বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

চিলিকে হারিয়ে শীর্ষ দ. আমেরিকান দল হিসেবেই বিশ্বকাপে আর্জেন্টিনা

গত মার্চে মেসিকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা পাকা করেছিল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে মেসি ফিরলেন বটে, কিন্তু ছিলেন না শুরুর একাদশে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে কয়েকবার ঝলকও দেখালেন। তবে তার আগেই আলবিসেলেস্তেরা জয়ের সুবাস পাচ্ছিল হুলিয়ান আলভারেজের নৈপুণ্যে। দ্বিতীয়ার্ধে চিলি চেষ্টা করেছে বটে। দুটি শট পোস্টেও লাগে তাদের। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (৬ জুন) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানসে স্বাগতিক চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি আসে হুলিয়ান আলভারেজের পা থেকে।

এই জয়ে এবারের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শীর্ষ দল হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত করল লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ১৫ ম্যাচ শেষে ১১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ৩৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর সমান ম্যাচে সংগ্রহ করেছে ২৪ পয়েন্ট। বাকি ৩ রাউন্ডের প্রতিটি ম্যাচে জয় পেলেও তাদের পক্ষে আর ১০ পয়েন্টের ব্যবধান ঘুচানো সম্ভব নয়।

বিশ্বকাপে জায়গা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যলোনি দল নিয়ে বেহ কিছু পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজদের একাদশেই রাখেননি। থিয়াগো আলমাদা, নিকো পাজ, জিওভান্নি সিমিওনে ও এজেকুয়েল প্যালাসিওসদের মতো তরুণদের এই ম্যাচে সুযোগ দিয়েছেন তিনি।

অবশ্য মেসিকে ছাড়াই খেলতে নেমে খারাপ খেলছিল না আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছিলেন হুলিয়ান আলভারেজ-থিয়াগো আলমাদারা। যর ফলও পায় দ্রুত।
ম্যাচ ১৬ মিনিটেই আর্জেন্টনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। থিয়াগো আলমাদা বল নিয়ে দ্রুত ওপরে উঠছিলেন। এরপর বাড়ান রক্ষণচেরা পাস। আলভারেজ দৌড়ে চিলির দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে সামনে টাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।

৩৪ মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল আর্জেন্টিনা। ডি-বক্সের ভেতরে বল পেয়েছিলেন সিমিওনে। কিন্তু বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।

প্রথমার্ধের বাকি সময়টা আর্জেন্টিনা চিলির রক্ষণের একের পর এক পরীক্ষা নিয়েছে। চিলিয়ানদের বেশিরভাগ সময় কেটেছে নিজেদের অর্ধেই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিসেন্তে পিজ্জারু ও আর্তুরো ভিদালকে উঠিয়ে ফাবিয়ান হরমাজাবালকে নামায় চিলি। মেসিকেও দেখা যায় সাইডলাইনের বাইরে গা গরম করতে।

এই অর্ধে চিলি খেলার নিয়ন্ত্রণ নেয়। আক্রমণাত্মক ফুটবলে ব্যতিব্যস্ত রাখে আর্জেন্টিনার রক্ষণভাগকে। ৫৭ মিনিটে নিকো পাজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। চিলিও দারিও অসোরিওকে তুলে অ্যালেক্সান্ডার আরাভেনাকে নামায়।

৬০ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে চিলি। সানচেজের নেয়া ফ্রি-কিক চেপেদার কাছে আসে। তার বাঁ পায়ের বাঁকানো ভলি দারুণভাবে ঠেকিয়ে দেন এমি মার্টিনেজ।

৬৩ মিনিটে ফের সুযোগ নষ্টের বেদনায় পুড়তে হয় চিলিকে। তালিয়াফিকো আলতামিরানোর শট ক্লিয়ার করতে ব্যর্থ হলেও তা ঠেকিয়ে দেন মার্টিনেজ। প্রথম ৪৫ মিনিটে মাত্র একটি অন টার্গেট শট নিতে পারা চিলি এই অর্ধে প্রথম ২০ মিনিটেই ৩টি অন টার্গেট শট নেয়। ৬৩ মিনিটে স্বাগতিকদের হেড কর্নারের বিনিময়ে ঠেকান মার্টিনেজ। সেই কর্নার ফের কর্নারের বিনিময়ে ঠেকায় সফরকারীরা।

৬৭ মিনিটে মেসির নেয়া কর্নার ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। পরের মিনিটেই কর্নার পায় আর্জেন্টিনা। মেসির নেয়া কর্নার ক্লিয়ার করতে গিয়ে ফ্রি-কিক উপহার দেয় চিলি। কিন্তু ফ্রি-কিক কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

৭৪ মিনিটে চেপেদার ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতা ফেরাতে ব্যর্থ হয় চিলি। ৭৮ মিনিটে মেসির ফ্রি-কিক ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। ৮৩ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মেসির দারুণ থ্রুবল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করলেও জালে পাঠাতে পারেননি সিমিওনে।

৮৪ মিনিটে আলমাদা ও সিমিওনেকে তুলে নেন আর্জেন্টিনার কোচ। তাদের জায়গায় নামান হুয়ান ফয়থ ও মাস্তানতুয়োনোকে। এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হলো ১৭ বছর বয়সী মাস্তানতুয়োনোর। ৯১ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর শেষ সুযোগ নষ্ট করে চিলি। ফ্রি-কিক থেকে শট লক্ষ্যে রাখলেও মার্টিনেজের বিশ্বস্ত হাত তা ঠেকিয়ে দেয়।

এই হারে চিলির বিশ্বকাপে জায়গা করে নেয়ার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল। ১৫ ম্যাচের মাত্র ২টিতে জয় ও ৪টিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকল সানচেজরা।

মেসির ফেরার ম্যাচে নায়ক আলভারেজ

জয়ের ধারা অব্যাহত রয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ যেই হোক না কেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঠিকই হাসিমুখে মাঠ ছাড়ছে। সেই ধারাবাহিকতায় আজ চিলির বিপক্ষেও জয় পেয়েছে। অবশ্য টানা চতুর্থ জয়ের ব্যবধানটা বড় নয়, ১-০ গোলের।

জয়সূচক গোলের মালিক হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১৬ মিনিটে দলকে দারুণ এক কাউনটার অ্যাটাকে এগিয়ে দেন আলভারেজ। থিয়াগো আলমাদার পাস ধরে চিলির ডি বক্সে প্রবেশ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড। প্রতিপক্ষের গোলরক্ষক ব্রায়ান কোর্তেস প্রতিহত করতে গোলবার ছেড়ে বেরিয়ে আসলে চিপ করে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

এর আগে অবশ্য ঘরের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চিলি। তবে ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি বক্স থেকে নেওয়া অ্যালেক্সিস সানচেজের পাওয়ারফুল শক্তি ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। অন্যদিকে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা দুই মিনিট পরেই সুযোগ পেয়েছিল। কিন্তু ষষ্ঠ মিনিটে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি রদ্রিগো ডি পল।
জুলিয়ান সিমিওনের বাড়ানো পাস বারের ওপর দিয়ে মারেন আর্জেন্টিনার মিডফিল্ডার।

বিরতিতে যাওয়ার ঠিক আগে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ৪৩ মিনিটে নেওয়া তার মাটি কামড়ানো শটটি সরাসরি আসায় ধরতে কোনো অসুবিধা হয়নি চিলির গোলরক্ষক কোর্তেসের।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় চিলি।
তবে লুকাস চিপিদার দূরপাল্লার শট ডান দিকে ঝাপ দিয়ে জাল অক্ষত রাখেন মার্তিনেস। দুই মিনিট পর চিলির আরেকটি আক্রমণও ভেস্তে দেন তিনি। গোলমুখে নেওয়া বদলি নামা জুলিয়ান আলতামিরানোর মাটি কামড়ানো শট।

সেই আক্রমণের রেশ শেষ হতে না হতেই ফিরতি মিনিটে কর্নারের বিনিময়ে আরেকটি সেভ করেন আর্জেন্টিনার গোলরক্ষক। অর্থাৎ, ৪ মিনিটের মধ্যে তিনটি কঠিন আক্রমণের মুখোমুখি হন তিনি। মার্তিনেসের দুর্দান্ত কিছু সেভের আগে ৭ মাস পর আর্জেন্টিনার হয়ে আবারো মাঠে নামেন মেসি। ৫৭ মিনিটে বদলি নামা মেসি অবশ্য গোলে প্রত্যাবর্তন রাঙাতে পারেননি। তবে ম্যাচে ঠিকই ঝলক দেখিয়েছেন।

তারই ধারাবাহিকতায় ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালের দেখা পাওয়ার খুব কাছাকাছি ছিলেন মেসি। তবে বক্সের মধ্যে থেকে নেওয়ার আর্জেন্টিনার অধিনায়কের শট দারুণভাবে বøক করেন চিলির ডিফেন্ডার ফ্রান্সিসকো সিয়াররালতা।

সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল চিলি। কিন্তু ম্যাচের ৭৪ মিনিটের সেই সুবর্ন সুযোগটা যেন হেলায় নষ্ট করলেন চিপিদা। বাঁ প্রান্ত থেকে সতীর্থর এরিয়েল পাসকে গোলমুখে রাখতে পারলেই সমতায় ফিরতে পারত চিলি। কিন্তু চিপিদা যে শটটি নিলেন তা দূরের পোস্ট দিয়ে চলে যায়।

ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। তবে গোল করতে পারেননি মেসি। তার নেওয়া ফ্রি কিকটা গোলমুখে থাকলেও পাওয়ার কম থাকায় ধরতে অসুবিধা হয়নি চিলির গোলরক্ষক কোর্তেসের। তবে ৮৩ মিনিটে গোলের যে সুযোগটা তৈরি করেছিলেন মেসি তা দুর্দান্ত ছিল। কিন্তু তার অবিশ্বাস্য পাসকে গোলে পরিণত করতে পারেননি সিমিওনে। আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের ছেলে যখন পাসটা পেলেন সামনে শুধু গোলরক্ষকই ছিল। গোলরক্ষককে বিট করওে ফাঁকা পোস্টে বল রাখতে পারলেন না সিমিওনে। শট নিলেন ডান পোস্টের বাইরের জালে।

ম্যাচের শেষ মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারতেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেসও। ৯০ মিনিটে যেমন জোরাল এক ফ্রি কিক নিয়েছিলেন মার্চেলিনো নুনেজ। তবে মার্তিনেসের বিপদে পড়ার আগেই কোনোরকমে ক্লিয়ার করেন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। এই নুনেজেরই আরেকটি আক্রমণ নষ্ট করে দেন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। হতাশ নুনেজের মতোই পরে ঘরের মাঠে হতাশ হতে হয় চিলিকেও।

আর্জেন্টিনা জয় পেলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এতে ব্রাজিলের অধ্যায়টা জয়ে রাঙাতে পারেননি কার্লো আনচেলত্তি। আজ প্রথমবার ব্রাজিলের ডাগআউটে দাঁড়ান ইতালিয়ান কোচ।

প্রকাশ্য বিবাদে জড়ালেন ট্রাম্প ও মাস্ক

বেশ কিছুদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে। আলোচিত কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে গত সপ্তাহে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এ ঘটনার পর এবার পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন তারা।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, টেসলার সিইওর ওপর তিনি ‘ভীষণ হতাশ’।
ট্রাম্পের এই মন্তব্যের পর মাস্ক বলেছেন ট্রাম্প ‘অকৃতজ্ঞ’। ট্রাম্প সাংবাদিকদের কাছে মাস্কের তীব্র সমালোচনা করছেন। অন্যদিকে, স্যোশাল মিডিয়া এক্সে একের পর এক পোস্টে ট্রাম্পকে পাল্টা তুলোধুনো করছেন মাস্ক। এমন প্রকাশ্য বাদানুবাদে দুইয়ের মধ্যকার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার শেয়ারদর ব্যাপক হারে কমে গেছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্র সফররত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে বৈঠকের সময় মাস্ককে নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘ইলন মাস্কের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। সেটা আর থাকবে কি না আমি জানি না।
’ ট্রাম্প বলেন, ‘আমি ভীষণ হতাশ। কারণ, এখানে উপস্থিত অন্য যে কারও চেয়ে তিনি এই বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন। হঠাৎ করেই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে।’

এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর স্যোশাল মিডিয়া এক্সে পাল্টা জবাব দিয়েছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন।
ডেমোক্র্যাটরা হাউজের নিয়ন্ত্রণ নিয়ে নিত। আর সেনেটে রিপাবলিকানদের সূক্ষ্ম ব্যবধান (৫১-৪৯) থাকত। অথচ ট্রাম্প এই ধরনের অকৃতজ্ঞতা দেখাচ্ছেন।’

প্রসঙ্গত, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও তার দলের অন্যান্য রিপাবলিকানদের জন্য ২৭ কোটি ডলার খরচ করেছিলেন মাস্ক। সেইসূত্রে ট্রাম্পের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল ট্রাম্পের।

সন্দেহ ছাড়াই এবারের ব্যালন ডি’অর ভিতিনহার, মনে করেন মার্তিনেজ

সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটি ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। এবার তার মতোই আরেকজন মিডফিল্ডার পুরস্কারটি জেতার আলোচনায় আছেন।

পিএসজির মাঝমাঠের সেই নিউক্লিয়াস হচ্ছেন ভিতিনহা। প্রথমবারের মতো দলকে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন করতে অনবদ্য অবদান রেখেছেন তিনি।
পরিসংখ্যানে অবশ্য তার অবদানের মাত্রা বোঝা যাবে না। কেননা পুরো মৌসুমে ৫২ ম্যাচে মাত্র ৭ গোল করেছেন। সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৬টি। তবে পুরো মৌসুমে যেভাবে ফ্যাবিয়ান রুইজ ও জোয়াও নেভেসের সঙ্গে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন তা অবিশ্বাস্য।

গতকাল পতুর্গালকে নেশনস লিগের ফাইনালে তুলতেও পিএসজির ছন্দটাই টেনে এনেছেন ভিতিনহা। জার্মানিকে ২-১ গোলে হারানোর সেমিফাইনালে জয়ের নায়ক ফ্রান্সিসকো কনসেইসাও ও ক্রিস্টিয়ানো রোনালদো হলেও ভিতিনহা বদলি নামার পরেই ম্যাচের চিত্র যায় পাল্টে। শিষ্যর পারফরম্যান্সে খুশি হয়ে তাই কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, সন্দেহ ছাড়াই এবারের ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ভিতিনহা।

২৫ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘একটা বিষয় হচ্ছে এই সেশনে ভিতিনহা কি করেছে।
আমার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সে এমন একজন খেলোয়াড় যে পিএসজির সব কিছু জয়ের অপরিহার্য ছিল। আমি মনে করে ভিতিনহার স্টাইল এবং কার্যকারিতার জন্য সে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য।’

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের সঙ্গে এ মৌসুমে ফরাসি লিগসহ ফ্রেঞ্চ কাপও জিতেছেন ভিতিনহা। আগামী ৯ জুন নেশনস লিগে চ্যাম্পিয়ন হতে পারলে ব্যালন ডি’অর জয়ে আরো এগিয়ে যাবেন পর্তুগালের মিডফিল্ডার।
ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স নাকি স্পেন হবে আজ রাতে তা জানা যাবে।

হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য প্রার্থনা

আজ পবিত্র আরাফাতের দিন। সারা বিশ্বের ১৫ লাখে বেশি হাজি হজের মূল কার্যক্রম পালন করতে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

হজের খুতবায় গণহত্যা ও নিপীড়নের শিকার ফিলিস্তিনিদের জন্য সাহায্য এবং শত্রুর ওপর তাদের বিজয়ের জন্য দোয়া করেছেন তিনি।
এ সময় মুসলিম ঐক্য, শাসকদের শক্তি বৃদ্ধি ও ভালো কাজের সামর্থ্যের জন্য প্রার্থনা করা হয়।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ও বাংলাদেশ সময় বিকেল ৩টার পর হজের খুতবা শুরু হয়।

হজের খুতবায় ড. সালেহ বলেছেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য সহযোগী হোন। হে আল্লাহ, আপনি তাদের দায়িত্ব গ্রহণ করুন।
হে আল্লাহ, আপনি তাদের ক্ষুধার্তদের আহারের ব্যবস্থা করুন, বস্ত্রহীনদের বস্ত্র দান করুন। আপনি তাদের বিতাড়িতদের সাহায্য করুন। আপনি ভীতসন্ত্রস্তদের নিরাপত্তা দিন। তাদেরকে শত্রুদের ক্ষতি থেকে রক্ষা করুন।
হে আল্লাহ, আপনি আপনার শক্তিমত্তা দিয়ে শত্রুর বিরুদ্ধে তাদের সাহায্য করুন। হে শক্তিশালী ও মহাপরিক্রম সত্ত্বা।’

মুসলিম শাসকদের জন্য দোয়া করে তিনি বলেন, ‘হে আল্লাহ, আপনি মুসলিমদের শাসকদের ভালো কাজ করার শক্তি দিন। তাদের আপনি হেদায়েত ও তাকওয়া অবলম্বনের মাধ্যম হিসেবে কবুল করুন। হে আল্লাহ, আপনি হারামাইন শরিফাইনের খাদেম বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালামকে শক্তি-সামর্থ্য দিন এবং ইসলাম ও মুসলিমদের সেবার জন্য তাদের উত্তম বিনিময় দিন।
হে আমাদের রব, আপনি আমাদের দুনিয়ায় উত্তম বিনিময় দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দিন।’

হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মসজিদুল হারামের ইমাম বলেন, ‘শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। আল্লাহ তায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বিন হিসেবে পছন্দ করেছেন। তাই ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য।’

খুতবার শুরুতে মহান আল্লাহর প্রশংসা ও শেষ নবী মুহাম্মদ (সা.)-এর দরুদ ও সালাম পাঠ করে সমবেত হাজিদের মহানবী (সা.)-এর নির্দেশনা অনুসরণ ও নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার উপদেশ দেন তিনি। তিনি বলেন, ‘আপনারা সবাই জীবনের সবক্ষেত্রে তাকওয়া তথা আল্লাহভীতি অবলম্বনের করুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য তাদের রবের কাছে আছে এমন জান্নাত, যার তলদেশে নদ-নদী প্রবাহিত, যেখানে তারা সবসময় থাকবেন এবং (তাদের জন্য আছে) পবিত্র স্ত্রী ও আল্লাহর পক্ষ হতে সন্তুষ্টি। আল্লাহ সব বান্দাকে ভালোভাবে দেখছেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫)

মহান আল্লাহ হাজিদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে বলেছেন, ‘(হজের সময়) তাকওয়া অবলম্বন করো। মূলত তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন।’ (সুরা বাকারা, আয়াত : ১৯৭)

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবা অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এবার বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।

এ বছর ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হয়। খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি ছাড়াও অনুবাদ কার্যক্রমে আরো রয়েছেন আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব।

বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ শোনা যায়। এজন্য যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে বাংলা ভাষা নির্বাচন করতে হবে। আর ইউটিউব চ্যানেল (tubesermon) থেকেও লাইভ বাংলা অনুবাদ শোনা যাবে।

ফের অন্তঃসত্ত্বা ‘দৃশ্যম’ অভিনেত্রী, বেবি বাম্প প্রকাশ্যে

আবারও মা হতে যাচ্ছেন ঈশিতা দত্ত। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনার পর থেকেই লাইমলাইটে ঈশিতা। কখনো সাধপর্বের ছবি তো কখনো আবার বেবি বাম্পের ফটো শেয়ার করছেন। সব মিলিয়ে মাদারহুড এনজয় করছেন ‘দৃশ্যম’ অভিনেত্রী।

বৃহস্পতিবার সকালে ঈশিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখতেই দেখা গেল একগুচ্ছ ছবি। কোনোটায় এক বছর ১১ মাসের ছেলেকে কোলে নিয়ে বেবি বাম্প প্রদর্শন তো কোনোটাতে আবার পারিবারিক সময় কাটানোর মুহূর্ত। সোশ্যালে সেই ছবি শেয়ার করার পর সহকর্মী থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। অভিনেত্রী জানিয়েছেন, এগুলো মে-মাসের ছবি।

জানা গেছে, তার দ্বিতীয় সন্তান আগামী জুলাইতে আসতে পারে।

হিন্দি টেলি ধারাবাহিকের জনপ্রিয় মুখ বাঙালি কন্যা ঈশিতা দত্ত। এককালীন বলি অভিনেত্রী তনুশ্রী দত্তের বোন ঈশিতা দত্ত। ২০১৫-এ বলিউডের ব্লকবাস্টার মুভি দৃশ্যমের হাত ধরে বড় পর্দায় পা রেখেছেন তিনি।

দৃশ্যমের প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বেও অজয়ের রিল লাইফ কন্যা হিসেবেই দেখা যায় এই বং বিউটিকে। ২০১৬-এ ‘রিশতো কা সওদাগর বাজিগর’-এ ভাটশাল শেঠের সঙ্গে আলাপ। সেখান থেকেই ঈশিতার প্রেমের সূত্রপাত। এরপর ২০১৭-এর ২৮ নভেম্বর তার সঙ্গে নতুন জীবন শুরু করে তিনি। ২০২৩ সালে তার প্রথম সন্তান বায়ু জন্মগ্রহণ করে।

আমির খান এবার সাউথের অ্যাকশন হিরো হয়ে আসছেন

বলিউডের আমির খান একসময় তার অভিনীত ‘গাজনি’ সুপারহিট হয়েছিল। তারপর সে রকম অ্যাকশনধর্মী কোনো ছবিতে তাকে দেখা যায়নি। যদিও ‘ধুম থ্রি’-তে খানিকটা মারধর আর স্টান্টস ছিল। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দুই খান—সালমান ও শাহরুখ রীতিমতো অ্যাকশন ছবি করে চলেছেন।

মার্চে মুক্তি পায় সালমানের ‘সিকান্দার’। পরিচালক অপূর্ব লাখিয়ার সঙ্গে তার পরবর্তী ছবি ২০২০-র গালওয়ান উপত্যকায় ঘটা ভারতীয় এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। এদিকে শাহরুখ খান আবার জুটি বাঁধছেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে। ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা তাদের ব্যয়বহুল প্রজেক্ট ‘কিং’-এর।

তাদের সঙ্গে তাল মিলিয়ে এবার আমির খানও অ্যাকশনে ফিরে আসছেন। মুম্বাইতে তার আসন্ন ছবি ‘সিতারে জামিন পার’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। আমিরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, তামিলনাড়ুর পরিচালক লোকেশ কঙ্গরাজের সঙ্গে একটি অ্যাকশন সিনেমা করতে যাচ্ছেন আমির খান।

এ নিয়ে আমির বলেছিলেন, ‘লোকেশ আর আমি একসঙ্গে কাজ করছি।
এটি একটি সুপারহিরো ছবি হবে, বড় মাপের অ্যাকশন ছবি। ২০২৬-এর দ্বিতীয়ার্ধে আমরা শুটিং শুরু করব। তবে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’

লোকেশ এর আগে কমল হাসানের সঙ্গে সুপারহিট অ্যাকশন ছবি ‘বিক্রম’ বানিয়েছিলেন। তামিল স্টার বিজয়ের সঙ্গে বানিয়েছিলেন ‘মাস্টার’।
তার আসন্ন ছবি ‘কুলি’-তে রয়েছেন রজনীকান্ত। আমিরের ‘ক্যামিও’ রোল রয়েছে সেই ছবিতে।

দেশে আবারও করোনায় ১ জনের মৃত্যু

দীর্ঘদিন পর দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার তথ্য আপডেটে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গড় ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজন করোনা রোগী সুস্থ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫০০ জন মারা গেছে।

২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৫১ অপরাধী

দেশজুড়ে অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৬২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন অপরাধে ৪৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৫৫১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৫১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ১০৬২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরো ৪৮৯ জন।

এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক, দেশীয় অস্ত্র, ম্যাগাজিন-গুলিসহ অন্যান্য অবৈধ জিনিস উদ্ধার করা হয়।

তিন বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে সারের পেসার

জেমি ওভারটনের ফেরাটাকে চমকই বলতে হয়। তিন বছর পর আবারও টেস্ট দলে ডাক পাওয়া পেসার যে সাম্প্রতিক সময়ে তেমন একটা ছন্দেই নেই। সঙ্গে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে আঙুলেও চোট পানন তিনি।

তবু ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে ওভারটনকে রেখেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সুযোগটা অবশ্য পেয়েছেন অন্য পেসারদের না থাকায়। তার কাউন্টি দল সারের সতীর্থ গাস অ্যাটকিনসন যেমন হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন। চোটের কারণেই নেই মার্ক উড ও ওলি স্টোন। অন্যদিকে পাঁচ দিনের ম্যাচ খেলার জন্য এখনো ফিট নন জফরা আর্চার।

ওভারটন ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০২২ সালের জুনে। সেই ম্যাচে বোলিংয়ে মাত্র ২ উইকেট পেলেও ব্যাটিংয়ে মন কেড়েছিলেন তিনি। ৯৭ রানের ইনিংস খেলেছিলেন ৩১ বছর বয়সী পেসার। তার সঙ্গে ১৪ সদস্যের দলে ফিরেছেন জ্যাকব বেথেল, ক্রিস ওকস ও ব্রাইডন কার্স।

এ ছাড়া বেন স্টোকসের নেতৃত্বাধীন স্কোয়াডে পরিচিত মুখরাই আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া ২৭ বছর বয়সী ব্যাটার স্যাম কুকও জায়গা ধরে রেখেছেন। আগামী ২০ জুন লিডস টেস্টটি শুরু হবে। ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রথম টেস্টের দল-

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জস টাং ও ক্রিস ওকস।