শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ইরানে শিগগিরই বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

খুব শিগগিরই ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের মাত্রা সাধারণ মার্কিনিদের ধারণার চেয়েও বড় হতে পারে এবং পরিস্থিতি দ্রুত পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে।

এবারের হামলা কয়েক সপ্তাহব্যাপী চলতে পারে এবং তা হবে ব্যাপক ও বিস্তৃত, আগের সীমিত অভিযানের মতো নয়।মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে

একটি সূত্রের বরাতে বলা হয়েছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে ইসরায়েল। দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল ও বিমান হামলা চালাতে পারে, যা দেশটির সরকারের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। গত বছরের জুনে ইরান–ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রও জড়িত ছিল এবং ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পরপরই সামরিক বিকল্প বিবেচনায় নেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পরিস্থিতির পরিবর্তনে সরাসরি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসে কূটনৈতিক আলোচনা ও সামরিক প্রস্তুতি—দুই পথেই এগোয় ওয়াশিংটন। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোয় সম্ভাব্য হামলার মাত্রা নিয়ে জল্পনা তীব্র হয়েছে।

গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনারের প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়।

সূত্র মতে, আলোচনায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শর্ত মানতে অস্বীকৃতি জানান আরাগচি। ফলে সমঝোতার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে।

এদিকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে বলে জানা গেছে। তাদের লক্ষ্য আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতন ঘটানো এবং ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা।

দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই হামলা শুরু হতে পারে—এমন পরিস্থিতি ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের এক উপদেষ্টা দাবি করেছেন, আপাতত বিমান হামলার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে কূটনৈতিক ও সামরিক মহলে উদ্বেগ বাড়ছে।

নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা চার জয়ে শীর্ষে থেকে শেষ করল ভারত। ৬ উইকেটে ১৯৩ রান করার পর নেদারল্যান্ডসকে ৭ উইকেটে ১৭৬ রানে আটকে দিয়ে ১৭ রানের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই আরিয়ান দত্তের বলে বোল্ড হন অভিষেক শর্মা, টুর্নামেন্টে টানা তৃতীয়বার শূন্য রানে আউট হয়ে তিনি দুশ্চিন্তা বাড়ান। ইশান কিষাণ ১৮, তিলক বর্মা ৩১ ও সূর্যকুমার যাদব ৩৪ রান করে বিদায় নিলে চাপে পড়ে ভারত, তবে শিবম দুবের ৩১ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস ও হার্দিক পান্ডিয়ার ২১ বলে ৩০ রানের ক্যামিওতে ঘুরে দাঁড়ায় দল; দুজনের ৩৫ বলে ৭৬ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শেষ ওভারে দুজনই আউট হলেও ততক্ষণে চ্যালেঞ্জিং স্কোর দাঁড়ায় ভারতের।

নেদারল্যান্ডসের হয়ে লোগান ফন বিক ৩ উইকেট নিলেও খরচ করেন ৫৬ রান, আর আরিয়ান দত্ত ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। জবাবে ডাচরা সতর্ক শুরু করলেও বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ভেঙে পড়ে তাদের ব্যাটিং; ম্যাক্স ও’ডাউড ২০ রানে বোল্ড হন, মাইকেল লেভিট করেন ২৪। বাস ডি লিডি (২৩ বলে ৩৩) ও কলিন অ্যাকারম্যান (১৫ বলে ২৩) লড়াইয়ের চেষ্টা করলেও নিয়মিত উইকেট হারায় দলটি।

শেষদিকে জ্যাক লায়ন-ক্যাশে ২৬ ও নোয়া ক্রস অপরাজিত ২৫ রান করে আশা জাগালেও লক্ষ্য থেকে দূরেই থামে তারা। বরুণ ৩ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে ভারত, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ হলেন যারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাংবাদিক আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ দেয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে পেয়েছেন।

অন্যদিকে সহকারী একান্ত সচিব-২ হয়েছেন আব্দুর রহমান সানি। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তারা এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পেয়েছেন। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে (৭৮ হাজার টাকা নির্ধারিত) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আবু আবদুল্লাহ এম ছালেহ নিউজ এজেন্সি ইউএনবি, চ্যানেল আই-তে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আবু আবদুল্লাহ ছালেহ দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থানকালে তারেক রহমানের প্রেস সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে আসছিলেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান যখন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরেন, তখন আবু আবদুল্লাহ ছালেহও তার সফরসঙ্গী হিসেবে একই বিমানে দেশে ফিরেছিলেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

সরকারের প্রথম কর্মদিবসে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নতুন সরকারের প্রথম কর্মদিবস একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

আজ সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দুয়ে যাদুতে ৫ গোলের রোমাঞ্চে পিএসজির জয়

ফ্রান্সের দুই জায়ান্ট ক্লাবের ইউরোপীয় দেখায় নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বদলি নেমে জোড়া গোল করে নায়ক বনে গেলেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড দিজিরে দুয়ে। তার যাদুতে ১০ জনের এএস মোনাকোকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মোনাকোর মাঠে ম্যাচের শুরুটাই ছিল স্বাগতিকদের দাপটে।
প্রথম মিনিটেই ফোলারিন বালোগুনের হেডে এগিয়ে যায় মোনাকো। ১৮ মিনিটে আবারও ফোলারিন গোল করলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। পিছিয়ে পরে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেকে উঠিয়ে দুয়েকে নামান কোচ লুইস এনরিকে।

নেমেই পার্থক্য গড়ে দেন দুয়ে।
২৯ মিনিটে তার শট পোস্টে লেগে জালে ঢোকে। বিরতির ঠিক আগে দুয়ের আরেকটি শট প্রতিহত হলেও ফিরতি বল থেকে হাফ-ভলিতে গোল করেন আশরাফ হাকিমি। এতে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরপরই বড় ধাক্কা খায় মোনাকো।
বেপরোয়া ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলেকজান্দার গলোভিন। একজন কম নিয়ে খেলতে থাকা স্বাগতিকদের চাপে ফেলে ৬৭ মিনিটে ওয়ারেন জায়ার এমিরির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দুয়ে। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় প্যারিসিয়ানরা।

শেষ পর্যন্ত আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। চলতি মাসের ২৫ তারিখ ফিরতি লেগে মোনাকোর বিরুদ্ধে দ্বিতীয় লেগে মাঠে নামবে পিএসজি।

ওয়াশিংটনে শটগানসহ ১৮ বছরের তরুণ আটক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিল এলাকায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক অভিযানে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক একটি লোড করা শটগান নিয়ে সরাসরি কংগ্রেস ভবনের দিকে ছুটে যাচ্ছিল। তবে ক্যাপিটল পুলিশের তৎপরতায় কোনো প্রকার হতাহতের ঘটনা ছাড়াই তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্যাপিটল পুলিশ প্রধান মাইকেল সুলিভান সাংবাদিকদের জানান, অভিযুক্ত যুবক একটি সাদা মার্সিডিজ এসইউভি নিয়ে ক্যাপিটলের সামনে এসে গাড়ি পার্ক করে।
এরপর সে গাড়ি থেকে নেমে শটগান হাতে ভবনের দিকে দৌড়াতে শুরু করে। পুলিশ তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিলে সে আত্মসমর্পণ করে। তল্লাশিতে তার গাড়িতে একটি কেভলার হেলমেট ও গ্যাস মাস্ক পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য যে, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল ভবনে ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর মাত্র তিন মাস আগে হোয়াইট হাউসের কাছে এক হামলায় ন্যাশনাল গার্ডের একজন সদস্য নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও পুলিশ প্রধান সুলিভান বলেছেন, আমরা স্টেট অফ দ্য ইউনিয়নকে অত্যন্ত গুরুত্বের সাথে নিই এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি অটুট রয়েছে।

সূত্র : রয়টার্স

ফেব্রুয়ারির ১৬ দিনে এসেছে ১৮১ কোটি ডলার রেমিট্যান্স

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই রেমিট্যান্স দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ বা ১.৮০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গত বছর একই সময়ে দেশে এসেছিল ১৪৯ কোটি ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স—যা দেশের ইতিহাসে একক কোনো মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। আর নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

আজ সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।