গণ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ৬ জুন থেকে
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ১৪ মে।
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ১৪ মে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে মারধর ও যৌন হয়রানির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র রিফাত আদনান পাপনকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা ৮ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকসিপুর গ্রামের রুস্তম আলীর সৌদি আরবের জেদ্দা শহরে পানি বাহী লরি চাপায় নিহত হয়েছেন।
গণতন্ত্রের চর্চা অন্তত জীবনে একবার হলেও করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক খোলা চিঠিতে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এই আহ্বান জানিয়েছে।বুধবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস তিনি এই আহ্বান জানান।মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
দেশের প্রতিটি ব্লগার, ইসলামি সন্ত্রাসীরা যাদের মেরে ফেলার হুমকি দিয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন। তাছাড়াও অনেক লেখক ব্লগার ফেসবুকার যারা অত্যন্ত সাহসী, ধর্ম এবং কুসংস্কারের বিরুদ্ধে নিরলস লড়ে যাচ্ছেন, তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করুন। তাদের সঙ্গে ২৪/৭ জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকে। ঠিক আপনার যেমন থাকে। আপনার জীবনের যেমন মূল্য আছে, ওদের জীবনেরও মূল্য আছে। আপনার জীবনের চেয়ে ওদের জীবনের মূল্য আসলে অনেক বেশি। ওরা মানুষ হিসেবে আপনার চেয়ে অনেক উন্নত মানের। আপনার মতো ওরা ইসলামি মৌলবাদিদের সঙ্গে আপোস করছে না, ওরা দেশ জুড়ে মসজিদ মাদ্রাসা নামের সন্ত্রাসী তৈরির কারখানা নির্মাণ করছে না। দেশটার বারোটা বাজাচ্ছে না। বরং জ্ঞানের আলো ছড়িয়ে অশিক্ষিতদের শিক্ষিত করতে চাইছে। বিজ্ঞান শিক্ষা, মানবতার শিক্ষা, বৈষম্যহীন সমাজ গড়ার শিক্ষা– এগুলোই দেশকে বাঁচাবে, যদি আদৌ বাঁচায়।
আপনি যা করছেন তা ভোটের ঘৃণ্য রাজনীতি। ছলে বলে কৌশলে গদিতে বসার রাজনীতি। একটি বিবৃতি পর্যন্ত দেননি এই ব্লগারদের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ইতিহাস লিখে রাখছে আপনার এই কীর্তকলাপ। সামান্য মনুষ্যত্ব বলে যদি কিছু থাকে আপনার, মুক্তচিন্তক ব্লগার আর ফেসবুকারদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। এবং আজ থেকেই, হ্যাঁ আজ থেকেই, প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা করবেন। যে সন্ত্রাসীদের আজ বন্ধু বলে ভাবছেন, সেই সন্ত্রাসীরাই সুযোগ পেলে আপনাকে হয়তো একদিন কুপিয়ে হত্যা করবে, যেভাবে করছে ব্লগারদের। নিজে নিরাপত্তা নিয়ে একা একা বাঁচার চেষ্টা করবেন না। সবাইকে নিয়ে বাঁচুন।
গণতন্ত্রের চর্চা অন্তত জীবনে একবার হলেও করুন। আবারও বলছি, মনে রাখবেন, আপনার জীবনের চেয়েও মূল্যবান ওই ব্লগারদের জীবন, যারা আপনার চেয়েও বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, বেশি মানববাদী, যারা গণতন্ত্রে, সমতায়, সমানাধিকারে, আপনার চেয়েও বেশি বিশ্বাস করে। সন্ত্রাসী খুনিদের গ্রেপ্তার করা আর বিচারের ব্যবস্থা করার ভার কিন্তু আপনার ওপর। গোটা জগত দেখছে আপনি কী করছেন। যা করা উচিত সেটা করুন। যা করলে ক্ষমতায় বসে অনন্তকাল আরাম করতে পারবেন, তা নয়। অনন্তকাল আপনি বাঁচবেন না। জীবন খুব ছোট। এই জীবনে এখনও সময় আছে, কিছু ভালো কাজ করে দেখান যে আপনি ভালো কাজ করতে জানেন, নিঃস্বার্থ হতে জানেন।
-তসলিমা
কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত রাজধানীর গুলশান, বারিধারা ও নিকেতন এলাকার সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, নিকেতন সোসাইটি এবং গুলশান ইয়ুথ ক্লাব এ সিসি ক্যামেরা স্থাপনের কাজ করে। যা গুলশান থানা ও ডিএমপির সেন্ট্রাল কমান্ড দ্বারা নিয়ন্ত্রণ করা হবে।
বৃহস্পতিবার সকালে গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিসি ক্যামেরা প্রকল্পটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। অনুষ্ঠানটি আয়োজন করে গুলশানের ল’ অ্যান্ড অর্ডার কো-অরডিনেশন কমিটি।
প্রকল্পটির প্রথম পর্যায়ে নতুনবাজার, গুলশান ১ ও ২, হাতিরঝিল, নিকেতন এবং বারিধারায় মোট ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরবর্তীতে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিতে আরও ৭০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
ক্যামেরাগুলোর মাধ্যমে সব সময় নজরদারি ছাড়াও ফেস ডিটেকশন, ভেহিকেল ট্র্যাকিং, ট্রাফিক কন্ট্রোল, অটো নাম্বার প্লেট ডিটেকশন, ক্রিমিনাল ডিটেকশন করা যাবে।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নগরের যানজট ও নিরাপত্তা রক্ষা করা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। তবে এসব উদ্যোগ সফল করতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, আমাদের মূল লক্ষ্য পুলিশ-জনগণের মধ্যে পার্টনারশিপ বজায় রাখা। এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। উদ্যোগ গ্রহণকারীদের সবাইকে আমি সালাম জানাই।
তিনি বলেন, পর্যায়ক্রমে পুরো ঢাকা মহানগরীকে এ সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে গুলশানের বাসিন্দারা অসম্ভবকে সম্ভব করলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের খুঁজে বের করতে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পুলিশের পাশাপাশি র্যাবেও সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ করতে আয়োজকদের প্রস্তাব দেন বেনজীর আহমেদ।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এমন একটি ঐতিহাসিক ক্ষণে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। জননিরাপত্তা নেওয়ার যেকোনো উদ্যোগের পাশে সব সময় থাকবে পুলিশ। আমাদের পরিকল্পনা পুরো মহানগরীকেই সিসি ক্যামেরার আওতায় আনা। তবে এটি পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এ কাজ করবো।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাসহ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।