সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

সমালোচকরা বড় বাজেট দেখলে ভয় পায় : কৃষিমন্ত্রী

সংসদ প্রতিবেদক : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাজেট সমালোচকরা বড় বাজেট দেখে ভয় পেয়ে সমালোচনা করেন।

২৪ ঘণ্টা পর বিদ্যুৎ এল হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ২৪ ঘণ্টা পর স্বস্তি মিললো বরিশাল সদর হাসপাতালের শতাধিক রোগীর মাঝে।

বিজিবিকে যথাযথভাবে সরকার ব্যবহার করছে না: বিএনপি

riponবিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে বিজিবি নায়েক রাজ্জাককে ধরে নিয়ে গেছে মিয়ানমান সীমান্তরক্ষী বাহিনী। পরে তার প্যান্ট খুলে লুঙ্গি ও হাতকড়া পরিয়ে রেখেছে তারা। এখন পর্যন্ত বিজিবি সদস্যকে সরকার উদ্ধার করতে পারেনি। এ ঘটনা দেখে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। অবিলম্বে তাকে ফিরিয়ে আনতে জোরদার তৎপরতা চালানো ও মায়ানমারকে সতর্ক করে দেয়ার আহ্বান জানাচ্ছি।

বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাককে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ধরে নিয়ে যাওয়ার ঘটনা গোটা জাতির জন্য অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বিজিবি মহাপরিচালকের সমালোচনা করে রিপন বলেন, “বিরোধী দলের আন্দোলন দমনের সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গর্ব করে বলেছিলেন, আমাদেরকে অস্ত্র দেয়া হয় কেন? এগুলো ব্যবহার করার জন্য। আমরাও বিশ্বাস করি বিজিবির অস্ত্র আইন সম্মতভাবে ব্যবহার করার জন্যই। কিন্তু সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় অস্ত্র থাকার পরও বিজিবি সদস্য অপহৃত হয়ে যায়।”

তিনি বলেন, “আমি প্রশ্ন করতে চাই- তখন তিনি অস্ত্র দিয়ে কি করেন। বিএনপির মুখপাত্র অভিযোগ করেন, এই বাহিনীর দায়িত্ব বিরোধী দলের আন্দোলন দমানোর জন্য নয়, তাদের দায়িত্ব সীমান্ত রক্ষা করা। বিজিবিকে যথাযথভাবে সরকার ব্যবহার করছে না। এমন অপমানজনকভাবে কোনো বিদেশী রাষ্ট্র বিজিবি সদস্যদের তুলে না নিতে পারে, এজন্য সরকারকে তাদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের নেতাদের মুক্তির দাবি জানিয়ে রিপন বলেন, আমরা আশা করেছিলাম রমজানের আগে মির্জা আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায়, রিজভী আহমেদসহ নেতাদের মুক্তি দেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় তারা এখনো কারাগারে। সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ রাজনীতির সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে এই রমজানেই তাদের মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।

বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করে আসাদুজ্জামান রিপন বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছিলেন রমজানের আগে দাম সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু বরাবরের মতো এবারেও এর ব্যত্যয় ঘটেনি। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়ছে।

তিনি বলেন, অবিলম্বে ভেজাল বিরোধী অভিযান জোরদার করে নিত্যপ্রয়োনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসবে। সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপি বিএনপির যুব বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বন-পরিবেশ বিষয়ক সম্পাদক কর্ণেল শাহজাহান মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও মুস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

মিয়ানমারকে সতর্ক করা উচিত : বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিজিবির একজন সদস্যকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে বিএনপি বলেছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য মিয়ানমারকে কূটনৈতিক পর্যায়ে সতর্ক করে দেওয়া উচিত।

কাকে, কখন ও কোথায় হত্যা করেছি বোধগম্য নয়

muzahidমুক্তিযুদ্ধের সময় কোন বুদ্ধিজীবী, কখন এবং কোথায় হত্যা করেছেন এটা তার বোধগম্য হচ্ছে না বলে জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। তিনি বলেছেন, কোন অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তা ও তার কাছে বোধগম্য নয়।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুজাহিদের সঙ্গে দেখা করতে শনিবার বেলা ১১টা ৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান শিশির মনিরের নেতৃত্বে পাঁচ সদস্যের আইনজীবী দল। অন্য চারজন আইনজীবী হলেন অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট মশিউর আলম, ব্যারিস্টার নাজিবুর রহমান ও অ্যাডভোকেট কামাল উদ্দিন।

বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত তারা মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বেলা ১১টা ৫৫ মিনিটে কারাগার থেকে বের হন ওই পাঁচ আইনজীবী। এ সময় শিশির মনির সাংবাদিকদের বলেন, মুজাহিদ সাহেব তাদেরকে বলেছেন, কোন অভিযোগে ও কাকে হত্যার দায়ে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে তা তার কাছে বোধগম্য নয়। রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর রিভিউ আবেদন করতে বলেছেন মুজাহিদ।

শিশির মনির আরো বলেন, মুজাহিদ বিশ্বাস করেন, রিভিউ আবেদন করলে তিনি সব অভিযোগ থেকে খালাস পাবেন। তিনি শারীরিকভাবে সুস্থ, সবল ও মানসিকভাবে দৃঢ় আছেন।

শিশির মনির জানান, মুজাহিদ দেশবাসীকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন।

চূড়ান্ত রায়ে ফাঁসির দণ্ড বহাল রাখার পর এটাই আইনজীবীদের সঙ্গে মুজাহিদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

প্রসঙ্গত, গত ১৬ জুন চূড়ান্ত রায়ে মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মোদির নির্দেশ, মন্ত্রী তাই এক পায়ে দাঁড়িয়ে…

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা কর্মীদের ফিক ফিক হাসি যেন থামতেই চায় না! টালমাটাল ঝাড়খন্ডের মন্ত্রী, নেতা ও আমলারা।

ওয়াসায় নিয়োগ তেলেসমাতির নথিপত্র হাওয়া

এম এ রহমান : ঢাকা ওয়াসায় একই সময়ে একই ইউনিয়নের ৩৩৬ জনের চাকরি পাওয়া নিয়ে যে তেলেসমাতি কাণ্ড ঘটেছিল, এর সঙ্গে এবার যোগ হয়েছে নতুন তেলেসমাতি। 

সন্ত্রাস রোধে এগিয়েছে বাংলাদেশ : যুক্তরাষ্ট্র

usa pসন্ত্রাস রোধে বাংলাদেশ এগিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) শুক্রবার প্রকাশিত কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১৪-এ এ মন্তব্য করা হয়েছে।

বৈশ্বিক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে অঙ্গীকার রক্ষা করেছে বাংলাদেশ সরকার। দেশটিতে ২০১৪ সালে বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ সরকারের সন্ত্রাস দমনমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক সন্ত্রাসীদের জন্য দেশটির ভূমি ব্যবহার খুবই কঠিন করে তুলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলো সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে এবং বাংলাদেশ থেকে বিদেশীদের সংগ্রহে আহ্বান জানায়। গত বছরের সেপ্টেম্বরে আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির অডিও বার্তায় ভারতবর্ষে সংগঠনটির শাখা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ রয়েছে, বাংলাদেশ আইএস (ইসলামিক স্টেট) বিরোধী আন্তর্জাতিক জোটভুক্ত না হওয়া সত্ত্বেও সংগঠনটিতে যোগ দিতে যাওয়া নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া বৈশ্বিক সন্ত্রাসবিরোধী আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ অভ্যন্তরীণ জামায়াতুল মুজাহেদীন (জেএমবি), হরকাতুল জিহাদ ও আনসারুল্লাহ বাংলা টিমের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যদের গ্রেফতার করেছে।

বলা হয়েছে, ভূমি, সমুদ্র ও আকাশসীমা দিয়ে সন্ত্রাসীদের প্রবেশ করতে না দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছে বাংলাদেশ। সন্ত্রাস দমনে কোস্টগার্ড, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিচার বিভাগীয় সদস্যদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতা করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অর্থপাচারসহ সন্ত্রাসীদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ। সন্ত্রাসীদের তথ্য বিনিময় চুক্তিতে সম্মত, তরুণদের মধ্যে সন্ত্রাসবিরোধী মনোভাব তৈরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নেও বাংলাদেশ সরকার প্রভূত কাজ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে এখনও এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়া। তবে এ অঞ্চলের পাকিস্তান ও ভারতে হামলার পরিমাণ বেড়েছে।

বিশ্বজুড়ে হামলা ও হতাহতের পরিমাণ বেড়েছে বলে উল্লেখ করেছে স্টেট ডিপার্টমেন্ট। ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও নাইজেরিয়ায় হামলার হার সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে। হতাহতের দিক থেকে এগিয়ে রয়েছে ইরাক, আফগানিস্তান ও নাইজেরিয়া।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জ থানা পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে দুটি পিস্তল, ৫০রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।