রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা কাল

সচিবালয় প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০১৪ এর ফাইনাল খেলা দু’টি সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ঢাবি শিক্ষককে প্রাণনাশের হুমকি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পিকের অভিনব উদযাপন

ক্রীড়া ডেস্ক : দল জিতেছে চ্যাম্পিয়নস লিগ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শিরোপা। তার চেয়েও গুরুত্বপূর্ণ, দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হয়েছে।

দুদকে মুসার সম্পদ বিবরণী দাখিল

musa princeনোটিশে মুসার নিজের ও তার স্ত্রীর এবং মুসার ওপর নির্ভরশীল ব্যক্তিদের অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী সাত কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করতে বলা হয়।

নির্ধারিত সময়ের চেয়ে আরো সাত কার্যদিবস সময় বাড়িয়ে নেন মুসা। এরপর কমিশনের দেওয়া বর্ধিত সময়ের মধ্যে তিনি এ সম্পদ বিবরণী দাখিল করেছেন।

সূত্র জানায়, সুইস ব্যাংকে আটকে থাকা ‘সাত বিলিয়ন ডলার’ অনুসন্ধান করতে গিয়ে মুসার আরো পাঁচ বিলিয়ন ডলারের তথ্য পেয়েছে দুদক। অর্থাৎ প্রিন্স মুসার মোট ১২ বিলিয়ন ডলার সুইস ব্যাংকে জব্দ রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা।

ওই অর্থ ছাড়াও গাজীপুর ও সাভারে মুসার নামে বিভিন্ন দাগে প্রায় ১২শ’ বিঘা সম্পত্তি রয়েছে। খাতা-কলমে ওই জমির মালিক তিনি। ১৯৭২-৭৩ সালে ওই সম্পত্তি ক্রয় করা হয়। এর বর্তমান বাজার মূল্য প্রায় ১২০০ কোটি টাকার উপরে।

অধিকাংশ সময় মুসা দেশের বাইরে থাকায় এসব সম্পত্তির খাজনা পরিশোধ করে নামজারি করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি জমিগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

টেকনাফে ৪ মানব পাচারকারী গ্রেফতার

arrest28কক্সবাজারের টেকনাফে চার মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এরা সবাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানব পাচারকারী।
গ্রেফতারকৃতরা হচ্ছে, টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার দরবেশ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), একই এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে হাসান(৩২) ও খুরের মুখ এলাকার মৃত হোসেন শরীফের ছেলে আমিন(৩৫), একই এলাকার নূর আহাম্মদের ছেলে সৈয়দ আহাম্মদ(২৬)।
রোববার ভোররাতে গোপন সংবাদে সাবরাং আলীর ডেইল ও খুরেরমুখ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও আলমগীর হোসনের নেতৃত্বে একদল পুলিশএই অভিযান চালায়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরন করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি আরো জানান, মানব পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের জোরদার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের কয়েক স্থরের টিম মাঠে কাজ করছেন। তালিকাভূক্ত মানব পাচারকারীদের খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা নিলেন মোদি

modi otolভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ির পক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার বেলা একটা ১০ মিনিটের দিকে বঙ্গভবনের দরবার হলে মোদির হাতে এই সম্মাননা তুলে দেন আবদুল হামিদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরবার হলে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মাননা গ্রহণ শেষে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারবেন মোদি।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে যান মোদি। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিকেলে মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী। বক্তৃতা অনুষ্ঠান শেষে সরাসরি বিমানবন্দরে গিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন মোদি।

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রবিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করেছেন মোদি। এরপর গেছেন বারিধারা কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনে। সেখানে তিনি নতুন চ্যান্সেরি উদ্বোধন করেছেন।

সকাল পৌনে নয়টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু করেন তিনি। সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মন্দির দর্শন এবং প্রার্থনায় অংশ নেওয়ায় পর মোদির হাতে স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।

এরপর ৯টা ১০ মিনিটের দিকে মোদি যান রামকৃষ্ণ মিশনে। সেখানেও তাকে অভ্যর্থনা জানানো হয়। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করেন। অংশ নেন প্রার্থনায়। সেখানেও তাকে একাধিক স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।

রফিকুল, আমানসহ ২৮ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

rafiqul amanএছাড়া, যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর নবী খান সোহেল, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলী, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শেখ শিবলী নোমানীসহ মোট ২৮ জন।

মামলার চার্জশিটভূক্ত ৪২ আসামির মধ্যে ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। বাকিরা জেল হাজতে রয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা ২০১৫ সালের ২৮ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল সফল করার উদ্দেশে মিরপুর মডেল থানার জনসেবা প্রকল্প অফিসের সামনে জড়ো হয়ে রাস্তায় চলাচলরত যানবাহনের যাত্রীদের হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাংচুরসহ অগ্নিসংযোগের চেষ্টা করেন।

এ ঘটনায় ওই দিনই মিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজিব আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলাটি দায়ের করেন।

এ মামলায় ২০১৫ সালের ২৪ মার্চ মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ব্রিটিশ রাজকন্যার নতুন ছবি প্রকাশ

prince jorgeব্রিটিশ রাজপরিবারের সর্বকনিষ্ঠ সদস্য প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের কন্যা শার্লট এলিজাবেথ ডায়ানার নতুন ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস।
‘খুব বিশেষ’ হিসেবে আখ্যা দিয়ে শনিবার রাতে টুইটারে চারটি ছবি পোস্ট করা হয়।
প্রতিটি ছবিতে রাজকন্যা শার্লটকে তার বড় ভাই রাজপুত্র জর্জের কোলে শোয়া অবস্থায় দেখা যায়।
জানা যায়, রাজকন্যার জন্মের কয়েক সপ্তাহ পর জর্জ ও শার্লটের এই ছবিগুলো তোলেন তাদের মা ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। নরফল্কে শহরে ডিউক অব কেমবিজ্র প্রিন্স উইলিয়ম ও মিডলটনের বাড়ি অ্যানমের হলে তোলা হয়েছে ছবিগুলো।
ছবিগুলোতে রাজকন্যা শার্লট সাদা পোশাক গায়ে শুয়ে ছিল তার বড়ভাই রাজপুত্র জর্জের কোলে। দুই বছর বয়সী জর্জের পরনে ছিল শাদা জামা, শর্টস ও মোজার রং ছিল নীল। বোনকে কোলে নিয়ে জর্জের মুখ ছিল নির্মল হাসিতে উদ্ভাসিত। একটি ছবিতে জর্জকে দেখা যায় বোনের কপালে আদর করতে।
উল্লেখ্য, ২ মে ব্রিটেনের স্থানীয় সময় আটটা ৩৪ মিনিটে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে কন্যা সন্তানের জন্ম দেন মিডলটন। জন্মের দুদিন পর রাজ পরিবারের সর্বকনিষ্ঠ এই রাজকন্যার নাম ঘোষণা করা হয়। প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার সম্মানের রাজশিশুটির নাম রাখা হয় শার্লট এলিজাবেথ ডায়ানা। সূত্র: বিবিসি

সম্পদের হিসাব দিলেন প্রিন্স মুসা

নিজস্ব প্রতিবেদক : সম্পদ বিবরণী দাখিল করলেন আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসের (প্রিন্স মুসা)।

বাজপেয়িকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটল বিহারি বাজপেয়িকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।