সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

বেয়ারস্টো-ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়

england২০১১ সালের কথা। কার্ডিফে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৩০৪ রান করেছিল ভারত। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নামলে কার্ডিফে বাগড়া দেয় বৃষ্টি।

বৃষ্টি থামলে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ২৪১ রান। তবে ১৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। তখনো ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৫০ বলে ৭৫ রান। ব্যাটিংয়ে আসেন ইংল্যান্ডের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা জনি বেয়ারস্টো। অভিষেকেই তার খেলা ২১ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে সেদিন ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছিল ইংল্যান্ড।

চার বছর পর কার্ডিফের সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটালেন বেয়ারস্টো। জস বাটলারের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলে এসেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৬ ওভারে ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তখনো ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ১১৭ বলে ১৫০ রান। ব্যাটিংয়ে আসেন বেয়ারস্টো।

চার বছর আগে অভিষেকের মতো এবারও দলের ত্রাণকর্তা হয়ে দেখা দিলেন তিনি, খেললেন ৬০ বলে ৮৩ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস। আর তার ঝোড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ড পেয়েছে ৩ উইকেটের দুর্দান্ত এক জয়। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে ইংলিশরা।

শনিবার চেষ্টার-লি-স্ট্রিটে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৮৩ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন মার্টিন গাপটিল। এ ছাড়া কেন উইলিয়ামসন ৫০ ও রস টেলর ৩৭ রান করেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেটে নেন বেন স্টোকস। জবাবে ইংলিশরা ব্যাট করতে নামার আগেই বৃষ্টি বাগড়া দেয়।

বৃষ্টি থামলে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৯২ রান। কিন্তু ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তখন স্যাম বিলিংসের সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেন বেয়ারস্টো। ষষ্ট উইকেটে ৮০ রান যোগ করেন দুজন। বিলিংস (৪১) যখন বিদায় নেন তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৫০ বলে ৬৭ রান।

তবে বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ে ৬ বল হাতে রেখেই ৩ উইকেটের দারুণ এক জয় পায় ইংল্যান্ড। ৬০ বলে ১১ চারে ৮৩ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। ১২ রানে অপরাজিত ছিলেন আদিল রশিদ। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেয়ারস্টো। আর সিরিজ সেরা হন কেন উইলিয়ামসন।

ঝালকাঠিতে নারী আইনজীবীর লাশ উদ্ধার

lash uddharঝালকাঠি শহরের আমতলা সড়কে নিজ বাসা থেকে আফরোজা বেগম (৫২) নামে এক নারী আইনজীবীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি) শীল মনি চাকমা জানান, আইনজীবী আফরোজা বেগম তার বাসায় একাই থাকতেন। শুক্রবার রাতে তার ঘর থেকে শব্দ শুনতে পায় প্রতিবেশীরা।

পরে শনিবার সারা দিন ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে তার কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনীতে ৭ লাখ ইয়াবাসহ এএসআই আটক

banglanews24.comফেনী জেলার লালপুর এলাকা থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

রোববার ভোররাতে অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর একটি দল এসব ইয়াবা উদ্ধার করে। আটককৃতরা হলেন- পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজ ও তার গাড়ি চালক।

ইয়াবাসহ আটক দুইজনকে চট্টগ্রাম আনা হচ্ছে জানিয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, পতেঙ্গায় র‌্যাব-৭ সদর দফতরে সকাল ১১টায় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

seaপশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুষ্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সাগরে নিম্মচাপের ফলে চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সতর্কতা সংকেত জারির পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়। শনিবার রাত ১০টার দিকে লঘুচাপটি নিম্মচাপে পরিণত হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোটিমার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে।

নিম্মচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতকর্তা সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা বার্তায় বলা হয়, নিম্মচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। এটি ক্রমেই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া সতর্কতা বার্তায় বলা হয়েছে।

এসএসসির ফলাফল চ্যালেঞ্জ করে উত্তীর্ণ ৩৬৫ শিক্ষার্থী

sscএসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে ৮ বোর্ডের ৩৬৫ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন। আর ফলাফলে পরিবর্তন এসেছে ১,৭৫১ পরীক্ষার্থীর।

শনিবার ৮টি সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করেছে।

জানা যায়, এ বছর পুনঃনিরীক্ষার ফলে ঢাকা বোর্ডের ৯০ জন শিক্ষার্থী ফেল থেকে নতুন করে পাস করেছেন। দিনাজপুর বোর্ডের ৪৪ জন, সিলেটে ১৮ জন, কুমিল্লায় ৪৩ জন, যশোরে ৮৩ জন, চট্টগ্রামে ৪৪ জন, বরিশালে ১১ জন এবং মাদ্রাসা বোর্ডের ৫০ জন শিক্ষার্থী আগের ফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষায় পাস করেছেন।

আর এবার ঢাকা বোর্ডে ৬৬৫ জন, দিনাজপুর বোর্ডে ১১৭ জন, সিলেটে ১০৭ জন, কুমিল্লায় ২৪১ জন, যশোর ১৮৪ জন, চট্টগ্রামে ১৯১ জন, বরিশাল বোর্ডে ৬৫ জন এবং মাদ্রাসা বোর্ডে ১৮১ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা ফি দিয়ে গত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণে এসএমএসে আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। সাধারণত কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেওয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেওয়া নম্বর যোগ করতে গিয়ে ভুল করেন পরীক্ষকরা।

আবারো তিন ফরম্যাটেই সেরা সাকিব

sakibক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবারো বিশ্বসেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। এ নিয়ে তৃতীয়বারের মতো সব ফরম্যাটেই অলরাউন্ডারদের সেরার আসনে বসলেন তিনি।

আইসিসির সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী- ওয়ানডেতে সাকিবের বর্তমান পয়েন্ট ৪০৩। সাকিবের পরেই আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, তার পয়েন্ট ৩৯৮। আর ৩৯৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস।

ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই সাকিব ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৫২ রান ও বল হাতে ২ উইকেট তুলে নেয়ার পর ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে আবারো সেরার মুকুট অর্জন করলেন সাকিব।

টেস্টে ৩৯৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিবের পরের আসনটি দক্ষিণ আফ্রিকান ভারনন ফিলান্ডারের, যিনি সাকিবের চেয়ে ৫৭ পয়েন্ট পেছনে। ৩১৮ ও ২৯৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন ও ইংল্যান্ডে স্টুয়ার্ট ব্রড।

৩৭৮ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতেও অনেকটা একতরফাভাবে সবার উপরে সাকিব। ৩৬৪ পয়েন্ট নিয়ে পাকিস্তানের হাফিজ দ্বিতীয় স্থানে এবং তার পেছনে আছেন যথাক্রমে শহীদ আফ্রিদি (৩২৭) ও শেন ওয়াটসন (৩১৯)।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একই সঙ্গে তিন ধরনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হয়ে ইতিহাস গড়েছিলেন সাকিব। কিন্তু অবস্থানটা বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। ৯ দিন পরই ওয়ানডের শীর্ষস্থানটা হারান অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে। তবে অবস্থানটা বেশি দিন থাকেনি ম্যাথুসেরও। ২ ফেব্রুয়ারি প্রকাশিত র‍্যাংকিংয়ে তাকে পেছনে ফেলে আবারো ওয়ানডের শীর্ষে ওঠে আসেন অলরাউন্ডার সাকিব। এর এক মাস পর সাকিব আল হাসানকে হটিয়ে ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠে আসেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। কিন্তু ফর্মহীনতার কারণে এখন তিন ধাপ পিছিয়ে দিলশান চলে গেছেন ৪-এ।

আজ বাবা দিবস…

father dayবাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। আর বাবার তুলনা বাবা নিজেই। আজ বিশ্ব বাবা দিবস। সারা বিশ্বের সন্তানরা বাবাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য এ দিনটি বাবা দিবস হিসেবে পালন করেন।  কাটে না সময় যখন আর কিছুতে/বন্ধুর টেলিফোনে মন বসে না/জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা/মনে হয় বাবার মতো কেউ বলে না/ আয় খুকু আয়, আয় খুকু আয়…।` হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি সন্তানদের এক অসীম নস্টালজিয়ায় ডুবিয়ে দেয়।

প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের প্রায় ৭৪টি দেশে বাবা দিবস পালিত হয়। তৃতীয় রোববার হিসেবে এ বছর ২১ জুন পালিত হচ্ছে বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা, জানানোর জন্যই এই দিবস।

ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালে প্রথম বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই এই দিবস পালন করা হয়। মিসেস গ্রেস গোল্ডেন ক্লেটনের উদ্যোগেই মা দিবসের আদলে দিবসটি পালিত হয়। ১৯০৭ সালের একটি দুর্ঘটনায় প্রাণ হারানো ২১০ জন বাবার স্মৃতির উদ্যোগে সেবারের দিবস। তবে তা নিয়মিত হয়নি। তার দুই বছর পর ১৯১০ সালে যুক্তরাষ্ট্রের সেনোরা স্মার্ট ডট নতুন পরিসরে বাবা দিবস পালন করে। সেনোরাকেই বাবা দিবসের উদ্যোক্তা মনে করা হয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন।

বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয় এ দিবসটি। এই দিনের মূল বিষয় হচ্ছে গিফট। অর্থাৎ এদিনে ছেলেমেয়েরা তাদের বাবাদের কোনো না কোনো গিফট দিতে খুব পছন্দ করে। আর বাবারাও ছেলেমেয়েদের কাছ থেকে গিফট পেয়ে অভিভূত হন। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নানা আয়োজন করা হয়েছে। বাবাকে শুভেচ্ছা জানাতে কার্ড, গিফট হিসেবে ফাদারস ডে মগ, টি-শার্ট ইত্যাদি তৈরি করেছে গিফট কর্নারগুলো। পাশাপাশি এ দিবসকে ঘিরে নাটক, টকশো ইত্যাদি টিভি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুস্তাফিজকে ধোনির ধাক্কা নিয়ে যা বললেন তসলিমা

toslimaবৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের একদিনের ম্যাচে স্বাগতিকদের কাছে ৭৯ রানের হারের পরে অনেকটাই দিশেহারা ভারত।

এরই মধ্যে আবার বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সব মিলিয়ে অনেকটা অস্বস্তিতেই পড়েছে দলটি।

এ নিয়ে বাংলাদেশ-ভারত দুদেশেই সমালোচনা ঝড় বয়ে যায় ধোনির বিরুদ্ধে। তবে এ ঘটনায় ধোনির দোষটাই যে বেশি তা জানিয়ে দিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

ওই ঘটনার পর নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছিলেন তসলিমা নাসরিন। পাঠকদের উদ্দেশে স্ট্যাটাসটি তুলে ধরা হলো…

ধোনি এখন পৃখিবীর ২৫ জন ধনী খেলোয়ারদের মধ্যে একজন। তার সারা বছরের মোট রোজগার ৩ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার! ধোনি যখন মুস্তাফিজুরকে কনুইএর গুঁতো দিচ্ছিল, গুঁতোটা কি তার টাকার গরমে দিচ্ছিল?

বিচার শেষেই বিজিবি সদস্যকে ফেরত দিবে মিয়ানমার

bgb bমিয়ানমারের প্রচলিত আইনে বিচার প্রক্রিয়া শেষেই নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়া হবে বলে বাংলাদেশকে জানিয়েছে মিয়ানমার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার রাতে এই তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত সুফিউর রহমান শনিবার মিয়ানমারের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে দ্রুত ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান।

এ সময় মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানানো হয়, বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাক অবৈধভাবে মিয়ানমারের জলসীমানায় প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। মিয়ানমারের প্রচলিত আইনে বিচার প্রক্রিয়া শেষেই তাকে ফেরত দেয়া হবে।

এর আগে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মাইও মাইনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তলব করে।

রাষ্ট্রদূত মাইও মাইনকে এসময় বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়ার বিষয়ে মিয়ানমার সরকার যাতে যথাযথ পদক্ষেপ নেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, মিয়ানমার সীমান্ত পুলিশ (বিজিপি) গত বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে। নায়েক আবদুর রাজ্জাককে বৃহস্পতিবার ফেরত দেয়ার কথা থাকলেও মিয়ানমার থেকে কোনো সাড়া না পাওয়ায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে সহযোগিতা চায়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মাইও মাইনকে মন্ত্রণালয়ে তলব করা হয়।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়, অপহৃত বিজিবি নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে মিয়ানমার সরকার যাতে যথাযথ পদক্ষেপ নেয়।

তলবের প্রেক্ষিতে রাষ্ট্রদূত মাইও মাইন এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এই বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূত মাইও মাইনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানালে ও বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে দ্রুত ফেরত দিতে বললেও কোনো কাজ হয়নি।

তাই মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত সুফিউর রহমান শনিবার মিয়ানমারের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করে বিজিবির অপহৃত নায়েককে দ্রুত ফিরিয়ে দেয়ার জন্য আবারো অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রতিবেশি দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার স্বার্থে মিয়ানমার খুব দ্রুত বিজিবির নায়েককে ফিরিয়ে দিবে।

জানা গেছে, বুধবার সকালে টেকনাফের দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়ায় একদল চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরাকারবারীরা বিজিবির আওতার বাইরে চলে যায়।

এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশের সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করে। এতে বিজিবির সদস্য বিপ্লব গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ তাকে অপহরণ করে নিয়ে যায়।

মিয়ানমারের সীমান্ত পুলিশের অপহরণ করা বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়ার বিষয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ফলে নায়েক আবদুর রাজ্জাকের ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।

পাকিস্তানে ভাইজান

salman karinaকাঁটাতার পেরিয়ে দর্শকের মন মাতাতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’। পাকিস্তানের মানুষও সালমান ম্যাজিকের ভাগ পাবেন বলে খবর। আগামী ঈদে ভারতের সঙ্গে সঙ্গে পাকিস্তানেও মুক্তি পেতে চলেছে সলমনের ‘বজরঙ্গি ভাইজান’।

ভারতীয় ছবির পাকিস্তানে মুক্তিলাভ খুব সহজ প্রক্রিয়ায় ঘটে না। বেশিরভাগ সময়েই একটা না একটা বিতর্কে আক্রান্ত হতে হয়। যদিও ভারতীয় সিনেমা বা তার অভিনেতা-অভিনেত্রীরা খুবই জনপ্রিয় পাকিস্তানে। কিন্তু সম্প্রতি ‘বেবি’, ‘এক থা টাইগার’, বা ‘এজেন্ট বিনোদ’ এইরকম বেশ কয়েকটি ভারতীয় ছবি নিষিদ্ধ হয়েছে সে দেশে।

পাকিস্তানের এক ফিল্ম বিশেষজ্ঞের মতে, ‘ওইসব ছবিগুলো পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল কারণ তাতে পাকিস্তান সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গীর প্রকাশ ছিল। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ একজন মানুষের ভারত থেকে পাকিস্তানে যাত্রার কাহিনী, যে যাত্রাপথে সে তার ভালোবাসা খুঁজে পায়’।

সালমান খান-কারিনা কাপুর-নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত এই ছবি পাকিস্তানের হলগুলিতে ঈদের সময়ে সাড়া জাগাবে বলেই আশা। কবীর খান পরিচালিত এই ছবির গল্প একজন হিন্দু যুবককে নিয়ে, যে পাকিস্তানে আসে একটি মূক পাকিস্তানি তরুণীকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ছবিতে দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে সম্প্রীতিকেই তুলে ধরা হয়েছে, যে কারণে পাকিস্তানের সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার কোনো কারণ পায়নি।