বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

একনেকের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৪-২৫ অর্থবছরের ১২তম একনেক সভায় অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৫টি প্রকল্প (নতুন ও সংশোধিত) তালিকা নিয়ে আলোচনা চলছে। বৈঠকে অন্যান্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, সুরক্ষা সেবা বিভাগের সাতটি বিভাগীয় শহরের ২০০ সজ্জা বিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, নৌপরিবহন মন্ত্রণালয়ের নবনির্মিত চারটি মেরিন একাডেমিতে শিমুলেটর ও সংশ্লিষ্ট সুবিধা দিয়ে স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, আইন ও বিচার বিভাগের অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন: তেনদিলিং কমিউনিটি ডিসপিউট রেজুলেশন অ্যান্ড ইমপ্রুভ কেস ম্যানেজমেন্ট, স্থানীয় সরকার বিভাগের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন জীবিকা উন্নয়ন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ এর লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, শিল্প মন্ত্রণালয়ের সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার্থে দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি বাফার গোডাউন নির্মাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কিশোর কিশোরী ক্লাব স্থাপন ও নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের টিভিইটি রিচার্জ ফর দি ফিউচার (টিটিএফ) প্রোগ্রাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি, পরিকল্পনা বিভাগের কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ ও ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আইপিআইএমএস), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি এবং অর্থ বিভাগের ট্রেনিং পাবলিক অডিট থ্রো ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যান্ড ক্যাপাসিটি ইনহান্সমেন্ট।

দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হােসেন খালেদ।

এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মােহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই উদ্ভাবনী সেবা আমাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।

গুগল পে-র এই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে সিটি ব্যাংক আবারও প্রমাণ করলো যে, ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত। সিটি ব্যাংক বাংলাদেশের গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ এবং বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি। এটি হতে যাচ্ছে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক। প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংকও যুক্ত হলে সে সুযোগ আরও প্রসারিত হবে।

গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরবচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না।

সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে।

গুগল পে লেনদেনে কোনো ফি নেয় না এবং কার্ডের মূল তথ্যের পরিবর্তে একটি ‘টোকেন’ ব্যবহার করে গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করে।

নতুন সিনেমায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির

মুক্তির ৪ দিনের মাথায় এসে সাড়া ফেলেছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। এটি বক্স অফিসে চার দিনে বেশ ভালো আয় করেছে। সিনেমাটি সপ্তাহান্তে দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

শুক্রবার (২০ জুন) সিনেমাটি ১০.৭ কোটি রুপি, শনিবার ২০.২ কোটি রুপি এবং রোববার সিনেমাটি ২৭.২৫ কোটি রুপি আয় করে। তবে সোমবার সিনেমাটির আয় কিছুটা কমেছে। ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুসারে, সোমবার সিনেমাটি মাত্র ৮.২৭ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যদি তাতেও সিনেমার মোট সংগ্রহ ৬৬.৪২ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে আমির নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। ‘সিতারে জামিন পার’ আমির খানের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র ভারতীয় কালেকশনকেও ছাড়িয়েছে। যা ভারতের বাজারে মাত্র ৬১.৩৬ কোটি রুপি আয় করেছিল। সঙ্গে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিতারে জামিন পার’ ৩ দিনে ৯৫.৭৫ কোটি রুপির অংক স্পর্শ করে। বিশ্বব্যাপী বক্স অফিসে চতুর্থ দিনে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

বলিউড তারকারা এখন সিনেমার গল্প, আমির খানের অভিনয়ের ভূয়সী প্রশংসায় ভাসাচ্ছেন। জাভেদ আখতার, রীতেশ দেশমুখ এবং মহেশ বাবুর মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় ‘সিতারে জামিন পার’ সিনেমাটির প্রশংসা করেছেন। সিনেমাটি নির্মাণ করেছেন আরএস প্রসন্ন। এতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি টুর্নামেন্টের জন্য দশটি বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাকে প্রস্তুত করেন।

আমির খান ছাড়াও ‘সিতারে জামিন পার’ সিনেমায় আরও অভিনয় করেছেন, জেনেলিয়া ডি’সুজা, আরোশ দত্ত, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালির মতো গুণী শিল্পীরা। বিভিন্ন সমালোচকদের কাছ থেকে আসা ইতিবাচক আলোচনা এবং দর্শকমুখে ছড়িয়ে পড়া প্রশংসার ভর করে, আশা করা যায় যে আগামীদিনে ‘সিতারে জামিন পার’ বক্স অফিসে আরও বড় রেকর্ড সৃষ্টি করতে পারে বলে চলচ্চিত্রবোদ্ধরা মনে করছেন।

নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে সাইরেন বাজছে। এক বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ডের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা। খবর বিবিসির।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর ৪টা পর্যন্ত চলেছে।

তিনি বলেছেন, ইসরায়েল ‘আগ্রাসন’ বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট তিনি বলেন, ইসরায়েল যদি এখনই তার ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানের ‘প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই’।

আরাঘচি বলেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে থামতে হবে। ইরান বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ হয়নি। তবে যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে এর পর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের নেই।

পালমেইরাসের বিপক্ষে ড্র করে নকআউটে পিএসজির সামনে মিয়ামি

দু’দলের সামনেই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করার। সেক্ষেত্রে জয়ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ ছিল না ইন্টার মিয়ামির। অন্যদিকে ড্র করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে পালমেইরাসের।

এমন সমীকরণে মিয়ামির বিপক্ষে ২-২ গোলে ড্র করেই নিজেদের লক্ষ্য অর্জন করেছে পাইমেইরাস। শেষ মুহূর্তে গোল করে মেসিদের জয়বঞ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। যে কারণে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে যেতে বাধ্য হয়েছে মিয়ামি। আর চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে পালমেইরাস।

দু’দলের পয়েন্ট সমান ৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে অবস্থান করছে পালমেইরাস।

টুর্নামেন্টের প্রথম নকআউটে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে মেসিদের মিয়ামি। ২০২৩ সালে পিএসজি ছাড়ার পর এই প্রথম ক্লাবটির মুখোমুখি হতে যাচ্ছেন মেসি। অন্যদিকে পালমেইরাস খেলবে অন্য ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগোর বিপক্ষে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে এ-গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে পালমেইরাস ও মিয়ামি।

ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন তাদিও অ্যালেন্ডে। ৬৫ মিনিটে নিজেই গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ।

এরপর মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে পালমেইরাস। ৮০ মিনিটে পালমেইরাসের হয়ে প্রথম গোল করেন ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলা তারকা পলিনহো।

৮৭ মিনিটে আবার এক গোল করে পালমেইরাসকে ২-২ সমতায় ফেরান মরিসিও। এরপর আর কোনো গোল পায়নি মিয়ামি। যে কারণে রানার্স আপ হয়ে গ্রুপের খেলা শেষ করতে হয় মিয়ামিকে।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে পিএসজি

স্বাগতিক সিয়াটল সাউন্ডার্স এফসিকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জামেই (পিএসজি)। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে গেছে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

গেল শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরেছিল পিএসজি। তবে ফরাসি ক্লাবটি জানতো, সিয়াটলের বিপক্ষে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের। অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যও অর্জন করেছে তারা।

সোমবার সিয়াটলের ঘরের মাঠ লুমেন ফিল্ডে দুই অর্ধেই একটি করে গোল করে পিএসজি। প্রথমার্ধে খভিচা কভারাত্সখেলিয়া আর দ্বিতীয়ার্ধে আশরাফ হাকিমি গোল করেন।

৩৫ মিনিটে পিএসজি প্রথম গোল করে। সিয়াটল একটি কর্নার ক্লিয়ার করার পর বল গিয়ে পড়ে ভিতিনহার কাছে বক্সের বাইরে। তার শট গোলমুখে না গেলেও বল খভিচা কভারাত্সখেলিয়ার পিঠে লেগে জালে ঢুকে পড়ে।

পিএসজি দ্বিতীয় গোলটি পায় ৬৬ মিনিটে। বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলা ডান পাশ দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন বক্সে এবং সিয়াটলের পাঁচজন খেলোয়াড় রক্ষণে চলে যাওয়ায় ফাঁকায় থাকা আশরাফ হাকিমিকে পাস দেন তিনি। বল পেয়ে সহজেই গোল করেন মরক্কোর তারকা।

একই দিনে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোতে কোয়ালিফাই করেছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো।

আগামী রোববার আটলান্টায় গ্রুপ ‘এ’-এর রানার্স আপ দলের মুখোমুখি হবে পিএসজি। আর বোটাফোগো খেলবে শনিবার ফিলাডেলফিয়ায় সেই গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে।

পিএসজির মিডফিল্ডার হুয়াও নেভেস বলেন, ‘আজ আনন্দের দিন। ভালো লাগছে। আমরা আটলান্টায় যাচ্ছি। আমরা যেই দলের বিপক্ষেই খেলি না কেন, নিজেদের খেলার ধরনটা প্রয়োগ করার চেষ্টা করবো।’

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘আমরা জয় পেয়েছি, আমি খুশি। অবশ্যই কিছু ছোটখাটো সংশোধনের জায়গা আছে, কিন্তু এই ধরনের মাঠে খেলা সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘এই মাঠ ইউরোপিয়ান মাঠগুলোর চেয়ে অনেক আলাদা। ঘাসের ধরনও আলাদা, যার কারণে আমাদের স্বাভাবিক খেলার ছন্দ বজায় রাখা কঠিন ছিল। তবে আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি।’

ইসরায়েল ‌‘আগ্রাসন’ বন্ধ করলে ইরানও হামলা চালাবে না

ইসরায়েল ‘আগ্রাসন’ বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট তিনি বলেন, ইসরায়েল যদি এখনই তার ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানের ‘প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই’।

আরাঘচি বলেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে থামতে হবে। ইরান বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ হয়নি। তবে যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে এর পর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের নেই।

সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানান আরাঘচি। এর আগে এক বিবৃতিতে এই ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ফের কোনো পদক্ষেপ নিলে জবাব দিতে তেহরান প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন বিমানঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন আবারও কোনো পদক্ষেপ নিলে তেহরান জবাব দিতে প্রস্তুত রয়েছে।

ওয়াশিংটন ফের কোনো পদক্ষেপ নিলে জবাব দিতে প্রস্তুত তেহরান

যুক্তরাষ্ট্র ফের কোনো পদক্ষেপ নিলে জবাব দিতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন আরাগচি। বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন বিমানঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন আবারও কোনো পদক্ষেপ নিলে তেহরান জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। এর জবাবে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

এর আগে সোমবার বিকেলে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধস্বরূপ কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

এদিকে, এ হামলার পরপরই তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কাতার রাষ্ট্র হিসেবে, এ প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তবে, হামলার বিষয়ে এক বিবৃতিতে ইরান জানিয়েছে, কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল : ওয়াল স্ট্রিট জার্নাল

পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ সমাপ্তি করতে চাইছে ইসরায়েল এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির ও আরব অঞ্চলের একাধিক কর্মকর্তা।

ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন তারা।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগামী কয়েক দিনের মধ্যে ইরানে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে চালানো সামরিক অভিযান শেষ করার আশা করছে। এরপরই যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হতে পারে।

আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান দ্রুত শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

এক ইসরায়েলি কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, হামলা বন্ধ করতে হলে তা হবে পারস্পরিক ভিত্তিতে—উভয় পক্ষকেই তা মেনে নিতে হবে।

ইসরায়েলি এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে।

তিনি আরো বলেন, এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের ওপর নয়, বরং ইরানের ওপর নির্ভর করছে। আমরা চাইলে এখনই শেষ করতে পারি। সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয়, তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে।

চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে।
প্রথমত, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে, তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে।

দ্বিতীয়ত, উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে। যদিও ইসরায়েল এটিকে কম গ্রহণযোগ্য হিসেবে মনে করে।

এদিকে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে এমন কোন প্রতিক্রিয়া না দেখাতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপের নেতারা।

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ শরিফ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

রবি (২২ জুন) ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একইসাথে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন বলে অভিহিত করেছে দেশটি।

শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এবং পাকিস্তানের সংহতি প্রকাশ করেন।

ইরানের শিক্ষা ও গবেষণাবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে।

তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, কখন, কীভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইরান নেবে।

ফর্দোর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেন।

এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।