মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

ট্রেন-বাস সংঘর্ষে হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যে তিনি দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসার নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ট্রেন-বাস সংঘর্ষে তদন্ত করে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ কথা জানিয়েছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী, হবিগঞ্জ এবং জামালপুর সেতু দুর্ঘটনাসহ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না। একই সঙ্গে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ৫ঘণ্টা পর উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনার পর থেকে মেইল ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে আছে।

ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ঘটনস্থলে পৌঁছেছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই উদ্ধারকাজ শুরু করতে পরবো।

তিনি আরও বলেন, ঈদের দিন মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করে। ঈদের পরদিন থেকে শিডিউল অনুযায়ী সব ট্রেন চলাচল করবে। যেহেতু দুর্ঘটনাটি ঈদের দিন রাতে তাই কোথাও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন আটকে থাকার ঘটনা ঘটেনি।

ঢাকা এবং চট্টগ্রাম থেকে শিডিউল অনুযায়ী যেসব ট্রেন ছাড়বে, সেগুলো কুমিল্লায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে। আশা করি ততক্ষণে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।

শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। শনিবার হামলার এ ঘটনা ঘটেছে।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আহতদের মধ্যে ১২ বছর বয়সি এক বালক রয়েছে, যে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত অবস্থায় আছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের কান নামের একটি সম্প্রচারমাধ্যম দেশটির জরুরি চিকিৎসাসেবা বিভাগের বরাতে জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে। সূত্র: আল-জাজিরা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জন করে মোট ১২ জনকে নিয়ে দুটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে।

একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্টকে (আরএনবি) সদস্য করা হয়েছে। অপর তদন্ত কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসি (আরএনবি)-কে সদস্য করা হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

কমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন । কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডা. অমিত ভৌমিক ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা। শাহরের প্রতিটি এলাকা নীরব। চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালুর শহর ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও অবসাদগ্রস্ত রূপ ধারণ করেছে।

রাজধানীর পাড়া-মহল্লায় নেই মানুষের কোলাহল। তালা ঝুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠানে। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলোয় এমনই চিত্র দেখা গেছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কথা হয় দোকানদার রুবেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, শনিবার রাস্তায় কিছু লোক লেখা গেলেও রোববার সকালে তেমন লোকজন দেখা যায়নি। যারা ঢাকায় আছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না।

ফার্মগেটে অটোরিকশাচালক হাসান আলী বলেন, ‘ঈদের দিন রাস্তায় অনেক মানুষ চলাচল করছিল। আজকে অনেকটাই কম মানুষ দেখা গেছে। ভাড়া কম বললেও নিয়ে যাচ্ছি, কিন্তু যাত্রী পাচ্ছি না। বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী কিছু ভাড়বে বলে আশা করছি।’

ফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজনের নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার রামপুর লাতুমিয়া সড়কের থামায় এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার পুলিশের ওসি আসাদুল ইসলাম জানান, মহাসড়কের ওই এলাকায় চট্টগ্রামমুখী একটি লেনের কাজ চলছে। ভোরে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে ওই স্থান পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ নিয়ে বাস ও অ্যাম্বুলেন্সচালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছন দিক থেকে আসা মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস এসে জটলার মধ্যে ধাক্কা দিলে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের একজন আরোহী, বাসের একজন সুপারভাইজার, ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরো অনেকেই। নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এখন পর্যন্ত কারো নাম-পরিচয় জানা যায়নি।

গুরুতর আহতদের মধ্যে দু-তিনজনকে চট্টগ্রাে পাঠানো হয়েছে। বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ঝিনাইদহের দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে তিনজন। শনিবার বিকেলে ঝিনাইদহ নগরবাথান বাজার ও মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার বাগআঁচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল গফুর ও মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার আবুল কাশেমের ছেলে রনি হোসেন।

‎পুলিশ জানায়, শনিবার সকালে ঈদের নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় স্কুলছাত্র আব্দুল গফুর। দুপুরের দিকে নসিমন গাড়িতে করে সাউন্ডবস্ক্র বাজিয়ে নাচতে নাচতে ঝিনাইদহের জোহান পার্কে যাচ্ছিল। পথে নগরবাথান বাজারে পৌঁছালে নসিমন গাড়ি থেকে আব্দুল গফুর ছিটকে সড়কের পাশে পড়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় রনি। পথে কেশবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডাঃ অমিত ভৌমিকও ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলগেট পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। এসময় রেলগেট নামানো ছিল না বলে জানায় তারা ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বাসটি ট্রেনের মুখে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ: ইরানের স্পিকার

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ। খবর আলজাজিারার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘অত্যন্ত সুরক্ষিত দিমোনা এলাকায় যদি ইসরাইল ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, তবে তা যুদ্ধের নতুন এক পর্যায়ে প্রবেশের ইঙ্গিত দেয়।’

তিনি আরো দাবি করেন, ‘ইসরাইলের আকাশ এখন প্রতিরক্ষাহীন।”

নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত এবং এটি দেশটির অঘোষিত পারমাণবিক কর্মসূচির কেন্দ্রে রয়েছে। তবে এই
সংবেদনশীল শহরটিতে ২৪ ঘণ্টার পাঁচবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান।

সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জ্বালানি সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ। বর্তমানে খালাস চলমান থাকা ‘চ্যাং হ্যাং হং তু’ ও ‘এলপিজি সেভান’- এর মধ্যে প্রথমটি আগামীকাল বুধবার এবং দ্বিতীয়টি আগামী শুক্রবার (২০ মার্চ) বন্দরে ভিড়বে, যা জ্বালানি সরবরাহ বজায় রাখতে সহায়ক হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, চ্যাং হ্যাং হং তু’ নামের জাহাজটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে ১৫ মার্চ বন্দরে এসেছে এবং বর্তমানে ব্রাভো মুরিং-এ অবস্থান করছে। জাহাজটি এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মেট্রিক টন কার্গো খালাস করেছে এবং এর সম্পূর্ণ খালাস শেষ হওয়ার সম্ভাব্য সময় ১৯ মার্চ ২০২৬। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, জাহাজটি আগামীকাল বুধবার বন্দরে ভিড়বে।

অন্যদিকে, ‘এলপিজি সেভেন’ জাহাজটি ওমান থেকে এলপিজি নিয়ে ৮ মার্চ আগমন করে কুতুবদিয়া এলাকায় অবস্থান করছে। ইতোমধ্যে প্রায় ৭০২০ মেট্রিক টন এলপিজি খালাস হয়েছে এবং জাহাজটির সম্পূর্ণ কার্যক্রম শেষ হওয়ার সম্ভাব্য সময় ২০ মার্চ ২০২৬। জাহাজটি শুক্রবার বন্দরে ভিড়বে বলে জানা গেছে।

তালিকায় আরও দেখা যায়, মোট ২৮টি জ্বালানিবাহী জাহাজের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে কার্গো খালাস সম্পন্ন করে বন্দর ত্যাগ করেছে। এর মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান ও ভারতের বিভিন্ন বন্দর থেকে আসা জাহাজগুলো এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও ও বেস অয়েল সরবরাহ করেছে।

এ ছাড়া কয়েকটি জাহাজ বর্তমানে ‘প্যাসেজ’-এ রয়েছে, অর্থাৎ তারা বন্দরের পথে রয়েছে। এর মধ্যে কাতার, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, অ্যাঙ্গোলা, থাইল্যান্ড ও ওমান থেকে আসা জাহাজ রয়েছে, যেগুলো এলএনজি, এইচএসএফও, এলপিজি ও বেস অয়েল বহন করছে।

তথ্যগুলো নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়াত হামিম বলেন, ‘জ্বালানি খালাস ও সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন জাহাজগুলোর আগমনের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।’

৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের বোঝা রেকর্ড ৩৯ ট্রিলিয়ন (৩৯ লাখ কোটি) ডলারের মাইলফলক অতিক্রম করেছে। গত বুধবার (১৮ মার্চ) এই অভূতপূর্ব ঋণের তথ্য সামনে আসে, যা ইরান যুদ্ধের প্রাক্কালে ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা যায়, বিশাল অঙ্কের এই ঋণের পেছনে একদিকে রয়েছে ব্যাপক কর ছাড় ও অভিবাসন আইন কঠোর করার ব্যয়, অন্যদিকে প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এবং ক্ষমতায় আসার পর ঋণ কমানোর প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তা উল্টো পথে হাঁটছে। সরকারি তথ্যানুযায়ী, মাত্র পাঁচ মাস আগে দেশটির ঋণ ছিল ৩৮ ট্রিলিয়ন এবং তার মাত্র দুই মাস আগে ছিল ৩৭ ট্রিলিয়ন ডলার।

গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) সতর্ক করে বলেছে, ক্রমবর্ধমান এই ঋণের ফলে সাধারণ মার্কিনিদের মর্টগেজ বা গাড়ি কেনার ঋণের খরচ বেড়ে যাবে। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগ কমে যাওয়ায় মানুষের মজুরি কমবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম আকাশচুম্বী হবে।

পিটার জি পিটারসন ফাউন্ডেশনের সিইও মাইকেল পিটারসন এক বিবৃতিতে বলেন, ‘ঋণ বৃদ্ধির এই হার উদ্বেগজনক। বর্তমান গতিতে চললে আগামী নির্বাচনের আগেই এটি ৪০ ট্রিলিয়ন ডলার স্পর্শ করবে। কোনো পরিকল্পনা ছাড়া এভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ধার করা টেকসই অর্থনীতির পরিপন্থী।’

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ। গত রোববার হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলারেরও বেশি খরচ হয়েছে। যুদ্ধটি কত দিন চলবে বা এর চূড়ান্ত ব্যয় কত হবে, তা এখনো অনিশ্চিত।

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিলতেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল
তবে ঋণের পাহাড় বাড়লেও ঘাটতি কমছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। মুখপাত্র কুশ দেশাই জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই ফেডারেল ঘাটতি কমেছে। ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে মোট ব্যয় ছিল ৭ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন এবং আয় ছিল ৫ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলার। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪১ বিলিয়ন ডলার কম।

দেশাই আরও দাবি করেন, কর আদায় বৃদ্ধি, সরকারি কর্মীর সংখ্যা ১৯৬৬ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা এবং কল্যাণমূলক কর্মসূচিতে জালিয়াতি বন্ধ করার কারণেই ঘাটতি কমেছে। তাঁর মতে, এসব পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের ঋণ ও জিডিপির অনুপাত সঠিক পথেই থাকবে।