রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

নরসিংদীতে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শিবপুর উপজেলা পরিষদ মাঠে কৃষি অফিস খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ৩০% উন্নয়ন সহয়তার (ভর্তুকী) ২০টি পাওয়ার টিলার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

২৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধির সুপারিশ নাকচ

নির্ধারিত কোটা এক লাখ এক হাজার ৭৫৮ জনের অতিরিক্ত ২৫ পঁচিশ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধির সুপারিশ নাকচ করেছে সৌদি সরকার। তাই নির্ধারিত কোটায় আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা, টাকা জমা দেওয়া, বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন ও সৌদি মোয়াল্লেমদের সঙ্গে চুক্তিসহ যাবতীয় কাজ শেষ করতে হবে।

মঙ্গলবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী সচিব (হজ) হাসিনা শিরীনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব হজ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিরিক্ত ২৫ হাজার হজ যাত্রীর কোটা বৃদ্ধির যে সুপারিশ করা হয়েছিল তা, সৌদি সরকার নাকচ করে দিয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তবু কোটা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে। সৌদি সরকার তা বৃদ্ধি করলে গণমাধ্যমের মাধ্যমে তা সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে প্রচার করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একবার নাকচ হওয়ার পর সৌদি সরকার কর্তৃক কোটা বৃদ্ধির আশা সুদূর পরাহত। অতএব নির্ধারিত কোটার মধ্যে যে সব এজেন্ট যে সংখ্যক হজযাত্রী প্রেরণের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন, তাদেরকে আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা, টাকা জমাদান, বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন ও সৌদি মোয়াল্লেমদের সঙ্গে চুক্তিসহ যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হলো।

নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাজগুলো সম্পন্ন করতে ব্যর্থ হলে, হজ এজেন্টরা তাদের হজযাত্রী প্রেরণে ব্যর্থ হবেন। এ ধরনের অবহেলার জন্য সংশ্লিষ্ট  হজ এজেন্টদের বিরুদ্ধে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিনেত্রী জেনির বাগদানের আংটি

jeni9বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জেনি। চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে তার আংটিবদল হয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন।

নিজের ফেসবুক পেজে বাগদানের খবর জানিয়েছেন জেনি। বেশ কয়েক মাস ধরে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে।

আংটিবদল হলেও বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে চলতি বছরের ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

এর আগে নির্মাতা অমিতাভ রেজাকে বিয়ে করেছিলেন জেনি। কিন্তু সেটা টেকেনি। অন্যদিকে তানভীর খানও এর আগে একবার বিয়ের ছাদনাতলায় গিয়েছিলেন। টেকেনি সেটাও।

হলিউডে নার্গিসের সাফল্য

nargisbস্পাই সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির। আর প্রথম সিনেমাতেই সাফল্যের মুখ দেখেছেন এই বলিউড সুন্দরী।

মুক্তির দু’দিনের মধ্যে শুধুমাত্র আমেরিকার বাজারে এই সিনেমার কালেকশন ৩০ মিলিয়ন মার্কিনি ডলার। ৬০ মিলিয়ন মার্কিন ডলারের এই সিনেমাটির আন্তজার্তিক বাজারে আয় ইতোমধ্যে ৮৫.৬ মিলিয়ন মার্কিন ডলার।

স্পাই-এর এই সাফল্যে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছে নার্গিসের টুইটার। নার্গিসের প্রেমিক বলিউড অভিনেতা উদয় চোপড়া সবার প্রথম অভিনন্দন জানিয়েছে নায়িকাকে। এ ছাড়া পরিচালক করণ জোহারসহ অনেকেই হলিউডে নার্গিসের এই বাজিমাতে শুভেচ্ছা জানিয়েছেন

স্পাই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মলিশা ম্যাকার্থি, রোজ বার্ন, জুড়ি ল, জনসন স্টাথাম, রজি ব্রুনি। সিনেমাটিতে এক স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন নার্গিস। সিনেমাটির বেশ কয়েকটি দৃশ্যে অ্যাকশন করতে দেখা যাবে তাকে। আর এই দৃশ্যগুলোর জন্য কোনো ড্যামি নেননি নায়িকা।

কিছুদিন আগে হাতে বন্দুক, ব্ল্যাক ড্রেসে স্পাই লুকে সামনে এসেছিল এই সিনেমায় নার্গিসের লুক। যা প্রশংসা পেয়েছিল ভূয়সী।

অন্যদিকে মার্কিন টিভি সিরিয়াল কোয়ান্টিকো-তে অভিনয় করছেন বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি প্রিয়াঙ্কা টুইটারে শেয়ার করেছেন তার ট্রেইলার। এখানে একজন সিক্রেট এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

বিমান নামিয়ে আনল একটা মৌমাছি!

booকোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো যান্ত্রিক গোলযোগ বা বোমাতঙ্কও নয়, শুধুমাত্র একটি মৌমাছি-ই জরুরি অবতরণ করতে বাধ্য করল বিমানকে! লন্ডনের সাদাম্পটনের বেনজির এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়।

কী হয়েছিল?

বিই ৩৮৪ বিমানটি সবে মাত্র সাদাম্পটন বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড়তে শুরু করেছে। বেশি দূর এগোতে না এগোতেই পাইলটকে জরুরি অবতরণের জন্য সঙ্কেত পাঠাতে হল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। যাত্রীরা তখন বুঝে উঠতে পারছিলেন না হঠাত্ পাইলটের জরুরি অবতরণের কেন প্রয়োজন হলো?

প্রথমে ভাবা হয়েছিল কোনো যান্ত্রিক গোলযোগ, সে কারণেই তড়িঘড়ি বিমানকে নামিয়ে আনেন পাইলট। বিমান নামামাত্রই ইঞ্জিনিয়াররা ছুটে আসেন মেরামতের জন্য। তন্ন তন্ন করে মাথার ঘাম পায়ে ফেলে বিমানের সব কিছু পরীক্ষা করে দেখলেন। কিন্তু না, সবই তো ঠিক আছে! জানিয়ে দিলেন ইঞ্জিনিয়াররা। তা হলে সমস্যাটা কোথায় সেটা বুঝে উঠতে সকলে যখন মরিয়া তখনই দেখা গেল বিমানের বাইরের যন্ত্রাংশে একটি কালো-হলুদ রঙের একটি মৌমাছি বাসা বেঁধেছে। আসল ‘কুচক্রী’ সেই-ই!

বিষয়টি যখন দিনের আলোর মতো পরিষ্কার তখন যাত্রীদের একাংশের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন একটা মৌমাছির কারণে বিমান অবতরণ! কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ যে বিমানটি নামিয়ে আনতে বাধ্য হয়েছেন সে কথাও জানানো হয় যাত্রীদের। সেই সঙ্গে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়।

নারীর ক্ষমতায়নে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

abul hasanনারীর ক্ষমতায়নে ভারতসহ অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ব্যবসা-বাণিজ্য করতে যেয়ে কাস্টমস ও ভিসা সংক্রান্ত যেসব সমস্যা মুখোমুখি হচ্ছেন নারীরা, তা থাকবেই। এগুলো মোকাবেলা করেই নারীদের এগিয়ে যেতে হবে। বিশ্বের সব দেশেই এ ধরনের জটিলতা রয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্র্যাক ইন সেন্টার নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা উন্নয়ন শীর্ষক জাতীয় সেমিনারে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী এসব কথা বলেন।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি বিজয় সিলভারাজ ও এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হাসান এম মজুমদার।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা উদ্যোক্তাদের জন্য আন্তরিকভাবে কাজ করছেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশে নারীর শিক্ষা,স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীতে মাজের সবক্ষেত্রে নারীদের অংগ্রহণ নিশ্চিত করা হবে।

নারী উদ্যোক্তারা কাস্টম ও ভিসাজনিত যে সমস্যা কথা বলেছেন তা সমাধানে আন্তরিকভাবে কাজ করা হবে। কাস্টম হয়রানিরোধে আগামীতে বাংলাদেশ-ভারতের চেকপোস্টগুলোতে নারী কর্মকর্তা নিয়োগের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর প্রতি গুরুত্ব দিয়ে সামরিক, বিমান, নৌ ও আইন-শৃঙ্খলা বাহিনীতে অনেক নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যায়লগুলোতে নারীদের উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সে হিসাবে বলা যায় নারীরা সকল ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছে।

মাতলুব আহমাদ আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেপালের মতো ভারতকেও পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান জানান।

এছাড়া আগামীতে বাণিজ্য প্রতিনিধি দলে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

সভাপতির বক্তব্যে সেলিমা আহমাদ উন্নয়নের সকল ক্ষেত্রে নারীদের ৫০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া ঢাকা আন্তকর্জাতিক বাণিজ্য মেলায় ৫০ শতাংশ ডিসকাউন্টে নারীদের স্টল বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।

‘সনদ জালিয়াতি’র অভিযোগে দিল্লির আইনমন্ত্রী গ্রেফতার

‘সনদ জালিয়াতি ও ভুয়া তথ্য’ দেয়ার অভিযোগে দিল্লির আইনমন্ত্রী ও ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা জিতেন্দর সিং তমারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে তমারকে গ্রেফতার করা হয়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দিল্লির বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্রে তমারের দেয়া তথ্য ও সনদে অসংগতি থাকার অভিযোগ ওঠে। গ্রেফতারের পর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তমারকে গ্রেফতার করে দিল্লির পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হৌজ খাস পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।

তমারকে গ্রেফতারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপক মিশ্র। তমারের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এএপির নেতা সঞ্জয় সিংয়ের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে বা কোনো নোটিশ না দিয়েই দিল্লির আইনমন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি সরকার এটা করাচ্ছে।

সঞ্জয়ের দাবি, বিষয়টি আদালতের বিচারাধীন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর মধ্যে জানানো হয়েছে যে তমারের সনদ সব ঠিক আছে।

দুই সপ্তাহ আগে দিল্লি পুলিশের একটি দল বিহারের মুঙ্গেরের ওই বিশ্ববিদ্যালয়ে যায়। এরপর আজ তমারকে গ্রেফতার করা হলো।

ব্লগার হত্যাকারীদের ছাড় দেয়া হবে না : আইনমন্ত্রী

Anisul Haq  11আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ছাড় দেয়ার সরকার নয়। ব্লগারদের হত্যাকারীদের অবশ্যই ধরে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত স্বাধীন গণমাধ্যমের অবস্থান ও তাৎপর্য বিষয়ক কনসালটেশন উইথ পার্লামেন্টারিয়ানস দ্যা আইসিটি এ্যাক্ট, ২০০৬ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা নতুন আইন করার চাইতে বিদ্যমান যেসব আইন আছে তা পরিস্থিতি ও সংখ্যাগরিষ্ট মানুষের প্রয়োজনে সংশোধনী এনে যুগোপযুগী করতে চাই। বর্তমান সরকার ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। তবে সম্প্রতি ডিজিটাল অপরাধও বেড়েছে। ডিজিটাল অপরাধ নির্মূলে নতুন আইন করার চিন্তা করছে সরকার।

আনিসুল হক আরও বলেন, ব্লগারদের অবস্থান ও আইডেন্টিফিকেশন নিয়ে অনেকে কথা বলছেন। ব্লগাররা স্বাধীনভাবে নিজেদের মনোভাব প্রকাশ করবেন। লেখালেখি করবেন। তবে যারা ব্লগারদের টার্গেট করে হামলা ও হত্যার ষড়যন্ত্র করছেন তাদের নির্মূলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আমাদের চলতে হবে। আইসিটি এ্যাক্ট, ২০০৬ এর পরিবর্তন, সংশোধনের প্রয়োজন রয়েছে। সময় ও পরিস্থি অনুযায়ী এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তথ্য প্রযুক্তি ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে পার্লামেন্টারিয়ান হিসেবে বক্তব্য ও মতামত ব্যক্ত করেন আইন মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য আব্দুল মতিন খসরু এমপি, আইসিটি মন্ত্রনালয়ের সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সংসদ সদস্য শিরিন আক্তার, কাজী ফিরোজ রশিদ, হোসনে আরা বেগম ডালিয়া।

আইন বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন, সিনিয়র আইনজীবি জেডআই খান পান্না, ঢাবি শিক্ষক ড. মাহমুদুর রহমান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য রুস্তম আলী, বিটিআরসি’র কমিশনার সালেহ আহমেদ হাকিম, ল কমিশনের সদস্য ড. শাহ আলম, আইসিটি এক্সপার্ট মোস্তফা জব্বার, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, অনলাইন একটিভিস্ট ইরিন সুলতানা ও মাইনুদ্দিন মাইনুল, গাজী টিভির নিউজ এডিটর অঞ্জন রয়।

জয়ের জন্য খেলবে বাংলাদেশ: হাথুরুসিংহে

haruthshingবাস্তবতা যাই হোক না কেন, চন্ডিকা হাথুরুসিংহে অতীতের মতোই বলে গেলেন, টেস্ট ম্যাচটা বাংলাদেশ জয়ের জন্যই খেলবে। অথচ একাদশ গঠনের সময় আটজন ব্যাটসম্যান দলে নিয়ে জয়ের সম্ভাবনা নষ্ট করার পেছনে বড় ভূমিকা তারই থাকে।  ফতুল্লার উইকেটটা পেসারদের জন্য সহায়ক হচ্ছেন না বলেই জানিয়েছেন বাংলাদেশ কোচ।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফতুল্লায় হাথুরুসিংহে ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমরা সবসময়ই জয়ের জন্য খেলি। তাই আমরা বলতে পারি না, আমরা ম্যাচটা ড্র করতে চাই। যে কোনো দলের বিরুদ্ধেই পরিকল্পনা পরিবর্তন হয় না। আমাদের পরিকল্পনাই হলো, ম্যাচটা জেতা।

প্রতিপক্ষ ভারতকে শক্তিশালী অ্যাখ্যা দিয়ে টাইগার কোচ বলেন, “ভারত একটা শক্তিশালী দল। আমরা টেস্ট ও ওয়ানডেতে অভিজ্ঞতায় তাদের পেছনে আছি। আমরা প্রতিদিন উন্নতি করছি, ভালো ক্রিকেট খেলছি। আমরা নিজেদের শক্তি দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবো।” বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের প্রসঙ্গ টানতেই হাথুরুসিংহে বলেন, “যতটুকু আমি জানি, এখানে কোনো বিতর্ক নেই। দুদলই ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু তারা ম্যাচটা জিতেছে।”

বাংলাদেশের একাদশ নিয়েও মুখ খুলেননি হাথুরুসিংহে। উইকেট নিয়েও দ্বিধায় আছেন বাংলাদেশ কোচ। এমন উইকেট নাকি তিনি আগে দেখেননি। তিনি বলেন, “পিচটা বোঝা কঠিন কারণ আমি এ ধরনের উইকেট আগে দেখিনি। আমাদের রোদটাও মাথায় রাখতে হবে। আমি আপনাদের এটা বলতে পারি, উইকেটটা পেস সহায়ক হচ্ছে না।”

বলা হচ্ছে ফতুল্লার উইকেট স্পিন বান্ধব ও রানের স্বর্গ হবে। কিন্তু হাথুরুসিংহে বললেন, এখানে ঘাসও আছে। তিনি বলেন, “উইকেটে অনেক ঘাস আছে। আমি জানি না, এটা কেমন আচরণ করবে। আমি কখনো এমন উইকেট দেখিনি। হয়তো আপনি অনেক ঘাস দেখবেন উইকেটে, না হয় কোনো ঘাষ থাকবে না। এটা অস্বাভাবিক।”

মরিয়া তদবিরে মোদির সাক্ষাৎ পেলেন খালেদা: জয়

joy12ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে সফল ও ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে তিনি বলেন, মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ অনির্ধারিত ও বিএনপির মরিয়া তদবিরের ফল।

নিজের ফেসবুক পেজে এসব কথা লিখেছেন জয়।

জয় লিখেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর সফল এবং ঐতিহাসিক। বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সাথে সাথে এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা পুরো উপমহাদেশকে উপকৃত করবে। তিনি (মোদি)কথায় এবং কাজে সর্বোচ্চভাবে আন্তরিক।

জয় আরো লিখেছেন, “সবচেয়ে মজার বিষয় এটাই যে, বিএনপি এখন চরমভাবে তাদের ভারতবিরোধী অবস্থানকে অস্বীকার করছে। তারা জনগণকে বোকা ভাবে। আপনাদেরকে শুধু খালেদা জিয়ার ভারতবিরোধী বক্তব্যগুলো খুঁজতে হবে। খালেদা জিয়া এমনকি ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তাঁকে উপেক্ষা করেছেন এবং তাঁর সাথে একটি পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে খালেদা জিয়ার কোন সাক্ষাৎ নির্ধারিত ছিল না। বিএনপি মরিয়া হয়ে এই সাক্ষাতের জন্য তদবির করেছিল।”