রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

চট্টগ্রামে গ্রেফতার ৯৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

টিলা ধসে সিলেটে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট : টানা বৃষ্টিতে সিলেট মহানগরীর হাওলাদার পাড়ার মোহনা আবাসিক এলাকায় একটি টিলা ধসে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।

৫০-এ পা রাখছে ‘কহে বীরাঙ্গনা’

মোখলেছুর রহমান: মনিপুরী থিয়েটারের ২৭তম প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’।

আমরা মিয়ানমার নই : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের দুটি ক্যাম্পে গোপন অভিযান চালানোর পর ভারতকে শাসিয়ে পাকিস্তান হুঁশিয়ার করল, ‘আমরা মিয়ানমার নই।’

ঈদে শাকিব-অপুর লাভ ম্যারেজ

sakib apuশাকিব-অপু জুটির লাভ ম্যারেজ সিনেমাটি এবারের রোজার ঈদে মুক্তি দিতে আগ্রহী পরিচালক ও প্রযোজক। তাই তাড়াহুরো করে চলছে সিনেমাটির নির্মাণ কাজ।

ইতিমধ্যে সিনেমাটির দুটি গান ছাড়া, অন্যান্য সব দৃশ্যের শুটিং ও ডাবিং সম্পন্ন হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন শাহিন সুমন।

গত ১০ জুন থেকে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের আশেপাশে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু করা হয়েছে। এ লটে দুটি গানের কাজ শেষ করবেন বলে নির্মাতা শাহিন সুমন জানিয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে গানের দৃশ্যায়ন করা হবে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে শাহিন সুমন বলেন, সিনেমাটির শুটিং ডাবিং এবং সম্পাদনার কাজ শেষ করেছি। এখন দুটি গানের কাজ বাকি আছে। এগুলো শেষ করেই সেন্সরে জমা দিব। আজ বৃষ্টির কারণে শুটিং বন্ধ আছে।

তিনি আরো বলেন, আমি সবসময় প্রেমের সিনেমা নির্মাণ করতে পছন্দ করি। দর্শকদের ভিন্ন ধরনের গল্পের সিনেমা উপহার দেয়ার চেষ্টা করি। এ সিনেমায় শাকিবকে পুরান ঢাকার একজন ছেলে হিসেবে দেখা যাবে। সে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট, লুঙ্গি পরে চলাফেরা করে।

কথা বলে ঢাকাই ভাষায়। শাকিব কিছুতেই তার পুরান ঢাকার সাজপোশাক বদলাতে চায় না। এটা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের টক-মিষ্টি-ঝাল লড়াই দেখা যাবে এই চলচ্চিত্রে।

তাপশী ঠাকুর প্রযোজিত এ সিনেমাটির শুটিং শুরু হয়েছে এ বছরের ১০ মার্চ থেকে। শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

আসছে ঈদে লাভ ম্যারেজ ছাড়াও শাকিব অভিনীত আরো দুইটি সিনেমা- ভালোবাসবো তোমায় এবং মেন্টাল মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নাটোরে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে ছিনতাইকারীরা। 

মাইলি সাইরাসের নগ্নতা ও যৌনতা

mileyজনপ্রিয় পপ গায়িকা মাইলি সাইরাস প্রথমবারের মতো ম্যাগাজিনের জন্য নগ্ন হলেন। পেপার ম্যাগাজিনের ওই ফটোশুটে অবশ্য তিনি একা ছিলেন না। তাকে সঙ্গ দিয়েছে পোষা শুকর।

সম্প্রতি ম্যাগাজিনটির ছাপা সংস্করণ বাজারে এসেছে। যা মাইলি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু ছবিই নয়, ওই ম্যাগাজিনে মাইলি যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

এ টিন সেনসেশনের সাহসী পোজে অনেকের চোখ বড় হয়ে গেছে। তবে এতে মাইলির কোনো ভ্রুক্ষেপ নেই। এর মাধ্যমে নাকি তিনি হ্যাপি হিপি ফাউন্ডেশনের প্রচারণা চালাচ্ছেন।

বেশ কয়েক বছর আগে মাইলি সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি মূলত এলজিবিটি (গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল ও অন্যান্য অস্বাভাবিক যৌন অভ্যাস) ও গৃহহীন লোকদের নিয়ে কাজ করে।

তিনি এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলজিবিটি ও গৃহহীনদের জন্য তহবিল সংগ্রহ করে থাকেন। পাশাপাশি সমাজে তাদের অবস্থান সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন।

নিজের যৌন রুচি নিয়ে পেপার ম্যাগাজিনের নতুন এ সংখ্যায় মাইলি বিস্তর কথা বলেছেন। ‘রেকিং বল’ খ্যাত এ তারকা নিয়ে আগে থেকেই অস্বাভাবিক যৌন সম্পর্কের গুজব ছিল।

শোনা যায় তিনি একজন নারীর সঙ্গে প্রেম করতেন। ১৪ বছর বয়সে বুঝতে পারেন তিনি বাইসেক্সুয়াল, যা তখনই মায়ের সঙ্গে শেয়ার করেন। এমন সব কেচ্ছা উঠে এসেছে এ ম্যাগাজিনে।

পেপার ম্যাগাজিন এর আগে কিম কার্দাশিয়ানসহ বিতর্কিত অনেক তারকার নগ্ন ছবি ছেপে আলোড়ন তোলে।

বরেন্দ্র অঞ্চলে আম চাষ করে অনেকেই স্বাবলম্বী

নওগাঁ প্রতিনিধি : অনাবাদি জমিতে আম চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন নওগাঁর বরেন্দ্র এলাকার কৃষকরা। 

সিলেটে ১৬ জুন থেকে লাগাতার পরিবহন ধর্মঘট

PORIBON1434008616পুলিশি হয়রানি বন্ধ এবং অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকদের তিনটি সংগঠন।

১৬ জুন সকাল থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হবে। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু এবং ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জানান, এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জুন থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তারা বলেন, পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত পুলিশের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবাদ করেও এর কোনো প্রতিকার মিলছে না

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সিেেলট শহরতলির লামাকাজিস্থ এমএ খান সেতুর টোল ট্রাক প্রতি ৩৫ টাকার বদলে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এ জন্য সংশ্লিষ্টদের কাছে প্রতিকার চেয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে তারা জানান। এ জন্যই ১৬ জুন থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

‘সিটি নির্বাচনের অনিয়ম তদন্ত না হওয়া লজ্জাজনক’

কূটনৈতিক প্রতিবদেক : ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশেন নির্বাচনে অনিয়মের যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত না হওয়া লজ্জাজনক।