শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আ.লীগের পক্ষেও স্বাধীনতার ঘোষণা দেন জিয়া

ibrahimজিয়াউর রহমান দুইবার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দাবি করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক।

তিনি বলেন, জিয়া দুইবার স্বাধীনতার ঘোষণা করেন। একবার চট্টগ্রামের কালুরঘাটে আরেকবার আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম ভবনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

১৯৭২ সালের পর মুক্তিযোদ্ধাদের প্রথম অবমূল্যায়ন শুরু করেছিল আওয়ামী লীগ দাবি করে ইব্রাহিম বলেন, মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের দায়ভার আওয়ামী লীগের। এর দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে।

২০ দলের আন্দোলন চলমান থাকবে বলে জানিয়ে তিনি বলেন, আন্দোলন চলছে এবং চলবেই। এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।

এ সময় আলোচনা সভায় পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী বলেন, অতীতে মামলা-হামলা দিয়ে কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনাও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, শেখ হাসিনার পতন হবেই।

শেখ হাসিনাকে উদ্দেশ করে গাজী বলেন, আপনার বাবাও এক দেশ এক দলের কথা চিন্তা করেছিলেন। কিন্তু তার পরিণতি ভালো হয়নি। আপনিও সে ভুল করবেন না। ক্ষমতাকে চিরস্থায়ী করার চিন্তা করবেন না।

সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, জাসাস সাধারণ সম্পাদক শিল্পী মনির খান, পেশাজীবী পরিষদের নেতা ডা. সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।

দ্রুততম সময়ে সালাহউদ্দিনকে বের করলেই বুঝবো আটক হননি

mizan14মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে বের করার দায়িত্ব পুলিশের। বিএনপি নেতাকে উদ্ধার করে সামনে এনে পুলিশকেই প্রমাণ করতে হবে যে তারা তাকে আটক করেনি।

আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে মাইনরিটি রাইটস ফোরামের আলোচনা সভায় সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়টি আনেন মিজানুর।

আইজিপি এ কে এম শহীদুল হকের উদ্দেশে তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আপনারা ধরেন নাই বলে দাবি করছেন। বলছেন, তাকে খুঁজে বের করার জন্য নিরন্তর চেষ্টা করা হচ্ছে।

বিনয়ের সঙ্গে বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেনি তখনই বিশ্বাস করব, যখন দেখব দ্রুততম সময়ে সালাহ উদ্দিন আহমেদকে জনসম্মুখে বা আদালতে হাজির করে পুলিশ জানিয়েছে, অমুক জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পর্যবেক্ষণ, বাংলাদেশে যখন যে বিরোধী দলে থাকে, সে সরকারের দমন-পীড়নের স্বীকার হয়।

“যদি আপনি ক্ষমতাশীন দলের হয়ে থাকেন, তবে আপনার জন্য পোয়াবারো; আর যদি আপনি বিরোধী দলের হয়ে যাকেন, আপনার প্রতি বৈষম্যমূলক আচরণ প্রতি পদে পদে হতে পারে।

আপনার রাজনীতি ও আপনার অবস্থানের কারণে একজন মানুষের হদিস মিলবে না, এটি কি কখনও গ্রহণযোগ্য হতে পারে?

তাহিরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

bojropatসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরো ১০ জন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম টিলা গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহ জালাল (৪৫) ও পুরানঘাট গ্রামের চান মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (১৩)।

আহতরা হলেন- শ্রমিক দিলোয়ারা বেগম (৩২), শাহিনুর মিয়া (২০), জালাল উদ্দিন (২৪), দিলু মিয়া (৩৫), রুবেল মিয়া (২০), মোছাব্বির আলম (১০), সোলাইমান হোসেনসহ (১৫) মোট ১০ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পার্শ্ববর্তী মাঠ থেকে গরু আনতে গিয়ে শাহ জালাল বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে যাদুকাটার নদীতে বালি-পাথর উত্তোলনের সময় বজ্রপাত ঘটলে শিশু সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় এক নারী শ্রমিকসহ ১০ জন আহত হন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রংপুরে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫৩

arrest28রংপুরে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এদের মধ্যে তিনজন বিএনপির এবং একজন জামায়াতের কর্মী রয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল কাদের জিলানী ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতাকারী,মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ,সাজাপ্রাপ্ত আসামি, ডাকাত, ছিনতাইকারী ও খুনের আসামি রয়েছে।
এদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তারা।

মওকার যন্ত্রণায় বিচ্ছিন্ন বিসিসিআইর ল্যান্ডফোন সংযোগ!

bcciবিশ্বকাপ চলাকালে বাংলাদেশসহ অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোকে খাটো করতে মওকা মওকা শীর্ষক কিছু সমালোচিত বিজ্ঞাপন টেলিভিশন-রেডিওতে চালিয়েছিল ভারত।

এখন সেই বিজ্ঞাপনগুলোই তাদের গলার কাঁটা হয়ে বারবার বিধছে, বিশেষত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কর্মকর্তাদের গলায়।

কীভাবে? এই মওকার যন্ত্রণা থেকে বাঁচতে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের কার্যালয়ের ল্যান্ডফোনের সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দিতে হয়েছে!

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৯৫ রানের বিশাল ব্যবধানে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর থেকে বিসিসিআইয়ের কার্যালয়ের ল্যান্ডফোনে অবিরত কল আসতে থাকে। রিসিভ করলেই অপর প্রান্ত থেকে কেবল মওকা মওকা শোনানো হতে থাকে।

বিবিসিসিআই কর্মকর্তারা দাবি করছেন, ট্রেস করে দেখা গেছে এসব কল বিশেষত পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসছে। বৃহস্পতিবার ভারতের লজ্জাজনক পরাজয় নিশ্চিত হওয়ার পর থেকে এ কল আসতে থাকলেও দিনে দিনে কল সংখ্যা বেড়েই চলছিল।

তারা জানান, কার্যালয়ের ল্যান্ডফোনে কল ‍আসলে যদি রিসিভ করা হয়, তবে অপর পাশ থেকে গান ধরা হচ্ছে, মওকা মওকা মওকা মওকা, ক্যায়া হুয়া মওকা ক্যা? (এখন সুযোগের কী হল)। এ ধরনের কল দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা এভাবে জ্বালাতন করতে থাকায় শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট  বোর্ডের কার্যালয়ের ল্যান্ডফোন সংযোগ ‍আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, কার্যালয়ের ল্যান্ডফোন নাম্বার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে রয়েছে। সম্ভবত সেখান থেকেই নাম্বার নিয়ে এ তৎপরতা চালানো হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপের সেমিফাইনালের আগ পর্যন্ত বাংলাদেশসহ অন্য দলগুলোকে ছোট করতে যে বিজ্ঞাপন প্রচার করেছিল তারই জবাব দিচ্ছেন এখন ক্রিকেটভক্তরা।

বিশেষত, জ্বালিয়াতি করে ন্যাক্কারজনকভাবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে ওঠার পর ভারতের লজ্জাজনক বিদায় এ সুযোগ করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

গর্ভবতী হতে চেয়ে বিজ্ঞাপন

albuগর্ভবতী হতে চেয়ে বিজ্ঞাপন দিয়ে চমকে দিয়েছেন রোমানিয়ার এক নারী। তিনি এই অদ্ভূত বিজ্ঞাপনটি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সেই বিজ্ঞাপনে তিনি গর্ভবতী হওয়ার জন্য এমন একজনকে খুঁজছেন, যিনি বাবা হতে ইচ্ছুক। আর এজন্য ৩৫০ পাউন্ড দিতেও প্রস্তুত এই নারী। এমন খবরে চমকিত না হয়েই কী পারা যায়।

রোমানিয়ার এই নারীর নাম অ্যাডেলিনা আলবু। তিনিা ফেসবুক পোস্টে লিখেন, তিনি যতশীঘ্র সম্ভব একটি সন্তান চান। তাই অর্থহীন সম্পর্কে পিছনে সময় না নষ্ট করে, বাবা হতে আগ্রহী এইরকম কোনও ব্যক্তিরই খোঁজ করছেন তিনি। তিনি আরও লিখেন এর ফলে তিনি একটি সন্তান পাবেন, এবং ওই ব্যক্তিও তার প্রাপ্য অর্থ পাবে।

কিন্তু বিজ্ঞাপনের জবাবে যে প্রতিক্রিয়া তিনি পাচ্ছেন তাতে খুশি হতে পারেননি এই রোমানিয়ান নারীর। তার বক্তব্য, ব্যাপারটিকে কেউ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না।

তিনি পুরুষ সম্পর্কে যে ধারণা পোষণ করেন তাও পৌরুষত্বে আঘাত হানারই মতো। তার মতে, পুরুষরা ইমম্যাচিওর (অপরিণত) । তাই তিনি একজন সিঙ্গেল মাদার হয়েই তার সন্তানকে মানুষ করতে চান।

অবশ্য, আলবুর এই সাহসিকতাকে প্রশংসা জানিয়েছে ফেসবুক ব্যবহারকারী তরুণ সমাজ। ফেসবুকে এই পোষ্টটি দেওয়ার পর অ্যাডেলিনা আলবু রীতিমত ইন্টারনেট সেলিব্রেটিতে পরিনত হয়েছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

siresenaদুর্বৃত্তের কুড়ালের আঘাতে মারাত্মক জখম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা গেছেন। বৃহস্পতিবার নিজ শহর পোলোননারুয়ায় দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

বার্তা সংস্থা এএফপি ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, প্রিয়ানথা সিরিসেনা (৪০) পোলোননারুয়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বালু ও খনি ব্যবসা আছে। তাকে ‘স্যান্ড কিং’ বলা হয়। শহরটি রাজধানী কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

পুলিশ জানায়, প্রিয়ানথার ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়। এতে তার মাথা গুরুতরভাবে জখম হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে রাজধানী কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করার পর মারা যান।

চিকিৎসকেরা জানান, হামলার পর প্রিয়ানথাকে রাজধানীতে জরুরি চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার মাথার জখম গুরুতর ছিল। অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি।

তাকে এমন সময় হত্যা করা হলো, যখন তার বড় ভাই প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা চীন সফরে রয়েছেন।

পুলিশ জানায়, হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দেশটির প্রভাবশালী ব্যক্তি ও প্রাক্তন প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপক্ষকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাইথ্রিপালা সিরিসেনা।

ব্রিটনির তৃতীয় বিয়ের খায়েশ

britniপরপর দুইবার বিবাহ বিচ্ছেদ ঘটার পরও বিয়ের খায়েশ কাটেনি পপ তারকা বিট্রনি স্পিয়ার্সের।  তাই সুযোগ পেলে আবারো বিয়ে করতে চান ৩৩ বছর বয়সি এই শিল্পী।

দ্বিতীয় স্বামী কেভিন ফেডেরলাইনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বেপরোয়া জীবনে অভস্থ হয়ে উঠেন বিট্রনি। সেই সুবাধে প্রায়ই অভিজাত পানশালায় মধ্যরাত পাড় করতেন। সেসময়ই প্রোডিউসার চার্লি এবারসলের সঙ্গে সখ্যতা গড়ে উঠে ব্রিটনির। গত ছয় মাস ধরে অনেকটা প্রকাশ্যেই দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।

এ সম্পর্কে জানতে চাইলে পিপল’স ম্যাগাজিনকে তিনি বলেন, পরস্পরকে ভালোবাসা, দুজনের দুজনকে সম্মান করে চলা, সৎ থাকা, মনের সব কথা খোলাখুলি ভাবে বলার কারণেই দুজনের সর্ম্পকটা এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, সুযোগ পেলে অনেক কিছুই ঘটতে পারে। তবে এতসব নিয়ে এখনই চিন্তা করতে চাই না।

এদিকে বিট্রনি তার দুই ছেলেকে তৃপ্ত, তারপরও ভবিষ্যতে আরও একটি সন্তান চান। যদি সেই সন্তানটি মেয়ে হয়, তবে তাকে নিচের  ক্ষুদ্র সংস্করণ হিসেবেই গড়ে তুলবেন বলেও জানান।

বুকে ব্যথা নিয়ে নাদিম মোস্তফা হাসপাতালে

nadim mবিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট নাদিম মোস্তফা বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, নাদিম মোস্তফা বুকে ব্যথা অনুভব করেন। কারাগার হাসপাতালের চিকিৎসকরা দেখে তাকে রামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। চিকিৎসকরা যদি মনে করেন,তবে রামেক হাসপাতালে তার চিকিৎসা চলবে।
নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল জানান, বেশ কিছুদিন ধরেই নাদিম মোস্তফা অসুস্থ। তার হার্টের ব্লক ছিলো। ডায়াবেটিস ও রক্তচাপও বেড়ে গেছে।
গত ১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে যৌথবাহিনী নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এপর্যন্ত নাদিম মোস্তফার নামে ঢাকা ও রাজশাহীতে তিনটি নাশকতার মামলা হয়েছে।

আনুশকার নিন্দুকদের প্রতি নিন্দা

bolistarসেমিফাইনালে হেরে যাওয়ার পর কুসংস্কারে বিশ্বাস করেন এমন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নিন্দার ঝড়ে ভেসে যাচ্ছে টুইটার। আনুশকা শর্মাকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করে যাচ্ছেন তারা।

ভারতীয় ক্রিকেট দলের অমন বাজে পারফর্ম্যান্সের কারণে তাকেই দুষছেন অনেকে। তিনি খেলা দেখতে মাঠে গিয়েছিলেন বলেই নাকি ভারতের পরাজয় হয়েছে! সবার এমন মনোভাবের নিন্দা জানিয়েছেন বলিউড তারকারা।

আনুশকার পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারেই নিন্দুকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, একটি খেলার কারণে কোনো ক্রিকেটারের প্রেমিকাকে দোষী সাব্যস্ত করার ঘটনা অপ্রীতিকর। আনুশকা শুধু খেলা দেখছিলো। এ ধরনের অশ্রদ্ধা বন্ধ করুন।

সেমিফাইনালে বিরাট কোহলি তার জীবনের সবচেয়ে বাজে খেলা খেলেছেন। ১ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। এরপর থেকেই টুইটারে আনুশকাকে নিয়ে নিন্দা ও কটুক্তি চলছে।

২৬ বছর বয়সী এই অভিনেত্রীর পক্ষে কথা বলেছেন সুস্মিতা সেনও। সাবেক এই মিস ইউনিভার্স বলেন, আনুশমা শর্মা গ্যালারিতে গিয়েছিলো তার মনের মানুষ আর তার দেশকে সহযোগিতা করতে। বিদ্রুপকারীদের উচিত অন্য খেলা বেছে নেওয়া। ভারতীয়দের ঐক্য আর ক্রিকেট তাদের জন্য নয়।