঁচ বছরের চেয়ে পরবর্তী ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত ভারতের অস্ত্র আমদানির পরিমাণ বেড়েছে ১৪০ শতাংশ। ২০০৫ থেকে ২০০৯ সালে ভারতের অস্ত্র আমদানির পরিমাণ ছিল ২৩ শতাংশ যা চীনের চেয়ে কম, কিন্তু পাকিস্তানের দ্বিগুণ। ভারত রাশিয়া থেকে ৭০ শতাংশ, যুক্তরাষ্ট্র থেকে ১২ শতাংশ এবং ইসরাইল থেকে ৭ শতাংশ অস্ত্র আমদানি করে।

খালাস চেয়ে মাওলানা আবদুস সুবহানের আপিল

subhanজামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা আপিল দায়ের করেন। আপিল দায়েরের বিষয়টি সুবহানের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির নিশ্চিত করেছেন।

আপিল আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস প্রার্থনা করে ৯২টি যুক্তি দেখানো হয়েছে। তিন ভলিউমে সর্বমোট ১১৮২ পৃষ্টার আপিল দাখিল করা হয়েছে। এর মধ্যে মূল আপিল ৮৯ পৃষ্ঠা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মাওলানা সুবহানকে ফাঁসির দণ্ডদেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।