শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

টি-শার্ট নয়, যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক বানাতে চায়: ট্রাম্প

স্থানীয় সময় রোববার (২৫ মে) নিউ জার্সিতে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, গত ২৯ এপ্রিল তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মন্তব্যের সঙ্গে তিনি একমত। ওইদিন বেসেন্ট বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘উন্নত বস্ত্র শিল্পের’ প্রয়োজন নেই। এই মন্তব্যের পর ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনস অর্থমন্ত্রীর সমালোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,

আমরা জুতা বা টি-শার্ট বানাতে চাই না। আমরা সামরিক সরঞ্জাম বানাতে চাই। আমরা বড় বড় জিনিস বানাতে চাই। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করতে চাই।

তিনি আরও বলেন,

সত্যি বলতে, আমি টি-শার্ট বানাতে চাই না। আমি মোজা বানাতে চাই না। আমরা এসব জিনিস অন্যান্য স্থানে খুব ভালোভাবে বানাতে পারি। আমরা চিপস, কম্পিউটার এবং আরও অনেক কিছু এবং ট্যাঙ্ক এবং জাহাজ বানাতে চাই।

এদিকে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) বলেছে, প্রেসিডেন্টের এই বক্তব্য শুল্ক শিল্পের জন্য ভালো নয়।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি বিলাসী পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের পর ইউরোপীয় বিলাসী পণ্যের শেয়ারের দাম অনেকটাই কমে গেছে।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইইউ’র সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। তাই আমি আগামী ১ জুন থেকে সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।’

সূত্র: রয়টার্স

কার্টির ১৭০ রানের ইনিংসে আইরিশদের বিপক্ষে সিরিজ হার ঠেকাল ক্যারিবীয়রা

সিরিজ হার এড়াতে জয় পেতেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। পুঁচকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের লজ্জা থেকে ওয়েস্ট ইন্ডিজকে বাঁচিয়েছেন কেসি কার্টি। মাত্র ৩১ রানে দুই ওপেনার ফিরে যাওয়ার পর ঝড় তুলেছেন ডানহাতি। আর তাতেই রানের পাহাড়ে চড়ে ক্যারিবীয়রা। এরপর বোলাররা জ্বলে ওঠায় বড় জয় পেয়েছে তারা। তবে ইনজুরির কারণে আয়ারল্যান্ডের শেষ দুই ব্যাটারই ব্যাট করতে পারেননি।

গতকাল (রোববার) ডাবলিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড।

আগে ব্যাট করা ক্যারিবীয়রা কেসি কার্টির সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান সংগ্রহ করে। জবাবে ২৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে আইরিশরা। ইনজুরির কারণে শেষ দুই ব্যাটার লিয়াম ম্যাকার্থি ও জশ লিটিল ব্যাট করতে নামেননি।

আগে ব্যাট করা ক্যারিবীয়রা ৩১ রানেই দুই ওপেনার ব্রেন্ডন কিং (১) ও এভিন লুইসকে হারায়। তবে তৃতীয় উইকেট জুটিতে কেসি কার্টি ও অধিনায়ক শাই হোপ বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এই জুটিতে ১৪৭ বলে ১৩৭ রান যোগ করেন তারা। অধিনায়ক হোপের বিদায়ে এই জুটি ভাঙে।

৭৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭৫ রান করে ম্যাকব্রাইনের শিকারে পরিণত হন হোপ। উইকেট হারালেও ততক্ষণে কার্টি পুরোপুরি ছন্দে। আমির জাঙ্গুর সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তিনি। যেখানে জাঙ্গুর অবদান ২২ রান। ডকরেল ফেরান জাঙ্গুকে। ততক্ষণে অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন কার্টি।

পঞ্চম উইকেট জুটিতে জাস্টিন গ্রেভস ও কার্টি তাণ্ডব চালিয়েছেন। মাত্র ৩৮ বলে এই জুটিতে ৯৭ রান যোগ হয়। কার্টি ছুটছিলেন ডবল সেঞ্চুরির পানে। কিন্তু ৩০ রান দূরেই থামতে হয়। এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস।

লিয়াম ম্যাকার্থির বলে আউট হওয়ার আগে মাত্র ১৪২ বলে ১৫ চার ও ৮ ছক্কায় ১৭০ রান করেন কার্টি। ৩৪ ওয়ানডের ৩১ ইনিংসে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া আছে ৫টি হাফ সেঞ্চুরিও।

কার্টির বিদায়ের পর অর্ধশতক পূর্ণ করেন গ্রেভস। মাত্র ২৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ঠিক ৫০ রান করে আউট হন তিনি।

ব্যারি ম্যাকার্থি ১০ ওভারে ১০০ রান দিয়ে ৩টি ও লিয়াম ১০ ওভারে ৯৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নামা আইরিশরা নিয়মিত উইকেট হারাতে থাকে। দলের পক্ষে কাড কারমাইকেল সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া লারকান টাকার ২৯, ম্যাকব্রাইন ২৮, অধিনায়ক পল স্টারলিং ২৬ ও ডকরেল ২৩ রান করেন।

জেডন সিলস ২৬ রানে ৩ উইকেট শিকার করেন। ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও হয়েছেন কার্টি।

তেল আবিবে মার্কিন দূতাবাসে হামলা চেষ্টার অভিযোগ মার্কিন নাগরিকের বিরুদ্ধে

ইসরাইলের তেল আবিবে মার্কিন দূতাবাসের শাখা অফিসে বোমা হামলা চেষ্টার অভিযোগে একজন মার্কিন-জার্মান দ্বৈত নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২৫ মে) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা জানান, জোসেফ নিউমায়ার নামে ওই ব্যক্তি ১৯ মে মোলোটভ ককটেল ভর্তি একটি ব্যাকপ্যাক নিয়ে দূতাবাস ভবনে যান। কিন্তু সেখানকার একজন নিরাপত্তা কর্মীর সাথে তার সংঘর্ষ হয় এবং তিনি পালিয়ে যান।

নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলার চেষ্টা করলে ব্যাকপ্যাকটি ফেলে পালান নিউমায়ার।

নিউ ইয়র্কের পূর্ব জেলায় দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো দূতাবাস থেকে কয়েক ব্লক দূরে একটি হোটেলে নিউমায়ারকে ট্র্যাক করে এবং তাকে আটক করে।

গাজায় ইসরাইলি যুদ্ধের পটভূমিতে এই হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আদালতের রেকর্ড অনুসারে, ২৮ বছর বয়সী নিউমায়ার, মূলত কলোরাডোর বাসিন্দা এবং মার্কিন ও জার্মান দ্বৈত নাগরিকত্ব আছে তার।

তিনি ফেব্রুয়ারির শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডা ভ্রমণ করেছিলেন এবং তারপর এপ্রিলের শেষের দিকে ইসরাইলে আসেন। প্রসিকিউটররা জানিয়েছেন, আক্রমণের চেষ্টা করার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক হুমকিমূলক পোস্ট করেছিলেন।

এদিকে, প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের আপত্তি সত্ত্বেও জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে বিতর্কিত শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন।

ইসরাইলি কর্মকর্তারা শনিবার জোসেফ নিউমায়ারকে নিউইয়র্কে ফেরত পাঠান। ইসরাইল থেকে নির্বাসিত হওয়ার পর নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার এফবিআই এজেন্টরা নিউমায়ারকে হেফাজতে নেয়।

সূত্র: আল জাজিরা

হজযাত্রী আমেরের জন্য বিমান ফিরে এলো দুবার!

লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক, আমের মাহদি মনসুর আল-কাযাযফি, চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এ ঘটনা ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ঘটনা।

দুই দিন আগের ঘটনা। ঘড়ির কাটায় ঠিক ১২টা। দুপুরের হজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ হাজি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট সংক্রান্ত একটি ‘সিকিউরিটি ইস্যু’ দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না।

বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে ওঠে, আর আমের একা বসে থাকেন অজানা পরিণতির অপেক্ষায়। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন,

‘আল্লাহ সব কিছুর উপর কুদরত রাখেন, হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না’

কিন্তু আমের ভয় পাননি। মুখে ছিল দৃঢ় বিশ্বাসভরা জবাব, إن شاء الله الطائرة لن تطير وستأتي في التو.. أنا نيتي الذهاب لبيت الله (ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব।)

তার বিশ্বাসের সঙ্গে জবাব দেয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম বিস্ময়, এয়ারপোর্টে ঘোষণা এলো, প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে! বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি।

দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল। দ্বিতীয়বার ফেরা প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হয়, এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে। প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন,

والله لن أقلع حتى يركب عامر আল্লাহর কসম, আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে, প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।

আল-কাহ্‌হার যিনি নিয়মও ভেঙে দিতে পারেন! ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনি নয়, বরং আল্লাহর একটি গুণ القهّار (আল-কাহ্‌হার) এর প্রকাশ। তিনি চাইলে সব রেওয়াজ, নিয়ম, নিরাপত্তা, এমনকি আবহাওয়াকেও পরাভূত করতে পারেন, কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ঈমানের জন্য।

অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা হতে পারে ৬ জুন: জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

রোববার (২৫ মে) এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিওএএম) প্রতিবেদনে বলা হয়, ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ মঙ্গলবার (২৭ মে) দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

আবুধাবি-ভিত্তিক এই কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, এশিয়ার মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ এলাকা এবং ইউরোপের বেশ কিছু জায়গা থেকে টেলিস্কোপের সাহায্যে ২৭ মে চাঁদ দেখা যাবে।

আমেরিকার কিছু অংশে টেলিস্কোপ ছাড়াই চাঁদ দেখা যেতে পারে বলে জানান তিনি।

জ্যোতির্বিজ্ঞানীদের এই হিসাব অনুযায়ী, ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হওয়ার কথা। সেই হিসেবে, জিলহজ মাসের দশম দিনে, অর্থাৎ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে। এই চাঁদ দেখা থেকেই নির্ধারিত হবে কবে শুরু হবে পবিত্র জিলহজ মাস, যার মধ্যে পালিত হয় হজ ও ঈদুল আজহা।

এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে: খসরু

মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে। সাংবাদিকদের সাহসী অবস্থান থাকলে গণমাধ্যমের ভবিষ্যৎ ভালো হবে।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করে বিগত আমলে ডিআরইউর নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অতীতের আন্দোলন সংবিধান ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন হলেও এখনো কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,

বিগত আন্দোলন ছিল সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার জন্য। তবে সেই অবস্থায় এখনো যাওয়া সম্ভব হয়নি। গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে। যারা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, তারা গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

‘গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো কিছুতেই সংস্কার কাজ করবে না। গণতান্ত্রিক অর্ডারের জন্য সবার ঐক্যবদ্ধ থাকতে হবে, নয়তো সংকট কাটবে না’, যোগ করেন তিনি।

এসময় একটি মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেইসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের সাহসী অবস্থান থাকলে বাংলাদেশের গণমাধ্যমের ভবিষ্যৎ ভালো হবে।

প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭ চুক্তি-সমঝোতা হবে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরে বাংলাদেশ ৭টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী ।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, চার দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯ থেকে ৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি।

রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টার জাপান সফরকালে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

তিনি জানান, জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা।

মার্টিনেজের লাল কার্ড, চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারাল ভিলা

নিউক্যাসল এভারটনের সঙ্গে হেরেছে। একই সঙ্গে মাঠে নামা অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জিতলে পাক্কা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হতো, একটা ড্রও তাদের চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিলো। ভিলা ড্রয়ের পথেই হাঁটছিলো, এমিলিয়ানো মার্টিনেজের লাল কার্ড সবকিছু গড়বড় করে দেয়।

ওল্ড ট্রাফোর্ডে মার্টিনেজ প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন। বক্সের বাইরে গিয়ে রাসমুস হইলুন্দকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় লাল কার্ড পেতে একটুও দেরি হয়নি তার। ভিলা কোচ মার্কো অ্যাসেন্সিওকে উঠিয়ে বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামান রবিন অলসেনকে।

প্রথমার্ধে কোনো হজম না করা ভিলা দ্বিতীয়ার্ধে খায় ২টি। ৭৬ মিনিটে আমাদ দিয়ালোর হেড কাছে দিয়ে গেলেও অলসেন ফেরাতে পারেননি। ১১ মিনিট পরের গোলটি পেনাল্টি থেকে। দিয়ালো বল নিয়ে ডি বক্সে ঢুকেছিলেন। তাকে ফাউল করেন ইয়ান মাটসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে গোল করেন ক্রিস্টিয়ান এরিকসেন।

মার্টিনেজ বড় ম্যাচে প্রায়ই জ্বলে উঠেন, পেনাল্টিতে আরও দুর্ধর্ষ। গুরুত্বের ব্যাপারে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটিও বড়ই ছিলো। তিনি গোলপোস্টের নিচে থাকলে ২-০ গোলের হারের পরিবর্তে ফল যে অন্যরকম হতো না, তার গ্যারান্টি কী!

এই হারে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হচ্ছে না মার্টিনেজদের, তাদের খেলতে হবে ইউরোপা লিগে। সব কটি ম্যাচ শেষে ভিলার নামের পাশে ৬৬ পয়েন্ট, টেবিলে স্থান ৬ নম্বরে। ভিলার সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকা নিউক্যাসল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। পয়েন্ট তালিকার উপরের দিকে থাকার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসিও।

ভিলার পাশাপাশি ইংল্যান্ড থেকে ইউরোপা লিগ খেলবে এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস। ইউরোপা লিগ জয়ী টটেনহ্যামকে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে।

ইউরোপের সোনার জুতা জিতে এমবাপ্পের অনন্য রেকর্ড

নভেম্বরের শেষে কিলিয়ান এমবাপ্পে যদি দাবি করতেন যে তিনিই জিতবেন ইউরোপিয়ান সোনার জুতা, তাহলে ব্যাপারটি হতো হেসে উড়িয়ে দেওয়ার মতো। তখন রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে মাত্র ৯ গোল (লিগে ১১ ম্যাচে ৬) করেছিলেন তিনি। এমবাপ্পে সেই দাবি না করলেও ইউরোপের সোনার জুতা জিতে নিয়েছেন।

এমবাপ্পে সোনার জুতা জিতেছেন লিগে ৩১ গোল করে। ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে এবার একজনের ৩৯ গোলও আছে। পর্তুগাল প্রিমেরা ডিভিশনে স্পোর্টিং সিপির হয়ে ৩৩ ম্যাচে এই গোল করেছেন ভিক্টর গিওকারেস। তবে এই লিগ উয়েফার কো-ইফিসিয়েন্ট তালিকায় শীর্ষ ৫-এ নেই। শীর্ষ ৫-এ থাকাদের জন্য ২ পয়েন্ট করে বরাদ্দ, ৬ থেকে ২২ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের লিগে প্রতিটি গোলের জন্য দেয়া হয় ১.৫ পয়েন্ট করে।

অর্থাৎ এমবাপ্পে ৩১ গোলের জন্য পেয়েছেন ৬২ পয়েন্ট, গিওকারেস ৫৮.৫। সোনার জুতা জয়ের দৌড়ে লিভারপুলের মোহামেদ সালাহও ছিলেন, তবে ২৯ গোলে থেমে তিনি পেলেন ৫৮ পয়েন্ট।

এমবাপ্পের এটা প্রথম ইউরোপিয়ান সোনার জুতা জেতার ঘটনা। এতে করে অনন্য একটি রেকর্ড গড়লেন তিনি। ফরাসি তারকাই প্রথম ফুটবলার, যিনি একাধারে ইউরোপে সোনার জুতা, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিপে সোনার বুট জিতেছেন। তাছাড়া ২০০৫ সালে থিয়েরি অঁরির পর প্রথম সোনার জুতা জেতা ফরাসি ফুটবলার তিনি। অঁরি সোনার জুতা জিতেছিলেন তার আগের বছরও।

লা লিগায় সর্বোচ্চ স্কোরার হওয়ায় এমবাপ্পে জিতেছেন পিচিচি ট্রফিও। তার সঙ্গে এই রেসে ছিলেন বার্সেলোনার রবার্ট লেওয়ান্ডোভস্কি। পোলিস তারকার এক নম্বর হওয়ার জন্য রোববার (২৫ মে) বিলবাওয়ের বিপক্ষে করতে হতো ৭ গোল, করেছেন ২টি।

লিগে ৩১ গোল করা এমবাপ্পে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেছেন। অর্থাৎ প্রথম ১৮ ম্যাচে ৯ গোল করে পরের ৩৮ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি।

দেশের অনিষ্ট হয়, এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না: প্রধান উপদেষ্টা

রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

নেতাদের উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন,

আমি যতদিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কানো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।

ড. ইউনূস বলেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐক্যমত থাকতে হবে

তিনি বলেন, আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরধী অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার সুযোগ এসেছে।

প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি দেশের ভেতরে বইরে তৈরি হয়েছে যাতে আমরা এগোতে না পারি। যাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।