রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

জিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির ১৪ দিনের কর্মসূচি

ziya14বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামী ২৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।

নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির প্রথম দিন ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

এছাড়া জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৩০ মে সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন চেয়ারপারসন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে আটক করে পুলিশ। ওই বছরের ২ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

সালাহ উদ্দিনের বিরুদ্ধে রেড নোটিশ সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন

riponভারতের মেঘালয়ের শিলংয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের ঢাকা অফিসের রেড নোটিশকে সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মো: বলেন, সালাহ উদ্দিনকে নিয়ে নির্মম ও নিষ্ঠুর মন্তব্য বন্ধ করা দরকার। তাকে কীভাবে দেশে এনে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় সরকারের সেই পদক্ষেপ নেওয়া উচিত।

পল্লবীতে জমির বিরোধে প্রাণ গেল ছাত্রের

রাজধানীর পল্লবীর কালশী এলাকায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চঞ্চল (২০) নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন শাহীন (৩০), রাজীব (২৮) ও মোহাম্মদ আলী (৩২)।

জমির মালিক জয়নুউদ্দিনের স্ত্রী আকলীমা জানান, সকালে স্থানীয় প্রভাবশালীরা তাদের জমি দখলে নিতে আসে। এনিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে তার ছেলে শাহীনসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চঞ্চল মারা যান।

চঞ্চলের বাড়ি উত্তরার গলিপাড়াতে। বাবা হারেজ মিয়া। তিনি উত্তর কালশীর প-ব্লগে থাকতেন। তিনি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন।

৯৭ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

govt logoচূড়ান্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৯৭ হাজার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যয় (জিওভি) সাড়ে ৬২ হাজার কোটি টাকা ও প্রকল্প সাহায্য সাড়ে ৩৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শেরে বাংলানগর পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয় করা হবে। এর আগে এনইসি’র সভায় এডিপি’র জন্য সাড়ে ৯২ হাজার কোটি টাকা উত্থাপন করে পরিকল্পনা কমিশন। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী এ বাড়তি এডিপি বরাদ্দ দিয়েছেন।

এয়ারটেল নিয়ে এলো ‘আজীবন ইন্টারনেট প্যাক’

airtel27বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহকদের জন্য ‘আজীবন ইন্টারনেট’ নামের নতুন আকর্ষনীয় ইন্টারনেট প্যাক চালু করেছে। বাংলাদেশের টেলিকম সেক্টরে এই ধরণের অফার এই প্রথম।

এই অফারের আওতায় ২৫ টাকায় ২৫ মেগাবাইট এবং ৪০ টাকায় ৪০ মেগাবাইট ইন্টারনেটে থাকছে আজীবন মেয়াদ। এয়ারটেলের যে সকল গ্রাহক যেকোনো সময়ে ঝামেলামুক্ত ইন্টারনেট ব্যবহার করতে চান, তাদের জন্য এয়ারটেল নিয়ে এসেছে এই অফারটি।

যে সমস্ত গ্রাহকদের অল্পবিস্তর ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং যারা মেয়াদসহ প্যাক কিনতে চান না, এই প্যাকগুলো সে সকল গ্রাহকদের বিশেষভাবে আকৃষ্ট করবে। এই প্যাকগুলোর মাধ্যমে লাইট ইন্টারনেট ব্যবহারকারীরা নিজেরা স্বাধীনভাবে তাদের ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন।

অফারটি সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি এবং সিইও পিডি শর্মা বলেন, ‘বাংলাদেশের গ্রাহকদের জন্য দারুণ এই দুটি অফার নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের সম্মানিত গ্রাহকদের বিধি-নিষেধহীন সহজ ইন্টারনেট সেবা দিতে এয়ারটেল বাংলাদেশ আর একধাপ এগিয়ে গিয়েছে।’

এই প্যাকগুলো ব্যবহার করে এয়ারটেল গ্রাহকরা অবিরাম ব্রাউজিং ও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন কোনো ব্যান্ড লিমিটেশন ছাড়াই। গ্রাহকরা যেকোনো সময় যেকোন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এই অফারগুলোর সঙ্গে সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা ফ্রি উইকিপিডিয়া ও টুইটার উপভোগ করতে পারবেন।

সম্ভবত এটিই বিশ্বের ভয়ংকরতম গাড়ি-রাস্তা

adventureআপনি কি গাড়ি চালাতে ভালোবাসেন? স্টিয়ারিং হাতে পড়লে নিত্য-নতুন অ্যাডভেঞ্চারে মেতে উঠতে ঘর ছেড়ে বেড়িয়ে পড়েন? পাহাড়-খাদ-জঙ্গল-মরুভূমি পেরিয়ে যাওয়ার রোমাঞ্চ কি আপনাকে ছুঁয়ে যায়? তা হলে আপনার জন্য অপেক্ষা করছে এই চ্যালেঞ্জ।

আমেরিকার উটাহ রাজ্যের মোয়্যাব অঞ্চল। এখানে দিগন্ত বিস্তৃত বেলেপাথরের পাহাড় ঘেরা প্রকৃতি দেখতে দেশ-বিদেশের পর্যটক ছুটে আসেন। আর জড়ো হন দুঃসাহসী গাড়িচালকরা। মোয়্যাবের লায়নস ব্যাক গিরিপথ ধরে খাড়া উঠে যাওয়া অথবা উত্রাডই রাস্তায় বিভিন্ন আকৃতির ফাটল পেরিয়ে মাথা ঠান্ডা রেখে পাহাড় থেকে নেমে আসতে গেলে অসামান্য দক্ষতা প্রয়োজন। যেকোনো মুহূর্তে পলকের ভুলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্রাণ হাতে করে তবু এই বিপদসঙ্কুল পথে গাড়ি চালাতে বছরভর হাজির হন অ্যাডভেঞ্চারপ্রিয় চালকরা।

বলা বাহুল্য, আমেরিকার অন্যতম ভয়ংকর এই পাহাড়ি পথে ফোর হুইল ড্রাইভ ছাড়া যাওয়া অসম্ভব। থাকতে হবে শক্তপোক্ত গাড়ি। শুধু পুরুষ নন, বিশ্বের বহু মহিলাও কঠিন এই পথের চ্যালেঞ্জ গ্রহণ করেন। তবে মোয়্যাবে এই মোটর-অভিযানের মেয়াদ আর বেশি দিন নয়।

সম্প্রতি উটাহ-র এই অঞ্চলে বেশ কয়েকশো হেক্টর জমি কিনেছে এক ডেভেলপার সংস্থা। জমি হাঙরের দখলে চলে যেতে বসেছে লায়নস ব্যাক ট্রেইলও। পাহাড়তলিতে গড়ে উঠতে চলেছে বিশাল টাউনশিপ। আর সেই সুবাদে চিরতরে বন্ধ হয়ে যেতে বসেছে অ্যাডভেঞ্চারের দুর্গম পথ। এই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার বেশ কয়েকটি সংগঠন।

প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

rape22বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিভাবকদের অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

বরং কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করছে।

বুধবার স্কুলের অভিভাবকেরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

অধ্যক্ষ বেলায়েত হোসেন বিবিসিকে বলেন, “অভিযুক্ত ব্যক্তি স্কুলের কর্মচারী নয়, চলমান নির্মাণ কাজে যুক্ত একজন শ্রমিক।”

তবে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যা শনিবার প্রতিবদেন দেবে। সূত্র: বিবিসি

কানের লাল গালিচায় মোহনীয় ক্যাটরিনা

cat kan৬৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে ১৩ মে। আর আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে প্রথমবার এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

উৎসবের প্রথমদিনে কানের লাল গালিচায় মোহনীয় রূপে আবির্ভূত হয়েছিলেন এ অভিনেত্রী। অস্কার ডে লা রেনাটার তৈরি পোশাকে লাল গালিচায় হেঁটেছেন ক্যাট। এ সময় নিজেকে মেলে ধরতে সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন ব্যাং ব্যাং খ্যাত এ তারকা। লাল গালিচায় আবির্ভাবের সঙ্গে সঙ্গে ক্যামেরার আলোর ঝলকানি শুরু হয়ে যায়।

আজ ১৪ মে আবার লাল গালিচায় হাঁটবেন ক্যাটরিনা কাইফ। তিনি কানে এসেছেন কসমেটিকস ব্র্যান্ড ল’রিয়েলের প্রতিনিধি হিসেবে। বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকেও দেখা যাবে খুব শিগগির।

মেসি ভিন্ন গ্রহের, তবে প্রস্তুত জুভেন্টাস

messi jআগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লড়বে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর এ ম্যাচের আগে বার্সা তারকা লিওনেল মেসিকে ভিন্ন গ্রহের প্রানী বলে অবিহিত করলেন জুভি স্ট্রাইকার কার্লোস তেভেজ।

তবে ফাইনালে কাতালানদের বিপক্ষে লড়তে জুভেন্টাস পুরোপুরি প্রস্তুত এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

২০০৩ সালের পর আবারো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে জুভেন্টাস। সান্থিয়াগো বার্নব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে দুই লেগে মিলিযে ৩-২ ব্যবধানের জয় পায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

অপরদিকে মেসির অসাধারণ পারফরম্যান্সে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৫-৩ অ্যাগ্রিগেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা। তবে তেভেজ জানান চারবারের ব্যালন ডিঅর জয়ী দুর্দান্ত পারর্ফরমার হলেও ফাইনালে জুভিদের সম্ভাবনা রয়েছে।

এক সাক্ষাতকারে তেভেজ বলেন, মেসি বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। সেমিফাইনালে সে যা করেছে তা অসাধারণ। সে এক কথায় ভিন্ন গ্রহের খেলোয়াড়। সে আমার ভালো বন্ধুও।

তিনি আরো বলেন, আমরা ফাইনালের যোগ্য ছিলাম। আর এখন আমরা বার্লিনে বার্সেলোনার বিপক্ষে বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমরা এখন দারুণ সঙ্গবদ্ধ। কেউ হয়ত আমাদের পক্ষে বাজি ধরবে না তবে ভালো কিছু করে দেখাতে আমরা প্রস্তুত।

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

meherpurমেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মাদকসেবী আহম্মদ আলীর হাতে খুন হয়েছে তার স্ত্রী পারভিনা খাতুন (২২)।

পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ ঘরে তাকে শ্বাসরোধে হত্যা করে। তবে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে আটক হয় আহম্মদ। তিনি আশরাফুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক, যৌতুক ও বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ি প্রায়ই পারভিনার ওপর নির্যাতন চালাতেন। বৃহস্পতিবার সকালে গাঁজা কেনার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে আহম্মদ। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ঘরে ঢুকিয়ে গলায় ওড়না পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আহম্মদ আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। তাকে জিজ্ঞাবাদ করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।