শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

তিন উইকেট হারালো নিউজিল্যান্ড

final1ফাইনালের মতো বড় মঞ্চের অভিজ্ঞতা না থাকাই পুড়িয়ে যাচ্ছে নিউজিল্যান্ডকে। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে কিউইরা। আউট হয়েছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

বিশ্বকাপ ফাইনালের পঞ্চম বলেই বোল্ড হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। দুই বলে আক্রমণাত্মক ব্যাট চালিয়ে পরাস্ত হয়েছেন ম্যাককালাম (০)। দলীয় ১ রানে তৃতীয় বলে স্টার্কের ফুল লেন্থ ও সুইং ডেলিভারিতে বোল্ড হন তিনি। গাপটিল বোল্ড হন ম্যাক্সওয়েলের নীরিহ স্পিনে। তিনি ১৫ রান করেন। জনসনের বলে কট এন্ড বোল্ড হন কিউইদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ কেন উইলিয়ামসন (১২)।

মেলবোর্নে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে তাই টসভাগ্য কথা বলেনি মাইকেল ক্লার্কের হয়ে। ফাইনালটা তাই স্বাগতিকরা শুরু করে বোলিং দিয়ে। দুদলের একাদশে কোনো পরিবর্তন আসেনি।

বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে অভিজ্ঞ দল অস্ট্রেলিয়া। এর আগে ছয়বার ফাইনাল খেলে চারবারই ট্রফি বগলদাবা করেছে দলটি। সপ্তমবার ফাইনালেও দিন শেষে মেলবোর্নে হলুদের জোয়ার দেখতে চায় অস্ট্রেলিয়ানরা।

অন্যদিকে এক বুক আশা, সাহস ও মনোবল নিয়ে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড।

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি

shofiiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক শাইখুল হাদীস শাহ্ আহমদ শফি বলেছেন, মুসলমান নামধারী নাস্তিক, মুরতাদ ও ধর্মদ্রোহীরা আল্লাহর দুশমন। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আজীবন চলবে।

শুক্রবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী শানে-রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমদ শফি বলেন, মুসলমানদের ঘরে ঘরে নামাজি মানুষ তৈরি করতে পারলে পরিবার ও সমাজে কোন অশান্তি থাকবে না। এসময় তিনি সকলকে প্রকৃত মুমিন ও নামাজি হওয়ার আহবান জানান।

চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সুহাইব নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শানে-রেসালত সম্মেলনের ১ম দিনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোজাফফর আহমদ।

আরো বক্তব্য রাখেন হেফাজত ইসলামের ঢাকা জামেয়া কাছেমুল উলুম মাদরাসার পরিচালক আল্ল¬ামা জুনাইদ আল হাবিব, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা তোফাজ্জল হক সিলেটী, ব্রাহ্মণবাড়িয়া জামেয়া দারুল আরকামের পরিচালক আল্লামা সাজেদুর রহমান, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম ও কৃষক-শ্রমিক, মেহনতি-জনতা কারো বিরুদ্ধে কোন দুর্নীতির প্রমাণ নেই। দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা না থাকার কারণে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরা বর্তমানে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে।

রোববার পর্দা নামছে বিশ্বকাপ আসরের

icc14ফুটবল বিশ্বকাপ, অলিম্পিকের মতো দুনিয়ার অলিতে-গলিতে স্পন্দন তোলার মতো জনপ্রিয়তা হয়তো এখনো হয়নি ক্রিকেটের। তার পরও আধুনিক বিশ্বে ক্রীড়াপ্রেমীদের কাছে ক্রিকেটের আবেদন নেহাত কম নয়। অগ্রসরমাণ ক্রিকেটের বিশ্বকাপ বিশাল এক জনগোষ্ঠীর বিনোদনের বড় অবলম্বন বটে। বিশেষ করে উপমহাদেশের জনসংখ্যাবহুল কয়েকটি দেশে।

বিশ্ব ভালোবাসা দিবসে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইসিসি ২০১৫ বিশ্বকাপের মাঠের লড়াই। ৪৩ দিনের অম্ল-মধুর লড়াই শেষে এখন বিদায়ের রাগিণী বাজছে। রোববার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে এবারের বিশ্বকাপ আসরের। পরবর্তী চার বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হবে এই ফাইনালে।

ট্রফি জয়ের শেষ লড়াইয়ে মেলবোর্নে মুখোমুখি হবে একাদশ বিশ্বকাপের আয়োজক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এবার ৯০টি ৫০ ওভারের ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। ৯১তম ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের লড়াই। ১৪টি ভেন্যুতে ক্রিকেটমোদীদের মাতিয়েছে ম্যাচগুলো। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, এবারের আসর ভেঙেছে অতীতের সব রেকর্ড। দর্শকপ্রিয়তা থেকে শুরু করে সব বিভাগেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শীর্ষে উঠে গেছে।

ব্যাটিং বিনোদনের বিশ্বকাপ

bdc28অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ। উপমহাদেশ তথা ক্রিকেট বিশ্বের দলগুলোর জন্য ভয়ের কারণ ছিল অনেক। কিন্তু মাঠে গড়াতেই বিশ্বকাপ আপন ডেরায় টেনে নিয়েছিল সব দলকে। আইসিসি সহযোগী দেশ থেকে শুরু করে সব দলই ব্যাটে-বলে চমক দেখিয়েছে।বিনোদিত করেছে ক্রিকেট বিশ্বকে।

গত সাত সপ্তাহ জুড়ে তাসমান সাগরের দুই পাড়ের দেশে হয়েছে ক্রিকেট লড়াই। আগের দশ আসরে ছিল না কোনো ডাবল সেঞ্চুরি। অথচ একাদশ আসরে ফাইনালের আগেই ক্রিকেটপ্রেমীরা দেখেছে দুটি ডাবল সেঞ্চুরি। দেড়শো ছাড়ানো ইনিংস ছিল সাতটি। আর সেঞ্চুরি ৩৮টি। ব্যাটসম্যানদের দাপটা এখানেই স্পষ্ট। বিশ্বকাপে টানা চার সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। টানা দুটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদও। চারশো রানের দুটি স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা।

উপরের চিত্রটা বোলারদের দুর্বিসহ জীবনের কথাই বলছে হয়তো। কিন্তু বোলাররাও কম যাননি। ২৮ বার বোলাররা ৪ উইকেট পেয়েছেন। দুটো হ্যাটট্রিকও ছিল বিশ্বকাপে।

লাইসেন্স নিয়ে বিশ্বকাপ সম্প্রচার করেছে ৪৪টি চ্যানেল, সাতটি ভাষায়, ২২০টি অঞ্চলে। ছিল ১০টি রেডিও। গ্রুপ পর্বে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মেলবোর্নে উপস্থিত ছিল ৮৬ হাজার দর্শক। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটা দেখেছে প্রায় ২.১ মিলিয়ন দর্শক। বিশ্বের বিভিন্ন দেশের ১৪ হাজার সাংবাদিক কভার করেছেন বিশ্বকাপ ক্রিকেট।slc28

নিউজিল্যান্ডের সাতটি, অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের মাঠের লড়াই। তবে এবার বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে ছিল দলগুলোতে বড় অসন্তোষ। বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে কয়েকটি দল।

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের বলি হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে টাইগাররা। আইসিসি সহযোগী দল আফগানিস্তান, আরব আমিরাত, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড চমক দেখিয়েছে। বিশেষ করে আইরিশরা র্দুভাগ্যের কারণে শেষ আটে যেতে পারেনি।

বড় দলগুলোর মাঝে ইংল্যান্ড হতাশ করেছে সবাইকে। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে তারা। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তানের বিশ্বকাপও শেষ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনাল থেকে বাদ পড়ে দক্ষিণ আফ্রিকা ও দশম আসরের চ্যাম্পিয়ন ভারত।

এলিয়েনের সঙ্গে কথপোকথনের দাবি নাসার বিজ্ঞানীর

maclelendমহাকাশে রয়েছে ৯ ফুট উচ্চতার এলিয়েন। এমনকি মহাকাশযাত্রীর সঙ্গে কথা বলতেও দেখা গেছে সেই এলিয়েনকে। এমন আশ্চর্য্যজনক ঘটনার কথা জানালেন খোদ নাসা’র অভিজ্ঞ মহাকাশযাত্রী কার্ক ম্যাকলেলেন্ড।
২০০৮ সালের ২৯ জুলাই কার্ক ম্যাকলেলেন্ড ‘স্টারগেট ক্রনিকাল’ নামের একটি ওয়েবসাইটে প্রথম ভিনগ্রহীদের নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছিলেন। ওই ওয়েবসাইটে তিনি দাবি করেছিলেন, মহাকশ ভ্রমনের সময় কেনেডি স্পেস সেন্টারে তিনি ৮ – ৯ ফুটের এলিয়েন দেখেছেন। এলিয়েনের বিবরণে তিনি বলেছেন, দুটি হাত, দুটি পা ,দুটি পায়ের তালু,দুটি হাতপাঞ্জা সবই ছিল ওই এলিয়েনের। দেহের সাথে সঙ্গতিপূর্ণ মাথাও ছিল এলিয়েনের। ওয়েবসাইটে তিনি আরও বলেন, এলিয়েনটি দুই পায়ের ওপর দাড়িয়ে মার্কিন মহাকশযাত্রীর সাথে কথা বলছিল। তাঁর দাবি, প্রায় ১ মিনিট ৭ সেকেন্ড কথোপকথন হয় তাদের মধ্যে।

৩৫ বছর নাসা’য় কমর্রত ছিলেন কার্ক ম্যাকলেলেন্ড। এপোলো মিশনের অন্যতম সদস্য ম্যাকলেলেন্ড মনে করেন, এলিয়েনরা মানুষের সাথে বসবাস করেন। পৃথিবীতেই রয়েছে এলিয়েনরা।

এই চাঞ্চল্যকর তথ্যের পর নাসা ওই ওয়েবসাইট টি বাজেয়াপ্ত করেছে। নাসা থেকে বলা হয়, এটা একপ্রকারের চক্রান্ত । এলিয়েনদের সাথে মহাকাশযাত্রীদের কথপোকথনের কোনও সঠিক প্রমান এখনও পাওয়া যায়নি। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

বকশীগঞ্জে সরকারদলীয় ক্যাডারদের হামলায় সাংবাদিক আহত

জামালপুরের বকশীগঞ্জে সরকারদলীয় ক্যাডারদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় দিকে বকশীগঞ্জ উপজেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। মামলায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু জাফর, আওয়ামী লীগ নেতা মহসীন, লিটু মিয়া, বিপ্লবসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পেশাগত দায়িত্ব পালন শেষে গোলাম রাব্বানী নাদিম বাড়ী ফেরার পথে বটতলা এলাকায় সরকারদলীয় ক্যাডার বিপ্লবের নেতৃত্বে ৬/৭ জন তার মোটরসাইকেলের গতি রোধ করে মারধর করেছে। এ সময় তারা নাদিমের ব্যবহৃত মোটরসাইকেল ও ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় লোকজন। সন্ত্রাসীদের ভয়ে রাতেই হাসপাতাল থেকে তাকে বাড়িতে আনা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালপুর প্রেসকাবের সভাপতি নূরুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এদিকে সাংবাদিক নাদিমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, হামলাকারীরা আওয়ামী লীগের কেউ নয়। তিনি আরো বলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ এ ঘটনার নিন্দা করেছেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উপজেলার তালতলা এলাকা থেকে সাংবাদিক নাদিমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থেকে গামের্ন্টস কর্মীর লাশ উদ্ধার

ashuliyaসাভারের আশুলিয়ার গোরাট এলাকা থেকে আজ শনিবার এক গামের্ন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ । তার নাম – মৌসুমী আক্তার (২২)। সে শেরপুর জেলার শ্রীবদ্ধী থানার মোস্তফার মেয়ে।
পুলিশ জানায়- আজ সকালে আশুলিয়ার গোরাট এলাকার সানাউল্লাহ মিয়ার মালিকানাধীন বাড়ীর ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা সে আত্মহত্যা করেছে। গামের্ন্টস কর্মী মৌসুমী আক্তার গোরাট এলাকার সিনসি এ্যাপারেল্স লিঃ শ্রমিক ছিল।
আশুলিয়া থানার উপপরিদর্শক রুহুল জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

সালাহ উদ্দিন কোথায় আছে পুলিশ জানে

rafiq7নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ কোথায় আছে সেটা পুলিশ জানে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক।

শনিবার বিকেল ৪টায় সালাহ উদ্দিনের গুলশানের বাসায় তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল হক বলেন, আমার ধারণা সালাহ উদ্দিন বেঁচে আছেন। তবে তাকে আটকে রাখা হয়েছে। তিনি তার নিখোঁজের বিষয়টি নিয়ে মর্মাহত হন। পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান।

রফিকুল হকের সঙ্গে আলাপকালে হাসিনা আহমেদ বলেন, নিখোঁজ হওয়ার ১৮ দিন পার হয়ে গেলেও কোনো সুরাহা হচ্ছে না। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। প্রধানমন্ত্রীর কাছ থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি। কারো কাছে কোনো উত্তর পাইনি। আমি এখন অসহায় হয়ে পড়েছি।

নিখোঁজের পর সালাহ উদ্দিনের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে রফিকুল হককে হাসিনা আহমেদ বলেন, নিখোঁজের পর ২ বার কথা হয়েছে। সে সময় আপনার কাছে কোনো মুক্তিপণ চাওয়া হয়েছে কিনা? হাসিনা আহমেদ বলেন, আমার কাছে কোনো মুক্তিপণ চাওয়া হয়নি।

রফিকুল হক বলেন, সালাহ উদ্দিনকে আটকে রাখা হয়েছে। তিনি ফিরে আসবেন। সালাহ উদ্দিন প্রথম জীবনে আইন পেশায় জড়িত ছিলেন বলেও জানান রফিকুল হক।

ব্যারিস্টার রফিকুল হক প্রায় ১০ মিনিট ‘নিখোঁজ’ সালাহ উদ্দিনের বাসায় অবস্থান করেন।

৪র্থ শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা : চেয়ারম্যানের হস্তক্ষেপ

rape22গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৪র্থ শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার (১০)।
স্থানীয় জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের মহব্বর আলীর ৪র্থ শ্রেণিতে পড়–য়া কন্যার সাথে কাশদহ গ্রামের ইয়াকুব আলীর পুত্র বানিজ মিয়া (২৮) বিয়ের দিন ঠিক করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। এদিকে নিকাহ্ রেজিষ্টার কাজী আমজাদ হোসেন ও ইমাম আনছার আলী মুন্সি বিয়ের বৈঠকে বসলে খবর পেয়ে ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন ঘটনাস্থলে পৌছে অপ্রাপ্ত বয়সের সনদপত্র সনাক্ত করে বিয়ে আসর পণ্ড করে দেন।

সংবিধান লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীর ফাঁসিও হতে পারে

kader siddiki28আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে গণভবন থেকে প্রার্থী ঘোষণাকে সংবিধানের লঙ্ঘন বলে অভিযোগ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশে এখন বিচার নাই। একজন প্রধানমন্ত্রী গণভবন থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন না। কিন্তু এমন দিন আসতে পারে যেদিন সংবিধানের এমন লঙ্ঘনের দায়ে আপনার ফাঁসিও হতে পারে।

মতিঝিলের ফুটপাতে শান্তির দাবিতে চলমান নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচির ৬০তম দিনপূর্তি উপলক্ষে শনিবার দুপুরে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় বিশিষ্ট নাগরিকরা কাদের সিদ্দিকীকে শুধু মতিঝিলেই অবস্থান কর্মসূচি সীমাবদ্ধ না রেখে সারাদেশে এই শান্তির ডাক ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

জবাবে কাদের সিদ্দিকী বলেন, ১ এপ্রিল বুধবার বিকেল ৫টায় আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার পরবর্তী কর্মসূচি জানাব।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার বাবা বঙ্গবন্ধু সারাজীবন সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চেয়েছেন। বিশ্বাস না করুন, আপনি আপনার বাবার (বঙ্গবন্ধু) আত্মজীবনী পড়ে দেখুন। আর আপনি গণভবনে ঢাকার গুণ্ডাদের নিয়ে খাওয়াচ্ছেন। সরকারি টাকা খরচ করছেন। এক দিন এর বিচারও হবে।

তিনি আরও বলেন, সরকার এক টুকরো শুয়োরের মাংসের মতো সিটি নির্বাচন দিয়েছে আর সবাই সেই নির্বাচনে লাফিয়ে পড়ছে। তাহলে এত মানুষ জীবন দিল কেন? সিটি নির্বাচন নাকি ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রতিরোধ করার জন্য এত মানুষ জীবন দিল?

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা আপনি কিছুই করতে পারবেন না। পুলিশ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। তাহলে আইয়ুব খান, এরশাদও এখন পর্যন্ত ক্ষমতায় থাকতো। সিটি নির্বাচন বাদ দেন। সিটি নির্বাচনেও আপনি হারবেন।

কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী বলেন, আমরা স্বামী কাদের সিদ্দিকী ৬০ দিন যাবত মতিঝিলের ফুটপাতে অবস্থান করছেন, জনগণের সুখের জন্য দেশের শান্তির জন্য যদি আমার স্বামী ৬০ বছরও ঘরের বাইরে থাকেন আমার কোনো আপত্তি নেই।

মতবিনিময় সভায় কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কবি আল মুজাহিদী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।