সত্যিই কি জামায়াত ছাড়বে বিএনপি?
মোস্তফা আরিফ : স্বাধীনতা বিরোধী বাংলাদেশ জামায়াত ইসলামী এ দেশের রাজনীতিতে নেতিবাচক শক্তিতে আবির্ভূত হয়েছে।
মোস্তফা আরিফ : স্বাধীনতা বিরোধী বাংলাদেশ জামায়াত ইসলামী এ দেশের রাজনীতিতে নেতিবাচক শক্তিতে আবির্ভূত হয়েছে।
ক্রীড়া ডেস্ক : তারকাখচিত পূর্ণশক্তির দল নিয়ে এসেও বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে একরকম নাকানিচুবানি খেয়েছে ভারত, হেরেছে ৭৯ রানের বিশাল ব্যবধানে।
কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় পতাকা অবমাননা করায় কুষ্টিয়ায় পাঁচটি সরকারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
কালসর্পদোষ কাটানোর জন্য যতই ম্যাঙ্গালোরের মন্দিরে গিয়ে পুজো দিন না কেন, আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের ফাঁড়া কাটছে না৷
মাত্র দিন সাতেক আগে ফের তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে কী হবে, আগামী সেপ্টেম্বরে ফের আইসিসি চেয়ারম্যান হিসেবে ভারতীয় বোর্ড থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে৷ লোধা কমিশনের রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলে সমীকরণ বদলাতে পারে, কিন্ত্ত এই মুহূর্তে বোর্ডে যা পরিস্থিতি, নতুন আইসিসি চেয়ারম্যান হিসেবে আবির্ভূত হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর৷ সব ঠিকঠাক চললে শ্রীনিবাসনের বদলে সেপ্টেম্বরে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে আইসিসি চেয়ারম্যান হতে পারেন নাগপুরের দুঁদে কৌঁসুলি৷
প্রসঙ্গত, ২০১৪ সালের জুনে সর্বসম্মতিক্রমে আইসিসি-র চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন শ্রীনিবাসন৷ নিয়ম অনুযায়ী ভারতীয় বোর্ডের প্রতিনিধির ২০১৬ সালের জুন পর্যন্ত চেয়ারম্যান থাকার কথা৷ বোর্ডে পালাবদল হয়ে ডালমিয়া প্রেসিডেন্ট এবং অনুরাগ ঠাকুর সচিব হওয়ার পরেই নতুন সচিব জানিয়ে দিয়েছিলেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শ্রীনিবাসনই ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে আইসিসি-তে চেয়ারম্যান থাকবেন৷ তার পরে সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সদস্যরা ঠিক করবেন, আগামী বছরের জুন পর্যন্ত তাকেই বেছে নেওয়া হবে, না ভারতীয় বোর্ড নতুন কাউকে মনোনয়ন দেবে৷
ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে জগমোহন ডালমিয়া দশ মাসের জন্য (সেপ্টেম্বর ২০১৫ থেকে জুন ২০১৬) আইসিসি চেয়ারম্যান হতেই পারেন, কিন্ত্ত এখন বোর্ড রাজনীতি যেখানে দাঁড়িয়ে রয়েছে, পাল্লা ভারী মনোহরের দিকেই৷ স্বাস্থ্য এবং বয়স ডালমিয়ার বিপক্ষে যাচ্ছে, তা ছাড়া আরও গুরুত্বপূর্ণ হলো, শশাঙ্ক হলেন অনুরাগ ঠাকুরের পছন্দের প্রার্থী৷ পালাবদলের পরে বোর্ডের সভায় বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবেও ডাক পেয়েছিলেন মনোহর৷ যা জানা যাচ্ছে, কোচ নিয়োগ থেকে শুরু করে বোর্ডের কর্মপদ্ধতি, সব বিষয়েই মনোহরের পরামর্শ নিচ্ছেন অনুরাগ৷
সম্প্রতি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে শরদ পাওয়ার নির্বাচিত হওয়ার পরে এই দাবি আরও জোরালো হয়ে উঠছে৷ মনোহরের মনোনয়ন আটকানোর জন্য শ্রীনিবাসন অবশ্যই সর্বশক্তি প্রয়োগ করবেন, কিন্ত্ত লোধা কমিশনের রিপোর্ট না এলে বোর্ডে যতই প্রভাব থাক, তা কাজে লাগানোর সুযোগই তার পাওয়ার কথা নয়৷ অন্য দিকে, ঘুঁটি অনেকটাই সাজিয়ে ফেলেছেন অনুরাগ৷
যেমন এটা মোটামুটি ঠিকই হয়ে গিয়েছে, অঙ্কে বড় বদল না হলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিম ডিরেক্টর পদে থেকে যাবেন রবি শাস্ত্রী৷ সচিন-সৌরভ-লক্ষ্মণদের কমিটি নতুন কোচ বাছতে পারে, কিন্ত্ত সেখানেও অধিনায়ক ও শাস্ত্রীর মতামত গুরুত্ব পাবে৷
সব মিলিয়ে কী দাঁড়াল? অনুরাগই এখন ভারতীয় বোর্ডের প্রকৃত ‘ঠাকুর’৷
বাংলাদেশের বিরুদ্ধে এখনও ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলছেন, ‘একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভাল খেলবে। সিরিজও জিতবে।’
মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর অন্যতম নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে গেছেন তাঁর আইনজীবীরা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার বেলা ১১টার পর তার পাঁচ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান।
মুজাহিদের আইনজীবী শিশির মনির সকাল নয়টার দিকে প্রথম আলোকে বলেন, দেশের সর্বোচ্চ আদালতে মুজাহিদের ফাঁসির সাজা বহাল থাকার পর করণীয় নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে তারা আলোচনা করতে যাচ্ছেন।
মুজাহিদের সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবী দলে শিশির মনির ছাড়া রয়েছেন মশিউল আলম, কামাল উদ্দিন, নজিবুর রহমান ও মতিউর রহমান আকন্দ।
স্বাধীনতার ৪৪ বছর পর বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদের ফাঁসির সাজা সম্প্রতি বহাল রেখে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই রায় দেন। এই রায়ে নিশ্চিত হয়েছে, মুজাহিদ যুদ্ধাপরাধী এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে তার সর্বোচ্চ সাজাই প্রাপ্য।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যার দায়ে সর্বোচ্চ সাজা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, অতীতেও ছিল না’—এই দম্ভোক্তি করা মুজাহিদ নিজেই যুদ্ধাপরাধী প্রমাণিত হন সেদিন। খালাস চেয়ে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে আপিলেও তার সর্বোচ্চ সাজা বহাল থাকে।
এর আগে আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে ইতিমধ্যে জামায়াতের দুই সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। আর জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন।
চূড়ান্ত রায়েও মুজাহিদের ফাঁসি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষ দাবি করেছে, তারা ন্যায়বিচার পায়নি। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে তারা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবে।
নিয়ম অনুসারে, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন মুজাহিদ। এতেও যদি দণ্ড বহাল থাকে, তাহলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলে সাজা কবে ও কীভাবে কার্যকর হবে, তা ঠিক করবে সরকার।
মাত্র তিনটে মাস। মধ্যবর্তী তিনটে মাসে দুই প্রতিবেশী দেশের প্রাপ্তির মানচিত্রে কম উপাদান সংযোজন হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেছেন। ক্রিকেটবিশ্বে নারায়ণস্বামী শ্রীনিবাসনের জমানা অস্তাচলে গিয়েছে। বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন জগমোহন ডালমিয়া। বিশ্বকাপ-উত্তর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কে উন্নতি ঘটেছে প্রভূত। শ্রীনির রক্তচক্ষু সত্ত্বেও বাংলাদেশের জুনিয়র টিম ভারতের বোর্ড প্রেসিডেন্টের শহরে ঘুরে গিয়েছে। আর যতই এক টেস্ট ও তিন ওয়ান ডে-র সংক্ষিপ্ত সফর হোক না কেন, বাংলাদেশ সফরে সিনিয়র টিমই শেষ পর্যন্ত পাঠিয়েছে ভারত।
কিন্তু তিন মাসের বৃত্ত সম্পূর্ণ হতেই সব আবার পাল্টে গেল। মেলবোর্ন কোয়ার্টার ফাইনালের পূঞ্জীভূত ক্ষোভের মেঘ ঢেকে ফেলল মীরপুর আকাশকে। কাঁধের এক ধাক্কায় মহেন্দ্র সিংহ ধোনি এ পারে সম্মানের সোনার সিংহাসন হারালেন। বাংলাদেশ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলে গেলেন, ধোনি যা করেছেন সেটা এড়িয়ে গেলেই পারতেন। ভারত অধিনায়ক রাতে ঠিক করে ঘুমোতে পারলেন না। ম্যাচ হারের ময়নাতদন্ত করে উঠতে পারলেন না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ দিন দুপুর পর্যন্ত তাঁকে দৌড়ে বেড়াতে হল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ঘরে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে।
যা সম্পূর্ণ প্রমাণ করতে পারলেন না ভারত অধিনায়ক। বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের যদি পঞ্চাশ শতাংশ জরিমানা হয়ে থাকে, ধোনির হল পঁচাত্তর শতাংশ। ম্যাচ রেফারির সামনে ঘটনার সময় নিজের গতিবিধি, বোলারের মুভমেন্ট, রায়নার পজিশন সব পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেও পূর্ণ কলঙ্কমোচন সম্ভব হল না। এমএসডির ভাবমূর্তির পূর্ণগ্রাস আটকানো গিয়েছে ঠিকই। কিন্তু একটা কথাও ঘুরেফিরে রমজানের পদ্মাপারে ভেসে বেড়াল।
এমএসডিও তা হলে মেজাজ হারান! ক্যাপ্টেন কুলের বরফশীতল মস্তিষ্কেও তা হলে আগুন ধরে!
নাটকের সূত্রপাত, বৃহস্পতিবার রাত দু’টোয়। মীরপুর স্টেডিয়াম ছেড়ে ততক্ষণে অভুক্ত অবস্থায় হোটেল ফিরে গিয়েছে টিম। আচমকাই রাত দু’টো নাগাদ ধোনিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারত অধিনায়ক উপস্থিত হলে তাঁকে বলে দেওয়া হয়, আম্পায়াররা তোমার বিরুদ্ধে রিপোর্ট জমা করেছেন। মুস্তাফিজুরকে তুমি ধাক্কা মেরেছ ম্যাচে। যা লেভেল টু অপরাধ। এবং তিনটে রাস্তা ফেলে দেওয়া হয় ধোনির সামনে।
দোষ স্বীকার করে নেওয়া। যা হলে ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ জরিমানা।
দোষ স্বীকার করে শাস্তি কমানোর আবেদন করা।
অভিযোগকে চ্যালেঞ্জ করা। কিন্তু সেক্ষেত্রে দু’ম্যাচের নির্বাসন বা একশো শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার যে কোনও একটা হবে।
যা শুনে নাকি উত্তেজিত হয়ে পড়েন ধোনি। ঘনিষ্ঠদের কাছে বলতে থাকেন, তিনি ইচ্ছাকৃত ভাবে মোটেও এটা করেননি। দু’ভাবে ব্যাপারটা এড়ানো যেত। তিনি নিজে দাঁড়িয়ে পড়তে পারতেন। কিন্তু তাতে রান আউট হতে হত। আর নইলে মুস্তাফিজুরকে বাঁচাতে গিয়ে অন্য দিক দিয়ে দৌড়তে পারতেন। সেটা হলে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা রায়নার সঙ্গে ধাক্কা লাগতে পারত। ধোনি নাকি আরও বলেন যে তাঁর কাঁধ, কনুইয়ের পজিশন দেখলেই বোঝা যাবে এটা ইচ্ছাকৃত নয়। তাই অভিযোগের বিরুদ্ধে তিনি লড়বেন। কারণ ঘটনার ভিডিও ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। অভিযোগকে চ্যালেঞ্জ করছেন এই মর্মে ফর্মে সই করে ম্যাচ রেফারির কাছে পাঠিয়েও দেওয়া হয়।
যার পর দু’টো ঘটনা নাকি সমান্তরাল ভাবে চলতে থাকে। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে রাতেই বসে পড়েন। বারবার চালিয়ে দেখা হয় ভারতীয় ইনিংসের পঁচিশ নম্বর ওভার। যেখানে মুস্তাফিজুরকে সজোরে ধাক্কা মেরে রান নিতে যাচ্ছেন ধোনি। ভারতীয় শিবিরে আবার বৈঠকের পর বৈঠক চলতে থাকে। সকাল পৌনে ন’টা নাগাদ ব্রেকফাস্ট টেবলে বসে পড়েন চার জন। অধিনায়ক ধোনি। টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। সহ অধিনায়ক বিরাট কোহলি। এবং টিমের প্রশাসনিক ম্যানেজার বিশ্বরূপ দে।
শোনা গেল, ব্রেকফাস্ট টেবলে সবচেয়ে উত্তেজিত চরিত্রের নাম ছিল বিরাট কোহলি। যিনি নাকি বলতে থাকেন, দোষ যে করল সে শাস্তি পাচ্ছে না। যে করেনি, সে পাচ্ছে। ম্যাচ রেফারির ঘরে শুনানির জন্য ঢোকার আগে পরবর্তী প্ল্যান অব অ্যাকশনও ঠিক করে ফেলা হয়। পাইক্রফটের সামনে ঘটনার অ্যাকশন রিপ্লে ধোনি করে দেখাবেন। নিজের। বোলারের। রায়নার। শাস্ত্রী তুলবেন বোলারের পজিশনের ব্যাপারটা। আর টিম ম্যানেজার আইনি প্যাঁচে ফেলবেন পাইক্রফটকে।
ছক বাঁধা পথে যা এর পর চলতে থাকে। ধোনি ঘটনার সময় নিজের কাঁধ, কনুই, মাথার পজিশন সব কিছুর পুনরাবৃত্তি করে বোঝাতে থাকেন কেন এটা ইচ্ছাকৃত নয়। শাস্ত্রী বলেন যে, বোলার কেন ডেঞ্জার জোনে ও ভাবে দাঁড়িয়ে থাকবে? ফলো থ্রু অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। বলও তাঁর ধারেকাছে ছিল না। টিম ম্যানেজার বিশ্বরূপ যুক্তি দেন, কোনও গাড়ি দুর্ঘটনা ঘটলে তাকে দু’ভাবে দেখা যেতে পারে। চালকের দোষে সেটা ঘটেছে। নইলে আক্রান্ত ব্যক্তি নিজেই গাড়ির সামনে চলে এসেছে। সব সময় তাই চালকের দোষেই হবে, এমন নয়।
নানাবিধ যুক্তিতর্কের পর ম্যাচ রেফারি সুর নরম করে নাকি বলেন যে, ধোনি এটা ইচ্ছে করে করেননি বোঝা গেল। কিন্তু আইসিসির কোড অব কন্ডাক্টেই আছে যে, ম্যাচ চলাকালীন ধাক্কাধাক্কি হলে জরিমানা অবধারিত। ধোনির তাই ম্যাচ ফি-র পঁচাত্তর শতাংশ কেটে নেওয়া হবে। শাস্ত্রীরা তখন বলেন যে, ধোনি দোষী হলে মুস্তাফিজুরও সম্পূর্ণ নির্দোষ নন। ভারত ঠিক করে ফেলে বাংলাদেশকে যদি না ডাকা হয়, তা হলে আইসিসির কাছে রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে। কিন্তু যুদ্ধে মহানাটকীয় মোড় এনে ম্যাচ রেফারি এ বার ডেকে পাঠান মুস্তাফিজুরকে। যাঁর আম্পায়ার্স রিপোর্টে নামই ছিল না! কিন্তু ভারতের শুনানির পরে মুস্তাফিজুরকে ডেকে তাঁরও পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়।
বাংলাদেশ যে সেটা খুব ভাল ভাবে নেয়নি বলাই বাহুল্য। শুনানি চুকেবুকে যাওয়ার পরে টিম হোটেলে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট বলে দেন, ‘‘এটা মাঠের ব্যাপার। তবে যা হল সেটা আমাদের পছন্দ নয়।’’ আবহ যার পর আরও গুমোট হয়ে গেল। ভারত— তারাও গত রাতে ড্রেসিংরুমে শাস্ত্রীর মৃদু শাসনের বাইরে ময়নাতদন্ত নিয়ে এগোতে পারল না। অধিনায়কের সম্মান বাঁচাতেই গোটা দিন বেরিয়ে গেল। কিন্তু পুরো বাঁচল তো? বাংলাদেশ মিডিয়া বলল বাংলাদেশের জয়, মাশরফি মর্তুজার প্রকাশ্যে ঘটনা এড়িয়ে যাওয়া, মুস্তাফিজুরের দোষ স্বীকার— এই তিনটে ফ্যাক্টর কাজ না করলে আরও বিপন্ন হতে পারত ধোনির ভাবমূর্তি। বলল, ধোনিকে আগে যুধিষ্ঠিরের সম্মানে দেখা হত। বৃহস্পতিবারের রাত থেকে যা আর সম্ভব নয়।
এমএসডি নাকি প্রমাণ করে দিয়েছেন, তিনিও রক্তমাংসের মানুষ। তাঁর সম্মান-রথের চাকাও প্রয়োজনে মাটি ছোঁয়! সূত্র: আনন্দবাজার পত্রিকা।
টেলিভিশনের বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়ে ‘ভারত রত্নে’র মর্যাদাকে সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকার যথাযখভাবে সম্মান দিচ্ছেন না বলে তার ওই সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের মধ্যপ্রদেশের আদালতে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
ভুপালের নাগরিক ভিকে নাসওয়াহ তার অভিযোগে (জনস্বার্থে মামলা) আদালতকে জানিয়েছেন, টিভি বিজ্ঞাপনে শচিনের এমন উপস্থিতি কোনোভাবেই স্বস্তিধায়ক নয়। এ কারণে হয় শচিন নিজেই ‘ভারত রত্ন’ ফেরৎ দিক বা সরকারের উচিৎ তা ফিরিয়ে নেওয়া। নাসওয়াহর মতে, বাণিজ্যিক উদ্দেশে এই সম্মানের ব্যবহার পুরোপুরি অবৈধ।
নাসওয়াহর অভিযোগ গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছে মধ্যপ্রদেশ আদালত। এরই মধ্যে আদালত এসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছেন, অভিযোগটি খুঁটিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য।
৪২ বছর বয়সী শচিন টেন্ডুলকার বর্তমানে ১২টিরও বেশি কোম্পানির ব্র্যান্ডের টিভি বিজ্ঞাপনে কাজ করছেন। এর মধ্যে রয়েছে আভিভা লাইফ ইন্সুরেন্স, বুস্ট ও এমআরএফ। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ব্যাটিং জিনিয়াস শচিন।
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য। বরং শিক্ষার্থী টানতে রাজধানীর বিভিন্ন এলাকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে কোচিং সেন্টারগুলো। শিক্ষার্থী আর অভিভাবকদের অভিযোগ স্কুল-কলেজগুলোতে পাঠদানের মান ভালো না হওয়ায় তারা কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন।
অপরদিকে শিক্ষাবিদরা বলছেন, ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার কারণেই শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আস্থা আনতে পারছেন না শিক্ষার্থী আর অভিভাবক।
“স্কুলে দেখা যাচ্ছে যে স্পোর্টস থাকে কালচারাল ফাংশন থাকতেছে এজন্য সময় কমে যায়, কিন্তু কোচিংয়ে এসময় পড়াশুনা করতে পারতেছি। ওখানে টিচাররা তাড়াতাড়ি শেষ করে দিতে পারছে বলে আমার সুবিধা হচ্ছে।” এভাবেই বলছিলেন রাজধানীর নামী-দামী একটি স্কুলের অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্র।
তার কথাতেই বোঝা যায় বর্তমান শিক্ষার্থীরা কোচিং সেন্টারের উপর কতটা নির্ভরশীল হয়ে পড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শিক্ষার্থী টানতে কোচিং সেন্টারগুলোর চটকদার বিজ্ঞাপন।
শিশু শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিটি ক্ষেত্রেই কোচিং সেন্টারগুলো নিজেদের সেরা দাবি করে চেষ্টা করছে শিক্ষার্থী টানতে।
অভিভাবকরা জানালেন, ভালো পড়াশুনার আশায় এসব কোচিং সেন্টারে নিজেদের সন্তানকে পাঠালেও কোচিং সেন্টার নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তারা। অবশ্য শিক্ষার্থী আর অভিভাবকদের এ ধরনের অভিযোগ মানতে নারাজ শিক্ষকরা।
এ ব্যাপারে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক উম্মে সালেমা বেগম বলেন, “আমরা অভিভাবকদের অনুরোধ করছি যেন তাদের ছেলেমেয়েদের কোচিংয়ে ভর্তি না করে। কিন্তু তারা দিচ্ছেন। যে শিক্ষক যে শাখায় পড়ান। ঠিক সেই শিক্ষকের কাছেই পড়তে যাচ্ছেন কারণ তারা মনে করছেন, ওই শিক্ষকের কাছে পড়লে বেশি নম্বর পাওয়া যাবে।”
শিক্ষাবিদরা বলছেন, কোচিং বাণিজ্য বন্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের মান আরও বাড়ানো দরকার। এক্ষেত্রে, শিক্ষকদের দক্ষতা বাড়াতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ মনে করেন, “আমরা পরীক্ষা পদ্ধতি এমনভাবে করতে পারি নাই যেন কোচিং সেন্টারে গেল বা না গেলে কিছুই আসে যায় না। আমাদের স্কুল-কলেজগুলোতে পড়া-লেখার মান আরও ভালো করতে হবে। যথেষ্ট সংখ্যক শিক্ষক দিতে হবে।”
পাশাপাশি, কোচিং বাণিজ্য বন্ধ করতে অভিভাবকদের মানসিকতায় পরিবর্তন আনাও জরুরি বলে অভিমত শিক্ষাবিদদের। সূত্র: সময় টিভি।