রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ১০৫ বোতল মদ আটক

bgb mউলিপুর উপজেলার দইখাওয়ার চর সীমান্ত এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করেছে দইখাওয়ারচর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। এগুলোর মূল্য ৯১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া উলিপুর উপজেলার কালির আলগারচর সীমান্ত এলাকা থেকে ৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে বিজিবি, যার মূল্য ৬৬ হাজার টাকা।

দইখাওয়ারচর বিওপির নায়েক সুবেদার মো. ফকির রোকন উদ্দীনের নেতৃত্বে বিশেষ টহল দল বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে।

অন্যদিকে ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল বিওপির বিজিবির নায়েক মো. আকরাম আলীর নেতৃত্বে মাদক পাচার প্রতিরোধ কমিটি বুধবার ভোররাতে অভিযান চালিয়ে কৃষ্ণ নন্দন বকশি নামক এলাকা থেকে ১৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে, যার মূল্য ২৫ হাজার ৫০০ টাকা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের পরিচালক মো. জাকির হোসেন জানান, জব্দকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামে জমা করা হয়েছে।

ফেসবুকে মিলবে বিশ্বসংবাদ

facebook cityফেসবুক হোমপেজেই এখন থেকে জানা যাবে সারা বিশ্বের সর্বশেষ সংবাদ।
‘ইনস্ট্যান্ড আর্টিকেল’ শীর্ষক এই সেবা চালু করতে বিখ্যাত নয়টি পত্রিকার সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছে ফেসবুক ইনকরপোরেশন।
নতুন এই সেবার সুবাদে মোবাইলে ফেসবুক ব্যবহারকারীরা নিউ ইয়র্ক টাইমস, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি নিউজ, এনবিসি, দ্য আটলান্টিক, গার্ডিয়ান, স্পিজেল, বাজফিড ও বিল্ড-এর মতো বিশ্বখ্যাত পত্রিকায় প্রকাশিত সংবাদ পেয়ে অচিরেই।
ফেসবুক কর্তৃপক্ষ এক ব্লগপোস্টে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলে, চুক্তি অনুযায়ী পত্রিকাগুলো তাদের ব্যবসায়িক রীতি মেনে দ্রুত ফেসবুকে সংবাদ সরবরাহ করবে।

রাজধানীর পল্লবীতে বাসায় ঢুকে দুজনকে হত্যা

marder1রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় ঢুকে দুজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা সম্পর্কে মামা ও ভাগ্নের স্ত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (পল্লবী জোন) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

সালমান খানের মামলা নিয়ে সিনেমা

গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার (হিট অ্যান্ড রান) মামলায় সালমান খানের সাজার রায় ঘোষণা এবং শাস্তি স্থগিতের পর জামিন পাওয়ার ঘটনার আলোড়ন কেবল ভারতে নয়, ছড়িয়েছে সারা বিশ্বে। আলোচিত-আলোড়িত এ ঘটনাটিকে সেলুলয়েডে তুলে এনেছেন এ এম আর রমেশ।
 
দক্ষিণ ভারতীয় এই নির্মাতা জানিয়েছেন, তার মুক্তি প্রতীক্ষিত কন্নড় ভাষার সিনেমা ‘গেম’-এর একটি অংশ সালমান খানের হিট অ্যান্ড রান মামলা থেকে অনুপ্রাণিত।
 
মূলত ‘গেম’ সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে। গত বছরের ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেলের কক্ষ থেকে সুনন্দার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
বলিউডের নেপালি তারকা মণীষা কৈরালা ও দক্ষিণের সুপারস্টার অর্জুন সারজাকে নিয়ে গত বছর ‘গেম’ সিনেমার কাজ শুরু করেন নির্মাতা রমেশ। শুটিং শুরুর আগেই এ খবর চাউর হয় যে সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। যদিও রমেশ কখনো এ বিষয়ে মন্তব্য করেননি।

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ খুন

sirajganj mapসলঙ্গা থানার দেওভোগ দক্ষিণপাড়া গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত আনোয়ারা খাতুন (৫২) ওই গ্রামের আবু তাহের সরকারের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, বুধবার সকালে বাড়ির কাছে বিবদমান একটি গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে আনোয়ারা খাতুনের সঙ্গে প্রতিবেশী আবুল বাশারের ছেলে আবুল ফায়েজের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফায়েজ লাঠি দিয়ে আনোয়ারাকে পিটিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আনোয়ারাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সলঙ্গা থানার ওসি রেজাউল করিম জানান, বিবদমান জমির ঘটনা নিয়ে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে আনোয়ারাকে প্রহার করলে তিনি মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আসছে ৩২ গুণ তীব্র ভূমিকম্প!

nepal27মানব সভ্যতার বিদায় ঘণ্টা বেজে গেছে! শেষের সে দিন আর বেশি দেরি নেই। খুব শিগগিরই আসছে মহাপ্রলয়। সেই প্রলয়েই ধ্বংস হয়ে যাবে সৃষ্টি। হ্যাঁ, চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দিল মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

তারা জানাচ্ছেন, নেপালের ভয়াবহ ভূমিকম্প-সহ এই কয়েকদিন যা কম্পন আমরা অনুভব করেছি, তার অন্তত ৩২ গুণ শক্তিশালী একটি ভূমিকম্প হতে যাচ্ছে অদূর ভবিষ্যতেই। অর্থাত্‍ নেপালের কম্পনের মতো ওই রকম ৩২টি কম্পন মিলিয়ে যতটা শক্তিশালী হয়, সেরকমই ভূমিকম্প হবে শিগগিরই।

বিশ্বের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির একটি মানচিত্র তৈরি করেছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। বিশেষ করে ওই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া অঞ্চলগুলির মধ্যে রয়েছে ভারতভূমিও।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, প্রবল ভূমিকম্পপ্রবণ এলাকাগুলির মধ্যে রয়েছে নেপাল, ভারত-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অংশ। এছাড়াও মার্কিন জিওলজিক্যাল সার্ভের হাড়হিম করা তথ্যগুলি হলো,

নেপালে খুব শিগগিরই ভূমিকম্প হতে পারে। ফেব্রুয়ারিতেই সতর্ক করেছিল মার্কিন জিওলজিক্যাল সার্ভে। কিন্তু নেপাল সরকার বিষয়টিকে আমলে নেয়নি। সতর্কতামূলক ব্যবস্থাও নেয়নি। রিপোর্ট বলছে, গত ২০৫ বছরের ইতিহাসে কাঠমান্ডুতে এটাই পঞ্চম শক্তিশালী কম্পন।

ভারতের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউট-এর প্রাক্তন ডিরেক্টর হর্ষ কে গুপ্তার কথায়, ‘ ২৭ এপ্রিল নেপালের ভূমিকম্প কিছুই নয়। আমরা জানি খুব শিগগিরই এমন কম্পন হতে চলেছে, যার তীব্রতায় ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের একটি অংশ।’

শেখ হাসিনাকে মেদভেদেভের চিঠি পৌঁছালেন রাষ্ট্রদূত

medvedevপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক উল্লেখ করে এই চিঠি পাঠিয়েছেন তিনি।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর এ নিকোলায়েভ এই চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে দিমিত্রি মেদভেদেভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গতিশীল সম্পর্কের কথা উল্লেখ করেছেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে বলেই চিঠিতে উল্লেখ করেন রুশ প্রধানমন্ত্রী । এই সুসম্পর্কের কারণে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ও সরবরাহ, কৃষি এবং পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রস্থাপনসহ দুই দেশের মধ্যে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলেও মত দেন তিনি।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে অনুরোধ করেন রাশিয়ার প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাশিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে রাষ্ট্রদূতের মাধ্যমে শুভেচ্ছা জানান।

বার কাউন্সিলের নির্বাচন পিছিয়ে ২৭ মে

bar counsilআইন পেশার সর্বোচ্চ  নীতি নির্ধারনী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন এক সপ্তাহের জন্য পিছিয়ে আগামী ২৭ মে পুনর্নির্ধারণ করা হয়েছে।

২০ মে  এ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে ২৭ মে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।

ভোটার তালিকায় নিয়ে প্রশ্ন ওঠায় এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার  রাতে বার কাউন্সিলের এক ‘জরুরি সভায়’ এ সিদ্ধান্ত হয়।

কাউন্সিলের সচিব মোহাম্মদ আলতাফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতি তিন বছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ৪৮ হাজার ৪৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এ নির্বাচনে।

পূর্ণাঙ্গ মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল

fakrul8অবশেষে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা কারাগার থেকে মুক্ত হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘বেগম খালেদা জিয়া দল পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে মহাসচিব ও যুগ্ম-মহাসচিবের পদও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। ফখরুল ও রিজভী মুক্ত হলেই অন্য পদগুলোও চূড়ান্ত করার কথা ভাবছেন খালেদা জিয়া।’

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন তা মূলত জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসবে। তবে আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই মহাসচিব হচ্ছেন। কারণ তিনি দলের জন্য অনেক কাজ করেছেন এবং করেও যাচ্ছেন। কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না যে, তিনিই মহাসচিব হচ্ছেন। আবার হওয়ার সম্ভনাটাই বেশি।’

একই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান বলেন, ‘মহাসচিব কে হবেন এ সিদ্ধান্ত একমাত্র বেগম খালেদা জিয়াই নেবেন। তবে আমার কাছে যে তথ্য রয়েছে, তাতে সুস্পষ্টভাবে বলা যায় যে, ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন ফখরুল ইসলাম আলমগীরই। কারণ তিনি দলের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং বর্তমানেও করছেন। এছাড়া মহাসচিবের চেয়ারে বাসার মতো আর কোনো যোগ্য নেতা বর্তমানে দলে নেই।’

তিনি বলেন, ‘অন্যভাবে বলা যায়, বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পছন্দ করেন। তাই মহাসচিব হওয়ার সম্ভবনা মির্জা ফখরুলেরই বেশি রয়েছে।’

প্রসঙ্গত, ২০১১ সালে ১৬ মার্চ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দল চালাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কয়েকবার তাকে ভারমুক্ত করার গুঞ্জন উঠলেও তা সত্যি হয়নি। তবে বর্তমানে তিনি পরীক্ষিত হওয়ায় দলের হাইকমান্ড তাকে ভারমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

উত্তর কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর

yong cholউত্তর কোরিয়ার কর্তৃপক্ষ সেদেশের প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া গোয়েন্দা দপ্তর।

বিমান বিধ্বংসী গোলার আঘাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

ধারণা করা হচ্ছে যে, দেশটির নেতা কিম জং-উনের বিরাগভাজন হওয়ার কারণেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রায় দুই সপ্তাহ আগে ওই ঘটনা ঘটলেও সম্প্রতি সেটি জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এক প্রতিবেদনে গোয়েন্দা দপ্তর ইয়োনহাপ জানিয়েছে, ৩০ এপ্রিল উত্তর কোরিয়ায় এক বিমান বিধ্বংসী গোলার আঘাতে হায়ুন ইয়ং-চোল নিহত হন।

সম্প্রতি তিনি দেশটির নেতা কিম জং-উনের বিরাগভাজন হয়ে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইয়োনহাপ বলছে, একটি অনুষ্ঠান চলার সময় কিম জং-উনের উপস্থিতিতে মি. ইয়ং-চোল ঘুমিয়ে পড়েছিলেন। তবে সেই ঘটনার জের ধরেই এই মৃত্যুদণ্ড কি না, তা এখনো পরিষ্কার নয়।

তবে উত্তর কোরিয়ার কোনো সূত্র থেকে এই খবর নিশ্চিত করা যায়নি।

২০১২ সাল থেকে দেশটির প্রতিরক্ষা দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন মি. ইয়ং-চোল।– বিবিসি