শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চুম্বন নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

sostikaবলিউডের সিনেমা ব্যোমকেশ-এর চুম্বন দৃশ্য নিয়ে আলোচনা এখন আকাশচুম্বী। দৃশ্যটি ধারণের দিন থেকেই এ নিয়ে শুরু হয় জল্পনা।

এ বিষয়ে এখন পর্যন্ত নায়ক থেকে শুরু করে পারিচালক সবাই মুখ খুলেছেন। কিন্তু এতো দিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন নায়িকা স্বস্তিকা। এবারে তিনিও মুখ খুললেন।

হাসতে হাসতে ভারতীয় মিডিয়ার কাছে এ বিষয়ে স্বস্তিকা জানালেন, আচমকা ঠোঁটে চুম্বন করায় হকচকিয়ে গিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তিনি কিছুটা পিছিয়েও যান। আর সুশান্তর ওই বিস্ময় ও বিমূঢ়তা চিত্রনাট্যের প্রয়োজন মিটিয়েছে বলেও মন্তব্য করেছেন নায়িকা।

ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী-র মাধ্যমে বলিউডে পা রেখেছেন বাংলা সিনেমার গ্ল্যামার গার্ল স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তার সঙ্গে ওই ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাপারে কিছুই জানা ছিল না সুশান্তর।

সিনেমার প্রয়োজনে এ রকম একটি দৃশ্য করতে হবে বলে পরিচালক স্বস্তিকাকে জানিয়ে রেখেছিলেন। শুটিংয়ের সময় একমাত্র দিবাকর ও স্বস্তিকাই ব্যাপারটি জানতেন।

শুটিংয়ের পরে অবশ্য আমি সুশান্তকে সবকথা জানিয়ে দিতে বললাম দিবাকরকে। না হলে সুশান্ত আমার সম্পর্কে ভুল ধারনাও পোষণ করতে পারতেন।

নায়িকা আরও বলেন, দিবাকর চেয়েছিলেন যে, সুশান্ত ওই দৃশ্যের কথা যেন আগেভাগে জানতে না পারেন। তাই এ ব্যাপারে সুশান্তকে কিছুই জানানো হয়নি। দিবাকর চেয়েছিলেন, ওই দৃশ্যের চিত্রগ্রহণ যেন একেবারে স্বাভাবিকভাবে হয়।

আচমকা চুমু খেলে স্বাভাবিকভাবেই হকচকিয়ে যাবেন সুশান্ত। কয়েক পা পিছিয়ে যাবেন। আর বাস্তবে তাই-ই ঘটল। ওর চোখমুখে বিস্ময় ও দ্বিধার ভাব ফুটে উঠল। এমনটাই সবাই চেয়েছিলেন।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অনুসারে এই সিনেমাটি পর্দা জুড়ে মুক্তি পেতে যাচ্ছে সামনের এপ্রিলে।

বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে : রোহিত

rohit25স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে মুখ খুললেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। পুরো বিশ্বকাপে জ্বলে না উঠলেও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রান করার পর হঠাৎই মুখ খুললেন রোহিত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অজিদের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচের বিষয়ে রোহিত বলেন, বড় ম্যাচ কিভাবে খেলতে হয় তা আমরা জানি। স্পিনারদের ভূমিকার পাশাপাশি ওপেনারদের দায়িত্ব ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ।

একদিনের ক্রিকেটের ৩৫ বছরের ইতিহাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে একবারই হারাতে সক্ষম হয়েছে ভারত। ২০০৮ সালের ত্রিদেশীয় ওই টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের শতকে জয় পায় ভারত।

বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বাকি চার ম্যাচেও অপরাজিত থাকে ভারত। এরপর ১৯ মার্চ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ধোনী বাহিনী।

আর চারবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ছয়বারই সেমিফাইনালে জয় পায়। ২০ মার্চ পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোলাম মাওলা রনি

ronyyআগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রংপুরে বিরোধীজোটের কর্মীসহ গ্রেপ্তার ৪৭

arrest28রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, কোতোয়ালি, পীরগাছা ও মিঠাপুকুর থানা থেকে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এছাড়া একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

যাত্রাবাড়িতে জোড়া খুন, যুবক গ্রেফতার

marder2রাজধানীর যাত্রাবাড়ির থানার কলাপট্টিতেনিজ বাড়িতে এক গৃহবধূ ও তার গৃহকর্মী খুন হয়েছে। নিহতরা হলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার প্রয়াত আবদুল কুদুসের স্ত্রী গৃহবধূ রওশন আরা  (৬৫) ও গৃহকর্মী কল্পনা আক্তার (১২)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার কয়েকঘণ্টা পর শাহজাহানপুর থানা পুলিশ একজনকে আটক করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করেছে।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের পর যেকোনো সময় খুনিরা উত্তর যাত্রবাড়ীর কলাপট্টির ওই বাসায় ঢুকে দুইজনকে নির্মমভাবে হত্যা করেছে।

তাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ করেছে। হত্যার নেপথ্য উদঘাটনে তদন্ত চলছে।

এলাকাবাসী জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ীর  ৫৬ নম্বর বাড়িটি  পুলিশের অতিরিক্ত সুপার প্রায়াত আবদুল কুদ্দুসের। তিনি ১৯৯৬ সালে মারা গেছেন। তিনতলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

একই বাসায় দুইজনকে কুপিয়ে ও পরে জবাই করার ঘটনায় লোকজনের ভিড় জমে যায় ওই বাড়িতে। আত্মীয়-স্বজনদের কান্নায় আশপাশের বাতাস ভারি হয়ে ওঠে।

নিহত রওশন আরার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা কানাডা ও আমেরিকা বসবাস করে। এর মধ্যে ছেলে কাজল কানাডায় এবং অন্যরা আমেরিকা বসবাস করে। তাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। ঘটনায় জানাজানি হলে পুলিশ, গোয়েন্দা পুলিশ ,সিআইডি ও র‌্যাব ঘটনাস্থলে যায়।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পর শাহাজানপুর থানা এলাকা থেকে খুনি সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, আটক যুবকের নাম সাইদ হাওলাদার। তার বাবার নাম হারুন হাওলাদার। রাত নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে শাজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে। কিছুক্ষণ পরই তাকে যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাজাহানপুরে গ্রেফতারের প্রত্যক্ষদর্শীরা জানান,  রেলওয়ে কলোনির একটি গ্যারেজে সাইদ কাজ করেন। সন্ধ্যায় গ্যারেজে কাজে যোগ দেয়ার পর তার মন খারাপ দেখাচ্ছিল। সহকর্মীরা তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে পকেটে নগদ বেশ কিছু টাকা ও সোনার চেইন পেয়ে পুলিশে খবর দেয়।

স্বাধীনতা পদক পেয়েছেন ৭ জন

hasina2মুক্তিযুদ্ধ ও জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাত বিশিষ্ট জনকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরী ও শহীদ মামুন মাহমুদকে এবার স্বাধীনতা পদক দেয়া হয়েছে।

সাহিত্যে অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিতে চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ড. মোহাম্মদ হোসেন মণ্ডল ও সাংবাদিকতায় প্রয়াত সন্তোষ গুপ্ত এ পুরস্কার পেয়েছেন।

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদকে এবার স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়। তবে তিনি এ পুরস্কার নেননি।

সরকার দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে : ড. রেজাউল

rezaulগণতন্ত্রকে ধ্বংস করে বর্তমান সরকার দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, বহু রক্তে অর্জিত আমাদের প্রিয় জম্মভূমি বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তারা কালো আইন করে পুলিশ-বিজিবি-র‌্যাব দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানবতা আজ পুলিশের বুটের নিচে পিষ্ট। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

বুধবার সকালে ২০ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মগবাজার চৌরাস্তায় রমনা থানা ২০ দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. রেজাউল বলেন, যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনী দিয়ে নির্বিচারে গণতন্ত্রকামী মানুষকে হত্যা করা হচ্ছে। গুলি করে পঙ্গু করে দেয়া এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর গণতন্ত্রকামীদের মৃত দেহ রাস্তার পাশে, খালে-বিলে ডোবা-নালায় পাওয়া যাচ্ছে। সময়ের ব্যবধানে প্রতিটি লাশের জবাব তাদের কাছ থেকে নেয়া হবে।

অবিলম্বে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ, শিবির নেতা মুকাদ্দেস, অলিউল্লাহ, শ্রমিক নেতা আমিনুল, মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গুম হওয়া সকলের সন্ধান ও তাদের মুক্তি দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন জোট নেতা ড. আহসান হাবিব, এম জে রহমান, এম ইউ আলী, আতাউর রহমান সরকার, যুবনেতা সোহেল রানা, ছাত্রনেতা  এম আশরাফ উদ্দিন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ আরো একজনের মৃত্যু

burn8মাগুরায় ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইয়াদুল (২০)।

বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইয়াদুলের বাবার নাম জহিরুল মোল্লা। বাড়ি মাগুরার মালিক গ্রামে।

গত ২১ মার্চ রাত সোয়া ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় ইয়াদুলসহ নয়জন শ্রমিক দগ্ধ হন। এ পর্যন্ত এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।

ইয়াদুলের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্কুল ট্রিপ শেষ হলো আল্পসে

jarman b25স্কুল ট্রিপে স্পেনের পথে ছিল ওরা। কিন্তু, আল্পসেই গন্তব্য শেষ। চিরবিদায়। বিশ্বাসই করতে পারছেন না বাবা-মায়েরা। শোকস্তব্ধ গোটা স্কুল।

জার্মানির ওই ১৬ জন ছাত্র স্কুল ট্রিপে স্পেন যাচ্ছিল। এয়ারবাস ৩২০ তেই ছিল তারা। এরা সবাই জার্মানির হালটার্ন অ্যাম সি-এর বাসিন্দা। জোসেফ কোয়িং জিমনাসিয়াম হাই স্কুলের টেনথ গ্রেডের ছাত্র।  স্পেনের ১২ জন ছাত্র জার্মানিতে এসে ঘুরে যাওয়ার পর, এই ছাত্রদের যাওয়ার কথা ছিল স্পেনে।  এইসব ছাত্রদের বয়স ১৫ বছরের মধ্যে

ঘটনার কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে স্কুলে। অন্যান্য ছাত্ররা বন্ধুদের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে। যোগাযোগ না খাওয়াতে সবথেকে খারাপটা ভাবতে শুরু করে সবাই। বন্ধ করে দেওয়া হয় ক্লাস। বাড়ি চলে যায় ছাত্ররা।

বিকেলের পর সবাই ফিরে আসে হাতে মোমবাতি জ্বালিয়ে। সবার চোখে পানি।

দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

marderrচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাটিয়া এলাকায় দুই সন্তানকে গলা কেটে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে এক মা। বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ মা রেহেনা আক্তারকে (৩০) হেফাজতে নিয়েছে। নিহত দুই শিশু হলো মরিয়ম (৭) ও ইয়াসিন (২)। তাদের বাবা হুমায়ুন কবির ঘটনার সময় বাসায় ঘুমিয়ে ছিলেন

ওসি শাহজাহান জানান, শিশু দুটির মা মানসিকভাবে অসুস্থ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।