সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

বাংলাদেশকে খাটো করে দেখা উচিত হয়নি: সৌরভ

sourovবাংলাদেশের বিরুদ্ধে এখনও ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, ‘‘একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভালো খেলবে। সিরিজও জিতবে।’’

বৃহস্পতিবারের হার নিয়ে এদিন সৌরভ বলেন, ‘‘যারা পাকিস্তানকে পরপর চার ম্যাচে হারিয়েছে, তাদের খাটো করে দেখা উচিত হয়নি।’’ সঙ্গে সংযোজন, ‘‘বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। আমার বিশ্বাস, পরের দুই ম্যাচে ওরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো ক্রিকেট খেলবে। এখনও মনে করি ভারতই সিরিজে এগিয়ে। তবে বৃষ্টি চিন্তায় রাখবে। পুরো ম্যাচ না হলে কী হবে, বলা কঠিন।’’

সৌরভের ধারণা, বাংলাদেশের ক্রিকেট-ভাবনায় অনেক উন্নতি হয়েছে। বললেন, ‘‘ভারত বা অন্য বড় দল দেখলেই এত দিন ওরা ফিল্ডিং ছড়িয়ে দিত। ইদানীং ওরা ইনার সার্কলের মধ্যে যথাসম্ভব বেশি ফিল্ডার রাখছে। এই ভাবনাটাই ওদের আরও আক্রমণাত্মক করে তুলেছে। এর জন্য ওদের বোলিং কোচ হিথ স্ট্রিকের কৃতিত্ব প্রাপ্য।’’ পরের দুই ম্যাচে টস জিতে ধোনিকে ব্যাট করার পরামর্শ দিচ্ছেন সৌরভ। বললেন, ‘‘উপমহাদেশের উইকেট পরের দিকে স্লো হয়ে যায়, ব্যাট করে বেশি রান তোলা কঠিন হয়। তাই আগে ব্যাট করে বড় রান তুলে নেওয়াই ভালো।’’

মোস্তাফিজকে ধোনির ধাক্কা নেহাতই দুর্ঘটনা, মনে করেন সৌরভ। ‘‘ধোনি মোটেই ইচ্ছে করে ধাক্কা মারেনি। টিভিতে ঘটনাটার রিপ্লে দেখে মনে হয়নি দু’জনের কেউই এটা ইচ্ছে করে ঘটিয়েছে। এমনিতেই ধোনি রান নিতে গিয়ে খুব জোরে ছোটে। বলটা ও মিড অফে মেরেছিল। চোখ সে দিকেই ছিল। বোলারও সে দিকেই যেতে চাইছিল। বড়সড় কোনো ধাক্কা এড়ানোর জন্য ওকে সরাতে গিয়েছিল। ওখানে ওকে ইচ্ছে করে আঘাত করতে যাবে কেন?’’

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট যদিও বলেছেন, ‘‘শুনানিতে ধোনি বলেছিল যে ও সংঘর্ষ কমাতে এটা করেছে। কিন্তু ওর যা অভিজ্ঞতা, তাতে ওর উচিত ছিল সংঘর্ষ এড়ানো। এই জন্যই ওর জরিমানা হয়েছে।’’ এ দিকে সঞ্জয় মাঞ্জরেকর টুইট করেন, ‘সম্মানজনক ভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। ধোনির জরিমানাটা ভুল সিদ্ধান্ত। এই এক বোলার দু’বার ব্যাটসম্যানের রাস্তায় চলে এসেছিল।’- আনন্দবাজার পত্রিকা

নেইমারের শাস্তি কমে এক ম্যাচ

ব্রাজিলবাসীকে স্বস্তি এনে দেবে খবরটা। মাঠে মেজাজ হারানোর শাস্তি কমল নেইমারের। কলম্বিয়া ম্যাচে লাল কার্ড দেখার পরে প্রথমে শোনা যাচ্ছিল দু’ম্যাচ নির্বাসন হবে তার। কিন্তু সেটা কমে এখন এক ম্যাচ হয়েছে।

নতুন করে ভিডিওয় ধরা পড়েছে যে, জুনিগাকে কলম্বিয়া ম্যাচে নাকি অকথ্য গালিগালাজ করেছেন নেইমার।

সুইস ব্যাংকে বাড়ছে বাংলাদেশীদের অর্থ

credit suisseবাংলাদেশের বিত্তশালীরা যে তাদের অর্থ গচ্ছিত রাখার জন্য আরও বেশি হারে সুইস ব্যাংককে বেছে নিচ্ছেন, এর জন্য অর্থনীতিবিদরা বাংলাদেশে নিরাপত্তার অভাব এবং প্রতিকুল বিনিয়োগ পরিবেশকে দায়ী করেছেন।

মাত্র গতকালই সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে, সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশী নাগরিকদের জমা রাখা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানেই প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবির প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমা রাখা অর্থের পরিমাণ ৫০৬ মিলিয়ন সুইস ফ্রাঁ, টাকার অঙ্কে প্রায় চার হাজার তিনশত কোটি টাকা।

আগের বছর এই অর্থের পরিমাণ ছিল ৩৭২ মিলিয়ন সুইস ফ্রাঁ, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় তিন হাজার একশত পঞ্চাশ কোটি টাকা।

বিশ্লেষকেরা মনে করেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রাখার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং বিনিয়োগের যথাযথ পরিবেশ না থাকায় দেশের বাইরে, বিশেষ করে সুইস ব্যাংকগুলোতে গত এক বছরে বাংলাদেশ থেকে রাখা অর্থের পরিমাণ বেড়েছে।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, “বিনিয়োগের পরিবেশ, নিরাপত্তাহীনতা আর টাকাটা কি পথে আয় করা হলো, তার ওপর নির্ভর করে কেন বাংলাদেশীদের জামানত সুইস ব্যাংকগুলোতে বাড়ছে। যেভাবেই টাকা আয় করা হোক, অনেক সময় বিনিয়োগের সুযোগ থাকলেও হয়ত এখানকার ব্যাংকে অর্থ রাখতে একজন নিরাপদ বোধ করছে না, সেক্ষেত্রে অর্থ দেশেরে বাইরে যাবার প্রবণতা তৈরি হয়।”

তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণেও সুইস ব্যাংকগুলোতে যাওয়া অর্থের পরিমাণ বেড়েছে।

কেবল বাংলাদেশীদের রাখা অর্থের পরিমাণই নয়, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে সারাবিশ্ব থেকে অর্থ জমা রাখার পরিমাণ বেড়েছে।

আগের বছরের তুলনায় ২০১৪ সালে সুইস ব্যাংকগুলোতে বিদেশি গ্রাহকের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার কোটি সু্ইস ফ্রাঁ।

আর এই হিসাবে বাদ পড়েছে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতব বস্তু।

বিশ্বের বিভিন্ন দেশ থেকেই অর্থ, মূল্যবান শিল্পকর্ম, স্বর্ণ বা দুর্লভ সামগ্রী গচ্ছিত রাখার ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো জনপ্রিয়।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এমকে মুজেরী বলেছেন, সুইজারল্যান্ডের রাজনৈতিক নিরপেক্ষতা, স্থিতিশীলতা এবং গ্রাহকের গোপনীয়তা বজায় রাখার সুনামের কারণেই এমনটি হয়ে থাকে।

এর আগে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের ব্যাংক এ্যাকাউন্টের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ ব্যাংক।- বিবিসি

নতুন ফরাসি ফার্স্ট লেডি?

juliফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের প্রেমিকা অভিনেত্রী জুলি গায়ে ধীরে ধীরে লোকসমক্ষে আসছেন। দেশটির নতুন ফার্স্ট লেডি হিসেবে নিজেকে পরিচিত করতে চাইছেন তিনি, এমন জল্পনা-কল্পনার মধ্যেই গত বৃহস্পতিবার তাকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল। সেখানে ওলাঁদও ছিলেন। খবর দ্য গার্ডিয়ানের।

জেনারেল শার্ল দ্য গলের যুদ্ধবিষয়ক বক্তৃতার ৭৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে পশ্চিম প্যারিসের প্রান্তে মঁ ভালেরিয়ায় আয়োজন করা হয় ওই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। এতে কালো রঙের পোশাক পরে উপস্থিত হন অভিনেত্রী গায়ে (৪৩)। তার পিতামহ অ্যালেন গায়ে ফরাসি প্রতিরোধযুদ্ধের একজন বীর। তারই হুইলচেয়ার ঠেলতে ঠেলতে অনুষ্ঠানস্থলে যান গায়ে।

১৯৪০ সালের ১৮ জুন লন্ডন থেকে রেডিওতে ঐতিহাসিক ওই ভাষণ দিয়েছিলেন জেনারেল শার্ল দ্য গল। জার্মান বাহিনীর হামলা মোকাবিলায় ফরাসিদের প্রতিরোধ-যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। ওই বক্তৃতার ৭৫ বছরপূর্তি হলো। এ উপলক্ষে বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে যোগ দেন প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী বেশ কয়েকজন যোদ্ধা। ওলাঁদ তাদের সঙ্গে করমর্দন করেন।

গায়ের সঙ্গে প্রেসিডেন্ট ওলাঁদ (৬০) গোপনে প্রেম করছেন, এমন তথ্য গত বছর ফাঁস হয়ে যায়। এর জেরে তার দীর্ঘদিনের প্রেমিকা সাবেক ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলার সঙ্গে ওলাঁদের সম্পর্কচ্ছেদ ঘটে। প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ স্রেফ কাকতাল।

বিএনপির সাথে সম্পর্ক: আলোচনা -সমালোচনা আমলে নিচ্ছে না জামায়াত

jamat‘বিএনপির সাথে সম্পর্ক: আলোচনা -সমালোচনা  আমলে নিচ্ছে না জামায়াত’- এই শিরোনামে নয়া দিগন্ত পত্রিকা একটি প্রতিবেদন ছেপেছে আজ।পত্রিকাটির অনলাইন সংস্করণেও এটি রয়েছে।

গত বেশ কিছুদিন ধরেই বিএনপি-জামায়াত সম্পর্ক নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছে দেশের মিডিয়া। বিএনপির কয়েকজন নেতাও এই নি্য়ে মুখ খুলেছেন। ধরে নেয়া এ সবের পরিপ্রেক্ষিতেই নয়া দিগন্ত এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।প্রতিবেদনটিতে মূলত েএই বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গী কী- সেটিই তুলে ধরা হয়েছে।

নয়া দিগন্ত পত্রিকাটি জামায়াতের নয়, তবে জামায়াতের লোকজন এটি প্রকাশ করেছে। এই পত্রিকার মূল ব্যক্তি ছিলেন মীর কাসেম আলী, যিনি এখন যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি।

এখানে নয়া দিগন্তের প্রতিবেদনটি দেয়া হলো:

ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপির সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা অব্যাহত থাকলেও বিষয়টিকে আমলে নিচ্ছে না জামায়াত। বিএনপির সাথে জামায়াতের যোগাযোগ ও সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে এবং এ সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো লক্ষণ এবং যৌক্তিক কারণ আছে বলে মনে করছে না দলটি। জামায়াতের ব্যাপারে বিএনপির অভ্যন্তরে ভিন্নমত থাকতেই পারে এবং এ নিয়ে জামায়াতের চিন্তিত বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। তারা মনে করছেন, বিএনপি, জামায়াতসহ ২০ দলীয় ঐক্যজোট একটি রাজনৈতিক আন্দোলনের জোট এবং প্রত্যেকের আলাদা রাজনৈতিক আদর্শ রয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি আদায় এবং দেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনাই এখন জোটের প্রধান লক্ষ্য। সরকারের মারমুখো আচরণ ও নানা কৌশল মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের লক্ষ্য অর্জনই এখনো যেখানে মুখ্য বিষয় সেখানে জোট ভেঙে, কাউকে জোট থেকে বের করে দিয়ে ঐক্য বিনষ্ট করার মতো কোনো চিন্তা জোটের প্রধান শরিক বিএনপির শীর্ষ নেতৃত্বে নেই বলেই মনে করেন জামায়াত নেতারা।

সিটি করপোরেশন নির্বাচনের আগে জামায়াতের সাথে বিএনপির যোগাযোগের কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে নির্বাচনের ঠিক আগে যোগাযোগের সেই দূরত্ব ঘুচে যায় এবং জোটের অন্যতম প্রধান শরিক হিসেবে বিএনপির সাথে জামায়াতের যোগাযোগ আগের মতোই রয়েছে। রমজান মাসের প্রথম সপ্তাহেই ইফতার মাহফিলে জোটের শীর্ষ নেতাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ২০ দলীয় জোটের ঐক্য ও সংহতির বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে বলে জানিয়েছেন নেতারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর, মোদি-খালেদা বৈঠক এবং এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জামায়াতকে জড়িয়ে নানা খবর প্রকাশ, সর্বশেষ জামায়াত ও বিএনপির সম্পর্কের ব্যাপারে বিকল্প ধারার সভাপতি অধ্যাপক বি. চৌধুরীর একটি মন্তব্যকে কেন্দ্র করেই জামায়াত-বিএনপির সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে নয়া দিগন্তকে বলেন, পত্রপত্রিকায় যে যার মতো করে লিখছে। এগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বিএনপির মধ্যে কেউ ভিন্নমত পোষণ করলে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এগুলো আমাদের দেখার বিষয় নয়। বিএনপির সাথে জামায়াতের যোগাযোগ আগে যেভাবে ছিল ঠিক সেভাবে আছে।

তিনি বিস্তারিত না জানিয়ে বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই সবাই বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের অপর এক নেতার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিএনপিকে জামায়াত ছাড়ার এ উপদেশ তো সরকারি দলের নেতারা অনেক আগ থেকেই দিয়ে আসছেন। এখন কেউ বিএনপির শুভাকাক্সক্ষী সেজে একই উপদেশ দিলে সেটা কার স্বার্থে কী উদ্দেশ্যে দিয়েছেন তিনিই সেটা বলতে পারবেন। জামায়াতকে জোট থেকে বের করে দেয়ার জন্য আন্তর্জাতিক চাপ আছে মর্মে যেসব তথ্য কোনো কোনো খবরে এসেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। জঙ্গিবাদ আর জামায়াতকে এক করে দেখার চেষ্টা বছরের পর বছর চলেছে। কিন্তু সেটা কি কেউ প্রমাণ করতে পেরেছে? দেশ-বিদেশে সবার কাছেই জামায়াতের রাজনীতি পরিষ্কার। জামায়াত নিয়মতান্ত্রিক একটি ইসলামপন্থী রাজনৈতিক দল-এটা দেশ-বিদেশে প্রমাণিত।

তিনি বলেন, ২০১০ সাল থেকে জামায়াতকে অনেকটা অঘোষিতভাবে নিষিদ্ধ করে রেখেছে সরকার। কেন্দ্রীয় ও মহানগর অফিস থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ের অফিস পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। প্রকাশ্যে নেতারা কোনো সভা সমাবেশ ও চলাচল করতে পারছেন না। শীর্ষ নেতাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করে একের পর এক সাজা দেয়া হচ্ছে, রায় কার্যকরও করা হচ্ছে। নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া চালাচ্ছে। জামায়াতকে দল হিসেবে নিষিদ্ধ করার জন্য নানা উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। মিডিয়ায় জামায়াতের বিরুদ্ধে একতরফা বিরূপ প্রচারণা চালানো হচ্ছে। জামায়াত তো কোথাও আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ পাচ্ছে না। গত পাঁচ বছরে বিভিন্ন পর্যায়ের নেতারা একাধিকবার করে জেল খেটেছেন এবং প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবেলা করে জামায়াত জোটের আন্দোলন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছে। আবার সাংগঠনিক তৎপরতাও আগের আঙ্গিকে না হলেও কৌশলে সব কর্মসূচিই পালন করে আসছে।

তিনি স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে উপজেলা নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে বলেন, এত বৈরী পরিবেশের মধ্যেও জামায়াতকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এতেই প্রমাণিত হয় জামায়াত রাজনৈতিকভাবে সঠিক পথেই আছে এবং সরকারের বৈরী আচরণ জামায়াতকে আরো গণমুখী দলে পরিণত করছে। জামায়াতের অন্য সূত্রগুলোর সাথে কথা বলে জানা গেছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় শীর্ষ দুই নেতার ফাঁসি কার্যকরসহ অন্যান্য নেতার বিচার দ্রুত শেষ করার বিষয়কে জামায়াত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেই দেখছে।

সর্বশেষ দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলায় আপিল বিভাগে বুদ্ধিজীবী হত্যার একটি অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনার সাথে নানা হিসাব-নিকাশ মিলাচ্ছে জামায়াত। সূত্র মতে, জামায়াত সব পরিস্থিতি নিয়মতান্ত্রিক পন্থায় মোকাবেলা করে দলকে ইসলামি আন্দোলনের ধারায় এগিয়ে নেয়ার লক্ষ্যে বিকল্প কৌশল ও প্রস্তুতি নিয়েই সামনে অগ্রসর হচ্ছে। তবে জামায়াতের নেতারা রাজনৈতিক বৈরী পরিবেশের কারণে কেউই এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হচ্ছেন না। তারা বলছেন, সরকার বা সরকারি সংস্থা যখনই জামায়াতের আগাম কোনো কর্মকৌশল জানতে পারছে সেটাই বানচাল করার জন্য উঠেপড়ে লেগে যায়। ফলে জামায়াতকে এসব ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

জামায়াত সূত্র জানায়, জামায়াত অতি সম্প্রতিও রাজধানীতেই বিশেষ নামে একটি সাংগঠনিক পক্ষ পালন করেছে। এ ছাড়া সারা দেশে অন্যান্য নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে। রমজান মাসেও ইফতার মাহফিলসহ নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

এ দিকে রাজনৈতিক আন্দোলনের ব্যাপারে জামায়াতের মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করলেও নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আন্দোলনকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তারা বলছেন, বর্তমান সরকার কিভাবে ক্ষমতায় এসেছে এবং কিভাবে ক্ষমতায় টিকে আছে এটা এখন আর সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন পড়ছে না। ৫ জানুয়ারির নির্বাচন, সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন এখন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও। তাদের মতে, দেশে গণতান্ত্রিক অধিকারকে সরকার কিভাবে খর্ব করে রেখেছে তা দেশের মানুষের কাছে পরিষ্কার। মানুষ সরকারের এ আচরণ এবং মনোভাবকে কোনোভাবেই সমর্থন করছে না। দেশ -বিদেশের কেউই দেশের অবস্থাকে স্বাভাবিক বলে মনে করছে না। ২০ দলীয় জোটের আন্দোলন এবং আন্দোলন দমনে সরকারের নানা কর্মকৌশলের কারণেই মূলত মানুষের কাছে বিষয়গুলো একেবারেই পরিষ্কার হয়ে গেছে।

এ ব্যাপারে জামায়াতের কর্মপরিষদের এক সদস্য বলেন, যারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থতার অভিযোগ করেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, এভাবে অতীতে রাজপথে আন্দোলন দমনের কোনো নজির আছে কি? রাজপথে বিক্ষোভ মিছিলে সরাসরি গুলি করে মানুষ মারা, রাজনৈতিক নেতাদের কথায় কথায় মামলায় জড়িয়ে গণহারে গ্রেফতার করাসহ, অপহরণ, গুমের এমন নজির কি আছে? ওই নেতা বলেন, গণতান্ত্রিক রাজনীতিকে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিয়ন্ত্রণের যে ধারা এ সরকার চালু করেছে এটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত খারাপ নজির হয়ে থাকবে। এই পরিস্থিতির উত্তরণ এবং সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ দেশে ফিরে আসুক- এমনটি এখন দেশের প্রতিটি নাগরিকের একমাত্র কাম্য হয়ে দাঁড়িয়েছে এবং জনসম্পৃক্ত ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই সেটা অবশ্যই ফিরে আসবে বলে এ নেতা আশাবাদ ব্যক্ত করেন।

জয়পুরহাটে আদিবাসী পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা

joypur hatজয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামে আদিবাসী একটি পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কালাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আজ শনিবার ভোররাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে।

আর্জেন্টিনার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক : ১৯৭৭ সাল থেকে আয়োজিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ ৬টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে  আহত হয়েছেন আরেকজন।

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় জাহিদ হোসেন সেলিম নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি পেশায় দলিল লেখক। 

আজই সেঞ্চুরি হচ্ছে মেসির

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। নতুন মাইলফলক স্পর্শ করাই তার কাজ। রেকর্ডের পর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।