শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

সীমান্ত উত্তেজনায় মাত্র দুই দিনে ভারতীয় শেয়ারবাজারে ৮৩ বিলিয়ন ডলারের ক্ষতি

রত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সময়ে সামরিক সংঘর্ষ ও পারস্পরিক হামলার ফলে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে। মাত্র দুই কার্যদিবসের ব্যবধানে (৮ ও ৯ মে) ভারতীয় পুঁজিবাজার থেকে মুছে গেছে প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ।

৮ মে, ২০২৫ তারিখে BSE সেনসেক্স সূচক ১,৮০৫.২ পয়েন্ট বা ২.২৭ শতাংশ পতন হয়ে নেমে আসে ৭৭,৬৯০.৯৫ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এই পতনের ফলে শেয়ারবাজারের বাজারমূলধন থেকে অন্তত ₹১৩ লাখ কোটি রুপি হ্রাস পেয়েছে, যা ডলারে পরিণত করলে দাঁড়ায় প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পর পাকিস্তান পাল্টা সামরিক হামলা শুরু করে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়।

সীমান্ত উত্তেজনার জেরে ভারতীয় রুপির দামও বড় ধাক্কা খেয়েছে। ৮ মে তারিখে রুপি একদিনে ১ শতাংশ কমে দাঁড়ায় প্রতি ডলারে ₹৮৫.৭১, যা পরে আরও কমে গিয়ে ₹৮৫.৮৪-তে পৌঁছায়। এই পতন গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের দরপতন হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া, সরকারি বন্ডের সুদের হার বা ইয়েল্ডও বেড়ে গেছে, যা বিনিয়োগকারীদের আরও নিরাপদ সম্পদে ঝুঁকতে বাধ্য করছে, যেমন স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা।

সূত্র: Reuters

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরবর্তী কর্মদিবসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, আজ শনিবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

তিনি আরো জানান, এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শোনা মাত্র ইন্টারকন্টিনেন্টালের সামনে উচ্ছাস শুরু করেন আন্দোলনকারীরা।

অভিনন্দন! হে বিপ্লবী জনতা : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আজ একাত্ম।’

ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশলেই জনতাকে এই দাবি থেকে ফেরানো যাবে না।

শনিবার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইলফলক হয়ে থাকবে। অভিনন্দন! যারা সব প্রতিকূলতা উপেক্ষা করে আজ ঐক্যের এই বন্ধনে সম্পৃক্ত হয়েছেন।
অভিনন্দন! হে বিপ্লবী জনতা।’

শুধু আ. লীগকে নিষিদ্ধ করলেই রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা : হাসনাত

শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই ছাত্র-জনতা রাস্তা থেকে উঠবে না বলে জানিয়েছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এর সঙ্গে আরো দুটি দাবির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছাত্র-জনতার তিন দাবি—১. আওয়ামী লীগকে সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

তিনি বলেন, ‘এই তিন দফার একটি বাকি থাকতেও ছাত্র-জনতা রাস্তা থেকে উঠবে না। আমরা ৫ অগাস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি। আমাদের দাবি আদায় করে ছাড়বই।
’

তিনি আরো বলেন, ‘কোনো ষড়যন্ত্র করে কাজ হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।’

দেশের বাজারে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দামে কমেছে এক হাজার ৫০ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭০ হাজার ৭৬২ টাকায়। আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম হ্রাসের তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ ৬৩ হাজার ৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৯ হাজার ৭১১ টাকা; আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, দাম ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮৪৬ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৩৩৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়নাঘরের প্রতিষ্ঠাতা পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না জনগণ : তারেক রহমান

বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ কোনোভাবেই দুর্নীতি, গুম-খুন-অপহরণ, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না।’

শনিবার (১০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারাই জড়িত ছিল তাদের বিচার করতেই হবে। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার সরকার।

তিনি বলেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশকে কেউ যাতে তাঁবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ।

বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারকে নিয়ে জনগণের যাতে স্বচ্ছ ধারণা থাকে, সে জন্য বিএনপি তাদের (সরকার) কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে। সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না।

বিএনপি এমন সরকার গঠন করতে চায়, যেখানে সরকার জনগণের কাছে সব কিছু জবাবদিহি করতে বাধ্য হবে বলে জানান তারেক রহমান।

ভারতের আকাশ প্রতিরক্ষা এস-৪০০ ধ্বংস, দাবি পাকিস্তানের

পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। ভারতের পাঞ্জাব রাজ্যের জালন্ধরের আদমপুরে মোতায়েন ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা অস্ত্র এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া অভিযান ‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর আওতায় হামলা চালানো হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে এই হামলা চালায় এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে এস-৪০০ সিস্টেমে আঘাত হানা হয়।

রাশিয়ার তৈরি এস-৪০০ ‘ত্রায়মুফ’ সিস্টেমটি ভারত ২০১৮ সালে ৫.৪৩ বিলিয়ন ডলারে ক্রয় করে। এটি একটি দূরপাল্লার মোবাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা একসঙ্গে ৩৬টি লক্ষ্যবস্তুতে ৭২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এবং ৬০০ কিমি দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে।

ভারত ইতোমধ্যে পাঞ্জাব, সিকিম ও রাজস্থান-গুজরাট সীমান্তে তিনটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। বাকি দুটি স্কোয়াড্রনের ডেলিভারি ২০২৫-২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা।

ব্রাহ্মোস গুদামঘরেও আঘাত

পাকিস্তানি সামরিক সূত্রে আরো দাবি করেছে, ভারতের বিয়াসে অবস্থিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র গুদামঘরও ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উদমপুর, আদমপুর, সুরতগড় ও পাঠানকোটের বিমানঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তানের ‘ফাতাহ-২’ মিসাইল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে।

সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের ফোনালাপ

ভারত পাকিস্তান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (১০ মে) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফোনালাপে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা হ্রাসে পাকিস্তানের সেনাপ্রধানকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, পাকিস্তান শনিবার ভোরে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্রও রয়েছে।

মোদির গুজরাটেও উড়েছে পাকিস্তানের ড্রোন, বিভিন্ন স্থানে বিস্ফোরণ

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, ‘অপারেশন সিঁদুরের’ ‘যথাযথ প্রতিক্রিয়া’ হিসেবে ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে এই অপারেশন শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন পাঠিয়েছে পাকিস্তান।

ভাতরের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ২৬টি স্থানে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে পাকিস্তান।
ভারত শাসিত জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে নরেদ্র মোদির গুজরাটে এসব ড্রোন হামলা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিশ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী- কারও পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোন মন্তব্য আসেনি।

বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোট এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব এলাকায় ভারতের প্রতিরক্ষা স্থাপনা রয়েছে যেগুলো ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে ভারত।
এছাড়া ভারতের ক্ষমতাসীন বিজেপিসহ দেশটির অনেক ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। মহারাষ্ট্রের বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তানি হ্যাকাররা। বিদ্যুৎ মিটার সম্পর্কিত তথ্যসহ ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্য মুছে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে জিও টিভির প্রতিবেদনে।

জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের বাথিন্ডা বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে।
আরেক খবরে বলা হয়েছে, হামলায় ভারতের উরি ফিল্ড সরবরাহ ডিপো ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতের একটি সামরিক স্যাটেলাইট আটকে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। স্যাটেলাইটটি এখন অকার্যকর অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিতে জিও টিভি আরো জানিয়েছে, ভারতের সিরসা বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এছাড়া রাজৌরিতে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ।

এর আগে ইসলামাবাদ দাবি করে, রাওয়ালপিন্ডি, চাকওয়াল এবং শোরকোটে বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। দেশটির দাবি এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো বিমানের ক্ষয়ক্ষতি হয়নি।

বলিউডে টালমাটাল ক্যারিয়ার, এবার হলিউডে কঙ্গনা

বলিউডে ঠোঁটকাটা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে কঙ্গনা রানাওয়াতের। বর্তমানে অভিনয়ের চেয়ে নিজের মন্তব্যের জন্যই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে তার। সর্বশেষ পাঁচটি সিনেমাই বাজেভাবে ব্যর্থ হয়েছে বক্স অফিসে।
তবে নিজের অভিনয়জীবন নিয়ে হাল ঝাড়তে রাজি নন কঙ্গনা। ‘কুইন’খ্যাত এই তারকা এবার বলিউডের গণ্ডি পেরিয়ে পা রাখছেন হলিউডে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো হলিউডে অভিনয় করতে যাচ্ছেন কঙ্গনা। ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা যায়, অনুরাগ রুদ্র পরিচালিত হরর ড্রামা ‘ব্লেসড বি দ্য ইভিল’-এ অভিনয় করবেন কঙ্গনা।
সাইকোলজিক্যাল হরর ঘরানার ছবিটি দিয়ে হলিউডে অভিষেক হবে তার।

সিনেমাটিতে কঙ্গনার সঙ্গে থাকবেন টাইলার পজি, স্কারলেট রোজ স্ট্যালোন প্রমুখ। পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত অনুরাগ রুদ্র। নিউইয়র্কে এই গ্রীষ্মেই এটির শুটিং শুরু হবে।
ভ্যারাইটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্প্রতি চালু করা চলচ্চিত্রশিল্পের শুল্ক ব্যবস্থা থেকে সম্ভাব্য জটিলতা এড়াতেই কৌশলগতভাবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু লোকেশন শুটিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।