রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘উন্নয়নের স্বার্থে প্রয়োজন বাজেটের বাস্তবায়ন’

নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের ঘোষিত বাজেট যথাযথভাবে বাস্তবায়িত না হলে দেশের উন্নয়নও সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদ।

প্রেমিকার জন্য গণক ধরে এক মার্কিনির সর্বনাশ

love gonokএক নারীর সাথে রোমান্টিক সম্পর্কে জড়াতে বিফল হয়ে গণকের শরণাপন্ন হয়ে নিউইয়র্কের এক বাসিন্দাকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা গচ্চা দিতে হয়েছে।

এ অভিযোগে ওই তরুণী গণক প্রিসিলা দেলমারো এবং আরেক জনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ওই ব্যক্তি।

৩২ বছর বয়সী ওই ব্যক্তি, যার নাম প্রকাশ করা হয়নি, জানান, এক নারীর প্রতি তীব্র আকর্ষণ বোধ করলেও বিপরীত দিক থেকে তিনি সাড়া পাচ্ছিলেন না। এ অবস্থায় ২০১৩ সালের আগস্টে তিনি গণকের দ্বারস্থ হন।

গণক দেলমারো তাকে জানান যে প্রেতাত্মারা মিশেল নামের ওই নারীকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে।

২৬ বছর বয়সী দেলমারো তাকে জানান যে তিনি এ ব্যাপারে প্রেতাত্মাদের সাথে কথা বলেছেন। এরপর দফায় দফায় তিনি ২০ মাস ধরে তার কাছ থেকে টাকা নিতে থাকেন।

এর মধ্যে প্রেতাত্মাদের ব্রিজের সাথে বেধে রাখার জন্য তিনি নেন ৮০,০০০ ডলার। ওই ব্যক্তির অতীতের পাপ মোচন বাবদ নেন ৩০,০০০ ডলার দামের একটি রোলেক্স ঘড়ি এবং শক্তি ধরে রাখার জন্য  নেন ৪০,০৬৪ ডলারের একটি ডায়মন্ডের আংটি। এর বাইরে আরো ৪০,০০০ ডলার নেন তিনি।

কিন্তু এর মধ্যে ওই ব্যক্তি জানতে পারেন যে তার বহু কাংখিত সেই নারী মিশেল মারা গেছেন। তখন আবার নতুন ফাঁদ পেতে বসেন দেলমারো। মিশেলের পুনর্জন্মের কথা বলে আবারো টাকা নেন তিনি।

এভাবে দেলমারো তার কাছ থেকে ৭ লাখ ১৩ হাজার ৯৭৫ ডলার নিয়ে নেন।

শেষ পর্যন্ত আশাহত হয়ে তিনি পুলিশকে জানালে দেলমারো এবং তার এক সহযোগীকে ২৬ মে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা এখন জেলেই আছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

বাজপেয়ির পক্ষে সম্মাননা নিলেন মোদি

কূটনৈতিক প্রতিবেদক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
 
 

উইজডেনের বর্ষসেরা মুমিনুল

CRICKET-BAN-PAK২০১৫ সালের জন্য সেরা ৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে উইজডেন ইন্ডিয়া। তালিকায় বাংলাদেশি ক্রিকেটাদের মধ্যে স্থান পেয়েছে ২৩ বছর বয়সী মুমিনুল হক।

২০১৪ সালে ব্যাট হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে সেরার তালিকায় স্থান পেয়েছেন টেস্ট স্পেশ্যালিস্টখ্যাত টাইগার এই বা হাতি ব্যাটসম্যান।

এশিয়ার পরিমন্ডলে উইজডেন ইন্ডিয়া পুরস্কার পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন, ভারতের আজিঙ্কা রাহানে, ঋষি ধাওয়ান ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথালি রাজ।

এছাড়া পাকিস্তানের উমর আকমল ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসও এই তালিকায় আছেন।

এর আগে, বাংলাদেশের পক্ষে ২০১৩ সালে সাকিব ও ২০১৪ সালে মুশফিক এই স্বীকৃতি পেয়েছিলেন।

মানি লন্ডারিং : ফের আলোচনায় বাবর

এম এ রহমান : প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ব্যাংক একাউন্টে ১০ লাখ মার্কিন ডলার পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যা- সাড়ে সাত কোটি টাকা

গাংনীতে মার্সেলের এক্সক্লুসিভ শো-রুম

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের গাংনীতে বামন্দি বাজারের ‘তাজ ইলেকট্রনিকস’-এ উদ্বোধন করা হলো দেশের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম।

নতুন ইতিহাস রচিত হোক ফতুল্লায়

মোস্তফা আরিফ : আজ থেকে পনের বছর আগে টেস্ট পরিবারের সদস্য হয়েছিল বাংলাদেশ।

বাজেট পুঁজিবাজার-বান্ধব : ডিএসই

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজার-বান্ধব বলে মনে করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
 
 
 

বিএনপির ২৮ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঈদে তারকাদের ক্রিকেট উৎসব

বিনোদন প্রতিবেদক : তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল।