সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

গাজীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ট্রানজিট ফি নির্ধারণ করতে না পারলে চুক্তির সুফল পাওয়া যাবে না

cpdবাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলে চুক্তি বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন ও জমি অধিগ্রহণকে বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা জানিয়েছেন, বন্দরের সক্ষমতা বাড়ানো এবং ট্রানজিট ফি নির্ধারণ করতে না পারলে চুক্তির কোন সুফল পাওয়া যাবে না। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এমন মত দেন।

শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডি আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার আন্ত:যোগাযোগ ও বাণিজ্য সুবিধা’ শীর্ষক সংলাপে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান গবেষণাপত্র উপস্থাপন করেন।

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠা ও এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ উপস্থিত ছিলেন।

গত ১৫ জুন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তিতে স্বাক্ষর করেন। ভুটানের রাজধানী থিম্পুতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির অধীনে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-লরি ও ব্যক্তিগত ব্যবহারের গাড়ি চলতে পারবে। শুল্ক ও অভিবাসন কর্তৃপক্ষের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নিজ নিজ দেশের আইনে। তবে ট্রানজিট ও চলাচলের অনুমতি সংক্রান্ত ফি নির্ধারণ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

শনিবারের সংলাপে মূল প্রবন্ধে মোস্তাফিজুর রহমান বলেন, “চার দেশীয় যোগাযোগব্যবস্থা বাস্তবায়নে পৃথক মনিটরিং কমিটি ও যৌথ মনিটরিং কমিটি গঠন করতে হবে। এ ছাড়া এ সময়ের মধ্যে গ্রহণযোগ্য ট্রানজিট ফি নির্ধারণ করতে হবে।”

এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, “বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলে চুক্তির ফলে ব্যবসার নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, “এ সংযোগ ও আঞ্চলিক সহযোগিতার কারণে বাংলাদেশসহ এতদঞ্চল ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে শীর্ষ অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে।” এছাড়া বাংলাদেশের যে সম্ভাবনাময় পর্যটন খাত রয়েছে তা আরো বিকশিত হবে বলে মনে করেন দেশের শীর্ষ স্থানীয় এ ব্যবসায়ী নেতা।

পঙ্কজ শরণ বলেন, “আমি যোগযোগ ব্যবস্থা সম্পর্কে ভাল এক্সপার্ট নই। তবে কানেকটিভিটি নিয়ে এযাবৎ যত আলোচনা হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে, জমি অধিগ্রহণ এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে।”

৬০ হাজার পথযাত্রীকে ইফতার করাবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চলতি রমজান মাসে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৬০ হাজার পথযাত্রীর মাঝে ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইফতার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার ও আবদুস সাদেক ভুঁইয়া  এবং বিজনেস প্রোমোশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান ড. মো. কামালুদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম দিনে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মহাখালী-বনানী, মৌচাক-রামপুরা, নয়াবাজার সদরঘাট ও যাত্রাবাড়ী এলাকায় ২ হাজার পথযাত্রী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

‘রিভেঞ্জ পর্নো’ সেন্সর করবে গুগল

googleকোনো ওয়েবসাইটে প্রকাশিত কারও অননুমোদিত নগ্ন ছবি বা ‘রিভেঞ্জ পর্নো’ নিজেদের ইন্টারনেট সার্চ ইঞ্জিনে প্রদর্শনের ক্ষেত্রে সেন্সরশিপ আরোপের পরিকল্পনা করছে গুগল।
গুগলের নতুন নীতিমালায় এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শুক্রবার ঘোষিত গুগলের নতুন নীতিমালা অনুযায়ী, অনুমতি ছাড়া কারও নগ্ন ছবি কোনো ওয়েবসাইটে প্রকাশ করা হলে সেই ব্যক্তি গুগলের কাছে আবেদন জানাতে পারবে যাতে প্রকাশিত ছবির লিংকটি সার্চ ইঞ্জিনে দেখা না যায়।
একটি নির্ধারিত ফর্মে আবেদন করে প্রকাশিত অননুমোদিত ছবির ক্ষেত্রে এই সেন্সরশিপ আরোপ করা যাবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধাটি চালু করা সম্ভব হবে বলে আশা করছে গুগল কর্তৃপক্ষ।
গুগলের সার্চ বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিংঘাল শুক্রবার এক ব্লগ পোস্টে লেখেন, ‘রিভেঞ্জ পর্নো হিসেবে যেসব ছবি প্রকাশ করা হয় তা খুবই ব্যক্তিগত এবং এসব ছবি একজন মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে। বিশেষ করে নারীদের হেয় করতেই এ ধরনের ছবি প্রকাশ করা হয়।’
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি অঙ্গরাজ্যে ‘রিভেঞ্জ পর্নো’র (প্রতিশোধ নিতে সাবেক সঙ্গীর যৌনতামূলক ছবি প্রকাশ) বিরুদ্ধে আইন হয়েছে এবং চলতি বছর পুরো যুক্তরাষ্ট্রেই ‘রিভেঞ্জ পর্নো’ নিষিদ্ধের প্রস্তাব কংগ্রেসে উত্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আভিজাত্য আর রসালো স্বাদে বেইলি রোডের ইফতারি

নাসির উদ্দিন চৌধুরী : নতুন ঢাকার আভিজাত্য এবং পুরনো ঢাকার স্বাদের ঐতিহ্যে সমন্বয়ে তৈরি বেইলি রোডের ইফতারি।

ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, মাস্টার বরখাস্ত

lalmoniলালমনিরহাটের কাকিনা স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশন মাস্টারসহ দু’জনকে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে লালমনিরহাট-বুড়িমারী রুটে কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে ক্রসিংয়ের সময় লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের সঙ্গে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এ সময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হন। এক পর্যায়ে স্টেশনে ভাংচুর করে বিক্ষুব্ধরা। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মুস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে দুই দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, দায়িত্বে অবহেলার জন্য কাকিনা স্টেশন মাস্টার আছির উদ্দিনসহ দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‘সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নতি করেছে’

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিরহণ মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে শিক্ষাখাতে ব্যাপক উন্নতি করেছে।

চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই : আটক ১

মাগুরা প্রতিনিধি : এক কিশোর চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই করেছে তিন কিশোর। ব্যাটারিচালিত ওই ভ্যানচালকের নাম ইমন শেখ (১৩)।

বাংলাদেশের কাছে ভারতের হার পূর্ব পরিকল্পিত!

ক্রীড়া ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে টাইগাররা।

রেকর্ড গড়ল বরুণ-শ্রদ্ধার ‘এবিসিডি ২’

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার রেমো ডিসুজা পরিচালিত নাচ নির্ভর সিনেমা এবিসিডি ২।