নার্সারিতে সফল কুড়িগ্রামের সাইফুল
বাদশাহ্ সৈকত, কুড়িগ্রাম : বাবার দেওয়া পেশা ও গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে নার্সারিকেই জীবন-জীবিকার অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক সাইফুল ইসলাম।
বাদশাহ্ সৈকত, কুড়িগ্রাম : বাবার দেওয়া পেশা ও গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে নার্সারিকেই জীবন-জীবিকার অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক সাইফুল ইসলাম।
মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দিতে আপত্তি জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এ ব্যাপারে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ সুফিউর রহমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিবের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, অনুপ্রবেশের দায়ে আটক বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে ছেড়ে না দেওয়ার ব্যাপারে অনড় অবস্থান জানিয়েছেন মায়ামারের স্বরাষ্ট্রমন্ত্রী।
আইন অনুযায়ী একজন অনুপ্রবেশকারী হিসেবেই বিজিবি নায়েককে দেখা হচ্ছে বলে মায়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দেশটির আইনে অনুপ্রবেশের জন্য সর্বোচ্চ পাঁচবছরের কারাদণ্ড নির্ধারিত রয়েছে।
বুধবার সকালে বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণ করে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এরপর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে তলব করে এ ঘটনার নিন্দা জানায় এবং তাকে ফেরত দেওয়ার আহ্বান জানায়।
বৃহস্পতিবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়েক আব্দুর রাজ্জাকের দুটি ছবি প্রকাশিত হয়। একটিতে রাজ্জাককে হাতকড়া পরিয়ে জেনারেটরের সঙ্গে শিকলাবদ্ধ করে রাখা অবস্থায় দেখা যায়। ছবিটিতে রাজ্জাকের মুখে রক্তের দাগ দেখা যায়।
এদিকে, রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরিহিত একজন সদস্যের হাতকড়া বাঁধা রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে নিজাম উদ্দিন (২৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা।
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে পিকআপ ভ্যানচাপায় শাজাহান কাজী (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুকে ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দিতে নিউজ ফিড নিয়ে একের পর এক বিভিন্ন নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফেসবুক।
মহাব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
রোববার বেলা সাড়ে ১২টা থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। রোববার নিয়োগের বিষয়টি বোর্ডসভায় উত্থাপিত হওয়ার কথা রয়েছে।
আজ রোববার- ২১ জুন, বছরের দীর্ঘতম দিন। বাংলাদেশে আজ সূর্য উঠেছে ভোর ৫টা ১১ মিনিটে। অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আজ সূর্যালোক থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ২ সেকেন্ড। বছরের এই একটি দিনেই উত্তর গোলার্ধে এত দীর্ঘ সময় সূর্যালোক দেখা যায়।
ছোটপর্দায় দর্শকপ্রিয় জুটি রিয়াজ ও তিশা। ঈদ এবং বিশেষ দিবসের খণ্ড নাটকে অনেকবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। এবার ঈদ উপলক্ষ্যে নির্মিত নতুন একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকের নাম-শিশির কনা। তাবারুক হোসাইন ভূঁইয়া রচিত গল্পের নাট্যরূপ দিয়েছেন নির্মাতা নিজেই।
নাটকে দুটি চরিত্রে অভিনয় করছেন শবনম ফারিয়া ও রামিজ রাজু।
ভালোবাসা ও সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি ঢাকার উত্তরা ও বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়েছে। ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘শিশির কনা’।