ডিআরইউ’র ফল উৎসব ১৪ জুন
নিজস্ব প্রতিবেদক : অনিবার্য কারণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ফল উৎসবের তারিখ পরিবর্তন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অনিবার্য কারণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ফল উৎসবের তারিখ পরিবর্তন করা হয়েছে।
সংসদ প্রতিবেদক : জাতীয় সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম নষ্ট বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম।
নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ধারণার চেয়েও ব্যতিক্রম’ মন্তব্য করে তার ভূয়সী প্রশংসা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বলিউড তারকা ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কর্ণধার শাহরুখ খান ক্রিকেটের প্রতি তার অনুরাগ প্রকাশে এবার দৃষ্টি দিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো রেড স্টিল (টিঅ্যান্ডটি) কিনেছেন শাহরুখ। দলটির যৌথ মালিক বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতাও।
গোপালগঞ্জের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহিম (২১) নামে এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করছে। টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে এ ঘটনা ঘটে।
পূর্বঘোষণা অনুযায়ী কর্মচারীদের বিক্ষোভের কারণে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। বিভিন্ন দাবিতে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানের শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাদের এ অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরপরই প্রচণ্ড ব্যথা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন নজরুল ইসলাম খান। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার কণ্ঠনালীর ওপরে ছোট একটি টিউমার ধরা পড়ে। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে।
এ দিকে বিএনপির আরেক নেতা মোহাম্মদ শাহজাহান মূত্রনালির সংক্রমণে ভুগছেন। রবিবার তারও অস্ত্রোপচার হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এম আবদুস সালামের অধীনে চিকিৎসাধীন।
নজরুল ইসলাম খান ও মোহাম্মদ শাহজাহানের আশু সুস্থতা কামনা করে দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের পরিবার।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) আবু বেলাল মো. শফিউল হক পরবর্তী সেনাপ্রধান হতে চলছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে তার নিয়োগের আদেশে হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম বুধবার জানিয়েছেন।
আবু বেলাল শফিউল হক জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। সেনাপ্রধান হিসেবে ইকবাল করিমের মেয়াদ ২৫ জুন শেষ হবে।
শফিউল হক ২৫ জুনই নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেবেন বলে আইএসপিআর পরিচালক শাহিনুল ইসলাম জানিয়েছেন।
সালমান খানের ভালোবাসার মানুষের বুঝি শেষ নেই৷ যাদের তিনি ভালোবাসেন, তাদের জন্য খরচ করতে, সারপ্রাইজ দিতেও কোনো কসুর করেন না৷ টাকার কথা তো ভাবেনই না৷ সে কী আজ থেকে নাকি? একসময়ে ঐশ্বরিয়া রাইকেও তো কতো রকমের উপহার, সারপ্রাইজ দিয়ে চমকে দিতেন সল্লু৷ ক্যাটরিনার জন্যও তো কতো কিছু করেছেন৷ এটা ওটা সেটা! বাড়ি, গাড়ি, উপহার! একের পর এক ছবিতে কাজ পাইয়ে দেওয়া৷ সে পর্বও তো মিটলো৷ রণবীর কাপুরকে পেয়ে ক্যাটরিনা তো ভুলেই গেলেন সল্লুভাইকে৷ বাড়ি গণেশ উত্সটবে দরজায় অপেক্ষায় রইলেন, কিন্ত্ত ক্যাট এলেন কোথায়! বেশ ‘যা গেছে তা যাক’৷ তারপর তো সালমানের নতুন ‘কিক’ হলেন শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ৷ তার জন্যও তো মুম্বাইয়ের সমুদ্রসৈকতে বাংলোর ব্যবস্থা করলেন৷ এমনকী শ্রীলঙ্কায় নির্বাচনের আগে সেদেশে ঘুরতে গিয়ে রাজাপাক্ষের ‘কাছের মানুষ’ হিসেবে বদনামও কুড়িয়ে এলেন একপ্রস্থ৷
আপাতত সালমানের মন পড়েছে সোনাক্ষি সিনহার উপর৷ ‘দাবাং’-এর পর থেকেই তাদের রসায়ন নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেভাবে প্রকাশ্যে কিছু পাওয়া যায়নি৷ কিন্তু এবার সোনাক্ষির জন্মদিন নিয়ে একেবারে মেতে উঠেছেন সালমান৷ নায়িকার ২৮-তম জন্মদিনে তার জন্য পানভেল ফার্মহাউসে বিরাট, বিপুল এক পার্টির আয়োজন করেছেন সালমান৷ হঠাৎ কী মনে করে টিনসেল টাউনের প্রায় সমস্ত বিখ্যাত, নামী অভিনেতা, অভিনেত্রীদেরই নিমন্ত্রণ করেছেন সালমান৷
সত্যি, সারপ্রাইজ আর কাকে বলে! সালমানের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানাচ্ছেন, ‘সাদামাঠা একটা জন্মদিনের পার্টি হবে ভেবে পানভেল ফার্মহাউসে এসেছিলেন সোনাক্ষি৷ এসে তো তিনি একেবারে থ! কে না এসেছেন সেখানে? আর জন্মদিনের কেকটাও এক্কেবারে এতো সুন্দর দেখতে যে একেবারে বাঁধিয়ে রাখার মতো৷’ জানা যাচ্ছে, সোনাক্ষির জন্য প্রচুর ভালো ভালো উপহার নিজে বেছে কিনে আনেন সালমান৷ আর দারুন সব উপহার তো অতিথি অভ্যাগতরা এনেইছিলেন৷ পার্টিতে মাইক্রোফোনে তারস্বরে বাজিয়ে দেওয়া হয় ‘দাবাং’-এর গানগুলো৷ সোনাক্ষি, সালমান তো বটেই, ফিল্মি অতিথিরাও কোমর দুলিয়ে নেচে ওঠেন ‘মুন্নি বদনাম হুই’-র তালে তালে৷ মোটের উপর পার্টি একেবারে জমজমাট৷ সোনাক্ষি তো বটেই, তার পরিবারের লোকজন যারা এসেছিলেন, এতো বড় পার্টি যে হতে চলেছে তা তারাও কল্পনা করতে পারেননি৷ সালমানকে যারা চেনেন তারা অবশ্য অবাক হননি, সালমান তো এমনই সারপ্রাইজ দিতে ভালোবাসেন ভালোবাসার মানুষদের!
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের সাবলীল ব্যাটিংয়ে নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে ভারতের স্কোরবোর্ড। ইতিমধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিট ধাওয়ান সেঞ্চুরি তুলে নিয়েছেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় হাফসেঞ্চুরি পেরিয়ে ধাওয়ানের পথেই হাঁটছেন।
১১৬ বলে ১২০ রানে ধাওয়ান এবং ৬৯ রানে বিজয় ব্যাট করছেন।
সেঞ্চুরিটা লাঞ্চের আগেই হয়ে যেতে পারত শেখর ধাওয়ানের। বৃষ্টি সেখানে বাধ সাধল বলতেই হয়। বৃষ্টিতে ঘণ্টা তিনেক ম্যাচ বন্ধ থাকার পরও ব্যাটিংয়ে রূপ বদলায়নি ধাওয়ানের। শুরুর মতোই সবলীল ব্যাটিং করে গেছেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন ভারতীয় এই বাঁহাতি ওপেনার। ভারতের ইনিংসের ৩৬তম ওভারে জুবায়ের হোসেনের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০১ বলে আসে তার সেঞ্চুরি। ১১তম হাফ সেঞ্চুরি করেছেন মুরালি বিজয়ও। ৪০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৮৯ রান।
তার আগে মেঘছায়ায় বুধবার সকালে ফ্লাডলাইটের আলোয় শুরু হয়েছিল ম্যাচ। সারা সকালে আকাশে আনাগোনা করা বৃষ্টিটা অবশেষে নেমেছে ধরায়। ভারতের ইনিংসের ২৩.৩ ওভারের পর বন্ধ হয় ম্যাচ। বৃষ্টির আগে টস জয়ী ভারত বিনা উইকেটে তুলেছে ১০৭ রান। তখন ধাওয়ান ৭৩, মুরালি বিজয় ৩৩ রানে অপরাজিত ছিলেন।
ফতুল্লার উইকেটের আচরণ পড়তে ভুল করেছে বাংলাদেশ, এটা বলা কঠিন। কিন্তু ম্যাচের শুরু থেকে ভারতীয় ওপেনারদের ব্যাটিং প্রমাণ করেছে ফতুল্লার উইকেট রানের স্বর্গই হবে। আর্দ্র আবহাওয়ার মাঝেও বল হাতে ধাওয়ান-মুরালি বিজয়দের জন্য সমস্যার কারণ হতে পারেননি বাংলাদেশের বোলাররা। যদিও ২৩.৩ ওভারের মাঝেই অধিনায়ক মুশফিকুর রহিম ব্যবহার করে ফেলেছেন ছয় বোলার। বলা ভালো, সবাই দলের স্বীকৃত বোলার। তারপরও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
তবে একটি সুযোগ এসেছিল। সেটি খেলা বন্ধ হওয়ার এক বল আগে। তাইজুলের বলে শর্ট মিড উইকেটে ধাওয়ানের ক্যাচ ফেলেছেন শুভাগত হোম। তার আগে ধাওয়ান নির্বিঘেœই ক্যারিয়ারের তৃতীয় টেস্ট হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন।
টি-২০ না বললেও ধাওয়ানদের ব্যাটিং দেখে বলতেই হবে, এটি টেস্টের ব্যাটিং নয়। বরং ওয়ানডে স্টাইলের ব্যাটিং বলাই শ্রেয়। ভারতের রান রেট ৪.৫৫।
আশ্চর্যজনকভাবে বাংলাদেশ টেস্টটা খেলছে এক পেসার নিয়ে। নতুন বলে পেসার শহীদের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার। যিনি বল করেছেন মাত্র দুই ওভার।